Kiddie Rocks হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান যেখানে সকল স্বাভাবিক বাচ্চা এবং বিশেষভাবে সক্ষম বাচ্চাদের দৈহিক এবং মানসিক বিকাশ সাধনের জন্য প্রয়োজন অনুযায়ী এসেসমেন্ট, স্কুলিং, থেরাপি এবং চিকিৎসা প্রদান করা হয়।
Kiddie Rocks শিশুদের বিকাশ সাধনে ১টি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটির মূল লক্ষ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বুদ্ধিমত্তা ও সক্ষমতার সঠিক মূল্যায়ন এবং সেগুলোর যথাযথ বিকাশ নিশ্চিত করে তাদের সুস্থ স্বাভাবিক সামাজিক জীবনযাপন এবং মূলধারার আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত করা ।
১. শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।
২. দলগত এবং সমন্বিত প্রচেষ্টা।
৩. মানসম্মত স্কুলিং এবং থেরাপি সেশন।
আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ১টি দল যেখানে আছেন বিশেষজ্ঞ শিশু চিকিৎসক, মনোবিজ্ঞানী, বিশেষজ্ঞ থেরাপিস্ট এবং স্পেশাল এডুকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। এখানে প্রতিটি শিশুকে সার্বিক ভাবে পর্যালোচনা করে তার বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করা হয় এবং প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ এবং থেরাপির মাধ্যমে সমন্বিত ব্যবস্থায় ওই শিশুটির বিকাশ নিশ্চিত করা হয়।
Kiddie Rocks Ltd এ আমরা প্রতিটি শিক্ষার্থী এবং তাদের চ্যালেঞ্জগুলিকে প্রগতিশীল উন্নয়নের সুযোগ হিসাবে গ্রহণ করি। আমাদের শিক্ষার্থীরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে সে সম্পর্কে সহানুভূতি সহকারে আমরা প্রতিটি শিক্ষার্থীর বিকাশ এবং স্বাধীনতা অর্জনে সক্ষম করার জন্য কাজ করি। আমাদের প্রত্যাশা, আমাদের শিক্ষার্থীরাও একদিন তাদের কৃতিত্বের জন্য গর্বিত হবে।আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিক্ষার্থীকে সাফল্যের সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগগুলির সদ্ব্যবহারের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের জন্য আমরা প্রতিশ্রতিবদ্ধ।
আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর মাঝে নিজেকে বদলাবার এবং স্বনির্ভর জীবন যাপনের ক্ষমতা রয়েছে। আমরা জানি প্রতিটি শিশু আমাদের কাছে স্বতন্ত্র সমস্যা নিয়ে আসে এবং তাদের চিকিৎসার ফলাফল সম্পর্কে প্রত্যাশাও ভিন্ন হয়। তাই একজন শিশুকে শুধু আমাদের প্রোগ্রামের অন্তর্ভুক্ত করার বদলে আমরা শিশুটির জন্য প্রয়োজন অনুসারে প্রোগামগুলো সাজাই যেন তারা স্বনির্ভর এবং শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ অর্জন করে জীবনের পরবর্তী পর্যায়ে সাফল্যের সাথে এগোতে পারে।
List of Services:
১. প্রি-স্কুল / স্কুল রেডিনেস প্রোগ্রাম।
২. বিশেষ শিশুর জন্য নির্ভরযোগ্য স্পেশাল স্কুল (সকাল/ দুপুর/ বিকাল ক্লাস )।
৩. অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি, ফিজিওথেরাপি সেশন । (সকাল- সন্ধ্যা সেশন)
৪. সাপ্তাহিক ছুটির দিনে বাচ্চাদের এক্সট্রা কাররিকুলার কাজ (আর্ট এবং ক্রাফ্টস ক্লাস, এরোবিক্স, আরবি শিক্ষা)।
৫. বাচ্চাদের ডেভেলপমেন্ট এসেসমেন্ট, আই কিউ টেস্ট, বেহেভিওর এনালাইসিস ।
৬. শিশু বিশেষজ্ঞ , নিউট্রিশনিস্ট, ডাইটিসিয়ান ।
৭. অভিভাবকদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং।
৮. লার্নিং ইভেন্টস/ ট্রেনিং / ওয়ার্কশপ (পজিটিভ প্যারেন্টিং, চাইল্ড হ্যান্ডলিং, ডেভেলপমেন্টাল ওয়ার্কশপ ইত্যাদি)
Contact :
বাসা ৫২ /এ, রোড ৯ /এ , ধানমন্ডি, ঢাকা ।
যোগাযোগ - ০৯৬৩৮৮৮০০০০, ০১৮৮০৮৮২৩৪৪