24/02/2026
চিকিৎসা পেশার নৈতিকতার দিকনির্দেশনা:(Medical Ethics)
নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে এ আমার হৃদয়স্পর্শী ও দায়িত্ববোধ জাগ্রতকারী বক্তব্য যার -
গভীরতায় আছে অনেক বছরের অভিজ্ঞতার নির্যাস।
আমি নতুনদের স্মরণ করিয়ে দিতে চাই-
একজন চিকিৎসক শুধু চিকিৎসা প্রদানকারী ই নন,
তিনি একজন গাইড, একজন উপদেষ্টা, একজন দায়িত্বশীল পেশাজীবী।
রোগীকে জরুরি জীবন রক্ষাকারী স্বল্পমেয়াদি চিকিৎসার পাশাপাশি
দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়াই একজন প্রকৃত চিকিৎসাজীবীর কাজ।
চিকিৎসায় ফাঁক খোঁজা নয়,
জ্ঞানের আলোয় পথ দেখানোই আমাদের সমাজের দায়িত্ব।কিন্তু এ সমাজ আপনার মেধা ও দক্ষতার যথাযথ মূল্য না দিলেও রোগী /রোগী আত্নীয় ঠিকই বুঝতে পারে আপনার মধ্যে নিহিত জ্ঞানের আলো- আপনাকে তাই খুঁজে ফিরবে,কারনে বা অকারণে।
আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি-
নতুন ডাক্তার দের অনেক সমস্যা, অভাব সুনির্দিষ্ট
একটি ক্যারিয়ার রোডম্যাপ এর। তবুও তাদের মাথায় রাখতে হবে : চলমান মেডিকেল শিক্ষার চর্চা(Continuous Medical Education) -গুড মেডিকেল প্রাকটিস এর মূলমন্ত্র।
চিকিৎসা পেশায় টিকে থাকতে জ্ঞান লাগে,
কিন্তু সম্মান অর্জন করতে লাগে সততা ও দক্ষতা।
নতুন সরকারী ডাক্তার (৪৮তম বিসিএস) প্রতি আমার
এই মূল্যবান দিকনির্দেশনা।
ধন্যবাদ সবাইকে
ডা:মো:ইউসুফ আলী
কনসালটেন্ট (মেডিসিন)
এফসিপিএস (মেডিসিন), এমসিপিএস (মেডিসিন)
এমআারসিপি (ইউকে), এমএসিপি
এমবিবিএস (মিটফোর্ড), বিসিএস(স্বাস্থ্য)
profession