Dr. Ayesha Raisul

Dr. Ayesha Raisul Dr. Raisul Ismail Khan (D.H.M.S) & Dr. Ayesha Khatun (B.H.M.S)
Chamber: Homeo Health Heling Center. Homeopathic Treatment , News and Tips.

(Skin, Infertility, Se^xual, Pails, IBS, Sports Injury & Pain Physician ) B & T ও জার্মাণী ঔষধ দ্বারা চর্ম , যৌন ,
হাঁপানী, অর্শ্ব, হার্ণিয়া, ডায়বেটিস, জন্ডিস
(Hbs Ag+), টিউমার, স্ত্রী ও শিশুরোগ সহ
সকল প্রকার নতুন ও পুরাতন রোগের সুচিকিৎসা
দেয়া হয় ।

Sunray (বা Sunburst) Patternব্যাথা নিয়ে আসছে একটা  রোগীর এক্স-রে বা CT Scan দেখলে আমরা সাধারণত কি ভাবি?“হাড় ভেঙেছে… ঠিক ...
16/04/2026

Sunray (বা Sunburst) Pattern

ব্যাথা নিয়ে আসছে একটা রোগীর এক্স-রে বা CT Scan দেখলে আমরা সাধারণত কি ভাবি?

“হাড় ভেঙেছে… ঠিক হয়ে যাবে।”

কিন্তু নিচের ছবিগুলা

কয়েকটা আলাদা রোগীর ছবি…

আলাদা হাড়… আলাদা সময়ে নেয়া…

তবুও একটা জিনিস একদম একই।

হাড়ের উপর থেকে সূর্যের রশ্মির মতো কাঁটার মতো কিছু বের হয়ে আছে

এটাকে বলা হয় “sunray pattern”।

দেখতে সুন্দর লাগতে পারে…

কিন্তু বাস্তবে এটা ভয়ংকর!!

এটা কোনো সাধারণ পরিবর্তন না।

টিউমার এত দ্রুত বাড়ে যে হাড়ের স্বাভাবিক দেয়াল ভেঙে ফেলে, ভেতরের চাপ বাড়তে বাড়তে periosteum (হাড়ের বাইরের আবরণ) উঠে যায়।

শরীর তখন বাঁচার চেষ্টা করে—নতুন হাড় তৈরি করে

কিন্তু সেই হাড়… স্বাভাবিক না।

এলোমেলো… ধারালো… কাঁটার মতো ছড়িয়ে পড়ে চারদিকে।

এটা আমরা সবচেয়ে বেশি দেখি

Osteosarcoma-এ

এটা হাড়ের একটা অত্যন্ত আগ্রাসী ক্যান্সার।

যেখানে থাকে

হালকা ব্যথা… সামান্য ফোলা…

সবচেয়ে কষ্টের হলো

রোগী যখন আসে, তখন অনেক সময় দেরি হয়ে যায়।

কারণ

ব্যথাকে গুরুত্ব দেয় না

ফোলা জায়গা অবহেলা করে

“নিজে নিজে ঠিক হয়ে যাবে” ভেবে বসে থাকে

কখন সতর্ক হবেন?

হাড়ে দীর্ঘদিন ব্যথা থাকলে

কোনো কারণ ছাড়া ফোলা দেখা দিলে

রাতে ব্যথা বাড়লে

ধীরে ধীরে জায়গাটা শক্ত হয়ে গেলে

মনে রাখুন

সব ব্যথা সাধারণ না। সব ফোলা ইনজুরি না। কিছু কিছু লক্ষন ইঙ্গিত করে “ভেতরে সমস্যা হচ্ছে”।

আমরা শুধু অবহেলা করি

এই “sunray pattern” একটা সতর্কবার্তা।

সময় থাকতে ধরতে পারলে জীবন বাঁচে।

দেরি করলে সব শেষ ।

চলুন হই সচেতন, ভালোবেসে আগলে রাখি প্রিয় মানুষটাকে, হারিয়ে ফেলার আগেই যেন না হারায় সেজন্য সচেতন হই..

