02/05/2026
🚨 দীর্ঘদিন কালো পায়খানা? রক্তশূন্যতা? দুর্বল লাগছে?
এগুলো অবহেলা করবেন না—এগুলো হতে পারে পেটের ভেতরের লুকানো রক্তক্ষরণের লক্ষণ।
আজ একটি জটিল কিন্তু সফল চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করছি
সম্প্রতি আমার কাছে একজন বয়স্ক, দুর্বল রোগী আসেন যিনি টানা ১৫ দিন ধরে কালো পায়খানায় ভুগছিলেন। তার সাথে ছিল ডায়াবেটিস, হার্ট ও কিডনি সহ একাধিক জটিল রোগ। হিমোগ্লোবিন ছিলো ৬.৪। অবস্থা ছিল বেশ ঝুঁকিপূর্ণ।
এন্ডোস্কোপি করে ধরা পড়ে একটি বিশেষ রোগ—GAVE (Watermelon stomach)—যেখানে পেটের ভেতরের রক্তনালী থেকে ধীরে ধীরে রক্তক্ষরণ হয়।
🔴 আমাদের সেন্টারে APC না থাকলেও, আমরা আধুনিক ও কার্যকর পদ্ধতি Endoscopic Band Ligation (ব্যান্ডিং) ব্যবহার করে সফলভাবে রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হই।
✅ অপারেশন ছাড়াই চিকিৎসা
✅ দ্রুত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ
✅ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্যও নিরাপদ বিকল্প
আলহামদুলিল্লাহ, রোগী এখন স্থিতিশীল আছেন।
👉 কেন দেরি করছেন?
* কালো পায়খানা = সতর্ক সংকেত
* বারবার রক্ত দিতে হচ্ছে? কারণ খুঁজে বের করা জরুরি
* আধুনিক এন্ডোস্কোপিক চিকিৎসা এখন আপনার হাতের কাছেই
📍 এখন আমার চেম্বারে নিয়মিত এন্ডোস্কোপিক চিকিৎসা (Banding সহ) দেওয়া হচ্ছে।
আপনার বা আপনার পরিচিত কারো এমন সমস্যা থাকলে দ্রুত যোগাযোগ করুন।
ডা. মোঃ নাইমুল হাসান
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।
সহযোগী অধ্যাপক ॥