Jonoprio Pharmacy

Jonoprio Pharmacy Jonoprio Pharmacy is one kind of site from where we can get all Medical & Health support . A healt

09/07/2015
পিত্তথলিতে পাথর?পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই কাছ থেকে এই অভিজ্ঞতা শোনা যায়। এই পাথর কি...
09/04/2015

পিত্তথলিতে পাথর?

পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই কাছ থেকে এই অভিজ্ঞতা শোনা যায়। এই পাথর কি সত্যি সত্যি পথের কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরের মতো, নাকি অন্য কিছু? আর কীভাবেই বা সন্দেহ হবে যে পিত্তথলিতে পাথর হতে পারে আপনার?

পাথর আসলে কী?
পিত্তথলির পাথর আসলে ছোট ছোট বালুর দানার মতো থেকে শুরু করে মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথরটা তৈরি তার ওপর। কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে এবং হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙেরও হতে পারে। পেটের ডানদিকে যকৃতের পেছনে ও তলার দিকে থাকে পিত্তথলি। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে, বিশেষ করে চর্বিজাতীয় খাবার হজম করতে পিত্তরস দরকার হয়। নানা কারণে এই পিত্তথলিতে বিভিন্ন পদার্থ অতিরিক্ত জমে গিয়ে পাথরের সৃষ্টি করে।

কাদের হয় বেশি?
স্থূল ও ওজনাধিক্য ব্যক্তিদের পিত্তথলিতে পাথর বেশি হতে দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের এই প্রবণতা বেশি। এ ছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্মনিয়ন্ত্রণ বড়ি খাবার অভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি এই ঝুঁকি বাড়িয়ে দেয়।

কীভাবে বুঝবেন?
পিত্তথলির অবস্থানটা পেটের কোথায় তা আগেই বলা হয়েছে। পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন ওপর পেটের ডানদিকে তীব্র ব্যথা হতে পারে। মিনিট খানেক হতে ঘণ্টা খানেক স্থায়ী হতে পারে এই ব্যথা। পেটের পেছন দিকে, কাঁধে, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভেতরও ছড়িয়ে পড়তে পারে ধীরে ধীরে। সেই সঙ্গে বমি ভাব বা বমি, হালকা জ্বর ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় পাথর পিত্তথলি থেকে বোরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলিরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার দরুন জন্ডিসও হতে পারে। রোগ নির্ণয়ের জন্য এই উপসর্গের পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রামই যথেষ্ট। পাথরের অবস্থান জানতে বা প্রয়োজনে বের করতে ইআরসিপি জাতীয় পরীক্ষা করা যেতে পারে। তবে পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা বা এমনকি হূদেরাগেও কাছাকাছি ধরনের ব্যথা হতে পারে বলে সেগুলোর অবস্থাও নির্ণয় করে নেওয়া দরকার হয়।

চিকিৎসা কী?
প্রদাহ ও তীব্র ব্যথার সময় কোনো অস্ত্রোপচার করা হয় না। সাধারণত কয়েক দিনের জন্য মুখে খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিয়ে প্রাথমিক উপশমের চেষ্টা করা হয়। পরে পিত্তথলি ফেলে দেওয়ার অস্ত্রোপচারটি সপ্তাহ দুয়েক পর বা দু-তিন মাস পর করলেও ক্ষতি নেই। পেট কেটে বা ফুটো করে—দুভাবেই এই অস্ত্রোপচার করা যায়। তবে পিত্তনালিতে পাথর আটকে গিয়ে থাকলে ইআরসিপি যন্ত্রের সাহায্যে সেটি বের করে আনা হয়।

ডা. মহিউদ্দিন কাউসার

পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের অনেকেরই কাছ থেকে এই অভিজ্ঞতা শোনা যায়। এই পাথর কি সত্যি সত্যি পথের কুড়িয়ে পাওয়া নুড়ি পাথরের মতো, নাকি অন্য কিছু? আর কীভাবেই বা সন্দেহ হবে যে পিত্তথলিতে পাথর হতে পারে আপনার?পাথর আসলে কী? পিত্তথলির পাথর আসলে ছোট ছোট বালুর দানার মতো থেকে শুরু করে ম…

22/12/2014

জেনে নিন কিডনি নষ্টের কিছু কারণ!

যেহেতু কিডনি ছাড়া আমরা অচল, তাই কিডনি নষ্ট হওয়া থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকেরই কিডনি সম্পর্কে সচেতন হওয়া উচিত। কিন্তু আমাদের অগোচরেই অনেক সময় কিছু অসাবধানতার কারণে আমরা কিডনির ক্ষতি করছি।

জেনে নেই কিডনি নষ্টের গুরুত্বপূর্ণ সেই কারণসমূহ :

১। প্রস্রাব আটকে রাখা।
২। পর্যাপ্ত পানি পান না করা।
৩। অতিরিক্ত লবন খাওয়া।
৪। যেকোনো সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা।
৫। মাংস বেশি খাওয়া।
৬। প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭। অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮। ওষুধ সেবনে অনিয়ম।
৯। অতিরিক্ত মদ খাওয়া।
১০। পর্যাপ্ত বিশ্রাম না নেয়া।

মানবদেহের বিভিন্ন অঙ্গের মত কিডনিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিডনিকে মানব দেহের ফিল্টার বলা হয়। কারণ কিডনি প্রাণী শরীরের পানি ফিল্টার করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। কিডনির যদি নষ্ট হয়ে যায় তাহলে বেঁচে থাকাও আর সম্ভব নয়। তাই নিয়ম করে শরীরের যত্ন নিন।

কিডনি ও কিডনি রোগ সম্পর্কে জানুন এবং সচেতন হোন।

# আপনি জানেন কি, আপনার দুটো কিডনি প্রতিদিন প্রায় ১৭০ লিটার রক্ত পরিশোধিত করে আপনার শরীরকে সুস্থ রাখে?

# দুটো কিডনিতে প্রায় ২০-২৫ লাখ ছাঁকনি রয়েছে, যা অনবরত আপনার রক্তকে পরিশোধিত করে যাচ্ছে।

# কিডনি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এবং আপনার অস্থিগুলো শক্তিশালী করে থাকে।

# কিডনির প্রধান রোগ নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, যা কিডনির ছাঁকনি বা ফিল্টার মেমব্রেনকে ক্ষতবিক্ষত করে। এর কারণে শরীর থেকে অত্যাবশ্যক প্রোটিন বেরিয়ে যায়।

# প্রস্রাব প্রদাহ কিডনির একটি সাধারণ রোগ হলেও শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে।

# ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি রোগ নয়, তবু কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা কমিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি করে।

# যেসব রোগ কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা বিনষ্ট করে বা কিডনি ফেইলার হয়: ১. নেফ্রাইটিস ২. ডায়াবেটিস ও ৩. উচ্চ রক্তচাপ। সুতরাং

# ৩০ থেকে ৪০ শতাংশ ডায়াবেটিস রোগী কিডনি রোগে ভোগে থাকে।

# আপনার বয়স যদি ৪০ বছরের ওপরে হয়, আপনি যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন অথবা বংশে যদি কিডনি রোগ থাকে, তবে অবশ্যই আপনার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে জেনে নিন, আপনার কিডনি রোগ আছে কি না।

# মেয়েদের গর্ভকালীন উচ্চ রক্তচাপ পরবর্তী পর্যায়ে কিডনি রোগের কারণ হতে পারে।

# শুধু রক্তচাপ, প্রস্রাব পরীক্ষা এবং রক্তের ক্রিয়েটিনিন ও সুগার পরীক্ষা করেই জানা যায় কিডনি রোগ আছে কি না।

বাংলাদেশে বর্তমানে দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায় থেকে এসব রোগের চিকিৎসায় যত্নবান হোন এবং ডাক্তারের পরামর্শ নিন।

It's Exclusive Logo Of   # # # # Jonoprio Pharmacy
22/12/2014

It's Exclusive Logo Of # # # # Jonoprio Pharmacy

Collection: Protom Alo
24/09/2014

Collection:
Protom Alo

Entacyd Plus®AntacidAntacids, Antiulcerants (Alimentary Preparations)Indication: Hyperacidity, peptic ulcer, gastritis, ...
22/09/2014

Entacyd Plus®

Antacid
Antacids, Antiulcerants (Alimentary Preparations)
Indication: Hyperacidity, peptic ulcer, gastritis, peptic oesophagitis, gastric hyperacidity, heartburn, sour stomach or hiatus hernia.

Dosage & Administration: 1-2 tablets/1-2 teaspoonful suspension 1-3 hours after meal and at bed time

Preparation: Entacyd® Plus tablet : Box containing 20 x 10 tablets in blister pack. Entacyd® Plus suspension : Bottle containing 200 ml suspension.

22/09/2014

Benefits of Running দৌড়ানোর উপকারিতা
আজকে আপনাদের জন্যে কার্ডিও ব্যায়াম–দৌড়ানোর উপকারিতা বিষয়ে লিখছি|দৌড়ানো অনেক ভাবে হতে পারে, বাইরে খোলা জায়গায়, ট্রেড মিলে ইত্যাদি|এটি একটি উচ্চমাত্রার কার্ডিও ব্যায়াম, যাতে পুরা শরীরকে প্রচন্ড গতিতে ধাবিত করা হয় ও বারে বারে মাটিতে জোরে জোরে পা পড়ে| তাই এটি একটি high intensity ও high-impactব্যায়াম|

আগে বাইরে হাঁটার নিয়ম, হাঁটার উপকারিতা, সতর্কতা, ট্রেড মিলে হাঁটার নিয়ম দিয়েছিলাম|হাঁটাও একটি কার্ডিও ব্যায়াম|কিন্তু যারা অনেক দিন ধরে হাঁটছেন ও শারীরিক কোনো সমস্যা নেই তারা নিয়মিত দৌড়াতে পারেন|

এই পোস্টে শুধুই দৌড়ানোর উপকারিতা নিয়ে লিখছি| দৌড়ানোর নিয়ম কানুন ও সতর্কতা ও অন্যান্য বিষয়ে পরে পোস্ট দেয়া হবে|

দৌড়ানোর কিছু উপকারিতা :

হার্ট সুস্থ্য রাখে: নিয়মিত দৌড়ালে হার্ট ভালো থাকে, কারণ এটি কার্ডিও ব্যায়াম,যাতে পুরা শরীরে রক্ত সঞ্চালন হয়| ফলে হার্টের মাসেল ভালো থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, স্ট্রোক ও হার্টের অসুখ হতে বাধা দেয়|
ক্যালরি বার্ন করে: দৌড়ালে হাঁটার চাইলে অনেক বেশি ও দ্রুত ক্যালরি বার্ন হয়
ওজন কমে: দৌড়ালে দ্রুত ক্যালরি বার্ন হবার ফলে তাড়াতাড়ি ওজন কমে
ফ্যাট বার্ন হয়: ক্যালরি বার্ন হবার ফলে ফ্যাট বার্ন হয়|দৌড়ালে শরীরের ওজন নিয়ে দৌড়াতে হয়, তাই এটি একটি বডি ওয়েট ব্যায়াম, তাই ফ্যাট বার্ন হয়, লিন মাসেল বাড়ে,মেটাবলিসম বাড়ে, ফলে আপনি বিশ্রামে থাকলেও ফ্যাট বার্ন হতে থাকে| ফলে শরীরের সুন্দর শেপ হয়|
শারীরিক শক্তি বাড়ে: নিয়মিত দৌড়ানো একটি কঠিন পরিশ্রমের কাজ, তাই দৌড়ালে শারীরিক শক্তি অনেক বৃদ্ধি পায়|ফলে দৈনন্দিন কাজ কর্মে অনেক শক্তি পাওয়া যায়|তাছাড়া শারীরিক ক্লান্তি বা অবসাদও দূর হয় নিয়মিত দৌড়ালে|
মাসেলের ঘনত্ব ও শক্তি বাড়ে: দৌড়ালে পুরা মাসেলে রক্ত সঞ্চালনের কারণে মাসেলের শক্তি বাড়ে,ফলে পরবর্তিতে মাসেলের ইনজুরি রোধ করা যায়|ফ্যাট কমার কারণে মাসেল বাড়ে|
জয়েন্টের শক্তি বাড়ে: নিয়মিত দৌড়ালে হাড়ের জয়েন্টের শক্তি বাড়ে, কারণ লিগামেন্ট ও টেন্ডনগুলোর শক্তি বাড়ে| ফলে জয়েন্ট মাসেলগুলোর ইনজুরি রোধ করা যায়|

হাড়ের রোগ প্রতিরোধ করে: নিয়মিত দৌড়ালে, হাড়ের রোগ, যেমন: Osteoporosisপ্রতিরোধ করে|দৌড়ানোর ফলে মাসেল ও হাড়ের কাজ হয়|ফলে হাড়ের গঠন মজবুত হয় ও হাড়ের নানা রকম রোগ প্রতিরোধ করে|

ত্বক সুন্দর হয়: নিয়মিত দৌড়ালে সারা শরীরে রক্ত সঞ্চালন হয়| ফলে শরীরে অঙ্গগুলো পুষ্টি পায়, শরীরের বিষাক্ত উপাদানগুলো বের হয়ে যায়| তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়|তাছাড়া ফ্যাট কমার কারণে ত্বক টান টান ও মসৃন হয়, ফলে বয়স কম মনে হয়|নিয়মিত দৌড়ালে শারীরিক বৃদ্ধির হরমন বাড়ে, ফলে বয়সের ছাপ সহজে পড়ে না|
ব্রেইনের কার্যক্ষমতা বাড়ায়:দৌড়ালে সারা শরীরের দ্রুত রক্ত সঞ্চালন হয়,ফলে ব্রেইনে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে ও পুষ্টি পায়|তাই ব্রেইনের কাজ করার ক্ষমতা বাড়ায়|
ফুসফুস শক্তিশালী করে: নিয়মিত দৌড়ালে ফুসফুসেরও ব্যায়াম হয়, ফলে শ্বাসপ্রশ্বাসকে স্বাভাবিক রাখার পাশাপাশি ফুসফুস শক্তিশালী থাকে|
মানসিক স্বাস্থ্য ভালো রাখে:শরীর ভালো রাখা ও ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি দৌড়ালে মন ভালো থাকে, ফলে মানসিক অবসাদ দূর হয়, আত্মবিশ্মাস বাড়ে|ফলে প্রতিদিনের স্ট্রেস,টেনশন, মানসিক সমস্যাগুলো দূরে থাকে|গবেষনায় প্রমানিত হয়েছে যে, দৌড়ালে মন ভালো রাখার পাশাপাশি আপনার সব সময় এক ধরনের সুখ অনুভব হবে, ফলে রাগ নিয়ন্ত্রণে থাকবে, কাজের লক্ষ্য ঠিক থাকবে, মানসিক দৃঢ়তা ও সংকল্প বাড়বে, ধৈর্য বাড়বে,নিজেকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণও করা যাবে|
উদ্বেগ কমে:গবেষনায় প্রমানিত হয়েছে যে,নিয়মিত দৌড়ালে ব্রেইনে সেরাটোনিন নামে যে হরমোনের কারণে মুড নিয়ন্ত্রিত হয়, তা কম নি:স্বরণ হয়, ফলে মানসিক উদ্বেগ কমে|
ঘুম ভালো হয়:নিয়মিত দৌড়ালে শরীর ক্লান্ত থাকার ফলে ও সারা শরীরের রক্ত সঞ্চালনের ফলে রাতের ঘুম খুব ভালো হয়|ফলে যাদের ঘুমের সমস্যা আছে, তারা দৌড়ালে উপকার পাবেন|
ডায়বেটিস নিয়ন্ত্রণ করে: গবেষনায় প্রমানিত হয়েছে যে, নিয়মিত দৌড়ালে রক্তে চিনির মাত্রা ঠিক থাকে এবং ইনসুলিনের মাত্রাও ঠিক থাকে,তাই ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে|
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সুস্থ্য থাকে: নিয়মিত দৌড়ালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলে সাধারণ অসুখ বিসুখ, যেমন: ঠান্ডা,জ্বর,হজমের সমস্যা,মেয়েলি সমস্যা, এলার্জি, শ্বাসকষ্ট, হাপানি, মাথাব্যথা, ব্যাক পেইন, অলসতা ইত্যাদি কাবু করতে পারে না|এমনকি গবেষনায় প্রমানিত হয়েছে, নিয়মিত দৌড়ালে ক্যান্সারকে প্রতিরোধ করা যায়|তাছাড়া দৌড়ালে রক্তে ভালো কোলেস্টরেল এর মাত্রাও বাড়ে|

দৌড়ানোর এত উপকারিতা জানলেন, তাহলে আর দেরি কেন?যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ানো শুরু করুন|কারণ গবেষনায় প্রমানিত হয়েছে যে, নিয়মিত দৌড়ানো হাঁটার চাইতে ভালো ব্যায়াম|তাছাড়া নিয়মিত দৌড়ালে উপরোক্ত এতগুলো শারীরিক উন্নতির ফলে নিজেকে সবসময় সবদিক দিয়ে যোগ্য ও শক্তিশালী মনে হয়|

এই পোস্টে শুধুই দৌড়ানোর উপকারিতা নিয়ে আলোচনা করা হলো|দৌড়ানোর বিস্তারিত নিয়ম ও সাবধানতা নিয়ে পরে পোস্ট দেয়া হবে|তবে দৌড়ানো শুরুর আগে আপনার শারীরিক সমস্যা বা অন্যান্য বিষয়ে একজন অভিজ্ঞ ফিটনেস ট্রেইনার ও ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে|

07/09/2014
Diabetes Medicines Diabetes means your blood glucose, or blood sugar, levels are too high. If you can't control your dia...
07/09/2014

Diabetes Medicines

Diabetes means your blood glucose, or blood sugar, levels are too high. If you can't control your diabetes with wise food choices and physical activity, you may need diabetes medicines. The kind of medicine you take depends on your type of diabetes, your schedule, and your other health conditions.

