19/12/2025
কেউ কি আমাদের জাস্ট ফ্রেন্ড হতে পারে?
না! জাস্ট ফ্রেন্ড হলো একটি প্রতারণা। অনেকেই বলেন, ও তো আমার জাস্ট ফ্রেন্ড, তার সাথে আমার কোনো সেক্স নেই। কিন্তু এরা জানে না, সেক্স কখনো শরীর দিয়ে শুরু হয় না, সেক্স শুরু হয় মন দিয়ে। আমরা জাস্ট ফ্রেন্ডকে আমাদের শরীর না দিলেও, আমাদের মন তাদের কাছে ওপেন থাকে। আমাদের সবারই জাস্ট ফ্রেন্ড আছে। কিন্তু যখন আমরা কারও কাছে আমাদের প্রাইভেট ইনফরমেশন শেয়ার করি এবং প্রশংসা পাই, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ও অক্সিটোসিন রিলিজ হয়, তার সাথে আমাদের গোপনেই একটি মানসিক সংযোগ তৈরি হয়ে যায়। শরীর বিশ্বাসঘাতকতা করে না, বিশ্বাসঘাতকতা করে মস্তিষ্ক, আর মস্তিষ্কই আমাদের শরীরকে তার কাছে টেনে নিয়ে যায়। Shirley P. Glass তার “নট জাস্ট ফ্রেন্ডস” বইতে লিখেছিলেন, “I didn’t intend anything” is the first lie।
তিনি বলেন, প্রতারণা কখনোই ইনটেনশনাল নয়, প্রতারণা সবসময় আনইনটেনশনাল। আর তাই আমার তার সাথে সেক্স করার কোনো ইনটেনশন নেই, এটাই হলো সবচেয়ে বড় প্রতারণা। একটি সম্পর্কে দুজন মানুষের মধ্যে বিভিন্ন মাইক্রো মিসআন্ডারেস্টেন্ডিং থাকে, যেখান থেকে আপনার মস্তিষ্কে ডোপামিন হ্রাস পায় ও স্ট্রেস হর্মোন কর্টিসল তৈরি হয়। আপনার জাস্ট ফ্রেন্ড আপনার সাথে একসাথে থাকে না, সে কখনো আপনাদের সম্পর্কের জটিলতা বুঝবে না, তার কোনো স্ট্রেস ও পেইন নেই। আপনি তাকে প্রাইভেট তথ্য শেয়ার করলে, সে আপনার প্রতি সহানুভূতি প্রকাশ করবে, সে আপনার স্ট্রেস ও পেইন রিলিফ করবে, আপনার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন তৈরি করবে। দিনের পর দিন জাস্ট ফ্রেন্ড আপনার মস্তিষ্কে একটি কেমিক্যাল লুপ তৈরি করে ফেলবে, আপনি তার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাবেন। বারবার তার সাথে ইমোশনালি এক্সপোজড হতে হতে আপনার আর বাউন্ডারি দূর হয়ে যাবে। আপনি তার সাথে কানেক্ট হয়ে যাবেন। একটা সময় আপনি আপনার এই জাস্ট ফ্রেন্ডকে ছাড়া আপনার জীবন কল্পনা করতে পারবেন না। আপনার জাস্ট ফ্রেন্ড আপনার সেক্স পার্টনার হবে নিউরোবায়োলজিক্যাল প্রসেসের ভেতর, আপনার স্বাধীন ইচ্ছাশক্তির জোরে নয়। Shirley P. Glass বলেছিলেন, “Cheating is a process, not a decision”।
