13/04/2026
শুভ সকাল সবাইকে
আমি আজকে আপনাদের কিছু information দিতে চাই যেটা সবারই জানা প্রয়োজন!!
🩺 ইন্টারনিস্ট / মেডিসিন স্পেশালিস্ট আসলে কী করেন?
অনেকেই ভাবেন—“মেডিসিন ডাক্তার মানে কি শুধু জ্বর-সর্দি দেখেন?”
আসলে বিষয়টা তার চেয়েও অনেক বড় 👇
👨⚕️ ইন্টারনিস্ট (Medicine Specialist) হচ্ছেন প্রাপ্তবয়স্কদের (Adult) শরীরের ভেতরের বিভিন্ন জটিল ও সাধারণ রোগের বিশেষজ্ঞ।
📌 কোন কোন রোগে আপনি মেডিসিন স্পেশালিস্ট দেখাবেন?
🔹 জ্বর ও ইনফেকশন – জ্বর
– টাইফয়েড, ডেঙ্গু, ভাইরাল জ্বর
– নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন
🔹 ডায়াবেটিস ও হরমোন সমস্যা – ডায়াবেটিস (রক্তে শর্করা বেশি/কম)
– থাইরয়েড সমস্যা
– হরমোনজনিত ওজন কমা/বাড়া
🔹 রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি – উচ্চ রক্তচাপ (High BP)
– কোলেস্টেরল সমস্যা
– বুক ধড়ফড়, মাথা ঘোরা
🔹 পেট ও লিভারের সমস্যা – গ্যাস্ট্রিক, আলসার
– লিভারের সমস্যা
– হজমের সমস্যা, বমি, ডায়রিয়া
🔹 শ্বাসতন্ত্রের সমস্যা – হাঁপানি (Asthma)
– শ্বাসকষ্ট
– দীর্ঘদিনের কাশি
🔹 কিডনি ও প্রস্রাবের সমস্যা – কিডনির সমস্যা
– প্রস্রাবে জ্বালা, ইনফেকশন
🔹 সারা শরীরের জটিল সমস্যা – দুর্বলতা, অজানা কারণে ওজন কমা
– একাধিক রোগ একসাথে থাকলে
– শরীরের বিভিন্ন উপসর্গের সঠিক কারণ খুঁজে বের করা
💡 কখন মেডিসিন স্পেশালিস্ট দেখাবেন?
👉 যখন বুঝতে পারছেন না সমস্যাটা কোন বিভাগে পড়ে
👉 যখন একাধিক সমস্যা একসাথে হচ্ছে
👉 অথবা দীর্ঘদিনেও রোগ ভালো হচ্ছে না
✅ একজন মেডিসিন স্পেশালিস্ট আপনার পুরো শরীরকে একসাথে বিবেচনা করে চিকিৎসা দেন এবং প্রয়োজনে অন্য স্পেশালিস্টের কাছে রেফার করেন।
📣 তাই ছোট হোক বা বড়—যেকোনো জটিল বা অজানা সমস্যায়
যখন বুঝতে পারছেন না সমস্যাটা কোন বিভাগে পড়ে—তখন একজন মেডিসিন স্পেশালিস্টই হতে পারেন আপনার প্রথম ভরসা।দেরি না করে একজন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিন।
নিজের যত্ন নিন, বিশেষ করে আমার মা-বোনেরা। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে।
👩⚕️ ডা. নাজমা বেগম শান্তা
মেডিসিন বিশেষজ্ঞ
📍 চেম্বারের ঠিকানা ও সময়সূচি:
🏥 সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল
📅 শনি – বুধ
⏰ সন্ধ্যা ৬:৩০ – ৯:৩০ টা
🏥 শহীদ খালেদ ইব্রাহিম জেনারেল হাসপাতাল, ওয়ারী (NHN)
📅 রবি, মঙ্গল, বৃহস্পতিবার
⏰ বিকাল ৫:০০ – ৭:০০ টা
🏥 ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, মাইজদী, নোয়াখালী
📅 প্রতি মাসের ২য় শুক্রবার