19/05/2017
পত্রিকায় যে ডাক্তারের অভিজ্ঞতার অভাবে রোগী মারা যাওয়ার কথা লিখলো, সেই ডাক্তার বাংলাদেশের সেরা ডাক্তার। তাঁর লেখা বই পড়ে মানুষ ডায়াগনোসিস শিখে, তিনি বাংলাদেশ সরকারের একুশে পদক পাওয়া ডাক্তার। তার রোগ নির্ণয় ভুল হলে চিকিৎসাশাস্ত্রই ভুল।
সেদিনকার রোগীর টেস্টরিপোর্ট ইন্টারনেটে ঘুরছে, সবাই একমত যে চিকিৎসাশাস্ত্র অনুযায়ী রোগ নির্ণয় ঠিকই ছিলো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ ব্যাচের সোনার ছেলেরা যে ভাংচুর করে এবং সাংবাদিক ভাইয়েরা যে অজ্ঞতাবশত একজন সম্মানী ডাক্তারের অপমান করলেন, তার ক্ষতিপূরণ কে দেবে?? বাংলাদেশের সাংবাদিকতা তবে কোনদিকে যাচ্ছে? আর তারা আসলে চাচ্ছেন টা কি? সাংবাদিক ভাইদের কাছে সবিনয়ে জানতে চাচ্ছি আব্দুল্লাহ স্যারের যদি অভিজ্ঞতার অভাব থাকে তবে অভিজ্ঞ ডাক্তার বলতে আসলে আপনারা কি বুঝাতে চান? বিদেশী ডাক্তার??
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মেয়েটার হয়েছিলো একিউট লিউকোমিয়া, তার রক্তে রক্তকণিকার যে অবস্থা তাতে তার বাঁচার কোন কথাই ছিলো না। টেস্টরিপোর্ট চাইলে নিজেও যাচাই করে নিতে পারেন। তার উপর কি হয়েছিলো জানেন? তিন দিন আগে মেয়েটার এবোরশন করা হয়। জ্বী, ঠিকই পড়েছেন। সেইটা আবার ডাক্তারদের বলেও নাই!
এখন কথা হচ্ছে ডাক্তাররা তো সুপারম্যান না যে মানুষকে তারা অমর করে দেবে! সেইটা কি আমরা কখনো বুঝবো?? বুঝতে বুঝতে সময় থাকবে তো? নাকি ততদিনে একটা পেশাই ধ্বংস হয়ে যাবে??
কপি ফ্রম #শুভ_কামাল