আমাদের কাছে আমাদের জাস্ট ফ্রেন্ড নিরীহ একজন মানুষ। এজন্য ব্রেন আমাদের বলে, তার সাথে একটু কথা বলে দেখ। যখন দেখে এ মানুষটির সাথে স্বাধীনভাবে অনেক কথা শেয়ার করা যায়, আমাদের ব্রেন সোশ্যাল রিওয়ার্ড পায়। আমরা কোনো অনুশোচনা বা অনুতাপবোধ করি না, আমরা জাস্ট ফ্রেন্ডকে সেফ মনে করি। কিছুদিন পর আপনার মনে হতে থাকে, পৃথিবীতে একমাত্র এ মানুষটি আমাকে বুঝতে পারে। তার সাথে কথার কন্টেন্ট বদলায়, যে কথাগুলো আমরা পার্টনারকে শেয়ার করতে পারি না, তা আমরা জাস্ট ফ্রেন্ডকে শেয়ার করি। একটা সময় বুঝতে পারি, এ মানুষটির কাছেই আমার ইমোশনাল ভ্যালিডেশন আছে। ওর সাথে কথা বলেল কেমন হালকা লাগে। আর এখানেই সবচেয়ে বিপজ্জনক ঘটনা ঘটে, আপনি বুঝতে পারেন, এ মানুষটি আপনার স্ট্রেস, টেনশন ও ফ্রাস্টেশন দূর করছে আর আপনি তাকে আপনার ইমোশন রেগুলেশন টুলস হিসেবে ব্যবহার করতে থাকেন। এ সময় ব্রেন আর ভুল অথবা সঠিক চিন্তা করে না। যখনই সে বিরক্তি বা চাপবোধ করে তখনই তার মনে হয়, এখনই আমাকে তার কাছে যেতে হবে, আর এটাই আমার জন্য একমাত্র ট্র্যাজেক্টরি বা গতিপথ। কেন জাস্ট ফ্রেন্ডের সাথে সেক্স অনিবার্য? কারণ আপনি এখন আর সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনার নার্ভাস সিস্টেম তাকে অটোম্যাটিক রেসপন্স করছে। এটা হলো নিকোটিন অথবা ড্র্যাগের মতো, একবার যদি ব্রেন আসক্ত হয়ে যায়, তবে সে এই লুপ থেকে কিছুতেই বের হতে পারে না।
আমি বলছি না যে এখান থেকে আপনি বের হতে চান না কিন্তু আপনি এমন এক জায়গায় চলে গেছেন যেখানে আপনি নিউরোবায়োলজিক্যালি দুর্বল, আপনার পক্ষে বের হয়ে আসা সম্ভব না। আপনার আর তার সীমা একদিনে মিশে যায় না। আপনি আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে শিখিয়েছেন, এই ভুল জায়গাই আপনার জন্য নিরাপদ। প্রতারণা কখনো বেডরুমে শুরু হয় না, প্রতারণা শুরু হয় তখন যখন দুটি মনের সীমারেখা একসাথে মিশে যায়, আর তারা একাকার হয়ে যায়।
জাস্ট ফ্রেন্ডের সাথে গোপন প্রেম পার্টনার থেকে বেশি মজার। তার কারণ এই নয় যে তারা সেক্স করে__এই নেশার পেছনে মূল কারণ তাদের দুজনের মধ্যে সিক্রেট থাকে। মনে রাখবেন, সিক্রেসি বা গোপনীয়তা ডোপামিন এক্সিলারেট করে। আপনি তার মেসেজ হাইড করেন, চ্যাট ডিলিট করেন, ফোন উলটে রাখেন, নোটিফিকেশন মিউট করে রাখেন। এখানে ব্রেইন একসাথে তিনটি জিনিস পায়, রিস্ক, কন্ট্রোল ও প্রাইভেট রিওয়ার্ড। রিস্ক ও রিওয়ার্ড একসাথে থাকলে ডোপামিন স্পাইক সবচেয়ে বেশি, এটা অনেকটা জুয়া খেলা অথবা ড্র্যাগের মতো। এখানে সেক্স লাগে না, গোপনীয়তাই যথেষ্ট।
