BRACE Method

BRACE Method Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRACE Method, Therapist, 177 East Rampura, Dhaka.
(1)

BRACE Method আপনাকে শেখায় Corrective Exercise ও Mind Training-এর মাধ্যমে পিঠ, কোমর, হাঁটু ও ঘাড়ের ব্যথা কমানোর ন্যাচারাল, কার্যকর ও নিরাপদ উপায় - ঔষধ ছাড়াই। সহজ মুভমেন্ট ও ভালো অভ্যাস গড়ে তুলে শক্তিশালী ও ব্যথামুক্ত জীবনের পথে এগোতে সাহায্য করে।

13/05/2026

প্রবাসীদের ব্যথা বৃদ্ধির ৩ টি অন্যতম কারণ

12/05/2026

৯০% মানুষ ব্যথা নিয়ে এই ভুলগুলো করে।

10/05/2026

আপনার Pain Free Journey শুরু হোক BRACE Method-এর সাথে | 01338-656768

09/05/2026

অনলাইন এক্সারসাইজ ক্লাস Feedback | 👉ব্রেস মেথড 01338-656768

08/05/2026

PLID: ক্লায়েন্ট ফিডব্যাক - Online exercise class 👉 01338-656768

07/05/2026

ক্লায়েন্ট ফিডব্যাক - Online exercise class result - 01338-656768

06/05/2026

এইগুলো না জানলে কখনোই ব্যাকপেইন ভালো হবেনা।

05/05/2026

PLID L4-L5, L5-S1 থেকে BRACE Method Journey

02/05/2026

হজের সময় কোমর ব্যথা কমানোর ৩টি practical advice

21/04/2026

ব্যস্ত জীবনেও সুস্থ থাকতে চাইলে এই ৩ টিপস মিস করবেন না! 💚

বর্তমানে Alan Gordon এর 'The Way Out' বইটি পড়ছি। সত্যি বলছি, প্রতিটি পৃষ্ঠা ওল্টানোর সময় আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে।...
21/04/2026

বর্তমানে Alan Gordon এর 'The Way Out' বইটি পড়ছি। সত্যি বলছি, প্রতিটি পৃষ্ঠা ওল্টানোর সময় আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে, লেখক আমার ডায়েরি চুরি করে আমারই জীবনের না বলা গল্পগুলো হুবহু লিখে ফেলেছেন!

বইটির ১৬ নম্বর পাতাটি একটু খেয়াল করে দেখুন (স্ক্রিনশট দেওয়া আছে)। লেখক বলছেন, উনার MRI রিপোর্টে Disc Bulging, ছিঁড়ে যাওয়া Rotator Cuff, এমনকি মেরুদণ্ডের ফ্লুইডের চাপও অনেক বেশি। এত কিছু থাকা সত্ত্বেও তিনি আজ সম্পূর্ণ ব্যথামুক্ত! উনার শরীরের ২২টি দীর্ঘস্থায়ী উপসর্গ এখন অতীত।

আমরা যারা দীর্ঘদিনের ব্যাক পেইন নিয়ে চলছি, আমাদের কাছে MRI রিপোর্ট মানেই যেন 'সব শেষ'। কিন্তু এই বইয়ের ১৮ নম্বর পৃষ্ঠাটি আমার চোখ খুলে দিয়েছে।

লেখক একটি চরম সত্য কথা বলেছেন: জানেন কাদের মেরুদণ্ড একদম নিখুঁত আর ত্রুটিহীন? কেবল ছোট বাচ্চাদের! বয়স বাড়ার সাথে সাথে আমাদের সবার মেরুদণ্ডেই কিছু না কিছু ক্ষয় বা 'Disc Bulge' থাকে। চুলে পাক ধরা বা চামড়ায় ভাঁজ পড়া যেমন স্বাভাবিক, মেরুদণ্ডের এই পরিবর্তনগুলোও ঠিক তেমনই প্রাকৃতিক। অথচ আমরা এই 'রিপোর্ট' দেখেই ভয়ে কুঁকড়ে যাই—আর এই ভয়ই আমাদের শরীরের ব্যথাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।

ভয়ের বশবর্তী হয়ে আমরা অনেকেই তড়িঘড়ি করে অস্ত্রোপচারের পথ বেছে নিই। অথচ গবেষণায় দেখা গেছে, অপারেশনের পরও অনেকের ব্যথা থেকে যায়—ডাক্তারি ভাষায় যাকে বলা হয় 'Failed Back Surgery Syndrome'। কারণ সমস্যাটা অনেক সময় হাড়ের কাঠামোর নয়, বরং আমাদের মস্তিষ্কের ভুল পেইন সিগন্যালের।

আপনার মেরুদণ্ড 'ত্রুটিপূর্ণ' নয়, এটি কেবল সময়ের সাথে মানিয়ে নিয়েছে। আপনার শরীর ভাঙেনি, কেবল একটু ভুল সংকেতে আটকে গেছে। এই ভয় থেকে বেরোনোর পথ আছে, আর তা হাড়ের ভেতরে নয়—মস্তিষ্কের গভীরে।

বইটা পড়ছি আর আস্তে আস্তে অনেক হিসাব যেন মিলে যাচ্ছে—সব কিছুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি। আমি এই যাত্রায় যা যা শিখছি, নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে থাকব ইনশাআল্লাহ। আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্টে আপনার গল্পটি জানান।

Address

177 East Rampura
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BRACE Method posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category