Dt Israt Jahan Dorin

Dt Israt Jahan Dorin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dt Israt Jahan Dorin, Nutritionist, Dhaka.

Clinical Dietician & Nutritionist
🧑‍⚕️Doctor Of Food♥️
Chamber 1️⃣: Life Care Medical Center
Mohakhali T.B Gate , Dhaka-1212
Chamber 2️⃣: BDN Pallabi Diabetes Center
1/11 Pallabi ,Setara Tower , Mirpur

Published Today on Channel 24♥️
12/04/2026

Published Today on Channel 24♥️

08/04/2026

পান্তাভাতঃ ঐতিহ্য থেকে বৈজ্ঞানিক পুষ্টির উৎস

পান্তাভাত আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার, যা একসময় প্রধানত গ্রামীণ ও খেটে খাওয়া মানুষের দৈনন্দিন খাদ্য হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি শহুরে মধ্যবিত্তের মধ্যেও নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদ্‌যাপনের মাধ্যমে। অনেকের কাছে এটি একদিনের উৎসবের খাবার হলেও, বাস্তবে পান্তা একটি সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য। সম্প্রতি যুক্তরাজ্যের একদল গবেষকের গবেষণায় এই সাধারণ খাবারের অসাধারণ কিছু স্বাস্থ্যগুণ নতুন করে সামনে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী Food and Humanity-তে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে উল্লেখিত হয় তাদের মূল লক্ষ্য ছিল পান্তাভাতের পুষ্টিমান, অণুজৈবিক উপাদান এবং রক্তে শর্করার ওপর এর প্রভাব নির্ণয় করা। গবেষণায় দেখা গেছে, পান্তাভাত খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা সাধারণ ভাতের তুলনায় ধীরে বৃদ্ধি পায়, যা এটিকে সম্ভাব্যভাবে ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী একটি খাবারে পরিণত করে।

পান্তাভাত মূলত ফারমেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। রান্না করা ভাতকে পরিষ্কার পানিতে ডুবিয়ে প্রায় ১০–১২ ঘণ্টা রেখে দিলে স্বাভাবিকভাবেই এতে ফারমেন্টেশন ঘটে। গবেষণায় ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে ভাতে বিভিন্ন উপকারী অণুজীব জন্ম নেয়, বিশেষ করে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা হজমশক্তি উন্নত করতে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এছাড়া গবেষণায় আরও দেখা গেছে, পান্তাভাতে সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি অণুপুষ্টি উপাদান থাকে। যেমন—লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক ও পটাশিয়াম উল্লেখযোগ্য। ফারমেন্টেশন প্রক্রিয়ার কারণে ভাতে থাকা আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান সহজে অবমুক্ত হয়, ফলে শরীর এগুলো দ্রুত শোষণ করতে পারে। একই সঙ্গে এই প্রক্রিয়ায় কিছু উপকারী মেটাবোলাইট তৈরি হয়, যা শরীরের জন্য অতিরিক্ত উপকার বয়ে আনে।

সব মিলিয়ে বলা যায়, পান্তাভাত শুধু একটি ঐতিহ্যবাহী খাবার নয়, বরং এটি একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত পুষ্টিকর খাদ্য। সহজলভ্যতা, কম খরচ এবং বহুমুখী স্বাস্থ্য উপকারিতার কারণে এটি আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অপুষ্টি মোকাবিলা এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে এটি একটি কার্যকর ও প্রাকৃতিক সমাধান হতে পারে।

🩺 ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন
কনসালটেন্ট অ্যান্ড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01930-694120
🏥 বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
📍 ১/১১ পল্লবী, সেতারা টাওয়ার (নিচতলা), মিরপুর, ঢাকা–১২১৬


#ডায়েটিশিয়ান #পুষ্টি #সুষমখাদ্য
#ডায়াবেটিস #স্বাস্থ্যকরজীবন #মিরপুর #ঢাকা

আয়রন ট্যাবলেট খেয়েও হিমোগ্লোবিন বাড়ে না?আয়রন ইনটেক যথেষ্ট হলেও অনেক ক্ষেত্রে শরীরে এর বায়োঅ্যাভেইলেবিলিটি কম থাকে—যার প্...
25/03/2026

আয়রন ট্যাবলেট খেয়েও হিমোগ্লোবিন বাড়ে না?

আয়রন ইনটেক যথেষ্ট হলেও অনেক ক্ষেত্রে শরীরে এর বায়োঅ্যাভেইলেবিলিটি কম থাকে—যার প্রধান কারণ দৈনন্দিন খাদ্যাভ্যাসের কিছু ভুল কম্বিনেশন।

খাবারের সাথে চা বা কফি গ্রহণ করলে এতে থাকা ট্যানিন নন-হিম আয়রনের সাথে কমপ্লেক্স তৈরি করে, যা অন্ত্রে অদ্রবণীয় হয়ে যায় এবং শোষণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। একইভাবে, ফাইটেট (যা ডাল, শস্যে থাকে) আয়রনের সাথে বেঁধে এর অ্যাবজর্পশন বাধাগ্রস্ত করে। অতিরিক্ত ক্যালসিয়ামও হিম ও নন-হিম—উভয় ধরনের আয়রনের শোষণে নেগেটিভ ইন্টারঅ্যাকশন সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, ভিটামিন C নন-হিম আয়রনকে ফেরাস ফর্মে রূপান্তর করে, যা সহজে শোষিত হয়। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন C যুক্ত করলে শোষণে সহায়তা করে।

সুতরাং, শুধু আয়রনের ট্যাবলেট খেলেই হবে বিষয় টা এমন টা নয় —এর সঠিক ফুড কম্বিনেশন ও টাইমিংই নির্ধারণ করে শরীরে আয়রনের কার্যকর ব্যবহার।

বাংলাদেশে অনেক পরিবারের “হেলদি ব্রেকফাস্ট” হলো—সাদা আটার রুটি, সয়াবিন তেলে ভাজা আলু ভাজি আর সাথে সয়াবিন তেলে ভাজা ডিম।সা...
15/03/2026

বাংলাদেশে অনেক পরিবারের “হেলদি ব্রেকফাস্ট” হলো—সাদা আটার রুটি, সয়াবিন তেলে ভাজা আলু ভাজি আর সাথে সয়াবিন তেলে ভাজা ডিম।

সাদা আটার রুটি (GI ৭৭) এবং আলু ভাজি (GI ৮০–৯০)এর কম্বিনেশন একটি ‘কার্বোহাইড্রেট বোম্ব’। এটি খাওয়ার পরপরই রক্তে শর্করার মাত্রা তীব্রভাবে বাড়িয়ে দেয়। শরীরকে এই অতিরিক্ত শর্করা সামাল দিতে প্রচুর ইনসুলিন ক্ষরণ করতে হয়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

এরপর যখন হাই প্রেশার হয়, দোষ তখন হয় ডিমের। রক্তচাপ বা হার্টের সমস্যার জন্য প্রায়ই ডিমকে দায়ী করা হয়। অথচ ডিম একটি কমপ্লিট প্রোটিন এবং এতে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড থাকে। মূল সমস্যা ডিম নয়; বরং এটি যে অতিরিক্ত সয়াবিন তেলে ভাজা হচ্ছে এবং বিপুল পরিমাণ রিফাইন্ড কার্বোহাইড্রেটের সাথে খাওয়া হচ্ছে, সেটিই বিপত্তি ঘটায়।

আবার অনেক ডায়াবেটিক পেশেন্টের বাসায় রুটি নাকি স্বাস্থ্যসম্মত। ভাতের বদলে রুটি খেলে ওজন ও সুগার কন্ট্রোলে থাকে—এই ধারণা থেকে অনেকেই দুই বেলা নিয়ম করে সাদা আটার রুটি খান। কিন্তু সাদা আটা মূলত একটি রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেখানে ফাইবার, ভিটামিন ও মিনারেলের বড় অংশই প্রক্রিয়াজাতকরণের সময় নষ্ট হয়ে যায়। ফলে এটি দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মেটাবলিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

আমরা যদি সঠিক মেডিসিন খেয়েও ভুল খাবার খাই, তাহলে কোনোভাবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

Behind every healthy family, there is often a strong woman who cares for everyone but sometimes forgets herself. This Wo...
08/03/2026

Behind every healthy family, there is often a strong woman who cares for everyone but sometimes forgets herself. This Women’s Day, let’s remind women that their health matters too.
Nourish yourself. Respect your body. Empower your life.
Happy Women’s Day♥️

আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি—দুধ মানেই আদর্শ খাবার, ক্যালসিয়ামের প্রধান উৎস। তাই অনেকেই ভাবেন, দুধ না খেলে শরীর দুর্বল হ...
01/03/2026

আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি—দুধ মানেই আদর্শ খাবার, ক্যালসিয়ামের প্রধান উৎস। তাই অনেকেই ভাবেন, দুধ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। রমজান এলে রোগীদের কাছ থেকে একই প্রশ্ন পাই—“দুধ খেতে পারবো?” “না খেলে দুর্বল হয়ে যাবো না?”দুধ খেয়ে গ্যাস হচ্ছে খারাপ লাগছে তাও খাচ্ছি।কি করবো শরির দুর্বল হয়ে যাবে রোজা রেখে।

আসলে - সব খাবার সবার জন্য একরকম কাজ করে না। অনেক প্রাপ্তবয়স্ক মানুষের শরীর দুধ ঠিকভাবে হজম করতে পারে না। তাই দুধ খাওয়ার পর গ্যাস, পেট ফাঁপা, পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে।