With type 1 diabetes, your pancreas does not make insulin. Insulin is a hormone that helps glucose get into your cells to give them energy. Without insulin, too much glucose stays in your blood. If you have type 1 diabetes, you will need to take insulin.

Type 2 diabetes, the most common type, can start when the body doesn't use insulin as it should. If your body can't keep up with the need for insulin, you may need to take pills. Along with meal planning and physical activity, diabetes pills help people with type 2 diabetes or gestational diabetes keep their blood glucose levels on target. Several kinds of pills are available. Each works in a different way. Many people take two or three kinds of pills. Some people take combination pills. Combination pills contain two kinds of diabetes medicine in one tablet. Some people take pills and insulin.

Thermal Burns Treatment Burn penetrates all layers of skin    Skin is leathery or charred looking, with white, brown, or...
02/09/2014

Thermal Burns Treatment
Burn penetrates all layers of skin
Skin is leathery or charred looking, with white, brown, or black patches
Burn blister is larger than two inches or oozes
Hands, feet, face, or ge****ls are burned
The person is an infant or a senior

For All Burns

1. Stop Burning Immediately

Put out fire or stop the person's contact with hot liquid, steam, or other material.

Help the person "stop, drop, and roll" to smother flames.

Remove smoldering material from the person.

Remove hot or burned clothing. If clothing sticks to skin, cut or tear around it.

2. Remove Constrictive Clothing Immediately

Take off jewelry, belts, and tight clothing. Burns can swell quickly.

Then take the following steps:
For First-Degree Burns (Affecting Top Layer of Skin)

1. Cool Burn

Hold burned skin under cool (not cold) running water or immerse in cool water until pain subsides.

Use compresses if running water isn’t available.

2. Protect Burn

Cover with sterile, non-adhesive bandage or clean cloth.

Do not apply butter or ointments, which can cause infection.

3. Treat Pain

Give over-the-counter pain reliever such as ibuprofen (Advil, Motrin), acetaminophen (Tylenol), or naproxen (Aleve).

4. When to See a Doctor

Seek medical help if:

You see signs of infection, like increased pain, redness, swelling, fever, or oozing.

The person needs tetanus or booster shot, depending on date of last injection. Tetanus booster should be given every 10 years.

Redness and pain last more than a few hours.

Pain worsens.

5. Follow Up

The doctor will examine the burn and may prescribe antibiotics and pain medication.

For Second-Degree Burns (Affecting Top 2 Layers of Skin)

1. Cool Burn

Immerse in cool water for 10 or 15 minutes.

Use compresses if running water isn’t available.

Don’t apply ice. It can lower body temperature and cause further damage.

Don’t break blisters or apply butter or ointments, which can cause infection.

2. Protect Burn

Cover loosely with sterile, nonstick bandage and secure in place with gauze or tape.

3. Prevent Shock

Unless the person has a head, neck, or leg injury, or it would cause discomfort:

Lay the person flat.

Elevate feet about 12 inches.

Elevate burn area above heart level, if possible.

Cover the person with coat or blanket.

4. See a Doctor

The doctor can test burn severity, prescribe antibiotics and pain medications, and administer a tetanus shot, if needed.

For Third-Degree Burns

1. Call 911

2. Protect Burn Area

Cover loosely with sterile, nonstick bandage or, for large areas, a sheet or other material that that won’t leave lint in wound.

Separate burned toes and fingers with dry, sterile dressings.

Do not soak burn in water or apply ointments or butter, which can cause infection.

3. Prevent Shock

Unless the person has a head, neck, or leg injury or it would cause discomfort:

Lay the person flat.

Elevate feet about 12 inches.

Elevate burn area above heart level, if possible.

Cover the person with coat or blanket.

For an airway burn, do not place pillow under the person's head when the person is lying down. This can close the airway.

Have a person with a facial burn sit up.

Check pulse and breathing to monitor for shock until emergency help arrives.

4. See a Doctor

Doctors will give oxygen and fluid, if needed, and treat the burn.

