Art of Anesthesia

Art of Anesthesia We provide essential health advice for a patient who needs Surgery Under Anesthesia. With recent advances in medical research, Anesthesiology developed a lot.

This provides patient a safer and painless surgery.

এনেস্থিসলজিস্ট গন নির্দিষ্ট কিছু indication হলেই ইকোকার্ডিওগ্রাফি করতে দেন।  এডাল্ট এবং চাইল্ড এর indication আলাদা।  বাচ...
02/07/2025

এনেস্থিসলজিস্ট গন নির্দিষ্ট কিছু indication হলেই ইকোকার্ডিওগ্রাফি করতে দেন। এডাল্ট এবং চাইল্ড এর indication আলাদা। বাচ্চাদের ক্ষেত্রে মূলত হার্ট এর স্ট্রাকচার দেখাই আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ হার্ট এ ASD VSD অথবা অন্য কোন congenital anomalies আছে কিনা, সেটা দেখাই আমাদের মূল উদ্দেশ্য। যদি কোন বাচ্চার শরীরে একটা congenital anomaly থাকে তাহলে অপারেশনের পূর্বে আমরা ইকো করতে দিই।

বড়দের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখানে myocardial contractility ঠিক আছে কিনা এবং হার্ট পর্যাপ্ত cardiac output জেনারেট করতে পারছে কিনা আমরা সেটা দেখতে চাই। সাধারণত হাইপারটেনশিপ পেশেন্টদের, ECG নরমাল থাকলেও cardiac output আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তাই আমরা হাইপারটেনসিভ পেশেন্টদের ইকো করতে দেই। এছাড়া, ISD, primary PCI, CABG, heart failure, pulmonary edema, elderly পেশেন্টদের ইকো করতে দেই।

আজকে থেকে ১০-১৫ বছর আগেও আমাদের দেশে ৫০ বছর বয়সের উর্ধ্বে রোগীর অপারেশন করা হতো না।  ভাবা হতো এই বয়সে অপারেশন করে কি হব...
11/01/2025

আজকে থেকে ১০-১৫ বছর আগেও আমাদের দেশে ৫০ বছর বয়সের উর্ধ্বে রোগীর অপারেশন করা হতো না। ভাবা হতো এই বয়সে অপারেশন করে কি হবে আর কতদিনই বাঁচবো? কিন্তু আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে, বাংলাদেশীদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশীদের গড় আয়ু ৭২.৩ বছর। আয়ুষ্কাল বৃদ্ধির সাথে সাথে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ এবং অপারেশনের প্রয়োজনীয়তাও বেড়েছে। আমরা জানি যে, শিশু এবং বৃদ্ধদের অপারেশনে এনেস্থিসিয়া প্রদান করা একটি চ্যালেঞ্জিং বিষয়। প্রবীণ বয়সে ডায়াবেটিস, হাই প্রেসার, হাঁপানি, বাত ব্যথা, থাইরয়েডের সমস্যা, হৃদরোগ এবং কিডনির রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা আরো চ্যালেঞ্জিং। এমতাবস্থায় অপারেশন করাটাও জটিল। প্রায়শই দেখা যায় বয়স্ক রোগীদের চিকিৎসার পরে আকাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। সেজন্য রোগীদের অপারেশনের আগে এনেস্থেশিলজিস্টদের পরামর্শ নেয়া এবং অপারেশনের পরে পোস্ট অপারেটিভ রিকোভারির জন্য এনেস্থেশিলজিস্টদের অধীনে মনিটরিং এ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বাংলাদেশে প্রথমবারের মতো, প্রবীনদের জন্য প্রিঅপারেটিভ চেকআপ এবং পোষ্ট অপারেটিভ মনিটরিংয়ের সুবিধা নিয়ে এসেছি।
যোগাযোগ: Art of Anesthesia

An Anesthesiologist is a doctor who specializes in anesthesia, pain management, and critical care medicine.একজন অ্যানেস্...
10/01/2025

An Anesthesiologist is a doctor who specializes in anesthesia, pain management, and critical care medicine.

একজন অ্যানেস্থেসিওলজিস্ট হলেন একজন ডাক্তার যিনি অ্যানেস্থেশিয়া, ব্যথা ব্যবস্থাপনা এবং গুরুতর জটিল রোগ বিশেষজ্ঞ

Address

Elephant Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art of Anesthesia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share