আপনি যখনই আপনার জাস্ট ফ্রেন্ডকে বলছেন, তুমি আমাকে বোঝো, ঠিক তখনই আপনি আপনার প্রাইম্যারি পার্টনার থেকে ইমোশনাল রেগুলেশন কেটে থার্ড পারসনকে দিলেন। এখানে সেক্স অপ্রাসঙ্গিক, আপনি আপনার পার্টনারের সাথে অ্যাটাচমেন্টই ভেঙে দিলেন। আর আপনার জাস্ট ফ্রেন্ডের সাথে আপনার এই সম্পর্ক থেকে আপনার পার্টনার কি পায়? আপনি এ মানুষটিকে দিচ্ছেন ইমোশনাল শূন্যতা, বিব্রান্তি ও ব্যাখ্যাতীত দূরত্ব। সে বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে, তার গাট ফিলিংস হয়। কিন্তু সে এটা প্রমাণ করতে পারে না, তার “ self-doubt” বাড়ে। আর এখান থেকেই জন্ম নেয় বিশ্বাসঘাতকতার ট্রমা। তার জীবনের কাউন্ট ডাউন শুরু এখানেই।
আপনি এখন ভাবতে পারেন, আমার বাউন্ডারী হলো আমার নৈতিকতা। কিন্তু এ ধারণা ভুল। বাউন্ডারি কোনো সেলফ কন্ট্রোল নয়, বাউন্ডারি হলো “ brain-level access control”। আপনার মস্তিষ্ক যার কাছে নিয়মিত নিজের সংবেদনশীলতা, বৈধতা ও গোপনীয়তা প্রকাশ করে, তার সাথে আপনার বন্ডিং অটোম্যাটিক তৈরি হবে, আপনি চান অথবা না চান তাতে কিছু আসে যায় না। নৈতিকতা এখানে অপ্রাসঙ্গিক, ব্রেন কেমেস্ট্রি নৈতিক ভাষা বোঝে না। আপনার বাউন্ডারি তখনই তৈরি হতো যদি আপনি তাকে আপনার আবেগ, সংবেদনশীলতা ও পারসোনাল স্টোরি শেয়ার না করতেন। আপনি সবকিছু শেয়ার করে কিসের বাউন্ডারির কথা বলছেন? আপনি ভুল মানুষের কাছ থেকে ডোপমিন নিয়েছেন, ভুল মানুষের সাথে বন্ডিং তৈরি করেছেন, ভুল মানুষের সাথে জোট গঠন করেছেন। এটাকে বলে “Neural bonding misfire”।
মনে রাখবেন, ট্র্যান্সপারেন্সি কোনো কন্ট্রোল নয়, এটা সিস্টেমের স্ট্যাবিলিটি। আপনার ভালোবাসার মানুষ আপনার আইডি, পাসওয়ার্ড ও শিডিউল সবকিছুই জানবে। এটা প্রাইভেসির লঙ্ঘন না। একটি সম্পর্কে আমরা একটি কমন রিয়েলিটি শেয়ার করি। আপনি আপনার আইডি ও পাসওয়ার্ড লুকিয়ে রাখার মানে হলো আপনার একটা সিক্রেট রিয়্যালিটি আছে। আর যখনই সিক্রেট রিয়্যালিটি তৈরি হয়, তখন সিস্টেম গাণিতিকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে। ট্রাস্ট কোনো অনুভূতি নয়, ট্রাস্ট হলো একটি প্রেডিক্টিভ ম্যাথ, একটি প্রবাবিলিটি ফাংশন। একজন পার্টনার যদি মাইক্রো প্রতারণা এবং ইমোশনাল আউটসোর্চিং করে তবে সম্পর্ক তার ফিউচার প্রেডিক্টিবিলিটি হারিয়ে ফেলে। পরকিয়া বিশ্বাসের ইকুয়েশনকে আক্ষরিকভাবে অসমাপ্ত রেখে দেয়। এটা পাপ না—এটা সিস্টেমের ধ্বংস। আমি বলছি না, আপনার জাস্ট ফ্রেন্ড থাকবে না কিন্তু আপনি তার কাছে আপনার প্রাইভেট রিয়্যালিটি শেয়ার করতে পারেন না, আপনি তার কাছে পারসোনাল ভ্যালিডেশন চাইতে পারেন না। একবার যখন একজন মানুষ সিক্রেট রিয়ালিটি তৈরি করতে শিখে যায়, ভবিষ্যতে তার “Attachment capacity” কমে যায়। সে জীবনে কারও সাথে কোনো নিরাপদ বন্ডিং সহ্য করতে পারে না।