অনেকেরই হঠাৎ ওজন বেড়ে যাওয়া শুরু করে, বিশেষ করে ত্রিশ বছর বয়সের পরে, চাকরিতে ঢোকার পরে, ইত্যাদি| তখন ভেবে পান না, যে কেন...
02/09/2014

অনেকেরই হঠাৎ ওজন বেড়ে যাওয়া শুরু করে, বিশেষ করে ত্রিশ বছর বয়সের পরে, চাকরিতে ঢোকার পরে, ইত্যাদি| তখন ভেবে পান না, যে কেন হঠাৎ এত মোটা হয়ে যাচ্ছেন| এর অনেক কারণ আছে, যেমন: সঠিক খাদ্যাভাস, জীবন যাপন প্রণালী, কর্মতত্পরতার অভাব, খাবার সম্পর্কে জ্ঞানের অভাব ইত্যাদি|

বিশ্বে যে হারে স্থুলতা রোগ বেড়ে যাচ্ছে, তা অত্যান্ত চিন্তার বিষয়| অতিরিক্ত ওজনের করনে যে সকল সমস্যা হতে পারে তা বলে শেষ করা যাবে না|

তাই স্বাস্থ্যসচেনতা বাড়াতে, ওজন বাড়ার কিছু অস্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে জানুন:

আপনার খাদ্যের ভান্ডারে স্বাস্থ্যকর খাবার না রাখা অথবা স্বাস্থ্যসম্মত খাবার কোনটি, তা না জানা|আপনার ফ্রিজে ও খাবারের ভান্ডারে স্বাস্থ্যকর খাবারগুলো, যেমন:কম ফ্যাটযুক্ত আমিষ, লাল চাল, লাল আটা,ফল, সবজি,বাদাম, লো ফ্যাট দুধ,পনির, দই, সালাদ ইত্যাদি রাখুন|যাদের মিষ্টি খাবারের প্রতি ঝোক, তারা চিনিছাড়া খাবার খেতে চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত পদার্থ দিয়ে তৈরী খাবার রাখুন|অথবা মিষ্টি ফল, ডার্ক চকলেট রাখুন|অনেকের প্রতিদিন মিষ্টি না খেলে হয় না, অনেক বাসাতেই প্রতিদিন মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার রান্না করা, কেনা বা খাওয়া হয়, এই স্বভাব বাদ দিতেই হবে|কারণ মিষ্টি খাবার শর্করা জাতীয়, অতিরিক্ত শর্করা ওজন বাড়ায়|

স্বাস্থ্যসম্মত খাবার কিভাবে রান্না করা যায় তা না জানা: স্বাস্থ্যকর খাবার কিভাবে রান্না করা যায়, যেমন: তেল ছাড়া রান্না, অল্প তেলে রান্না, গ্রিল,কাবাব করে রান্না ইত্যাদি সম্পর্কে জানাও দরকার|

কোন তেল ভালো(যেমন: জলপাই তেল,ক্যানোলা তেল), খারাপ ফ্যাট(ট্রান্স ফ্যাট, সম্পৃক্ত চর্বি:মাখন ইত্যাদি)খারাপ এগুলোও জানতে হবে|

পুষ্টিবিদের কাছ থেকে ডায়েট চার্ট না নেয়া বা উপদেশ না নেয়া: অনেকেই দেখা যায়, ব্যালান্সড ডায়েট করেন না বা ক্রাশ ডায়েট করেন, কিভাবে খাবার খেলে ওজন কমবে তা না জেনেই উল্টা পাল্টা ডায়েট করেন, এতে তাদের ওজন কমে না, কমলেও দুর্বল হয়ে যান,সঠিক পুষ্টির অভাবে শরীরে নানান সমস্যা দেখা দেয়|তাই ওজন কমানোর প্রথম ধাপ হবে একজন দক্ষ পুষ্টিবিদের কাছ থেকে তার বয়স,উচ্চতা, জীবন যাপন প্রণালী, শারীরিক সমস্যা ইত্যাদি অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ডায়েট চার্ট বা খাদ্যের তালিকা নেয়া|
ফাস্ট ফুড বা বাইরের খাবারের দিকে ঝোক: আজকাল আমরা অনেক ব্যাস্ত, খাবার তৈরির সময় নেই,ঝটপট খাবার কিনে মজা করে গোগ্রাসে গিলে উদর পূর্তি করে বাসায় যেয়ে একটা লম্বা প্রশান্তির ঘুম দিলাম|ভাবলাম কি শান্তি! উদর পূর্তি হলো, আবার সময় ও কাজ বাঁচলো|কিন্তু এই ফস্ট ফুডে নেই কোনো পুষ্টি উপাদান, বা খাদ্য আঁশ|উপরন্তু আছে, saturated ও trans-fat, অনেক লবন, ক্যালরি, যা স্থুলতা রোগের কারণ|তাছাড়া এই সব খাবার যে পরিমান একবারে দেয়া হয়, তা এক পরিবেশন পরিমান নয়, তাই এগুলো খেলে একবারে অনেক খাবার খাওয়া হয়, যার ফলে ওজন বাড়ে|
সকালে নাস্তা না খাওয়া: সকালের নাস্তা না খাওয়া খুবই খারাপ অভ্যাস|মোটা হবার জন্যে এই একটি অভ্যাসই যথেষ্ট|কারণ, সকালের নাস্তা না খেলে মেটাবলিসম কমে যায়, দিনের পরের দিকে এত ক্ষুধা লাগে যে,তখন বেশি খাবার খাওয়া হয়ে যায়, ফলে ওজন বেড়ে যায়|সকালের নাস্তা খেলে হজম শক্তি বাড়ে, ব্রেইনের কাজের শক্তি পাওয়া যায়, সারাদিন কর্মচঞ্চল থাকার পাশাপাশি মন-মেজাজ ভালো থাকে|

সকালে উঠেই বেশি খেতে ইচ্ছা না করলে প্রথমে ফল দিয়ে হালকা নাস্তা খেতে পারেন|অথবা লেবু-মধু পানীয় পান করতে পারেন|তারপর আধা/একঘন্টা পরে ভালো মতো নাস্তা করবেন|তাছাড়া সকালের নাস্তায় জটিল শর্করা, যেমন:লাল আটার রুটি, ওটস, আমিষ হিসাবে ডিম,দুধ ইত্যাদি খাওয়া যেতে পারে|

যে কোনো বেলার খাবার বাদ দেয়া: অনেকেই মনে করেন, কম খেলে ওজন কমে|কিন্তু এটা খুবই ভুল ধারণা|আবার অনেকে মনে করেন, কোনো বেলা খাবার না খেয়ে থাকবো, এতে কম খাওয়া হবে, তাই ওজনও কমবে|এর ফলে, মেটাবলিজম তো কমে যায়ই, পরের বেলা খাবার সময় এত ক্ষুধা লাগে যে, একবারে বেশি খাওয়া হওয়া যায়|ফলে হিতে বিপরীত হয়|

তাই ওজন কমাতে দিনে অন্ততঃ ৫বার খাবার খেতে হবে|সবচাইতে ভালো হলো: সারাদিনে দুই/তিন ঘন্টা পর পর ২০০/৩০০ ক্যালরি খাবার খাওয়া|

খুব দ্রুত খাবার খাওয়া: আপনার যখন খুব ক্ষুধা লাগে, তখন হয়তো খুব বেশি খাবার দ্রুত গোগ্রাসে গিলে খেলেন, ভাবলেন কি শান্তি, কিন্তু আপনি কি জানেন আপনি আপনার শরীরের কি ক্ষতি করলেন? খাবার ভালো ভাবে ধীরে ধীরে চিবিয়ে খেলে খাবার ঠিক মতো হজম তো হবেই, কমও খাওয়া হবে, ফলে ওজন কমবে| আর আমাদের খাবার খাওয়ার ২০ মিনিট পরে ব্রেইনে সংকেত পায় যে, আমাদের পেট ভর্তি, এখন আর ক্ষুধা নেই|

খাদ্যের ক্যালরি সম্পর্কে অবগত না হওয়া: খাদ্যের ক্যালরি সম্পর্কে জানা যে কত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না|খাদ্যের ক্যালরি কি ও আমাদের শরীরে এর প্রভাব কি তা জানা খুব দরকার| তাছাড়া কোন খাদ্যে কত ক্যালরি, কত ক্যালরি খেলে ওজন বাড়বে বা কমবে বা ঠিক থাকবে, এগুলো জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ|ক্যালরি মেপে প্রতি বেলার খাবারগুলো অবশ্যই খেতে হবে|তাহলে প্রতিদিনের ক্যালোরির চাহিদা অনুযায়ী খাবার খাওয়া হবে ও ওজন নিয়ন্ত্রণ সহজ হবে|

যথেষ্ট পরিমানে পানি পান না করা: ওজন কমাতে সারাদিনে অনেক অনেক পানি পান করা বেশ বড় ভূমিকা পালন করে|পানি মেটাবলিজম বাড়ায়, খাবার হজমে সাহায্য করে, পানি পান করলে ক্ষুধা কম লাগে, ফলে ওজন কমে|খাবার খাওয়ার আগে পানি পান করলে কম খাওয়া হয়|ফলে ওজন কমে| তাছাড়া পানি পুরা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, যেমন: ব্রেইন, ত্বক, নার্ভ, ইত্যাদি ভালো রাখে|

