Hospitals of Bangladesh

Hospitals of Bangladesh This page is about Bangladeshi Hospitals update and information.

15/02/2026

আমাদের প্রত্যাশা: উন্নত জনস্বাস্থ্য সেবা
আমরা বাংলাদেশের সাধারণ মানুষ অধীর অপেক্ষায় আছি সরকারি হাসপাতালগুলোর আমূল পরিবর্তনের। প্রতিটি নাগরিকের অধিকার—একটি মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পাওয়া।

স্বপ্ন এখন একটাই—বিদেশের চিকিৎসা নয়, দেশের সরকারি হাসপাতালেই মিলবে বিশ্বমানের সেবা।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়।বিএসএমএমইউর উপাচার্...
27/10/2023

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ড. এম শরফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপারেশনের আগে, অধ্যাপক ডাঃ এম শরফুদ্দিন আহমেদ মা ও মেডিকেল টিমকে সহায়তা করার জন্য অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জেসমিন বানুর নির্দেশনায় সকাল ৯টার দিকে সি-সেকশনের মাধ্যমে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়।

16/07/2023
05/04/2023

Labaid Hospital- Report reprint এ 25%

28/03/2023

“সাবধান” শ্যামলী শিশু হাসপাতালে অভিনব কায়দায় প্রতারনা…
#প্রতারনা #হাসপাতাল

06/03/2023

এভারকেয়ার হসপিটাল ঢাকা, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাত্র ৩,৯৯৯ টাকায় রমজান পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা প্যাক.....

মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন গত ১ ডিসেম্বর ২০২২। চো...
04/12/2022

মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন গত ১ ডিসেম্বর ২০২২। চোখের জন্য নয় এবার তিনি অন্য চিকৎসার জন্য ভর্তি হয়েছেন।

05/11/2022

উন্নত চিকিৎসার জন্য কেন রোগীরা দেশের বাইরে যায়.. একাত্তর নিউজ।

বাংলাদেশে চালু হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল,  “শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল”সুপার...
14/09/2022

বাংলাদেশে চালু হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল,
“শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল”

সুপার স্পেশালাইজড হসপিটাল
বাংলাদেশের শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল আজ বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অত্যাধুনিক এই হাসপাতালে নানা ধরনের সুবিধা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন এই হাসপাতালে বিশেষায়িত সেবার পৃথক পাঁচটি কেন্দ্র থাকবে, এ ছাড়া থাকবে ১০০ শয্যার আইসিইউ ও জরুরি চিকিৎসার জন্য ১০০টি শয্যা।

কী কী সুবিধা থাকবে
বিএসএমএমইউয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন " হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু হতে এক মাস সময় লাগবে। আর পূর্ণাঙ্গ সেবা চালু হতে তিন মাস সময় লাগবে।"
তবে তিনি বলেন "এই হাসপাতাল সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ যেন মনে না করেন এটা বিশেষ ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। ইমার্জেন্সি ২৪ঘন্টা খোলা থাকবে এবং অন্যান্য বিভাগ অফিস টাইম মেনে খোলা থাকবে।"
এই হাসপাতালকে কেন সুপার স্পেশালাইজড হাসপাতাল বলা হচ্ছে এমন প্রশ্নে মি. আহমেদ বলেন " এখানে একই ছাদের নিচে সবরকম (চিকিৎসা) সুবিধা পাবেন। এছাড়া অত্যাধুনিক যন্ত্র-পাতি আনা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশের চিকিৎসকরা যেমন থাকবেন তেমনি থাকবেন বিদেশি ডাক্তাররাও।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে নয়টি ফ্লোর এবং তিনটি বেজমেন্ট ফ্লোর থাকবে।
এই হাসপাতালে ৭৫০টি বেড থাকবে যার মধ্যে থাকবে একশটি আইসিইউ বেড এবং একশটি ইমার্জেন্সি বেড।
উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন "অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য এ হাসপাতালকে প্রধানত পাঁচটি স্পেশালাইজড সেন্টারে ভাগ করা হয়েছে।
হাসপাতালের একটি অংশ
''এগুলো হবে জরুরি চিকিৎসাকেন্দ্র, হৃদরোগ ও স্নায়ুরোগ সেবাকেন্দ্র, হেপাটোবিলিয়ারি ও যকৃৎ প্রতিস্থাপনকেন্দ্র, কিডনি রোগকেন্দ্র এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র।"
তিনি বলেন "এসব কেন্দ্রে যে চিকিৎসা সেবা দেয়া হবে তাতে করে রোগীর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। সব ধরনের পরীক্ষা করে একই ছাদের তলায় চিকিৎসা দেয়া সম্ভব হবে।"
অন্যান্য সুবিধা
ফার্মেসি ছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দোকান ও ব্যাংকিং সুবিধাও হাসপাতালের মধ্যে থাকবে।
চিকিৎসকদের জন্য পৃথক ক্যাফেটেরিয়া ছাড়াও থাকবে তিনটি ক্যাফেটেরিয়া থাকবে যেটা রোগী এবং তার আত্মীয়রা ব্যবহার করতে পারবেন।
থাকবে লন্ড্রি হাউস এবং প্রায় ২৫০টি গাড়ি রাখার পার্কিং সুবিধা।
সূত্র: বিবিসি বাংলা

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hospitals of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category