18/04/2026
সাওল চিকিৎসা পদ্ধতিতে কোনো ধরনের কাঁটাছেঁড়া, রিং বা বাইপাস অপারেশন ছাড়াই হার্টের ১০০% ব্লক থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজেই”—কবি মোহন রায়হান
হার্টের সমস্যায় আতঙ্কিত হয়ে অনেকেই বাধ্য হয়ে বেছে নেন, ব্যয়বহুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রিং কিংবা বাইপাস অপারেশন। অথচ প্রচলিত এই চিকিৎসা ব্যবস্থার বাইরে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক, লাইফস্টাইল, ফুডহ্যাবিট পরিবর্তন, ইয়োগা–মেডিটেশন, অত্যাধুনিক মেশিন, পরীক্ষা–নিরীক্ষা সমন্বিত চিকিৎসায় গত ১৮ বছর ধরে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের ‘কাজল মিলনায়তন’-এ অনুষ্ঠিত হলো ৭১৪তম ‘সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’। সাপ্তাহিক এই সেমিনারে হৃদরোগের কারণ, ঝুঁকি এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে তা প্রতিরোধ ও প্রতিকারের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভিডিও বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় (MD)। এছাড়া সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন, “ আমার পরিবারে বাবা, বড় ভাই, চাচা, শশুরসহ অনেকেই হৃদরোগের কারণে মারা গেছেন। অথচ সাওল চিকিৎসা পদ্ধতিতে কোনো ধরনের কাঁটাছেঁড়া, রিং বা বাইপাস ছাড়াই হার্টের ১০০% ব্লক থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজ ১৮ বছর ধরে স্বাভাবিক জীবনযাপন করছি।” তাঁর এই অভিজ্ঞতা ও বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।
সেমিনারে সাওল হার্ট সেন্টারের সিনিয়র পুষ্টিবিদ শারমিন সুলতানা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুষম জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।
সেমিনারের প্রধান আলোচ্য বিষয়সমূহ ছিল—
✅ হৃদরোগের ঝুঁকি কমাতে লাইফস্টাইল ও ফুডহ্যাবিট বিষয়ে করণীয়
✅ স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, বিশেষত তেল নিয়ন্ত্রিত রান্নার গুরুত্ব
✅ নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশনের ইতিবাচক প্রভাব
✅ আধুনিক চিকিৎসা পদ্ধতি (যেমন EECP মেশিন) সম্পর্কে ধারণা
✅ শরীরের সামগ্রিক সুস্থতায় হার্টের ব্লক দূর করতে ডিটক্স ও সুষম জীবনযাপনের ভূমিকা।
প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে ‘কাজল মিলনায়তন’ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উল্লেখযোগ্যভাবে, একই সময়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখায় ধারাবাহিকভাবে ৭১৪তম, ৭১৫তম ও ৭১৬তম সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন, সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের কনসালটেন্ট ডা. জাবিদ-উল-কাদির জোয়ারদার। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কবি মোহন রায়হান।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সাওলের সিনিয়র কনসালটেন্ট ডা. মুতাসিম বিল্লাহ,
ডা. জাবিদ-উল-কাদির জোয়ারদার ও সিনিয়র পুষ্টিবিদ শারমিন সুলতানা।
আপনি বা আপনার প্রিয়জন যদি হৃদরোগ-সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন, তবে সচেতনতা এবং সঠিক দিকনির্দেশনার কোনো বিকল্প নেই।
আগামী ২৫ এপ্রিল ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য পরবর্তী সেমিনারে অংশগ্রহণ করে সুস্থ জীবনযাপনের বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক উপায় সম্পর্কে জানার সুযোগ গ্রহণ করতে পারেন।
রেজিস্ট্রেশন: সম্পূর্ণ বিনামূল্যে
যোগাযোগ: ০১৭৭৭৭৮০৮৫১-৫২