PharmEase

PharmEase "Make your pharmacy life easy with PharmEase"

04/03/2025

ইফতারে কী খাবেন?

✅ শক্তি ও পানিশূন্যতা দূর করতে:

★ খেজুর (প্রাকৃতিক শর্করা ও শক্তির উৎস)

★ পানি/ডাবের পানি (পানিশূন্যতা রোধে)

★ ফলের জুস (প্রাকৃতিক ভিটামিন ও খনিজের জন্য)

✅ হালকা ও পুষ্টিকর খাবার:

★ শসা, টমেটো, গাজর, সালাদ

★ দই বা টক দই (হজমে সহায়ক)

★ছোলা, ডাল, ভুট্টা (প্রোটিনের জন্য)

✅ প্রোটিন ও শক্তির জন্য:

★ সিদ্ধ ডিম

★ বাদাম ও শুকনো ফল

✅ জটিল কার্বোহাইড্রেট:

★ ওটস, লাল আটার রুটি

★ ভাত বা খিচুড়ি (পরিমিত পরিমাণে)

যেসব খাবার এড়িয়ে চলা /কম পরিমাণ গ্রহণ করা উচিত:

🚫 ভাজাপোড়া খাবার (পাকোড়া, সমুচা, বেগুনি বেশি খেলে এসিডিটি হতে পারে)
🚫 অতিরিক্ত চিনি ও মিষ্টি (রক্তে শর্করার ওঠানামা হয়)
🚫 কার্বনেটেড সফট ড্রিংকস (গ্যাসের সমস্যা হতে পারে)

01/03/2025

সেহেরিতে কি খাবো?

ব্যাখ্যা:
সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি জোগায়। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খেলে সারাদিন কর্মক্ষম থাকা সম্ভব। পাশাপাশি, পর্যাপ্ত পানি পান করা জরুরি যাতে ডিহাইড্রেশন এড়ানো যায়।

মূলকথা:

জটিল কার্বোহাইড্রেট: লাল চালের ভাত, ওটস, আটার রুটি

প্রোটিন: ডিম, দুধ, দই, মাছ, মুরগি

ফাইবার: শাকসবজি, ফল, বাদাম

স্বাস্থ্যকর চর্বি: অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড

পানি ও তরল: পানি, ডাবের পানি, লাবাং

এড়িয়ে চলুন: ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টি ও লবণযুক্ত খাবার।

আসন্ন রমজান বয়ে আনুক আকরাশ আনন্দ এবং দূর করুক সব ধরনের অপরাধ।রমজানে পরিবারের পাশাপাশি আল্লাহর নৈকট্যে থাকা এবং ইবাদতের ম...
01/03/2025

আসন্ন রমজান বয়ে আনুক আকরাশ আনন্দ এবং দূর করুক সব ধরনের অপরাধ।
রমজানে পরিবারের পাশাপাশি আল্লাহর নৈকট্যে থাকা এবং ইবাদতের মাধ্যমে এর চর্চা করা আমাদের সকল মুসলিম এরই উচিত।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা (২০২৫)
-->রমজানে সকল ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে PharmEase এর সাথেই থাকুন, ধন্যবাদ।

28/02/2025

OTC (Over The Counter) ড্রাগ বা ওটিসি মেডিসিন হলো মূলত সেসকল মেডিসিন বা ওষুধ যেগুলো ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শ ছাড়াই প্রাথমিকভাবে গ্রহণ করা যেতে পারে।
(কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ অসচেতনতার সাথে লোকাল ফার্মেসি শপ থেকেই ওষুধ গ্রহণ করে থাকে যা একেবারেই অনুচিত। অসচেতন ভাবে ওষুধ সেবন করার ফলে ওষুধ মানবদেহে ভালোমতো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলার মতো ভয়াবহ সংকট তৈরি হতে পারে, যাকে অন্যভাবে বলতে গেলে ড্রাগ রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে।)
[বি:দ্র- অসাবধানতার সাথে ওটিসি মেডিসিন গ্রহণ করলে এর ফলাফল মারাত্মক হতে পারে, তাই আমাদের সকলের উচিৎ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা এবং নিয়ম মতো মেনে চলা।]

23/02/2025

★ফার্মেসি বা ফার্মেসি বিষয় কি?
~ফার্মেসি বা ফার্মেসি বিষয় হলো স্বাস্থ্য বিজ্ঞানের একটি শাখা, যেখানে মূলত ওষুধের গবেষণা, আবিষ্কার, প্রস্তুতি (ফর্মুলেশন), উৎপাদন (প্রোডাকশন) এবং ব্যবহার সম্পর্কে জ্ঞান প্রদান করে। অন্যভাবে বলা যেতে পারে, ওষুধ নিয়ে কাজকর্ম সম্পাদন করাই হলো ফার্মেসি বিষয়ের প্রধান উদ্দেশ্য।
এখানে ওষুধের সঠিক ব্যবহার, রোগীদের কাউন্সেলিং, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়ে থাকে।
একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে, মানবদেহে একটি ওষুধ সেবন করার পর ওষুধটি কিভাবে-কোথায় কাজ করবে, কত সময় ধরে ওষুধটির কার্যক্ষমতা থাকবে, কোন মাধ্যমে গ্রহণ করলে রোগী তার ওষধটি সেবন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে (যেমন- ট্যাবলেট গুরুতরক্ষেত্রে অনেকেই গ্রহণ করতে সমস্যা বোধ করেন সেক্ষেত্রে অন্য বিকল্প মাধ্যম হিসেবে সিরাপ বা অন্য় মাধ্যমগুলি দেয়া যেতে পারে) এমন যাবতীয় ওষুধ সম্পর্কিত কার্যকলাপই ফার্মেসি (ইন্ডাস্ট্রি বা রিসার্চ) বিষয়ের অন্তর্ভূক্ত।

23/02/2025

এই গ্রুপের মূল উদ্দেশ্য হলো, সম্পূর্ণ বাংলায় ফার্মেসির বিষয় সম্পর্কে সহজে উপস্থাপন করা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PharmEase posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share