দুধে থাকা ক্যাসিন প্রোটিন এবং ল্যাকটোজ অনেকের শরীরে হজমজনিত সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা এমনকি দীর্ঘস্থায়ী প্রদাহ বা 'লুকানো ইনফ্ল্যামেশন' তৈরি করতে পারে ।বিশেষ করে যাদের পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স, থাইরয়েড বা দীর্ঘদিনের পেটের সমস্যা বা IBS আছে, তাদের ক্ষেত্রে দুধ অনেক সময় উপসর্গ বাড়াতে পারে।

আরেকটি বিষয়—দুধ খেলেই ক্যালসিয়াম সরাসরি হাড়ে জমে যায় না। ক্যালসিয়াম ঠিকমতো কাজে লাগতে ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম ও সুস্থ গাট দরকার।

তাই দুধ সবার জন্য খারাপ নয়, আবার সবার জন্য বাধ্যতামূলকও নয়। আপনার শরীর যদি দুধ খেয়ে ভালো থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু অস্বস্তি হলে জোর করে খাওয়ার দরকার নেই।

পুষ্টি মানে অন্ধবিশ্বাস নয় নিজের শরীরের চাহিদা বুঝে সঠিক খাবার বেছে নেওয়াই আসল।

রমজানে সারাদিন না খেয়ে থাকার পর অনেকে ভাবেন, আগে মিষ্টি শরবত  খেলেই দ্রুত শক্তি ফিরে আসবে। কিন্তু খালি পেটে বেশি চিনি গে...
27/02/2026

রমজানে সারাদিন না খেয়ে থাকার পর অনেকে ভাবেন, আগে মিষ্টি শরবত খেলেই দ্রুত শক্তি ফিরে আসবে। কিন্তু খালি পেটে বেশি চিনি গেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়। শরীর তখন সেই বাড়তি গ্লুকোজ সামলাতে বেশি ইনসুলিন নিঃসরণ করে। কিছুক্ষণের মধ্যেই রক্তে সুগার লেভেল হঠাৎ নেমে যায়—ফলাফল: ঝিমুনি, ক্লান্তি, অবসাদ।

এ কারণেই ইফতারের শুরুটা হওয়া উচিত সচেতন ও সুষমভাবে। ১–২টি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি ধীরে শক্তি জোগায় এবং শরীরে অতিরিক্ত গ্লুকোজ স্পাইক তৈরি করে না, পাশাপাশি পানি শরীরকে দ্রুত হাইড্রেট করে।

এরপর মূল খাবারে পর্যাপ্ত ফাইবার, প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখা জরুরি। ফাইবারসমৃদ্ধ খাবার যেমন সবজি বা সবুজ সালাদ , ছোলা ও ফল গ্লুকোজ শোষণের গতি কমায় এবং ব্লাড সুগার স্থিতিশীল রাখতে সাহায্য করে। প্রোটিন যেমন ডিম, মাছ বা মুরগি দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সহায়তা করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে হজম হয়ে শরীরে স্থায়ী এনার্জি সরবরাহ করে যেমন : ওটস ও চিড়া: দই বা ফলের সাথে চিড়া, এবং ওটস বা ওটসের খিচুড়ি খুব স্বাস্থ্যকর
ছোলা ও ডাল: কম তেলে রান্না করা ছোলার চাট বা ছোলা ভুনা।
হালিম: ডালে প্রচুর ফাইবার থাকে, যা দারুণ জটিল শর্করা।
লাল আটার রুটি ও সবজি: আটার রুটি বা সবজি খিচুড়ি

🍱সঠিক ইফতার মানেই শুধু পেট ভরানো নয়; বরং এমন খাবার নির্বাচন করা যা রক্তে সুগার স্থিতিশীল রাখবে, শরীরকে কর্মক্ষম রাখবে এবং ইবাদতে মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে। 🌙

♥️
23/02/2026

♥️

Alhamdulillah 🤍This is my another job place — BDN Tejgaon Diabetes center Operated By GHC Limited, Tejgaon.I am conducti...
23/02/2026

Alhamdulillah 🤍

This is my another job place — BDN Tejgaon Diabetes center Operated By GHC Limited, Tejgaon.
I am conducting as a Senior Clinical Dietician.

🗓️ Consultation Hours:
Sunday | Monday | Wednesday
⏰ 8:00 AM – 4:00 PM

Please keep me in your prayers for this new journey. 🤲✨

19/02/2026

সচেতনতা ও পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত পরিমাণ খাবার- এটি হোক সুস্থ রমজানের মূলমন্ত্র

শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এ মাসে আপনার স্বাস্থ্য যেন ইবাদতের পথে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য মেনে চলতে হব...
18/02/2026

শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এ মাসে আপনার স্বাস্থ্য যেন ইবাদতের পথে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য মেনে চলতে হবে নিয়ন্ত্রিত, পুষ্টিকর খাদ্যাভ্যাস।
সবাইকে জানাচ্ছি রামাদান মুবারক🌃

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dt Israt Jahan Dorin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category