Nutritionist Chandan Kundu

Nutritionist Chandan Kundu A complete and balance diet increases the effectiveness of medicine several times.

13/04/2026

পান্তা ভাত প্রাকৃতিক প্রোবায়োটিক,এতে ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া, আয়রন, বি ভিটামিন বেশি থাকে। এছাড়া এর গ্লাইসেমিক ইনডেক্স কম তাই ডায়বেটিক ও পিসিওস ফ্রেন্ডলি ।

11/04/2026

কাঠবাদাম বাবুদের ত্বক ও চুলের জন্য উপকারী,হাড় মজবুত করে ও স্মৃতিশক্তি বাড়ায়। কাজুবাদাম বাচ্চার রক্তশূন্যতা রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্নায়ুর কার্যক্রম ভালো রাখে।

আপনার বাচ্চার হামের লক্ষণ ও প্রতিরোধের উপায়
11/04/2026

আপনার বাচ্চার হামের লক্ষণ ও প্রতিরোধের উপায়

09/04/2026

আপনি রান্নায় কোন ধরনের কড়াই বা পাতিল ব্যবহার করছেন? সিলভার নাকি এলুমিনিয়াম নাকি অন্যকিছু?

07/04/2026

তরমুজ খেলেও অনেকে তরমুজের বীচি ফেলে দেন।কিন্তু তরমুজের বীচিতে রয়েছে প্রোটিন, গুড ফ্যাট, জিংক, আয়রন ও ম্যাগনেশিয়াম। তাই তরমুজের বীচি খেতে পারেন।

06/04/2026

Acne কমাতে,রাতের ঘুম ভালো করতে, হাড়ের গঠনে এবং রিপ্রোডাক্টিভ হেলথ বিশেষ করে যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে তারা প্রতিদিন কুমড়োর বীজ খেতে পারেন।

শুটকি মাছের এতো গুণ কি আগে জানতেন?শুটকি মাছ পছন্দ করেন কে কে? তবে কিডনি রোগী ও হৃদরোগে আক্রান্ত রোগীরা একটু সাবধান থাকবে...
04/04/2026

শুটকি মাছের এতো গুণ কি আগে জানতেন?

শুটকি মাছ পছন্দ করেন কে কে?

তবে কিডনি রোগী ও হৃদরোগে আক্রান্ত রোগীরা একটু সাবধান থাকবেন শুটকি থেকে।

03/04/2026

এরপরেও কাচ্চি খেতে কাচ্চি ভাই যাবেন কে কে?

ফ্যাক্ট : বেইলি রোডে আগুন লাগানো নিয়ে প্রথম আলোর তদন্ত প্রতিবেদন

02/04/2026

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)

প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়। প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে

প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।

প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।

প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।

প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman

প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।

প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।

প্রশ্ন: হামের রোগির খাবার কেমন হবে?
উত্তর: তরল খাবার, প্রোটিন জাতীয় খাবার ও ডাবের পানি খেতে পারেন।

আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

খাবারের পর এবার ওয়াসার পানিতেও মিলছে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান।ঢাকার পানপারা, বনানী ও লালমাটিয়ার বাসিন্দা যারা...
01/04/2026

খাবারের পর এবার ওয়াসার পানিতেও মিলছে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান।

ঢাকার পানপারা, বনানী ও লালমাটিয়ার বাসিন্দা যারা আছেন তারা বেশি সাবধানে থাকবেন।

সন্দেহজনক হাম রোগীদের ভিটামিন-এ এর ডোজ।নিজে জানুন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন। ধন্যবাদ।
31/03/2026

সন্দেহজনক হাম রোগীদের ভিটামিন-এ এর ডোজ।

নিজে জানুন এবং শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।

ধন্যবাদ।

30/03/2026

পুরুষদের বীর্যের ঘনত্ব ও টেস্টোসটেরন লেভেল বাড়াতে কালোজিরা+মধু + অশ্বগন্ধা একসাথে মিশিয়ে খেতে পারেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Chandan Kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category