মুল লিখাঃ ডা.আব্দুর রহমান

এই বিষয়ে যেসকল হোমিওপ্যাথিক ঔষধ সর্বাধিক কার্যকর হবেঃ

Symphytum হাড়ের আঘাত ও পুনর্গঠন হাড়ের ক্ষত সারাতে সহায়ক

Cal fluor হাড়ের শক্ত গাঁট ও এক্সোস্টোসিস অস্থির অস্বাভাবিক বৃদ্ধি

Silicea দীর্ঘস্থায়ী সাপুরেশন ও দুর্বল টিস্যু টিউমার ও পুঁজযুক্ত অবস্থা

Cal phos হাড়ের বৃদ্ধি ও দুর্বলতা শিশু ও কিশোরদের হাড়ের সমস্যা

Phos অস্থি ব্যথা ও রক্তক্ষরণ প্রবণতা ম্যালিগন্যান্ট প্রবণতায় সহায়ক

Ruta g. পেরিওস্টিয়াম ও টেন্ডনের ব্যথা periosteal irritation

Car ক্যান্সার প্রবণতা ও পারিবারিক ইতিহাস কনস্টিটিউশনাল রেমেডি

Sunray (বা Sunburst) Pattern হলো একটি রেডিওলজিক্যাল চিহ্ন যেখানে হাড়ের টিউমার থেকে নতুন অস্থি (bone spicules) সূর্যের রশ্মির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। এটি সাধারণত periosteal reaction-এর ফলে দেখা যায়।

কোন রোগে এটি বেশি দেখা যায়?

সবচেয়ে বেশি দেখা যায়:

Osteosarcoma – এটি একটি মারাত্মক (malignant) প্রাইমারি বোন টিউমার, যা সাধারণত কিশোর ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়।

অন্যান্য ক্ষেত্রে (কম দেখা যায়):

Ewing Sarcoma

Chondrosarcoma

গুরুত্বপূর্ণ: Sunray pattern সাধারণত একটি ম্যালিগন্যান্ট (ক্যান্সারজনিত) অবস্থা নির্দেশ করে, তাই দ্রুত বিশেষজ্ঞ (Orthopedic Oncologist) এর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Osteosarcoma এর সাধারণ লক্ষণ

আক্রান্ত স্থানে তীব্র ও স্থায়ী ব্যথা

হাড়ে ফোলা বা শক্ত গাঁট

চলাচলে অসুবিধা

কখনও কখনও হাড় ভেঙে যাওয়া (pathological fracture)

এক্স-রে বা MRI-তে Sunburst appearance

বিঃদ্রঃ

হোমিওপ্যাথি মূলত সহায়ক (supportive) চিকিৎসা হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে এটি ক্যান্সারের প্রধান চিকিৎসা (সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি) এর বিকল্প নয়।

🛑স্কিন ট্যাগ (Skin tag) এর হেমিও ঔষধ 🛑🟥 Thuja occidentalis-ত্বকে ঝুলে থাকা মাংসের মতো বৃদ্ধি।-warty বা cauliflower-like ...
15/04/2026

🛑স্কিন ট্যাগ (Skin tag) এর হেমিও ঔষধ 🛑

🟥 Thuja occidentalis
-ত্বকে ঝুলে থাকা মাংসের মতো বৃদ্ধি।
-warty বা cauliflower-like growth।
-গলায়,মুখর বাম পাশে,শরীরে অনেক skin tag থাকে
যেগুলো খুব নরম।
-রোগী মোটাসোটা, তৈলাক্ত মুখমন্ডল।
-আবৃত স্থানে ঘাম বেশি, ঘামে মিষ্টি গন্ধ (caladium).
-রোগীর নানা ভ্রান্ত ধারণা থাকে।
-মরা মানুষ, উড়ে যাওয়া, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে।

🟥 Calcarea Carbonica
-স্থূল শরীর, দিন দিন ওজন বৃদ্ধি পায়, গলায় নরম অনেক স্কিন ট্যাগ বা মাংসল আঁচিল।
-মুখ, মাথা, ঘাড় প্রচন্ড ঘামে। হাত পায়ের তলাও ঘামে।
-পা ঠান্ডা আবার জ্বালা করে, রাতে লেপের ভিতরে পা নিতে পারে না।
-ডিম, লবণ খাবার খুব পছন্দ। দুধে-বিতৃষ্ণা।

🟥 Nitric Acid
-স্কিন ট্যাগ বা উপমাংশগুলো সংবেদনশীল ও ব্যথাযুক্ত।
-ঘর্ষণে সহজে রক্ত পড়তে পারে।
-রোগী শীতকাতর,সহজে সর্দি কাশি লাগে।
-গাড়িতে চড়তে ভালো লাগে।
-চর্বি বা চর্বি জাতীয় খাবার খুব পছন্দ করে।
-প্রচন্ড বদ রাগী।ক্ষমা করার প্রবণতা খুবই কম।

🟥 Causticum
-পুরনো warts বা ঝুলে থাকা ত্বক।
-মুখমন্ডল, চোখের পাতা বা গলায় বেশি হয়।
-রোগী শীতকাতর, ভেজা আবহাওয়া ভালো বোধ
করে।
-কোষ্ঠবদ্ধ ধাতের। অল্প বসে ইভাকুয়েশন ভালো হয়।
-রোগী প্রচন্ড সেন্টিমেন্টাল, সহজে কান্না করে,
আবার প্রতিবাদী স্বভাবের, বিপ্লবী।

🟥 Antimonium Crudum
রোগী মোটাসোটা, ঘাড়ে গর্দানে এক।
-আঁচিলগুলো অনেকটা সিং এর মত এবং শক্ত।
-রোগী শীত কাতর, ঠান্ডা সবকিছুকে ভয় পায়।
-স্পর্শ পছন্দ করে না আবার প্রচুর আবেগী, চাঁদের আলোয় ঘুরে বেড়াতে ভালো লাগে।

🛑🟥🛑প্রোপার কেস টেকিং এর মাধ্যমে যেকোনো মেডিসিন আসতে পারে।

🔶🔷Skin tag (Acrochordon) হলো ত্বকের ছোট নরম ঝুলে থাকা মাংসের মতো বৃদ্ধি। সাধারণত গলা, বগল, চোখের পাতা, স্তনের নিচে বা কুঁচকিতে বেশি দেখা যায়। হোমিওপ্যাথিতে এটি সাধারণত warts বা fibrous growth হিসেবে বিবেচনা করে চিকিৎসা করা হয়।
♦️ Skin tag কেমন হয়?
-ছোট, নরম, ঝুলে থাকা দানা
-রঙ ত্বকের মতো বা একটু গাঢ়
-ব্যথা সাধারণত থাকে না
-আকার ছোট থেকে বড় হতে পারে

♦️ কোথায় বেশি হয়?
-গলা
-বগল
-চোখের পাতা
-বুকের নিচে
-উরুর ভাঁজে

♦️কেন হয়?
-ত্বকের ঘর্ষণ (friction)
-ওজন বেশি হলে
-ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স
-হরমোন পরিবর্তন
-বংশগত কারণ।

🛑 হাত এবং পায়ের তালু ঘামার হোমিও ঔষধ🛑 --♦️Calcarea Carb- হাত পায়ের তলায় ঠান্ডা ঘাম। পা এতটাই ঠান্ডা মনে হয়, ভেজা মোজা...
13/04/2026

🛑 হাত এবং পায়ের তালু ঘামার হোমিও ঔষধ🛑

--♦️Calcarea Carb
- হাত পায়ের তলায় ঠান্ডা ঘাম। পা এতটাই ঠান্ডা মনে হয়, ভেজা মোজা পরানো আছে।
-ঘামে টক গন্ধ।
- অল্প পরিশ্রমে ঘাম হয়।
-মোটা থলথলে, নাদুস নুদুস, গোলগাল মুখমন্ডল।
-শক্ত সিদ্ধ ডিম খাওয়ার প্রবল ইচ্ছা।

---♦️Silicea--
-হাত ও পায়ের তলা প্রচন্ড ঘামে।
-মাথায় ও পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম। ঘাম বসে গিয়ে রোগ দেখা দেয়।
-একা কোথায় যাওয়ার সাহস পায় না। সঙ্গী সাথী নিয়ে যায়।
-মানসিক পরিশ্রম করতে পারেনা।
-অস্থিরতা, চঞ্চলতা, অল্প শব্দ চমকে ওঠে।
-সূচ, আলপিন, তীক্ষ্ণবস্তুকে খুব ভয় পায়।

---♦️Baryta Carbonica
- হাত-পায়ের তালুতে ঘাম
- লাজুক, আত্মবিশ্বাসহীন
- শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উপকারী।
-শারীরিক ও মানসিক উভয়দিকে খর্বতা।
-সহজে সর্দি কাশি লাগে।
-গ্লান্ড ফোলার প্রবণতা।

♦️ Psorinum
- খুব গন্ধযুক্ত ঘাম এমনকি শরীরেও তীব্র গন্ধ।
- পা ও হাতে ঘাম বেশি
- গ্রীষ্ম-বর্ষায় ঘাম বেড়ে যায়
-চিকন চাকান রোগী, অমসৃণ ত্বক ও চর্ম রোগে পরিপূর্ণ।
-শীতকাতর এবং কোষ্ঠবদ্ধ ধাতের ।

♦️Sulphur
-হাত ও পায়ের তালুতে গরম ও জ্বালাপোড়া অনুভূতি সহ ঘাম,ঘামে দুর্গন্ধ এমনকি সারা শরীরে গন্ধ।
-রোগী সাধারণত গরম সহ্য করতে পারে না, ঠান্ডা পছন্দ করে।
-পায়ের তলা বিশেষ করে রাতে বেশি গরম লাগে, কম্বলের বাইরে পা বের করে রাখে।
-ত্বক শুষ্ক, খসখসে বা চুলকানি থাকতে পারে।
পরিষ্কার-পরিচ্ছন্নতায় কিছুটা অমনোযোগী স্বভাব (Sul
-গোসল করতে চায় না।

--♦️Thuja
- আঠালো ঘাম, কষ্টদায়ক অনুভব
- গোপন রোগ বা টক্সিক ইতিহাস থাকলে উপকারী
-ঘামে মিষ্টি গন্ধ।
-হাত-পা ঘামে সাথে আবৃত স্থান ঘামে।
-স্বপ্ন বহুল নিদ্রা এবং নানান ধরনের
ভ্রান্ত ধারণা থাকে।
-আঁচিল, অর্বুদ সমৃদ্ধ ত্বক।

★★🔵এছাড়া রোগের শারীরিক, মানসিক লক্ষণের ভিত্তিতে অন্য যেকোনো মেডিসিন আসতে পারে।

🟥হাতপাায়ের তালুতে ঘাম হওয়া (hyperhidrosis) বিভিন্ন কারণে হতে পারে। সাধারণভাবে কারণগুলো দুই ভাগে ভাগ করা যায়।

🔹 ১. স্বাভাবিক (Primary) কারণ:
এগুলোতে কোনো বড় রোগ নাও থাকতে পারে
অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা (stress, দুশ্চিন্তা, ভয়)
গরম আবহাওয়া
ছোটবেলা বা কৈশোর থেকে শুরু হওয়া
পারিবারিক (genetic) প্রবণতা
👉 এই ক্ষেত্রে সাধারণত শুধু হাত-পা, বগল বা মুখে ঘাম হয়

