ABHAY Pharmacy

ABHAY Pharmacy It is a Pharmacy

26/10/2014

গুণ আছে ঢ্যাঁড়সে
অধুনা প্রতিবেদক | আপডেট: ০০:০৫, অক্টোবর ২২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
১ Like

ঢ্যাঁড়সের ইংরেজি নামটা ভারি অদ্ভুত—‘লেডিস ফিঙ্গার’। চেনা এই সবজির অজানা গুণগুলো জানতে কথা বলেছিলাম বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহারের সঙ্গে। তিনি বলেন, ঢ্যাঁড়স রোগ প্রতিরোধে যেমন সহায়ক, পুষ্টি পূরণেও অনন্য। এর বিচিতে প্রচুর প্রোটিন থাকায় যাঁরা কিডনি রোগে ভুগছেন, তাঁদের জন্য এটি খাওয়ায় খানিকটা বিধিনিষেধ আছে। বহুগুণের এই সবজির প্রধান ১০টি গুণ আজ জেনে নেওয়া যাক:

হৃদ্রোগের জন্য: ঢ্যাঁড়সে পেকটিন নামের একধরনের পাচক আঁশ থাকে, যেটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সহযোগিতা করে। এ ছাড়া পেকটিন রক্তনালিতে রক্ত জমাট বাঁধতেও বাধা দেয়। তাই নিয়মিত ঢ্যাঁড়স খেলে সুস্থ থাকবে হৃৎপিণ্ড।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এতে থাকা ইউজেনল উপাদানটি রক্তের চিনি হজম ও শোষণের মাত্রা কমিয়ে দেয়। তাই খাবারের সঙ্গে ঢ্যাঁড়স রাখলে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই ডায়াবেটিসের রোগীর জন্য ঢ্যাঁড়স উপকারী।
হজমে সহায়ক: এর প্রচুর আঁশ খাদ্য হজমের জন্য সহায়ক। নিয়ম করে ঢ্যাঁড়স খেলে পেটের পীড়া দূরে থাকে। যাঁরা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাঁদের জন্য এই সবজি কার্যকর।
গর্ভধারণে সহায়ক: ঢ্যাঁড়সে থাকে প্রচুর ফলিক অ্যাসিড। এই উপাদান শুধু গর্ভধারণের জন্যই নয়, গর্ভের শিশুর গঠনেও সহায়তা করে; এমনকি অনাবশ্যক গর্ভপাতেও বাধা দেয়।
ওজন কমাবে: ঢ্যাঁড়সে ক্যালরি থাকে অতি অল্প পরিমাণে। তাই বেশি করে খেয়ে ফেললেও মুটিয়ে যাওয়ার শঙ্কা থাকে না। এ ছাড়া ঢ্যাঁড়সে থাকা প্রচুর পরিমাণে আঁশ ওজন হ্রাসের জন্য সহায়ক হিসেবে কাজ করে।
রোগ প্রতিরোধে: এই সবজিতে অন্যান্য উপাদানের সঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই এটি রোগ প্রতিরোধেরÿক্ষমতা বাড়ায়।
অ্যাজমা প্রতিরোধ: যাঁদের শ্বাসকষ্ট আছে, তাঁদের জন্য ঢ্যাঁড়স খুব ভালো সবজি। দীর্ঘদিন ধরে অ্যাজমায় যাঁরা ভুগছেন, তাঁরা নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন।
রক্তস্বল্পতা দূর: রক্তস্বল্পতা দূর করতেও ঢ্যাঁড়সের আছে উল্লেখযোগ্য ভূমিকা। এতে থাকা আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন কে রক্তস্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া রোগ দূরে রাখে।
কোলন ক্যানসার প্রতিরোধ: পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা ঠিক রাখতে সহায়তা করে ঢ্যাঁড়স। সেই সঙ্গে পরিপাকতন্ত্রের রোগও প্রতিরোধ করে; বিশেষ করে কোলন ক্যানসার প্রতিরোধে ঢ্যাঁড়স সবচেয়ে কার্যকর।
দৃষ্টিশক্তি বাড়ায়: চোখ যেমন ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়াতেও সহায়তা করে ঢ্যাঁড়স। এতে থাকা ভিটামিন এ, বিটা কেরোটিন চোখের জন্য উপকারী।