খাবার খাওয়ার ঠিক পরে পানি পান করা: খাবার খাওয়ার ঠিক পরে কখনই পানি পান করা উচিত নয়|কারণ পানি পাচক রসকে খাবার হজমে বাধা দেয়, ফলে ঠিক মতো খাবার হজম না হয়ে, শরীরে ফ্যাট হিসাবে জমে ওজন বাড়ায়| খাবার খাওয়ার পরে পরে ঠান্ডা পানিও পান করাও ঠিক নয়, ঠিক একই কারণে|
আমিষ সঠিক পরিমানে না খাওয়া ও শর্করা বেশি খাওয়া: প্রতিবেলার খাবারে আমিষ পরিমিত পরিমানে থাকতে হবে| কারণ, আমিষ হজম করতে শরীরকে অনেক ক্যালরি পোড়াতে হয়|এটা শর্করা বা ফ্যাট এর চাইতেও বেশি|ফলে ফ্যাট বার্ন হয়| শর্করা বেশি খেলে সেটা শরীরে ফ্যাট হিসাবে জমে, ওজন বাড়ায়| তাই প্রতিবেলার খাবারে লো ফ্যাট আমিষ, যেমন: মুরগির মাংশ, সামুদ্রিক মাছ, ডিম,পনির, বাদাম, টকদই ইত্যাদি রাখুন|

পরিমিত পরিমানে খাবার না খাওয়া: আমরা অনেকেই জানিনা কোন খাদ্যের এক পরিবেশন কত টুকু| পরিমিত পরিমানে খাবার খাওয়া কি তাও অনেকে জানেন না বা বোঝেন না|একবারে অনেক বেশি খাবার খেলে, তা শরীরে ফ্যাট হিসাবে জমে, ওজন বাড়াবে|পরিমিত পরিমানে খাবার খেতে যা করতে হবে:
আমার প্লেইট এর নিয়ম মানতে হবে
কোন খাবার এক পরিবেশন কতটুকু জানতে হবে
প্রতিটি খাবার নির্দিষ্ট পরিমানে প্লেইটে একবারে নিয়ে খাবার খেতে হবে, আরেকবার কোনো খাবার নেয়া যাবে না| টেবিলে বড় পাত্রে খাবার নিয়ে খেতে বসা যাবে না|

উপরে উল্লেখিত কোনো খারাপ স্বাভাব যদি আপনার থেকে থাকে, তবে ওজন কমাতে অবশ্যই এগুলো পরিহার করুন|অন্যকেও পরামর্শ দিন|মনে রাখবেন–অভ্যাস মানুষের দাশ, মানুষ অভ্যাসের দাশ নয়| সুতরাং, চেষ্টা করলে আপনিও এই খারাপ স্বভাব বাদ দিয়ে ওজন কমাতে পারবেন| আমাদের দরকার শুধুই চেষ্টা করে যাওয়া ও ভুলগুলো বের করে শুধরানো| আশাকরি আপনারা তা পারবেন|

Medical Equipments Company List In BangladeshTitle  A. J. InternationalAddress  15/2, Topkahana Road, BMA BhabanCity  Dh...
01/09/2014

Medical Equipments Company List In Bangladesh
Title A. J. International
Address 15/2, Topkahana Road, BMA Bhaban
City Dhaka - 1203
Country Bangladesh
Telephone +880-2-9560648, 9560116
Description Brand-Lab Net Scientific, Surgical, Pharmaceuticals, Medicals Instrument, Chemicals & Glass ware�

Title A. K. Bhuiyan & Co.
Address 33/2, Shahid Nazrul Islam Road, Hatkhola, Tikatuly
City Dhaka - 1203
Country Bangladesh
Telephone +880-2-7122211, 01819-281414
Fax +880-2-7167163
Website http://www.scientificbazer.com.bd
Contact Person Mr. A. K. Bhuiyan (Shimal)
Description Brand:-Lab Net Scientific, Surgical, Pharmaceuticals, Medicals Instrument, Chemicals & Glass ware..

Title AB Surgical & Scientific Co.
Address Delwar Complex (Ground floor), 26, Shahid Nazrul Islam Road (Hatkhola)
City Dhaka - 1203
Country Bangladesh
Telephone +880-2-7172819, 0176-775177
Fax +880-2-9562018
Contact Person Md. Aftab Uddin
Description Importer, Wholeseller, Dealer & Order Supplier of Scientific Medial, Surgical, Laboratory Glass wares and Chemicals

Address

92 , Arambag , Motijheel
Dhaka
1000

Telephone

01714520079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jonoprio Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram