19/05/2026
আমরা অনেক সময় ভাবি, দাসত্ব মানে শুধু শিকল আর খাঁচা। কিন্তু আমি মনে করি, সবচেয়ে ভয়ংকর দাসত্ব হলো মনের ভেতরের দাসত্ব।
যখন একটা মানুষ জানে যে কাজটা ভুল, অন্যায় হচ্ছে
তারপরেও সে মুখ খুলতে পারে না।
চুপ থাকে।
মাথা নত করে।
এটা ভয় থেকে হতে পারে।
এটা নির্ভরশীলতা থেকে হতে পারে।
এটা সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা থেকেও হতে পারে।
কিন্তু ফলাফল একটাই
নিজের বিবেককে প্রতিদিন একটু একটু করে হত্যা করা।
Psychology তে এটাকে বলা হয় "Moral Disengagement" যখন একজন মানুষ নিজের মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
Albert Bandura এর গবেষণায় দেখা গেছে, মানুষ যখন বারবার অন্যায়কে মেনে নেয় এবং চুপ থাকে, তখন ধীরে ধীরে তার self-respect কমতে থাকে।
সে নিজেকে অসহায় ভাবতে শুরু করে এবং একসময় সত্যিই অসহায় হয়ে পড়ে।
এই অবস্থাকে বলে Learned Helplessness শেখানো অসহায়ত্ব।
কেন আমরা ভুলকে ভুল বলতে পারি না?
✦ ভয়ঃ সম্পর্ক নষ্ট হবে, চাকরি যাবে, মানুষ কী ভাববে
✦ নির্ভরশীলতাঃ আর্থিক বা আবেগিকভাবে অন্যের উপর নির্ভর করা
✦ কন্ডিশনিংঃ ছোটবেলা থেকে শেখানো হয়েছে "বড়রা যা বলে তাই ঠিক"
✦ Low self-worth: নিজেকে মতামত দেওয়ার যোগ্য মনে না করা
এই দাসত্ব থেকে বের হওয়ার পথ কী?
প্রথমেই বলি, ভুলকে ভুল বলা মানে আক্রমণাত্মক হওয়া নয়। এটা মানে নিজের বিবেকের সাথে সৎ থাকা।
১. নিজেকে জিজ্ঞেস করুনঃ "আমি কি চুপ আছি ভয়ে, নাকি সত্যিই এটা ঠিক মনে হচ্ছে?"
২. ছোট ছোট জায়গায় সত্য বলা শুরু করুনঃ বড় সাহস একদিনে আসে না। অভ্যাস থেকে আসে।
৩. মনে রাখুন, আপনার নীরবতা অন্যায়কারীকে সাহস দেয়। আপনার কণ্ঠস্বর সত্যকে টিকিয়ে রাখে।
শেষ কথা
দাসত্বের সবচেয়ে চালাক রূপ হলো
সে আপনাকে বিশ্বাস করায় যে আপনি স্বাধীন।
যেদিন আপনি ভুলকে ভুল বলতে পারবেন,
সেদিন থেকে আপনার আসল স্বাধীনতা শুরু।