ACME's Dairy Care

ACME's Dairy Care The ACME Laboratories leads Bangladesh’s veterinary and dairy markets—trusted by vets and farmers alike. In dairy, we lead—others follow.

We deliver world-class animal health solutions with innovation, quality, and care.

25/02/2026

ডিমের খোসা পাতলা এবং দুর্বল হাড় নিয়ে চিন্তিত???

21/02/2026

ভাষা শহীদদের স্মৃতি রবে হৃদয়জুড়ে বাংলা ভাষার অকৃত্রিম গৌরবে! এক্‌মি ডেইরি কেয়ারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।

17/02/2026
বাংলাদেশে লাভজনক গরু পালনের জন্য সঠিক জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। হলস্টেইন ফ্রিজিয়ান সংকর জাত সর্বোচ্চ দুধ উৎপাদনের ...
17/02/2026

বাংলাদেশে লাভজনক গরু পালনের জন্য সঠিক জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। হলস্টেইন ফ্রিজিয়ান সংকর জাত সর্বোচ্চ দুধ উৎপাদনের জন্য বেশ জনপ্রিয়। শাহীওয়াল জাত দুধ ও মাংস উভয় ক্ষেত্রেই ভালো ফল দেয়। ব্রাহমা জাত দ্রুত ওজন বৃদ্ধি ও মাংস উৎপাদনের জন্য উপযোগী। অন্যদিকে রেড চিটাগাং জাত স্বল্প খরচে পালন করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। সঠিক ব্যবস্থাপনা থাকলে এসব জাত পালন করে ভালো লাভ করা সম্ভব।

14/02/2026

এক্‌মি ভেটেরিনারি ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসার এই ফাল্গুনে সবার জীবন হোক রঙিন।

শীতে ডেইরি খামারে গবাদিপশুর নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। ঠান্ডা বাতাসে প্রাণী অসুস্থ হতে পারে তাই শেডে চট ব্যবহার করে ব...
09/02/2026

শীতে ডেইরি খামারে গবাদিপশুর নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। ঠান্ডা বাতাসে প্রাণী অসুস্থ হতে পারে তাই শেডে চট ব্যবহার করে বাতাস আটকানো ও ঘর উষ্ণ রাখা জরুরি। ভেজা ও স্যাঁতসেঁতে মেঝে থেকে সহজেই রোগ ছড়ায় এজন্য থাকার জায়গা সবসময় শুকনো রাখতে হবে। এ সময়ে সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় আগাম টিকা দেওয়া প্রয়োজন। পাশাপাশি শরীরের তাপ বজায় রাখতে কুসুম গরম পানি ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার সরবরাহ করা উচিত।

ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশ গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ থেকে গরুকে রক্ষা করতে গোয়ালঘরের চারপাশ চট বা পলিথিন দিয়ে ভা...
05/02/2026

ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশ গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ থেকে গরুকে রক্ষা করতে গোয়ালঘরের চারপাশ চট বা পলিথিন দিয়ে ভালোভাবে ঘিরে দিন যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। মেঝের স্যাঁতসেঁতে ভাব দূর করতে শুকনো খড় বা খড়কুটো বিছিয়ে রাখুন। গরুর গায়ে চটের বস্তা বা মোটা কাপড় জড়িয়ে দিলে শরীর উষ্ণ থাকে। পাশাপাশি কুসুম গরম পানি ও দানাদার খাবার দিলে গরু সুস্থ ও কর্মক্ষম থাকে।

25/01/2026

শীতকালে বাছুরের সঠিক যত্ন না নিলে সহজেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। তাই মেঝেতে প্রচুর শুকনো খড় বিছিয়ে স্থানটি মোটা ও উষ্ণ রাখুন। বাছুরের গায়ে চট বা পুরোনো মোটা কাপড় জড়িয়ে দিন। পর্যাপ্ত শালদুধ খাওয়ান এবং পানির বদলে কুসুম গরম পানি দিন। সরাসরি ঠান্ডা বাতাস লাগা রোধে ঘরের চারপাশ চট বা ত্রিপল দিয়ে ঘিরে রাখুন। এতে বাছুর সুস্থ ও সক্রিয় থাকবে।

শীতকালে গরুর কিছু সাধারণ রোগ বেশি দেখা যায়। এর মধ্যে নিউমোনিয়া হলে গরুর তীব্র জ্বর হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং নাক দিয়ে ঘ...
21/01/2026

শীতকালে গরুর কিছু সাধারণ রোগ বেশি দেখা যায়। এর মধ্যে নিউমোনিয়া হলে গরুর তীব্র জ্বর হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং নাক দিয়ে ঘন সর্দি ঝরে।খুরা রোগে মুখ ও পায়ের ক্ষুরে ঘা সৃষ্টি হয়। গরু খুঁড়িয়ে হাঁটে এবং মুখ দিয়ে লালা পড়ে। পেট ফাঁপা হলে পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। গরু ছটফট করে, শ্বাসকষ্ট হয় ও জাবর কাটা বন্ধ হয়ে যায়। এছাড়া সর্দি-জ্বরে শরীর কাঁপে, লোম খাড়া হয়ে থাকে এবং খাবারে অরুচি দেখা দেয়।

শীতকালে পানির তাপমাত্রা কমে গেলে মাছের বিপাকক্রিয়া প্রাকৃতিকভাবেই কমে যায়। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হওয়ায় মাছের ক্ষুধা ক...
19/01/2026

শীতকালে পানির তাপমাত্রা কমে গেলে মাছের বিপাকক্রিয়া প্রাকৃতিকভাবেই কমে যায়। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হওয়ায় মাছের ক্ষুধা কমে যায় এবং তারা খাবার খাওয়া কমিয়ে দেয়। বিপাকক্রিয়া ও খাদ্য গ্রহণ কমে যাওয়ার কারণে এ সময় মাছের দৈহিক বৃদ্ধি বা ওজন বাড়া প্রায় বন্ধ থাকে। এছাড়া শরীরে শক্তি উৎপাদন হ্রাস পাওয়ায় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় যা মাছকে দুর্বল করে তোলে।

শীতকালে গরুর দুধের উৎপাদন বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে সঠিক খাবার জরুরি। খাদ্য তালিকায় সরিষার খৈল ও চিটাগুড় অবশ্যই রাখবেন। দ...
19/01/2026

শীতকালে গরুর দুধের উৎপাদন বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে সঠিক খাবার জরুরি। খাদ্য তালিকায় সরিষার খৈল ও চিটাগুড় অবশ্যই রাখবেন। দানাদার খাবার হিসেবে ভুট্টা ভাঙা, গমের ভুষি ও ডালের খোসার সুষম মিশ্রণ খেতে দিন। কাঁচা ঘাসের অভাব পূরণে খেসারী কলাইয়ের মতো পুষ্টিকর ঘাস খাওয়ালে দুধের উৎপাদন বাড়ে। পাশাপাশি গরুর হজমশক্তি ঠিক রাখতে ঠান্ডা পানি পরিহার করে সর্বদা কুসুম গরম পানি পান করান।

It is our immense pleasure to inform you that ACME Veterinary Division will be participating in the upcoming AHCAB fair ...
06/01/2026

It is our immense pleasure to inform you that ACME Veterinary Division will be participating in the upcoming AHCAB fair scheduled to be held on 8th, 9th & 10th January 2026 at International Convention City Bashundhara. On this occasion, we would be honored by your presence and cordially invite you to visit us at stall no- 354-359, 376-379.

Address

Court De La ACME 1/4, Kallayanpur, Mirpur Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ACME's Dairy Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram