I Am M S K I Am Muslim I Am student I Am Bangali Alhamdulillah

I Am  M  S  K  I Am Muslim  I Am student  I Am Bangali  Alhamdulillah I Am S. K
লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদূর রাসুল্লুল্লাহ( সা:)

খুলনায় সড়কে মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ডের বিএনপির সভা...
14/03/2026

খুলনায় সড়কে মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ছেলেকে বিয়ে দিয়ে পরিবারের ১৫ সদস্যকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতর ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মীয়-স্বজনের হাসি।

কিন্তু সেই আনন্দময় যাত্রাই কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো অসীম শোকের গল্পে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

এতে বর-কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম (৪২), তিন ছেলে—বর সাব্বির, ইমরান ও আলামিন, শ্যালিকার দুই মেয়ে পুতুল (২৩) ও ঐশী (২৮), কনে মার্জিয়া মিতু (২৫), কনের ছোট বোন লামিয়া (১২) এবং কনের নানী (৫৮)। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসের চালক নাঈম শেখ (৩৬)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবনের শুরু, সেই গাড়িই মুহূর্তে পরিণত হলো এক মর্মান্তিক বিদায়ের গাড়িতে—একসাথে নিভে গেল একটি পরিবারের অসংখ্য স্বপ্ন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

of #

12/03/2026

Alhamdulillah
আল্লাহ তা'য়ালা
রহমতের বৃষ্টি পড়তেছে।
আলহামদুলিল্লাহ

চার দিকে সবুজ আর সবুজ
11/03/2026

চার দিকে সবুজ আর সবুজ

আগেই ধারণা করেছিলাম আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এটা নিছক হত্যাকাণ্ড নয়। মূল ঘটনা হলো—"ইব...
07/03/2026

আগেই ধারণা করেছিলাম আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এটা নিছক হত্যাকাণ্ড নয়। মূল ঘটনা হলো—
"ইবির সমাজকর্ম বিভাগের আগের সভাপতি শ্যাম সুন্দর তাঁর সময়ের বিভাগের আয়-ব্যয়ের হিসাব আসমাকে বুঝিয়ে দেননি। সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার আসমা সাদিয়াকে বলেন, তাঁরা যেভাবে বলবেন এবং কাগজ সামনে ধরবেন, সেখানে তাঁকে শুধু স্বাক্ষর করতে হবে। সে সময় আসমা বিভাগের টাকা স্বচ্ছতার ভিত্তিতে খরচ ও অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন থেকেই আসমার সঙ্গে বিশ্বজিৎ ও শ্যাম সুন্দরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। ফজলুসহ তিনজন মিলে বিভাগের অর্থ আত্মসাৎ ও অপব্যবহার করতেন। আসমাকে বিভিন্ন সময়ে ফজলুর অসহযোগিতা ও হেনস্তা করতে থাকে। এরপর শিক্ষক হাবিবুর রহমানের সামনে আসমাকে ফজলুর অপমানজনক শব্দ ও অশালীন আচরণ করেন; কিন্তু হাবিবুর কোনো প্রতিবাদ করেননি।"

সততা, নীতি, আদর্শ ও পেশাগত নৈতিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে কাজ করতে গেলেই নিজ কর্মক্ষেত্র যেমন সুনাম বয়ে আনে, তেমন বিপদও ডেকে আনে। যদি দেখেন একদল লম্পট, চোর ও অসাধু কর্মকর্তার মধ্যে আপনি পড়ে গেছেন, তখন আপনার দুটো পথ খোলা থাকে। হয় তাদের মতো হয়ে যাওয়া। না হয় নিজেই সিন্দাবাদের ভূমিকায় অবতীর্ণ হওয়া। যেটা হতে গিয়ে রুনা শিক্ষক নামক কুলাঙ্গারদের রোষানলে পড়েছে। ন্যায়নীতি, আদর্শ ও সততাকে ধারণ করতে গিয়েই রুনা নৃশংস হ/ত্যাকাণ্ডের শিকার হলো।

পিওন বা দপ্তরি হচ্ছে ডেডিকেটেড পোস্ট! এইখানে বিনয়ী লোক নিয়োগ দিতে হয়! অসভ্য ও বর্বর দিয়ে সেবা প্রত্যাশা করা যায় না। শিক্ষকদের ছত্রছায়ায় পিওন ফজলুই যেনো ছায়া ভিসি হয়ে উঠেছিল। যেনো বাঁশের চেয়ে কঞ্চি মোটা। শিক্ষকের মর্যাদাহানি হতে স্নায়ু বেয়াদবিই যথেষ্ট। সেখানে গায়ে হাত তোলা কিংবা মে/রে ফেলা সর্বশেষ পর্যায়ের অমার্জনীয় অপরাধ। বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় চতুর্থ শ্রেণির স্থানীয় বেয়াদবে ভরপুর!

শিক্ষকের মর্যাদা কিছুদিনের মধ্যে রূপকথার গল্পে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ে অসাধু, চোর ও বদমায়েশদের ভীড়ে ভালো মানুষেরা শিক্ষকতা করতে পারে না। যারা এ পেশাকে কলঙ্কিত করেছে, তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হোক। অন্তত রুনার চারটি মাছুম বাচ্চার মুখপানে তাকিয়ে রাষ্ট্র এই হ/ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। তা-না হলে রুনার আত্মার প্রতি বড়ো অন্যায় করা হবে। অনেক সৎ ও নিষ্ঠাবান মানুষ কর্ম স্পৃহা হারাবে।
বিস্তারিত কমেন্ট বক্সে প্রথম আলোর রিপোর্ট......

06/03/2026

ফুলের সৌন্দর্যে আল্লাহর কুদরত ফুটে ওঠে; প্রতিটি পাপড়ি যেন সৃষ্টিকর্তার মহিমা বর্ণনা করে।"

04/03/2026

মৃত্যুর আগে জাতির উদ্দেশ্য ভাসন

02/03/2026

মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন খামেনি..…

02/03/2026
02/03/2026

যখন পৃথিবী ক্ষমতার কাছে মাথা নত করেছে ; তখন আয়াতুল্লাহ খামেনী পৃথিবীর কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত করলেন।
পৃথিবীতে বিশ্ববাসীর কাছে আয়াতুল্লাহ খোমেনির এক বিরাট অনুপ্রেরণা।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন

একটা খেজুর নিন। তারপর সেটা খেয়ে তার আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।এরপর সেটার পেটের কাটা অংশের দি...
01/03/2026

একটা খেজুর নিন। তারপর সেটা খেয়ে তার আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।
এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।
তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।

এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।

(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)
“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“
এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।

(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)
“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“
আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।

(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)
কোনো পুরুষ কিংবা নারী ঈমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“
আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।
সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!
আয়াতগুলো পড়ে কয়েকটা খেজুর খেয়ে আয়াতের সাথে মিলিয়ে নিলাম। কোনো কিছুই এর বাইরে যায়নি। আল্লাহ যেমন বলেছেন ঠিক সেভাবেই আছে।
সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!

01/03/2026

খামেনির মৃ'ত্যু'তে ইরানে শোকের মাতম

01/03/2026

আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না, তোমরাই একদিন ব

Address

Dantvanga, Rowmari, Kurigram
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Am M S K I Am Muslim I Am student I Am Bangali Alhamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share