16/03/2026
"প্রথম যখন আমার প্রস্রাবে রক্ত দেখলাম, আমি ভেবেছিলাম এটা হয়তো ড্রাগন ফল খাওয়ার কারণে।”
এভাবেই শুরু হয়েছিল মি. ডেভিডের গল্প। তিনি মালায়শিয়ার একজন মোটিভেশনাল স্পিকার এবং ৫০টিরও বেশি বইয়ের লেখক। এতদিন তিনি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন—কিন্তু এবার তাকে বসতে হয়েছিল ডাক্তারদের সামনে, মুখোমুখি হতে হয়েছিল কঠিন বাস্তবতার… ফুসফুস ও প্রোস্টেট—দুই ধরনের ক্যান্সারের।
এরপর শুরু হলো একটানা কাশি, যা কিছুতেই থামছিল না। ভয়, অনিশ্চয়তা আর একের পর এক পরীক্ষা—কিন্তু তেমন কোনো সমাধান মিলছিল না। শেষ পর্যন্ত তার মেয়ের অনুরোধে তিনি যান Pantai Hospital Kuala Lumpur -এ।
সেখানে Consultant Urologist, ডা. বালান তাকে বলেছিলেন,
“আমরা শুধু রোগ সারানোর কথা ভাবছি না, আমরা চাই আপনি আরও সময় পান—আর সেই সময়টা হোক স্বস্তি ও যত্নে ভরা।”
এই কথাগুলো তাকে নতুন করে সাহস দিয়েছিল।
পরে তার দেখা হয় Consultant Clinical Oncologist ডা. নিনার সাথে। তিনিই তাকে পরিচয় করিয়ে দেন Gamma Knife Radiosurgery নামের আধুনিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে। মি. ডেভিড বলেন—
“Knife’ শব্দটা শুনেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম!”
কিন্তু ডা. নিনার তত্ত্বাবধানে সেই ভয় ধীরে ধীরে বদলে যায় আস্থায়।
Gamma Knife Radiosurgery আসলে একটি উন্নত, নন-ইনভেসিভ রেডিওথেরাপি—যেখানে কোনো কাটাছেঁড়া ছাড়াই অত্যন্ত নির্ভুলভাবে মস্তিষ্কের টিউমারকে লক্ষ্য করে চিকিৎসা করা হয়।
মি. ডেভিড বলেন,
“তিনি আমাকে এমন অনুভব করিয়েছিলেন যে সব ঠিক হয়ে যাবে। হাসপাতাল মানে শুধু ভয় পাওয়ার জায়গা নয়—এখানে এমন মানুষ আছেন, যারা আপনার পাশে দাঁড়িয়ে বলেন, ‘আপনি একা নন। আমরা আপনার সাথেই আছি।”
আজ মি. ডেভিড আবার নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। প্রতিদিন হাঁটছেন ১০ হাজার স্টেপ, নিয়মিত ট্রেনিং করছেন, আর ক্যান্সার রিহ্যাব ওয়ার্কআউটের মাধ্যমে তিনি ৪ কেজি মাংসপেশিও বাড়িয়েছেন।
ডা. নিনা বলেন,
“মি. ডেভিডের চিকিৎসা যাত্রার অংশ হতে পারাটা সত্যিই আনন্দের। তার পরিবার সবসময় তার পাশে ছিল, প্রতিটি ভিজিটে তাকে সাহস দিয়েছে। তিনি নিয়ম মেনে টার্গেটেড থেরাপি, হরমোনাল থেরাপি ও রেডিয়েশন নিয়েছেন—এবং এর ফলেই টিউমার অনেকটাই ছোট হয়েছে। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ উদাহরণ।”
একজন স্পিকার থেকে একজন যোদ্ধা—মি. ডেভিডের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সাহস শুধু অন্যকে অনুপ্রেরণা দেওয়ার মধ্যেই নয়।
সাহস মানে কখনো কখনো নিজের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেওয়াও।
আপনার ক্যান্সার স্পম্পর্কিত শারীরিক জটিলতা জানান আমাদের আর নিন Pantai Hospital Kuala Lumpur , Prince Court Medical Centre (Official), Gleneagles Hospital, Singapore —এর সব ডক্টরদের ফ্রী মেডিক্যাল কন্সাল্টেশন।
ক্যান্সার নির্ণয় সম্ভব হয়, যদি তা প্রথমেই সনাক্ত হয়।