26/10/2014
21/10/2014

Agami kal 22/10/2014 budh bar sakal 10 ta hote bikal 4 ta prjuntu chakchu chikitsa kara habe . aponara sakole amontrito

অঅ-অ+	 প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার আটকায় পেঁপেপেঁপেতে প্রচুর পরিমাণের হজমকারী এনজাইম পেপেন রয়েছে। এর পাতায় অ্যালকালয...
21/10/2014

অঅ-অ+
প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার আটকায় পেঁপে



পেঁপেতে প্রচুর পরিমাণের হজমকারী এনজাইম পেপেন রয়েছে। এর পাতায় অ্যালকালয়েড, গ্লুকোসাইড এবং ফলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। কাঁচা পেঁপে সবজি হিসেবে খাওয়া হয়।
পেঁপের বৈজ্ঞানিক নাম Carica Papaya. মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকায় এর জন্ম হলেও ক্রমে ক্রমে বিশ্বময় পেঁপে সমাদৃত। হজমকারী হিসাবে পেঁপে খুবই জনপ্রিয়। এতে পেপেইন (Papain) নামে প্রাপ্ত উপাদান প্রোটিনকে হজম করে সহজেই এবং সমগ্র পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে। ওজন কমাতে পেঁপে বেশ সহায়ক। পাকা পেঁপে অর্শ্বরোগ ও কোষ্ঠকাঠিন্য রোগে উপকারী।
গবেষকদের মতে, লাইকোপিন ক্যান্সার প্রতিরোধী। পুষ্টি বিবেচনায় কমলার চেয়ে পেঁপেতে ৩৩% ভিটামিন 'সি' এবং ৫০% বেশি পটাশিয়াম রয়েছে। অন্যদিকে, আপেলের চেয়ে পেঁপেতে তের গুণ বেশি ভিটামিন 'সি' এবং দ্বিগুণ পরিমাণ বেশি পটাশিয়াম বিদ্যমান। আপেল ও কমলার চেয়ে পেঁপেতে ভিটামিন 'ই'-এর পরিমাণও চারগুণ বেশি।
পেঁপে পুরুষের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারের ঝুঁকি কমায়। কানসাস স্টেট ইউনির্ভাসিটির এক গবেষণা তথ্যে জানা যায়, ভিটামিন 'এ' সমৃদ্ধ পাকা পেঁপে ধূমপানের কুফল এড়াতে সাহায্য করে। ফুসফুসের রোগের ঝুঁকি কমাতে ভিটামিন 'এ' সমৃদ্ধ খাবার খুবই প্রয়োজন।
শরীরের মেদ ঝরাতে চাইলে খাদ্যতালিকায় পেঁপে অপরিহার্য। একদিকে যেমন কম ক্যালরি আছে, অন্যদিকে এতে বিদ্যমান আঁশ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে সবজি হিসেবে পেঁপে অনন্য। এছাড়া বয়সজনিত ক্ষীণদৃষ্টি রোগ প্রতিরোধেও পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য। আর নিয়মিত পেঁপে খেলে ত্বকে বলিরেখা পড়ার প্রবণতা ধীর হয়ে।
- See more at: http://www.bd-pratidin.com/2014/08/31/27376 .s7tzF8XD.dpuf

পেঁপেতে প্রচুর পরিমাণের হজমকারী এনজাইম পেপেন রয়েছে। এর পাতায় অ্যালকালয়েড, গ্লুকোসাইড এবং ফলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। কাঁচা পেঁপে সবজি

Address

25/2 Swamibag Road
Dhaka
1100

Telephone

01748551646

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABHAY Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share