Dr. Makfiratur Rahman

Dr. Makfiratur Rahman Private Chamber
(1)

02/05/2026

সবুজ ডন।

ঠোঁটের ঘা হলে কি করবেন?
05/04/2026

ঠোঁটের ঘা হলে কি করবেন?

সবার একাধিক বার করা একই প্রশ্নের উত্তর একসাথে ক্যাপশনে দিয়ে দিচ্ছি :১. এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ বছরের সব বাচ্চাকে ভ্...
03/04/2026

সবার একাধিক বার করা একই প্রশ্নের উত্তর একসাথে ক্যাপশনে দিয়ে দিচ্ছি :

১. এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ বছরের সব বাচ্চাকে ভ্যাক্সিন দিতে হবে। এটার সাথে আগে ২ ডোজ ভ্যাক্সিন দেয়া আছে , একটাও না দেয়া, শুধু ১টা ডোজ দেয়ার কোনো সম্পর্ক নাই; সবাইকে এই টিকা নিতে হবে।

২. এমনকি হাম হয়ে গেছে এমন বাচ্চাকেও এই টিকা দিতে হবে। তবে হাম হওয়ার ৩০দিন পর দিতে পারবেন।

৩. যাদের এ মাসে হামের টিকার ডেট আছে তারা সিডিউল টিকা নিয়ে ৩০ দিন পর ক্যাম্পেইন থেকে টিকা দিবেন।

৪. ১টা ডোজ যারা গতমাসে দিয়ে ফেলেছেন, তারা ঐ ডোজের ৩০ দিন পর এই টিকা দিতে পারবেন।

৫. অন্য কোন কারণে অসুস্থ থাকলে, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আপনার বাচ্চাকে টিকা অবশ্যই দিবেন।

কৃতজ্ঞতা : Prof. Salahuddin Mahmud

যারা নিশ্চিত নন আপনার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা, তারা টিকা কার্ডটি দেখে নিন। টিকা কার্ডের শেষ লাইনে হাম ও রুবেল...
30/03/2026

যারা নিশ্চিত নন আপনার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা, তারা টিকা কার্ডটি দেখে নিন। টিকা কার্ডের শেষ লাইনে হাম ও রুবেলা টিকার ৪র্থ ও ৫ম ডোজের জায়গায় তারিখ বা স্বাক্ষর আছে কিনা খেয়াল করুন।

যদি সেখানে তারিখ/স্বাক্ষর দেওয়া থাকে, তাহলে বুঝবেন আপনার শিশুকে সরকারি কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হয়েছে। fans

29/03/2026

বাচ্চাদের মধ্যে হাম (Measles) বৃদ্ধি পাচ্ছে — অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে শিশুদের মধ্যে হাম আউটব্রেক লক্ষ্য করা যাচ্ছে। অনেক অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। তাই হাম সম্পর্কে প্রয়োজনীয় লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো।

🔍 হামের লক্ষণ (Symptoms)

১) প্রোড্রোমাল স্টেজ (৩–৪ দিন)

▪️ জ্বর
▪️ কাশি
▪️ চোখ লাল হওয়া (Conjunctivitis)
▪️ নাক দিয়ে পানি পড়া (Coryza)
▪️ মুখের ভেতরে সাদা দানা (Koplik’s spot)

২) র‍্যাশ স্টেজ (৬–৭ দিন)

▪️ জ্বরের ৩–৪ দিন পর লাল ফুসকুড়ি দেখা যায়
▪️ প্রথমে কানের পিছনে শুরু হয়
▪️ এরপর মুখ → শরীর → হাত-পায়ে ছড়িয়ে পড়ে

৩) কনভালেসেন্স স্টেজ

▪️ ধীরে ধীরে র‍্যাশ মিলিয়ে যায়
▪️ জ্বর কমে যায়

🧪 প্রয়োজনীয় পরীক্ষা (Investigations)

✔️ CBC
▪️ Leukopenia
▪️ Lymphopenia

✔️ কাশি বেশি থাকলে
▪️ Chest X-ray (জটিলতা দেখার জন্য)

💊 চিকিৎসা (Treatment)

👉 Symptomatic & Supportive management
👉 পর্যাপ্ত তরল খাবার দিতে হবে
👉 পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবার দিতে হবে

জ্বর থাকলে

Paracetamol syrup (120 mg/5 ml)
Dose: 15 mg/kg/dose
Frequency: 3–4 times daily
Duration: 3–5 days (if fever persists)

