Dr. Munmun Jahan - Psychiatrist

Dr. Munmun Jahan - Psychiatrist Consultant Psychiatrist at LifeSpring. Welcome to Dr. Munmun Jahan’s page – your trusted source for expert guidance in mental health and nutritional psychiatry.

As a Consultant Psychiatrist at LifeSpring, I focus on the vital connection between food and mental well-being. Discover practical tips to manage stress, boost cognitive function, and nourish both mind and body. Follow and start your journey toward a healthier mind! DR. MUNMUN JAHAN
MBBS, MCPS, MSc (UK)
Consultant Psychiatrist

অনেক বাবা-মা চিন্তায় পড়েন, সন্তান কেন স্কুলে বন্ধু বানাতে চায় না? অন্য বাচ্চাদের মতো সহজে মিশতে পারছে না? কেন সে একা ...
24/04/2026

অনেক বাবা-মা চিন্তায় পড়েন, সন্তান কেন স্কুলে বন্ধু বানাতে চায় না? অন্য বাচ্চাদের মতো সহজে মিশতে পারছে না? কেন সে একা একা খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? কেন সে চোখে চোখ রেখে কথা বলে না?

এসব আচরণকে অনেক বাবা-মা সন্তান লাজুক অথবা বড় হতে হতে নিজেই শিখবে ভেবে এড়িয়ে যান।

সবসময়ই যে এই আচরণগুলো অটিজমের জন্য ঘটে, তা নয়। তবে অনেক সময় এগুলো হতে পারে Autism Spectrum Disorder (ASD)-এর এলার্মিং ইঙ্গিত। তাই অযথা ভয় না পেয়ে, সঠিক সময়ে বুঝে নেওয়া জরুরি।

▶️ অটিজম হলো একটি নিউরোডেভেলপমেন্টাল কন্ডিশন। এতে বাচ্চাদের মধ্যে থাকে -

- অন্যের সাথে মিশতে, কথা বলতে বা বোঝতে, অনুভূতি প্রকাশ করতে অসুবিধা

- বারবার একই কাজ করা, নতুন কিছুতে অস্বস্তি

- ভিন্ন ভিন্ন আচরণ বা আগ্রহ

- যেকোনো কাজে আত্মনির্ভরশীলতা

▶️ বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান, “আমার বাচ্চা কি পিছিয়ে পড়ছে?

”অটিজম মানেই পিছিয়ে পড়া নয়। কারণ অনেক অটিস্টিক বাচ্চারা বিশেষভাবে প্রতিভাবান হয়। কেউ সঙ্গীতে, কেউ আঁকায়, কেউ প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা দেখাতে পারে।

▶️ বাবা-মা হিসেবে আপনি কি করবেন?

- সন্তানের ভিন্নতাকে গ্রহণ করুন

- তাকে সময় ও ভালোবাসা দিন

- প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন

- সবচেয়ে বড় কথা, অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না

আপনার সন্তান হয়তো একটু আলাদা, কিন্তু সে বিশেষভাবে তৈরি। আপনি যদি তার পাশে থাকেন, তবে সেই ভিন্নতাই হয়ে উঠবে তার শক্তি।

23/04/2026

আপনি কি ঘরেও বসের মতো আচরণ করেন?

Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc(UK)
Consultant Psychiatrist, LifeSpring

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ 09638 505 505 অথবা WhatsApp: +880 1776-110510

23/04/2026

আপনি কি অনেক সময় এমন একটা অনুভূতির মধ্যে থাকেন?,

মনে হয়, “আমি যেখানে আছি, সেখানে আমার থাকার কথা না। ”
মনে হয়, আপনি অন্য কোথাও থাকলে ভালো থাকতেন?,

আরও এগিয়ে থাকতাম,
আরও ঠিক জায়গায় থাকতাম।

মজার ব্যাপার হলো,

আপনাকে যদি হঠাৎ করে আপনার চাওয়া জায়গায় নিয়ে যাওয়া হয়,

তবুও এই অনুভূতিটা পুরোপুরি চলে যাবে না।

কারণ সমস্যাটা জায়গায় না,
সমস্যাটা আমাদের ভেতরের অস্থিরতায়।

আমরা সবসময় “where I should be” নিয়ে এত ব্যস্ত থাকি

যে “where I am” সেটাকে ভুলে যাই। আমরা ভাবি,

“ওই জায়গায় গেলে আমি শান্তি পাবো”,
“ওই stage-এ গেলে সব ঠিক হয়ে যাবে।”

কিন্তু এই constant dissatisfaction
আপনাকে কোথাও settle হতে দেয় না।

সবসময় কোথায় যেতে চান,
সেটা নিয়ে চিন্তা করতে করতে

যেখানে আছেন, সেটাকে miss করবেন না।

কারণ জীবনটা শুধু destination না, এটা journey ও।

আর অনেক সময়,

আপনি যেই জায়গাটাকে এখন ordinary মনে করছেন,

একদিন সেটাই আপনার কাছে
“good old days” হয়ে যাবে।

22/04/2026

বউ-শাশুড়ি সম্পর্কের টানাপোড়েন: সমাধান কোথায়?

Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc(UK)
Consultant Psychiatrist, LifeSpring

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ 09638 505 505 অথবা WhatsApp: +880 1776-110510

22/04/2026

জীবনের প্রতিটা বয়সের আলাদা একটি সৌন্দর্যতা আছে।

যেকোনো একটি বয়সে সবকিছু একসাথে পাওয়া যায় না,
আর সব অনুভূতিও সবসময় একই থাকে না।

একটা বয়স থাকে, যখন স্বপ্ন দেখার কথা।
নতুন কিছু ভাবার, ঝুঁকি নেওয়ার কথা।

কিন্তু সেই সময়েই যদি ভয় আপনাকে আটকে রাখে,
তাহলে আপনি আসলে নিজের সম্ভাবনাটাকেই থামিয়ে দিচ্ছেন।

আবার একটা বয়স থাকে ভুল করার,
ভুল থেকে শেখার।

কিন্তু তখনই যদি সবকিছু perfect করার চাপ নেন,
তাহলে শেখার জায়গাটাই হারিয়ে যায়।

জীবনের প্রতিটা ধাপের আলাদা একটা মাধুর্য আছে।

ছোটবেলার সহজ সরলতা,
যৌবনের অস্থিরতা আর আগ্রহ,
আর বড় হওয়ার পরের বাস্তবতা,

এইসব একসাথে কখনোই পাওয়া যায় না।

তাই সবকিছু একসাথে পাওয়ার চেষ্টা না করে,
যে সময়টায় আছেন, সেটাকে অনুভব করা বেশি জরুরি।

বয়স বেড়ে যাচ্ছে এই চিন্তা না করে,
বয়সের সাথে সাথে নিজেকেও নতুন ভাবে তৈরী করুন।

কারণ আজকের এই সময়টাই,
কিছুদিন পর আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে যাবে।

20/04/2026

নার্সিসিস্টরা কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করে?

Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc(UK)
Consultant Psychiatrist, LifeSpring

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ 09638 505 505 অথবা WhatsApp: +880 1776-110510

20/04/2026

অনেকেই ভুল মানুষের সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলে।

ভুল জায়গায় থেকে যায়,
যেখানে তারা আসলে কখনোই fit করত না।

পরে তারা ভাবে,

“আরও আগে বের হয়ে আসা উচিত ছিল…”
“কেন এতদিন সহ্য করলাম?”

এই regret গুলো খুব heavy লাগে।
মনে হয় জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেল।

কিন্তু একটু অন্যভাবে দেখলে, অন্য কিছু বুঝা যায়।

হ্যাঁ, আপনি সময় নষ্ট করেছেন।
কিন্তু আপনি পুরো জীবনটা তো নষ্ট করেননি।

আপনি বুঝতে পেরেছেন,

কোনটা আপনার জন্য না,
কোথায় আপনি deserve করেন না,
কোন ধরণের মানুষ বা জায়গা আপনাকে ছোট করে।

কারণ অনেক মানুষ পুরো জীবনটাই
ভুল জায়গায় কাটিয়ে দেয়,

কখনো বের হয় না অথবা হতে পারে না।

আপনি অন্তত বের হয়ে এসেছেন,
অন্তত বুঝতে পেরেছেন।

তাই শুধু regret না করে,
একটু thankful হওয়াটাও জরুরি,

কারণ আপনি সময় হারিয়েছেন,
কিন্তু নিজেকে হারাননি।

19/04/2026

প্রতিদিন এই ফলটি কেন খাবেন?

Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc(UK)
Consultant Psychiatrist, LifeSpring

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ 09638 505 505 অথবা WhatsApp: +880 1776-110510

19/04/2026

আমরা যেকোনো বাজে পরিস্থিতিতে জায়গাকে দোষ দেই,

এই শহরটা খারাপ,
এই জায়গায় শান্তি নেই,
এই দেশের মানুষজন ভালো হবে না।

কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে,

একই শহরে কেউ খুব সুখে থাকে,
আবার কেউ একই শহরকে অসহ্য মনে করে।

কারণ জায়গা আলাদা না, experience-টা আলাদা।

আর সেই experience তৈরি করে, মানুষ।

একজন ভালো মানুষ
সবচেয়ে খারাপ জায়গাটাকেও comfortable করে দিতে পারে।

আবার একজন toxic মানুষ
সবচেয়ে সুন্দর জায়গাটাকেও অসহ্য করে দিতে পারে।

আমরা আসলে কখনো একটা শহর কে feel করি না,
শহরের মানুষের আচরণকে feel করি।

তাই কখনো যদি কোনো জায়গা খারাপ লাগে,
একবার ভেবে দেখবেন,

সমস্যাটা কি সত্যিই জায়গায়,
নাকি মানুষের মধ্যে?

কারণ শহর বদলালেই সব ঠিক হয়ে যাবে না,
যদি মানুষের nature না বদলায়।

শেষ পর্যন্ত, আপনার আশেপাশের মানুষই,
আপনার পৃথিবীটা সুন্দর বা কঠিন করে তোলে।

আমাদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে; অফিসের ডেডলাইন, অতিরিক্ত চাপ, দায়িত্বের পাহাড় আর ক্লান্ত শরীর-মনের লড়াই।আমরা...
17/04/2026

আমাদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে; অফিসের ডেডলাইন, অতিরিক্ত চাপ, দায়িত্বের পাহাড় আর ক্লান্ত শরীর-মনের লড়াই।

আমরা ভাবি, যত বেশি কাজ করব, তত বেশি সফল হবো। সমাজও যেন আমাদের বলে দেয়, “তুমি যত ব্যস্ত, তুমি তত সফল।”

কিন্তু একসময় হঠাৎই মনে হয়, এত কাজ করেও ভেতরে ভেতরে খালি কেন লাগছে? সবাই সাফল্যের প্রশংসা করছে, অথচ আমার নিজের ভেতরে কোনো আনন্দ নেই কেন? কেন প্রতিদিন সকালে উঠে আবারও সেই একই ক্লান্ত দৌড়ঝাঁপের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হয়?

এই অদৃশ্য চাপ আর অবসাদই আসলে Burnout।

Burnout vs Passion; পার্থক্যটা বোঝা জরুরি -

Passion আমাদের স্বপ্ন দেখায়। কাজকে শুধু দায়িত্ব নয়, আনন্দে পরিবর্তন করে। Passion থেকে পাওয়া ক্লান্তিও মিষ্টি লাগে।

কিন্তু Burnout ঠিক উল্টো- এটা আমাদের শক্তি শেষ করে ফেলে, কাজের প্রতি আগ্রহকে ধ্বংস করে দেয়, সম্পর্ককে বিষাক্ত করে তোলে আর মানসিক শান্তিকে ধীরে ধীরে নষ্ট করে।

কীভাবে বের হবেন এর থেকে?

- নিজের সীমা চিনুন: সবকিছু একা সামলাতে হবে না।
- কাজ ও বিশ্রামের ভারসাম্য: ঘুম, অবসর, পরিবারের সাথে সময় কাটানোও সমান জরুরি।
- মনকে যত্ন দিন: শরীর অসুস্থ হলে যেমন চিকিৎসা করেন, মনকেও তেমন যত্নে রাখতে হবে।
- সাহায্য চাইতে দ্বিধা করবেন না: প্রিয়জনের সাথে খোলামেলা কথা বলা কিংবা প্রফেশনাল help চাইতে পারা imperfect হওয়া নয়, বরং real strength এর প্রমাণ।

কাজ আপনার জীবনকে সুন্দর করার জন্য, মানসিক শান্তি কেড়ে নেয়ার জন্য নয়। সাফল্যের আসল মানে শুধু প্রমোশন বা ব্যাংক ব্যালেন্স নয়, বরং ভেতরের শান্তি, মানসিক স্থিতি আর সুস্থ সুন্দর সম্পর্ক।

16/04/2026

আপনার স্বামী কি ধীরে ধীরে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে?

Speaker:
Dr. Munmun Jahan
MBBS, MCPS, MSc(UK)
Consultant Psychiatrist, LifeSpring

অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ 09638 505 505 অথবা WhatsApp: +880 1776-110510

16/04/2026

বেঁচে থাকা আর বেঁচে থাকার অনুভূতি,
এই দুটো এক না।

আমরা সবাই বেঁচে আছি,
শ্বাস নিচ্ছি, কাজ করছি,
দিন যাচ্ছে, রাত আসছে।

অনেক সময় জীবনটা একটা routine হয়ে যায়।
সকাল থেকে রাত,
একই কাজ, একই চিন্তা, একই চাপ।

ধীরে ধীরে আমরা শুধু “exist” করতে থাকি,
মানে, শুধু টিকে থাকি।

আপনি হয়তো সব ঠিকঠাক করছেন,
job, দায়িত্ব, সবকিছু,

কিন্তু যদি ভেতরে কোনো অনুভূতি না থাকে,
কোনো আনন্দ না থাকে,
তাহলে সেটা শুধু existence।

জীবন শুধু কাটানোর জন্য না,
জীবন অনুভব করার জন্য।

মাঝে মাঝে ব্যতিক্রম চিন্তাভাবনা দরকার,
মাঝে মাঝে জীবনকে উপভোগ করা দরকার।

Address

LifeSpring/Level 6, Union Heights/55/2 Panthapath
Dhaka
1205

Telephone

+8809638505505

Website

https://www.youtube.com/@DrMunmunJahan

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Munmun Jahan - Psychiatrist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Munmun Jahan - Psychiatrist:

Share