Healing Heart

Healing Heart Healing Heart offers individual, children, couple, family sessions It provides training for mental health professionals and offers counseling services for all.

24/05/2026

লাইক-ভিউয়ের বাণিজ্যে যখন বলি হয় সত্য! সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক।

24/05/2026
ভালো ফলাফল প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রম, মানসিক চাপ এবং আত্মত্যাগের প্রতিফলন। কিন্তু অনেক সময় দেখা যায়, কাঙ্ক্ষিত সফলতা...
24/05/2026

ভালো ফলাফল প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রম, মানসিক চাপ এবং আত্মত্যাগের প্রতিফলন। কিন্তু অনেক সময় দেখা যায়, কাঙ্ক্ষিত সফলতা অর্জনের পরও পরিবার বা কাছের মানুষদের কাছ থেকে যথেষ্ট উৎসাহ বা স্বীকৃতি পাওয়া যায় না।

বিষয়টি বাইরে থেকে ছোট মনে হলেও এর মানসিক প্রভাব গভীর।
যখন একজন শিক্ষার্থী অনুভব করে যে তার অর্জন কাউকে স্পর্শ করছে না, তখন ধীরে ধীরে তার ভেতরের আগ্রহ ও আত্মবিশ্বাস কমতে শুরু করে। সে ভাবতে শেখে যে-

"এত পরিশ্রম করে লাভ কী?"
"ভালো করলেও কেউ গুরুত্ব দেয় না।"
"আমি কারো কাছে গুরুত্বপূর্ণ ন‌ই।"
ফলে পরবর্তীতে ভালো করার ইচ্ছা ও অনুপ্রেরণা দুটোই কমে যেতে পারে।

একটি ছোট প্রশংসা, আন্তরিক অভিনন্দন বা “তোমাকে নিয়ে গর্বিত” !! এই কথাগুলো একজন শিক্ষার্থীর মানসিক শক্তি অনেক বাড়িয়ে দিতে পারে। কারণ মানুষ শুধু সফল হতে চায় না, সে তার পরিশ্রমের মূল্যায়নও চায়।

তাই পরিবারের উচিত শুধু ফলাফল দেখা নয়, সেই ফলাফলের পেছনের পরিশ্রমটাকেও সম্মান করা। ছোট্ট উৎসাহ অনেক সময় একজন মানুষকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে দেয়।

✒️ Parna Scholastica Baroi

#মানসিক_স্বাস্থ্য #শিক্ষার্থী #অনুপ্রেরণা

বাগান করা মানুষের জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেয়। এটি এমন একটি শখ, যা সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। বাড়ির আঙিনা, ছাদ...
24/05/2026

বাগান করা মানুষের জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেয়। এটি এমন একটি শখ, যা সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা বারান্দায় ছোট পরিসরেও বাগান করা সম্ভব। বিভিন্ন রকম ফুলের গাছ যেমন গোলাপ, জুঁই, রজনীগন্ধা বাগানকে সুন্দর করে তোলে। পাশাপাশি টমেটো, মরিচ, ধনেপাতা ইত্যাদি সবজিও সহজে চাষ করা যায়।

বাগান করার মাধ্যমে আমরা প্রকৃতির সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি। গাছের বৃদ্ধি দেখা এবং ফুল ফোটা একটি বিশেষ আনন্দ দেয়। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে প্রফুল্ল রাখে। যারা নিয়মিত বাগান করেন, তারা সাধারণত বেশি ধৈর্যশীল ও যত্নশীল হয়ে ওঠেন।

এছাড়া বাগান পরিবেশের জন্যও খুব উপকারী। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য।

বাগান পাখি ও বিভিন্ন উপকারী পোকামাকড়ের জন্য আশ্রয়স্থল তৈরি করে।বর্তমান সময়ে ছাদবাগান খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের মানুষরা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে ছাদে সবজি চাষ করছেন। এতে খরচ কমে এবং নিরাপদ খাবার পাওয়া যায়।

সবশেষে বলা যায়, বাগান করা শুধু একটি শখ নয়, এটি একটি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনযাপনের অংশ। তাই আমাদের সকলের উচিত বাগান করার অভ্যাস গড়ে তোলা।

🖊️ এলিজা ডি. ক্রুশ

#ছাদবাগান

23/05/2026

হীনম্মন্যতা দূর করার উপায় ও নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার কৌশল

২৮ ঘন্টার  Neuro Linguistic Programming (NLP) -এর নিবিড় ট্রেনিং আজ সম্পন্ন হল।  ১৫ জন ট্রেনি তাদের পাওয়ার অফ এক্সিলেন্...
23/05/2026

২৮ ঘন্টার Neuro Linguistic Programming (NLP) -এর নিবিড় ট্রেনিং আজ সম্পন্ন হল। ১৫ জন ট্রেনি তাদের পাওয়ার অফ এক্সিলেন্স আবিষ্কার করেছেন । প্রত্যেকেরই অভ্যন্তরের নিরাময় সম্পন্ন হয়েছে । সে সাথে অন্যকে তাদের ট্রমা থেকে বের করে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার জন্য সাহায্য করতে দক্ষতা অর্জন করেছে।

আমাদের প্রাত্যহিক জীবনের জটিলতা, মানসিক চাপ এবং সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে সঠিক নির্দেশনার প্রয়োজন হয়। আপনার এই পথচ...
23/05/2026

আমাদের প্রাত্যহিক জীবনের জটিলতা, মানসিক চাপ এবং সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে সঠিক নির্দেশনার প্রয়োজন হয়। আপনার এই পথচলাকে সহজ করতে লিপি গ্লোরিয়া রোজারিও ও জেমস্ শিমন দাস নিয়ে এসেছেন জীবনমুখী চারটি অসাধারণ বই:

🔸দাম্পত্য কাউন্সেলিং: সুখী ও দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় গাইডলাইন।
🔸 মনোবিজ্ঞান চর্চা: দৈনন্দিন জীবনের উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মবিশ্বাসহীনতা কাটিয়ে ওঠার মনস্তাত্ত্বিক উপায়।
🔸 স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন: মনকে শান্ত রাখতে ও সুস্বাস্থ্যের জন্য মাইন্ডফুলনেসের কার্যকরী কৌশল।
🔸 কাউন্সেলিং দক্ষতা: অন্যের পাশে দাঁড়াতে এবং সঠিক কাউন্সেলিংয়ের দক্ষতা অর্জনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড।

মন ভালো থাকলে জীবন সুন্দর হয়। আজই আপনার কপিটি সংগ্রহ করুন অথবা আপনার জীবনকে নতুনভাবে সাজাতে আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিন।

📞 সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: +৮৮ ০১৭৫২০৭৪৪৯৭

🛒 রকমারি থেকেও সংগ্রহ করুন: https://rkmri.to/GCKT901FPTM4

ভালো ফলাফল প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রম, মানসিক চাপ এবং আত্মত্যাগের প্রতিফলন। কিন্তু অনেক সময় দেখা যায়, কাঙ্ক্ষিত সফলতা...
23/05/2026

ভালো ফলাফল প্রতিটি শিক্ষার্থীর পরিশ্রম, মানসিক চাপ এবং আত্মত্যাগের প্রতিফলন। কিন্তু অনেক সময় দেখা যায়, কাঙ্ক্ষিত সফলতা অর্জনের পরও পরিবার বা কাছের মানুষদের কাছ থেকে যথেষ্ট উৎসাহ বা স্বীকৃতি পাওয়া যায় না।

বিষয়টি বাইরে থেকে ছোট মনে হলেও এর মানসিক প্রভাব গভীর।
যখন একজন শিক্ষার্থী অনুভব করে যে তার অর্জন কাউকে স্পর্শ করছে না, তখন ধীরে ধীরে তার ভেতরের আগ্রহ ও আত্মবিশ্বাস কমতে শুরু করে। সে ভাবতে শেখে যে-

"এত পরিশ্রম করে লাভ কী?"
"ভালো করলেও কেউ গুরুত্ব দেয় না।"
"আমি কারো কাছে গুরুত্বপূর্ণ ন‌ই।"
ফলে পরবর্তীতে ভালো করার ইচ্ছা ও অনুপ্রেরণা দুটোই কমে যেতে পারে।

একটি ছোট প্রশংসা, আন্তরিক অভিনন্দন বা “তোমাকে নিয়ে গর্বিত” !! এই কথাগুলো একজন শিক্ষার্থীর মানসিক শক্তি অনেক বাড়িয়ে দিতে পারে। কারণ মানুষ শুধু সফল হতে চায় না, সে তার পরিশ্রমের মূল্যায়নও চায়।

তাই পরিবারের উচিত শুধু ফলাফল দেখা নয়, সেই ফলাফলের পেছনের পরিশ্রমটাকেও সম্মান করা। ছোট্ট উৎসাহ অনেক সময় একজন মানুষকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে দেয়।

✒️ Parna Scholastica Baroi

#মানসিক #প্যারেন্টিং

Successfully completed Basic and Advanced Counseling Skills training today. Like every time when I noticed the participa...
22/05/2026

Successfully completed Basic and Advanced Counseling Skills training today. Like every time when I noticed the participants growth I am amazed.

আপনার মানসিক সুস্থতার জন্য এখনই নিন পেশাদার সাইকোলজিক্যাল সাপোর্ট!শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্ক যেই হোন না কেন, সঠিক গাইডে...
22/05/2026

আপনার মানসিক সুস্থতার জন্য এখনই নিন পেশাদার সাইকোলজিক্যাল সাপোর্ট!
শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্ক যেই হোন না কেন, সঠিক গাইডেন্স আপনার জীবনে আনতে পারে ইতিবাচক পরিবর্তন।

Healing Heart–এ অভিজ্ঞ মনোবিজ্ঞানী Farhana Afrin দিচ্ছেন বিজ্ঞানভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা।

আমরা যা যা সেবা দিচ্ছি:
Psychological Assessment
Behavior Management
Individual Counseling (Child–Adult)
Parent & Caregiver Counseling

আপনি যদি—
✔ সন্তানের আচরণগত সমস্যা নিয়ে চিন্তিত
✔ নিজের মানসিক চাপ নিয়ন্ত্রণে সমস্যায়
✔ সম্পর্ক, কাজ বা পড়াশোনায় মনোযোগহীনতায় ভুগছেন
তাহলে এখনই পেশাদারের সহায়তা নিন!
কেন Farhana Afrin?
✓ University of Dhaka থেকে MS in Educational Psychology
✓ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন Senior Educational Psychologist & Psychotherapist
✓ Child–Adolescent–Adult—সব বয়সের জন্য কার্যকর থেরাপি ও কাউন্সেলিং

📞 আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন: +88 01752 074497
📍 Healing Heart, Block–B, Road–06, Bashundhara R/A, Dhaka–1229

আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১২ ই জুন ২০২৬ ইং থেকে সরাসরি CBT & More for Adults বিষয়ক ৩২ ঘণ্টার একটি ট্রেনি...
22/05/2026

আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১২ ই জুন ২০২৬ ইং থেকে সরাসরি CBT & More for Adults বিষয়ক ৩২ ঘণ্টার একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। ট্রেনিংটি শুধুমাত্র মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবিগণ ও মনোবিজ্ঞানে অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণের সুযোগ পাবেন। ট্রেনিংয়ের যাবতীয় তথ্যাদি নিম্নরুপ:

প্রশিক্ষক: ড. লিপি গ্লোরিয়া রোজারিও, যিনি ইতালি ও আমেরিকায় কাউন্সেলিং সাইকোলজিতে পড়াশোনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং বিষয়ে প্রায় ১৩ বছর ধরে শিক্ষকতা করছেন। কাউন্সেলিং সাইকোলজিতে প্রথম বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারী সিস্টার গ্লোরিয়ার রয়েছে দীর্ঘ এক যুগেরও বেশি কাউন্সেলিং সেবাদান ও ট্রেনিং এর অভিজ্ঞতা। ‘দাম্পত্য কাউন্সেলিং’ ‘মনোবিজ্ঞান চর্চা’, ‘স্বাস্থ্য সুরক্ষায় মাইন্ডফুলনেস অনুশীলন’, ‘কাউন্সেলিং দক্ষতা’সহ মানসিক স্বাস্থ্যের উপর ৬টি বইয়ের এই লেখিকা “বেসিক এন্ড অ্যাডভান্সড কাউন্সেলিং স্কিলস্” এবং “মাইন্ডফুল মেডিটেশন” এর সার্টিফাইড প্রশিক্ষক হিসেবে দেশে এবং দেশের বাইরে নিয়মিত মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে আসছেন। তিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ২০১১ সাল থেকে Basic and Advanced Counseling Skills and Process, CBT for Adults, CBT for Children, NLP, Couple Counseling, Mindfulness, Trauma Focused এর উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

প্রশিক্ষণের মেয়াদ: ৩২ ঘণ্টা (২৮ ঘণ্টা ট্রেনিং+ ৪ ঘণ্টা সুপারভিশন)

প্রশিক্ষণের তারিখ: জুন- ১২, ১৯, ২৬; জুলাই- ৩, ১০, ১৭, ২৪

প্রশিক্ষণের সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত (প্রতি শুক্রবার)

প্রশিক্ষণের স্থান: হিলিং হার্ট ট্রেনিং রুম, বাসা-১২১, রোড-৬, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক, ঢাকা-১২২৯

ফি: বারো হাজার (১২,০০০) টাকা মাত্র। ট্রেনিং ফি দুই ধাপে পরিশোধ করার সুযোগ রয়েছে।

আসন সংখ্যা: ৩০ টি (আসন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বন্টন করা হবে)

রেজিস্ট্রেশন পদ্ধতি: সিট কনর্ফামেশনের জন্য ১০০০ টাকা বিকাশ করে শেষের ৪ ডিজিট রেজিস্ট্রেশন লিংকে উল্লেখ করুন।

বিকাশ নাম্বার: ০১৭৫২-০৭৪৪৯৭ (সেন্ড মানি)।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/xzcqC48z4afz5LMKA

ই-মেইল: healingheartbd@gmail.com

যোগাযোগ: ০১৭৫২-০৭৪৪৯৭

উল্লেখ্য: এই ট্রেনিং এর জন্য মনোবিজ্ঞান চর্চা বইটি ক্রয় করতে হবে।

শিখন ফল:
১. কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT) ও তার কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ
২. ত্রুটিপূর্ণ চিন্তন প্রক্রিয়া সনাক্তকরণ ও সমাধানের উপায় সমন্ধে জ্ঞানার্জন
৩. সদালাপী হওয়ার দক্ষতা সম্পর্কে জ্ঞানার্জন
৪. বিষণ্নতা ও তার উপসর্গসমূহ কি এবং সেখান থেকে সুস্থ হবার পদ্ধতি সম্পর্কে শিখন
৫. উদ্বিগ্নতা ও তার বিভিন্ন প্রকারভেদ, উপসর্গ এবং সেগুলোকে মোকাবিলা করার উপায় সম্বন্ধে জ্ঞানার্জন
৬. আত্মবিশ্বাসহীনতার উপসর্গ, কারণ এবং আত্মবিশ্বাস গঠন ও বৃদ্ধিও উপায় সম্পর্কে দক্ষতা অর্জন

ধন্যবাদ
সামান্থা রোজারিও
হিলিং হার্ট

Address

House 121, Road 6, Block-B, Bashundhra R/A
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801752074497

Alerts

Be the first to know and let us send you an email when Healing Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Heart:

Share