🔹 ২. রোগজনিত (Secondary) কারণ:
কোনো শারীরিক সমস্যার কারণে ঘাম হতে পারে
-থাইরয়েড হরমোন বেশি (Hyperthyroidism)
-ডায়াবেটিস
-হরমোনের পরিবর্তন (যেমন: menopause)
-জ্বর বা সংক্রমণ
-হৃদরোগ বা স্নায়ুর সমস্যা
-কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

🔹 বিশেষ লক্ষণ (যা খেয়াল রাখা জরুরি)
যদি ঘামের সাথে এগুলো থাকে, তাহলে ডাক্তার দেখানো উচিত—
-হঠাৎ খুব বেশি ঘাম শুরু হওয়া
-রাতে অতিরিক্ত ঘাম
-ওজন কমে যাওয়া
-হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা দুর্বলতা

🔹 হাত-পায়ের তালুতে ঘামের বিশেষ কারণ
Emotional sweating (উদ্বেগে হাত-পা ঘামে)
Overactive sweat glands.
Autonomic nervous system imbalance

05/04/2026

পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কে জানেন?

03/04/2026

বিসমিল্লাহা:২১
সুবহানাল্লাহ :৫৫
সুরা:ইখলাস :২১
আলহামদুলিল্লাহ :৫৫
ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ পূরন করবে☝️✊

03/04/2026

বিবাহিত পুরুষদের যে খাবার খাওয়া উচিত 🙏

হামে-চিকেন পক্স চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা।
03/04/2026

হামে-চিকেন পক্স চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা।

🛑হাম /(Measles) রোগের হোমিও ঔষধ 🛑হাম (Measles) কি?হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা য...
31/03/2026

🛑হাম /(Measles) রোগের হোমিও ঔষধ 🛑

হাম (Measles) কি?
হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দিয়ে শুরু হয়।

হাম রোগে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ ও লক্ষণ:

🔸 Rhus Toxicodendron (রাসটক্স)
- শরীরে লাল ফুসকুড়ি সাথে তীব্র চুলকানি,
- ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় খারাপ,
- গরমে আরাম অস্থিরতা, বারবার নড়াচড়া করতে চায়।

🔸 Arsenicum Album (আর্সেনিক)
- তীব্র দুর্বলতা ও অস্থিরতা, জ্বালাপোড়া অনুভূতি (burning pain),
- অল্প অল্প করে বারবার পানি খায়,
- রাতের দিকে সমস্যা বাড়ে।

♦️Aconitum napellus
-ঠান্ডা ও শুষ্ক হাওয়া লেগে শিশুদের হাম জ্বরে প্রাথমিক অবস্থায় খুব উপযোগী। প্রবল জ্বর, অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয়, মনে হয় এখনি মারা যাবে, খুকখুকে কাশি, ঘন ঘন পানির পিপাসা, ঘামহীন জ্বর ইত্যাদি লক্ষণে উপযোগী।

♦️Belladonna
-হঠাৎ করে প্রচন্ড মাত্রায় জ্বর, জ্বর হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। জ্বরের সাথে দপদপানি মাথার যন্ত্রনা।
মুখ লাল, চোখ লাল,শরীরে যে উদ্ভেদগুলো ওঠে সেগুলো ভীষণভাবে লাল।
-শরীর গরম কিন্তু হাত-পা তুলনামূলক ঠান্ডা।
-টক লেবু এগুলো খেতে চায়। এসব লক্ষণে বেলেডোনা উপকারী।

♦️Pulsatilla
-হাম শুরু হওয়ার পর যখন catarrhal stage-এ সর্দি-কাশি বেশি থাকে
অথবা rash suppression tendency থাকলে এটা উপকারী। উদ্ভেদ দেরিতে উঠে বা ঠিকমতো বের হতে চায় না।
-গরম ঘরে সমস্যা বেশি দেখা দেয়, খোলামেলা মুক্ত পরিবেশে ভালো লাগে।
-রোগী শান্তশিষ্ট, কোলে কোলে থাকতে চায়। পানির পিপাসা একেবারেই থাকে না। এসব লক্ষণে উপকারী।

♦️Bryonia alba
-উদ্ভেদ/Rash প্রকাশ পায় না। ধীরে ধীরে প্রকাশ পায়। শরীরে প্রচন্ড ব্যথা থাকে, সাথে জ্বর থাকে। রোগী চুপচাপ পড়ে থাকতে চায়, সামান্য নড়াচড়ায়ে ব্যথা বাড়ে কষ্ট বাড়ে, পায়খানা কষা, প্রচন্ড পানির পিপাসা, দীর্ঘক্ষণ পর পর অনেকখানি করে পানি পান করে। এসব লক্ষণে উপকারী।

♦️Euphrasia
-হামের সাথে চোখের সমস্যা দেখা যায়।
-চোখ লাল হয়ে যায়, পিচুটি পড়ে,চোখ থেকে জল
পড়ে, চোখ হেজে যায়। এসব লক্ষণে উপকারী।

♦️Gelsemium
-হাঁচি কাশির সাথে জ্বর,চোখ দিয়ে পানি পড়ে, প্রচন্ড দুর্বলতা, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরে, শরীর থরথর করে কাঁপতে থাকে।
-জিহ্বা সাধারণভাবে পরিষ্কার,জল পিপাসা নেই।
-মাথা গরম, নড়াচড়া করতে চায় না, মাঝে মাঝে চমকে ওঠে। এসব লক্ষণে উপকারী।

♦️Sulphur
-প্রবল জ্বর, হাম সামান্য বের হয়ে আর বের হচ্ছে না, ঠোট লাল, হাত পায়ের তালু প্রচণ্ড গরম। দিনরাত ছটফট করে কিন্তু ঘুম হয় না। রোগী ঠান্ডা চাই ঠান্ডা মেঝেতে গড়াগড়ি দিতে চাই। আবার গোসল করতে চায় না। গোসল করলে সমস্যা দেখা দেয়। এসব লক্ষণে উপকারী।

♦️Antim Tart
-হাম ভালোভাবে বের হতে না পেরে কিংবা কিছু বের হয়ে মিলিয়ে জ্বর, কাশি, বুকে কফ, গলায় সাঁই সাঁই শব্দ, ঘড় ঘড় শব্দ, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, আচ্ছন্নভাবে পড়ে থাকে। মাঝে মাঝে উত্তেজিত হয়ে কাঁদে। এসব লক্ষণে উপকারী।

♦️Morbilinum
-হামের প্রতিষেধক ঔষধ। বিষাক্ত এবং খুব খারাপ ধরনের হামে প্রযোজ্য।

❤️❤️এছাড়া লক্ষণ অনুসারে অন্য যেকোনো মেডিসিন আসতে পারে।
⚫সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।

ডঃ আয়েশা খাতুন
বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)

#হাম


31/03/2026

সকালে খালি পেটে রসুন ভিজিয়ে খেলে যা হবে! ডাঃ রাইসুল ইসমাইল খান

ছোট ছোট সংগঠন নয়,সময়ের দাবি—সারা বাংলাদেশব্যাপী একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ঐক্য।ডাঃ রাইসুল ইসমাইল খান ডিএইচএমএস (ঢাকা)
30/03/2026

ছোট ছোট সংগঠন নয়,
সময়ের দাবি—সারা বাংলাদেশব্যাপী একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ঐক্য।

ডাঃ রাইসুল ইসমাইল খান
ডিএইচএমএস (ঢাকা)

30/03/2026

খাওয়ার পর পর স*হবাস করা যাবে কিনা?

Address

Homeo Health Healing Center
Dhaka
MIRPUR-1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ayesha Raisul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category