ভিটামিন A সাপ্লিমেন্ট

📌 ৬–১২ মাস
Retinal Fort 100000 IU
দিন ১ ও দিন ২

📌 >১২ মাস
Retinal Fort 200000 IU
দিন ১ ও দিন ২

কাশি হলে

✔️ কুসুম গরম পানি
✔️ লেবুর রস
✔️ তুলসী পাতার রস (৬ মাসের বেশি বাচ্চা)

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ।

Secondary infection হলে

✔️ উপযুক্ত অ্যান্টিবায়োটিক (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)



🛡️ প্রতিরোধ (Prevention)

✔️ MR/MMR ভ্যাকসিন নিশ্চিত করুন
✔️ আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখুন
✔️ Rash ওঠার ৪ দিন আগে ও ৪ দিন পরে পর্যন্ত আলাদা রাখুন।

📢 সচেতন থাকুন
📢 সময়মতো ভ্যাকসিন দিন
📢 লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

ছবিতে পেটের বাম পাশে যে দাগগুলো দেখা যাচ্ছে তা গাঢ় বাদামি/বেগুনি রঙের, কিছুটা খসখসে ও অনিয়মিত আকারের প্যাচ। সবচেয়ে বেশি ...
10/03/2026

ছবিতে পেটের বাম পাশে যে দাগগুলো দেখা যাচ্ছে তা গাঢ় বাদামি/বেগুনি রঙের, কিছুটা খসখসে ও অনিয়মিত আকারের প্যাচ। সবচেয়ে বেশি মিল পাওয়া যায়:

সম্ভাব্য ডায়াগনোসিস:

ফাঙ্গাল ইনফেকশন (Tinea corporis / Ringworm – দাদ)
দীর্ঘদিন থাকলে বা আগে স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে দাগগুলো গাঢ় হয়ে বড় প্যাচের মতো দেখাতে পারে।

সাধারণ লক্ষণ
• চুলকানি থাকতে পারে
• ত্বক খসখসে বা স্কেলি হয়
• ধীরে ধীরে দাগ বড় হয়
• অনেক সময় মাঝখানটা হালকা ও চারপাশ গাঢ় হয়

চিকিৎসা :

১. অ্যান্টিফাঙ্গাল ক্রিম

নিচের যেকোনো একটি দিনে ২ বার ২–৪ সপ্তাহ লাগাতে হয়:
• Luliconazole 1% cream
• Sertaconazole cream
• Ketoconazole cream
• Clotrimazole cream

👉 আক্রান্ত জায়গা পরিষ্কার করে শুকিয়ে তারপর লাগাতে হবে।

২. মুখে খাওয়ার ওষুধ (যদি বেশি ছড়ায়)

ডাক্তারের পরামর্শে:
• Tab. Fluconazole 150 mg সপ্তাহে ১ দিন (২–৪ সপ্তাহ)
অথবা
• Tab. Itraconazole

৩. চুলকানি কমাতে
• Levocetirizine 5 mg রাতে ১টা

করণীয়
• জায়গা সবসময় শুকনো রাখুন
• টাইট কাপড় পরবেন না
• স্টেরয়েড মিশ্রিত ক্রিম (Betnovate, Quadriderm, Panderm) ব্যবহার করবেন না
• আলাদা তোয়ালে ব্যবহার করুন

✅ গুরুত্বপূর্ণ:
দাগগুলো অনেকদিনের হলে বা দ্রুত বাড়লে একজন চর্মরোগ বিশেষজ্ঞ (Dermatologist) দেখানো ভালো, কারণ কখনো কখনো lichen planus বা chronic dermatitis এর সাথেও মিল থাকতে পারে।

10/03/2026

Big shout out to my newest top fans! 💎

Mahmuda Aktar,
Keya Mone,
Reaj Khan Babar,
সায়মা আক্তার আশা,
Mirazur Rhaman Bhuyian,
Salim Hossain

Big thanks toMahmuda Aktar, Keya Mone, Reaj Khan Babar, সায়মা আক্তার আশা, Mirazur Rhaman Bhuyian, Salim Hossain, Abul K...
10/03/2026

Big thanks to

Mahmuda Aktar, Keya Mone, Reaj Khan Babar, সায়মা আক্তার আশা, Mirazur Rhaman Bhuyian, Salim Hossain, Abul Kalam Kazi, Shafa Aman

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

আমীন।
09/03/2026

আমীন।

09/03/2026

বিভিন্ন ফলের কাজ।

01/01/2026

2025 was toughest but Allah gives me many things.Alhamdulillah. Inshaallah 2026 will be best for my families.

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 20:00
Friday 10:00 - 14:00

Telephone

+8801984547770

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Makfiratur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Makfiratur Rahman:

Share