ACME's Poultry Care

ACME's Poultry Care In poultry health and performance, ACME sets the standard.

The ACME Laboratories leads Bangladesh’s poultry industry, empowering farmers with science-backed veterinary solutions for healthier flocks and higher productivity.

পোল্ট্রি খামারে সংক্রমণ কমাতে কঠোর বায়োসিকিউরিটি বজায় রাখা অত্যন্ত জরুরি। খামারের প্রবেশপথে জীবাণুনাশক মিশ্রিত ফুটবাথ বা...
03/03/2026

পোল্ট্রি খামারে সংক্রমণ কমাতে কঠোর বায়োসিকিউরিটি বজায় রাখা অত্যন্ত জরুরি। খামারের প্রবেশপথে জীবাণুনাশক মিশ্রিত ফুটবাথ বা ট্রে রাখতে হবে যাতে বাহিরের জীবাণু ভেতরে প্রবেশ না করে। খামারের ভেতরে ব্যবহারের জন্য আলাদা জুতা ও পোশাক নির্দিষ্ট রাখা উচিত। দর্শনার্থী বা অপ্রয়োজনীয় ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ সীমিত রাখতে হবে। এছাড়া বাইরের কোনো সরঞ্জাম বা খাঁচা ভেতরে আনার আগে ভালোভাবে জীবাণুমুক্ত করলে রোগ সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়।

25/02/2026

ডিমের খোসা পাতলা এবং দুর্বল হাড় নিয়ে চিন্তিত???

21/02/2026

আত্মত্যাগের গৌরবগাঁথায় আমরা পেয়েছে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। এক্‌মি পোল্ট্রি কেয়ারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।

17/02/2026
লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সুষম ও মানসম্মত ক্যালসিয়ামযুক্ত খাবার মুরগির শরীর স...
17/02/2026

লেয়ার মুরগির ডিম উৎপাদন বাড়াতে সঠিক ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। সুষম ও মানসম্মত ক্যালসিয়ামযুক্ত খাবার মুরগির শরীর সুস্থ রাখে এবং শক্ত খোলসযুক্ত ডিম উৎপাদনে সহায়তা করে। পর্যাপ্ত আলো ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ডিম দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখে। নিয়মিত টিকা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা মুরগিকে সুস্থ রাখে। পাশাপাশি মানসিক চাপমুক্ত শান্ত পরিবেশ উৎপাদন স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ডিমের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়।

14/02/2026

এক্‌মি ভেটেরিনারি ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসার এই ফাল্গুনে সবার জীবন হোক রঙিন।

শীতে পোল্ট্রিতে শ্বাসতন্ত্রের রোগ বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করে। এ সময় শেডে বাতাস চলাচল কম হলে বিষাক্ত অ্যামোনিয়া গ্য...
09/02/2026

শীতে পোল্ট্রিতে শ্বাসতন্ত্রের রোগ বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করে। এ সময় শেডে বাতাস চলাচল কম হলে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস জমে শ্বাসকষ্ট সৃষ্টি করে। অতিরিক্ত ঠান্ডায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সংক্রমণ সহজ হয়। শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়া বাতাসে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। পাশাপাশি শুষ্ক আবহাওয়ায় ধুলোর সঙ্গে জীবাণু দ্রুত শ্বাসনালীতে প্রবেশ করে রোগ ছড়ায়।

শীতকালে মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে বাড়তি যত্ন নেওয়া জরুরি। ব্রুডারে বাল্ব বা হিটার ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী গরম...
05/02/2026

শীতকালে মুরগির বাচ্চার মৃত্যুর হার কমাতে বাড়তি যত্ন নেওয়া জরুরি। ব্রুডারে বাল্ব বা হিটার ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী গরম রাখুন যেন ঠান্ডা না লাগে। একই সঙ্গে বাতাস চলাচলের জন্য পর্দা সামান্য খোলা রাখুন। তবে ঠান্ডা হাওয়া যেন সরাসরি না লাগে। বাচ্চাদের সবসময় কুসুম গরম পানি খেতে দিন। লিটার বা বিছানা নিয়মিত পরিষ্কার করে শুকনা রাখলে রোগের ঝুঁকি কমে এবং বাচ্চা সুস্থ থাকে।

25/01/2026

শীতকালে পোল্ট্রি শেডে সঠিক তাপমাত্রা বজায় রাখা খুবই জরুরি। ঠান্ডা বাতাস আটকাতে চারপাশে চটের পর্দা ব্যবহার করুন তবে উপরের অংশে পর্যাপ্ত ভেন্টিলেশন চালু রাখুন। ঘর উষ্ণ রাখতে ব্রুডার, হিটার বা ২০০ ওয়াটের বাল্ব ব্যবহার করা যেতে পারে। মেঝেতে লিটারের পুরুত্ব ৪–৬ ইঞ্চি করে শুকনো রাখুন। তাপ বের হওয়া কমাতে টিনের নিচে চট বা ফলস সিলিং দিন।

শীতকালে মুরগির খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুরগির শরীরে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাই উচ্চ ক্যালরিযুক্ত...
21/01/2026

শীতকালে মুরগির খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুরগির শরীরে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাই উচ্চ ক্যালরিযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি সরবরাহ করলে মুরগি সুস্থ থাকে। পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণে খাবারের পরিমাণ কিছুটা বাড়ানো জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী ভিটামিন-সি সরবরাহ করলে শীতকালীন রোগের ঝুঁকি কমে যায়।

শীতকালে পোলট্রি ফার্মে বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। অতিরিক্ত ঠান্ডায় মুরগি ‘কোল্ড স্ট্রেস’-এ আক্রান্ত হয়ে খাবার খাও...
19/01/2026

শীতকালে পোলট্রি ফার্মে বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। অতিরিক্ত ঠান্ডায় মুরগি ‘কোল্ড স্ট্রেস’-এ আক্রান্ত হয়ে খাবার খাওয়া কমিয়ে দেয় এবং একজায়গায় জড়ো হয়ে থাকে। শ্বাসতন্ত্রের রোগ ‘সিআরডি’ হলে নাক দিয়ে পানি পড়ে ও গলায় গড়গড় শব্দ করে। শেডে ঠান্ডা বাতাস ও আর্দ্রতা বেশি থাকলে নিউমোনিয়ার সংক্রমণ ঘটে। এছাড়া শীতকালে শেডে গ্যাস জমলে বা অক্সিজেনের অভাবে মুরগির পেটে পানি জমার সমস্যা দেখা দেয়। তাই এ সময় খামারিদের বিশেষ সতর্ক থাকা জরুরি।

It is our immense pleasure to inform you that ACME Veterinary Division will be participating in the upcoming AHCAB fair ...
06/01/2026

It is our immense pleasure to inform you that ACME Veterinary Division will be participating in the upcoming AHCAB fair scheduled to be held on 8th, 9th & 10th January 2026 at International Convention City Bashundhara. On this occasion, we would be honored by your presence and cordially invite you to visit us at stall no- 354-359, 376-379.

Address

Court De La ACME 1/4, Kallayanpur, Mirpur Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ACME's Poultry Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram