Labaid

Labaid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Labaid, Diagnostic Center, Tropical Bhuiyan Tower, Level-01-05, House-30-31/1, Doyagonj Hut Lane, Sutrapur, Dhaka.

থাইরয়েড ক্যানসার সম্পর্কে সচেতনতা জীবন বাঁচাতে পারে।প্রাথমিক লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না। গলায় অস্বাভাবিক পিণ্ড, ...
24/05/2026

থাইরয়েড ক্যানসার সম্পর্কে সচেতনতা জীবন বাঁচাতে পারে।

প্রাথমিক লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না।

গলায় অস্বাভাবিক পিণ্ড, কণ্ঠস্বর পরিবর্তন, গিলতে বা শ্বাস নিতে সমস্যা—এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে থাইরয়েড ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য হতে পারে।

সচেতন থাকুন, সুস্থ থাকুন। 💙

ডাক্তারের পরামর্শ অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 📞 ১০৬০৬

উচ্চ রক্তচাপ অনেক সময় নীরবে শরীরের ক্ষতি করে।মাথা ব্যথা, মাথা ঘোরা কিংবা অতিরিক্ত ক্লান্তি—এগুলো হতে পারে উচ্চ রক্তচাপের...
21/05/2026

উচ্চ রক্তচাপ অনেক সময় নীরবে শরীরের ক্ষতি করে।

মাথা ব্যথা, মাথা ঘোরা কিংবা অতিরিক্ত ক্লান্তি—এগুলো হতে পারে উচ্চ রক্তচাপের সতর্ক সংকেত।

নিয়মিত BP পরীক্ষা করুন, লবণ কম খান, প্রতিদিন কিছুটা সময় হাঁটুন এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন।

আজকের সচেতনতাই আগামী দিনের সুস্থতা নিশ্চিত করতে পারে। 💙

Control BP. Stay Healthy.

📞 ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুন: 10606

20/05/2026

বিয়ের আগে গাইনী পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ? 🤔

একটি সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য বিয়ের আগেই কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জানা জরুরি।

বিশেষ করে নারীদের প্রজনন স্বাস্থ্য, ভবিষ্যৎ মাতৃত্ব ও বিভিন্ন গোপন শারীরিক জটিলতা সম্পর্কে আগেভাগে সচেতন হওয়া হতে পারে অনেক সমস্যার সমাধান।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর সেহেরীন এফ. সিদ্দিকার কাছ থেকে জেনে নিন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এই পডকাস্টে। 🎙️

🎬 পুরো পডকাস্টটি দেখতে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন।

📞 ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 10606

18/05/2026

মাসিক অনিয়মিত হলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? 🤔

পিরিয়ড বা মাসিক নিয়মিত হওয়া নারীর সুস্থতার একটি বড় লক্ষণ।

কিন্তু সামান্য অনিয়মিত হলেই কি দুশ্চিন্তার কারণ আছে?

নাকি নির্দিষ্ট কিছু লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর সেহেরীন এফ. সিদ্দিকার কাছ থেকে জেনে নিন বিস্তারিত এই ভিডিওতে।

🎬 পুরো পডকাস্টটি দেখতে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন।

📞 ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 10606

মানবিকতা, নিরাপত্তা ও সম্মান—প্রতিটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ন্যায্য অধিকার।ডা. নাসিরের উপর ন্যক্কারজনক হামলার ঘটনায় ল...
17/05/2026

মানবিকতা, নিরাপত্তা ও সম্মান—প্রতিটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ন্যায্য অধিকার।

ডা. নাসিরের উপর ন্যক্কারজনক হামলার ঘটনায় ল্যাবএইড পরিবার গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

একজন চিকিৎসকের উপর এমন সহিংসতা শুধু একটি ব্যক্তির উপর আঘাত নয়, এটি সমগ্র স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা ও মানবিকতার উপর আঘাত।

দেশব্যাপী বিভিন্ন স্থানে ল্যাবএইড পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাই।

চিকিৎসকরা প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাই একটি নিরাপদ, সম্মানজনক ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আসুন, সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই এবং মানবিক মূল্যবোধের পক্ষে একসাথে দাঁড়াই।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় “Silent Killer” — কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা...
17/05/2026

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় “Silent Killer” —
কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি হৃদরোগ,
স্ট্রোক ও কিডনি জটিলতার ঝুঁকি বাড়িয়ে দেয়।

📌 বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ এর প্রতিপাদ্য:
“Controlling Hypertension Together: Check Your Blood Pressure Regularly, Defeat the Silent Killer.”

তাই সচেতন থাকুন,
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং
স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন।

✔ নিয়মিত চেক-আপ
✔ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ
✔ স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম

আপনার সচেতনতাই হতে পারে সুস্থ জীবনের শক্তি।

📞 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বা স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য কল করুন: ১০৬০৬

16/05/2026

হাঁটু প্রতিস্থাপনের (Knee Replacement) কতদিন পর স্বাভাবিকভাবে চলাফেরা করা যায়? 🤔

অনেকেরই ধারণা, নি রিপ্লেসমেন্ট সার্জারির পর বুঝি মাসের পর মাস বিছানায় শুয়ে কাটাতে হয়! কিন্তু আসল সত্যিটা কী?

👉 জানুন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক (ডাঃ) এম. আমজাদ হোসেন স্যারের কাছ থেকে।

🎬 হাঁটু ব্যথার স্থায়ী সমাধান এবং এই সার্জারি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ পডকাস্টটি দেখুন। ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে! 👇

📞 সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 10606

বৃষ্টির জমে থাকা পানিতে মশা দ্রুত বাড়ে, ফলে ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায়।জ্বরকে সাধারণ ভাইরাল জ্ব...
16/05/2026

বৃষ্টির জমে থাকা পানিতে মশা দ্রুত বাড়ে, ফলে ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায়।

জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা না করে সতর্ক থাকুন।

⚠️ যেসব লক্ষণে সতর্ক হবেন:

➡︎ বারবার জ্বর আসা
➡︎ কাঁপুনি ও অতিরিক্ত ঘাম
➡︎ মাথাব্যথা ও শরীর ব্যথা
➡︎ দুর্বলতা বা বমিভাব

🛡️ সুরক্ষিত থাকতে:

✅ আশেপাশে পানি জমতে দেবেন না
✅ মশারি ও মশা প্রতিরোধক ব্যবহার করুন
✅ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন
✅ জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন

সময়মতো পরীক্ষা ও চিকিৎসা নিলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব।

👉 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য কল করুন: 📞10606

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ল্যাবএইডে দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।এ উপলক্ষে আয়োজন...
12/05/2026

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ল্যাবএইডে দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালি, শপথ গ্রহণ অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, সেরা নার্সদের সম্মাননা ও পুরস্কার প্রদান এবং কেক কাটার আয়োজন।

এই আয়োজনের মাধ্যমে নার্সিং পেশাজীবীদের নিরলস সেবা, মানবিকতা, সহমর্মিতা এবং স্বাস্থ্যসেবায় তাদের অমূল্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

[ On the occasion of "International Nurses Day- 2026", the programme was observed in a grand and dignified manner at Labaid, featuring a rally, oath-taking ceremony, cultural programme, recognition and awarding of the Best Nurses, and ceremonial cake cutting.

The event reflected deep respect and appreciation for the dedicated services, compassion, and invaluable contributions of the nursing professionals. ]

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।একটি সুস্থ জাতি গড়তে অসীম ভূমিকা রাখে দক্ষ নার্সরা...
12/05/2026

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।

একটি সুস্থ জাতি গড়তে অসীম ভূমিকা রাখে দক্ষ নার্সরা।

কেবল ওষুধ বা চিকিৎসা নয়,
তাঁদের মমতা, ধৈর্য এবং
২৪ ঘণ্টা সেবাদানের মানসিকতাই রোগীকে দ্রুত সুস্থ করে তোলে।

এই বছরের প্রতিপাদ্য বিষয় অনুযায়ী,
নার্সদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা
আমাদের সকলের দায়িত্ব। কারণ একজন সুরক্ষিত ও দক্ষ নার্সই পারেন
একটি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

আজকের এই বিশেষ দিনে ল্যাবএইড পরিবারের পক্ষ থেকে সকল নার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সুস্থতায় পাশে আছে ল্যাবএইড, পাশে আছেন আমাদের নিবেদিতপ্রাণ নার্সরা।

#নার্স_দিবস_২০২৬

মেঝেতে পড়ে যাওয়া খাবার সবসময় নিরাপদ নাও হতে পারে।বিশেষ করে ছোট শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং যাদের রোগ প্রত...
11/05/2026

মেঝেতে পড়ে যাওয়া খাবার সবসময় নিরাপদ নাও হতে পারে।

বিশেষ করে ছোট শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম—তাদের জন্য এটি হতে পারে সংক্রমণের কারণ।

খাবার মেঝেতে পড়লে তা এড়িয়ে চলুন এবং পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকুন। 💙

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ও তথ্যের জন্য কল করুন: ১০৬০৬

#স্বাস্থ্যসচেতনতা #নিরাপদখাবার

Address

Tropical Bhuiyan Tower, Level-01-05, House-30-31/1, Doyagonj Hut Lane, Sutrapur
Dhaka
1100

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801766662700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labaid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share