HealTour - fitness oneself

HealTour - fitness oneself Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HealTour - fitness oneself, Health & Wellness Website, Dhaka.

20/01/2026

স্মার্ট ইনসুলিন পেন: ডায়াবেটিস ব্যবস্থাপনায় নীরব বিপ্লব
ডায়াবেটিস মানেই শুধু ইনজেকশন নয়—হিসাব, সময় আর শৃঙ্খলার লড়াই।
স্মার্ট ইনসুলিন পেন সেই লড়াইটাকেই সহজ করছে।
দেখতে সাধারণ পেনের মতো, কিন্তু ভেতরে আছে সেন্সর, ব্লুটুথ আর ডেটা ট্র্যাকিং।
কখন ইনসুলিন নেওয়া হলো, কত ইউনিট নেওয়া হলো—সব নিজে থেকেই মনে রাখে।
সকলে তথ্য চলে যায় স্মার্টফোন অ্যাপে।

✔️ ডোজ মিস হওয়ার ভয় কমে যায়।।
✔️ ভুল ডোজের ঝুঁকি কমে যায়।।
✔️ ডাক্তার দেখাতে আন্দাজ নয়, থাকে পরিষ্কার ডেটা অ্যানালাইসিস।
✔️ রোগী পাবেন নিয়ন্ত্রণের মিষ্টি অনুভূতি।।

এটা শুধু উন্নত পেন নয়—
এটা ডেটা-ভিত্তিক, স্মার্ট ও মানবিক ডায়াবেটিস কেয়ারের শুরু।
ছোট একটা ডিভাইস, কিন্তু প্রভাব অনেক গভীর।
#ডায়াবেটিস #স্মার্ট_ইনসুলিন_পেন #ডিজিটাল_হেলথ #স্বাস্থ্য_উদ্ভাবন

এখন খুব কম বয়সী মানুষও হঠাৎ করে মারা যাচ্ছেন।সবচেয়ে ভয়ংকর কথা হলো—এখানে অনেকেরই হিস্ট্রি হিসেবে--❌ ডায়াবেটিস নেই।।❌ প্রে...
18/01/2026

এখন খুব কম বয়সী মানুষও হঠাৎ করে মারা যাচ্ছেন।
সবচেয়ে ভয়ংকর কথা হলো—

এখানে অনেকেরই হিস্ট্রি হিসেবে--
❌ ডায়াবেটিস নেই।।
❌ প্রেশার নেই।।
❌ কোলেস্টেরলও নরমাল।।

তাহলে সমস্যা কোথায়?

👉 আসল সমস্যা লুকিয়ে আছে এখানে—

• অতিরিক্ত মানসিক চাপ (Stress)।।
• ঘুম কম হওয়া।।
• হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া।।
• Smoking / V**e / Jarda / Gutkha।।
• হঠাৎ ভারী কাজ বা ভারী ব্যায়াম।।
• একসাথে বেশি Alcohol।।
• বংশগত ঝুঁকি।।

👉 ভুল জীবনযাপন + চাপ + শরীরের ভেতরের নীরব সমস্যার ফল।
আমরা কী করবো?

✔️ প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম।।
✔️ Stress কমানো—এটা বিলাসিতা না, প্রয়োজন।।
✔️ হঠাৎ ভারী ব্যায়াম বা ভারী কাজ নয়।।
✔️ Smoking / V**e / তামাক—একদম না।।
✔️ পরিবারে ইতিহাস থাকলে আগে থেকেই পরীক্ষা করে রাখবেন।।

🔴 মনে রাখুন—
Heart attack ও Stroke আর শুধু বয়স্কদের রোগ না।
নিজের যত্ন নিন।
আপনি সুস্থ থাকলেই পরিবার নিরাপদ ❤️
একটু সচেতনতা অনেক প্রাণ বাঁচাতে পারে।।

Bangladesh clinch their first Test series win against Pakistan.🤩Congratulations  Bangladesh Cricket : The Tigers ❤️
03/09/2024

Bangladesh clinch their first Test series win against Pakistan.🤩
Congratulations Bangladesh Cricket : The Tigers ❤️

With Marylin Albano Hoshino – I just got recognised as one of their rising fans! 🎉
30/06/2024

With Marylin Albano Hoshino – I just got recognised as one of their rising fans! 🎉

29/06/2024

অনেক তো খেলা দেখলাম, চলেন এখন ঘুমাতে যায়।🥱

দিনে দিনে গরম যেনো বাড়তেই আছে।এখনকার প্রতিদিনের তাপমাত্রাই ৪০° এর আশে পাশে থাকছে। আর এই ৪০° ডিগ্রির গরম সহ্য হচ্ছে না সব...
25/06/2024

দিনে দিনে গরম যেনো বাড়তেই আছে।
এখনকার প্রতিদিনের তাপমাত্রাই ৪০° এর আশে পাশে থাকছে। আর এই ৪০° ডিগ্রির গরম সহ্য হচ্ছে না সবারই। এই গরমে ডিহাইড্রেশন, হিট স্ট্রোকের ঝুঁকি যেমন রয়েছে সাথে রোদে বেরিয়ে ত্বক ঝলসে যাচ্ছে এবং বাড়ছে গোপনাঙ্গের চুলকানিও।
রাস্তায়, লোক সমাজে সামনে অস্বস্তিতে পড়ছেন এই চুলকানির জন্য, বাথরুমে গিয়ে চুলকালেও স্বস্তি মিলছে না। ভাল করে স্নান/পরিষ্কার পরিছন্ন থাকার পরও সমস্যা মিটছে না।
এই অবস্থায় কী করবেন????
ঘামের কারণে অন্তর্বাস দীর্ঘক্ষণ ভিজে থাকছে। তার উপর যদি আঁটোসাঁটো অন্তর্বাস পরেন, তাহলে তো হাওয়া চলাচল আরও হচ্ছে না। গোপনাঙ্গ যত বেশি স্যাঁতস্যাঁতে থাকবে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে।
মূলত ইস্ট ইনফেকশনের জেরে গোপনাঙ্গের চুলকানি বাড়ে। আবার অনেক সময় স্যানিটারি প্যাড, ট্যাম্পন পরিবর্তনে দেরি হলেও গোপনাঙ্গে অস্বস্তি বাড়তে পারে। কিন্তু এই অবস্থা থেকে মুক্তি পাবেন কীভাবে?

১) যোনি এলাকা খুবই সংবেদনশীল হয়।
আবার গোপনাঙ্গের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি কিন্তু এর জন্য সুগন্ধযুক্ত পারফিউম/টিস্যু ব্যবহার করবেন না। এমনকি সাবান ব্যবহার করারই দরকার নেই। সাধারণ পরিষ্কার জল দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করুন।।

২) পিরিয়ড চলাকালীন গোপনাঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যেমন ভীষণ দরকার, তার চেয়ে বেশি দরকার সঠিক স্যানিটরি পণ্য ব্যবহার করা। এমন একটি স্যানিটরি প্যাড বেছে নিন, যার তেমন কোনও তীব্র গন্ধ নেই এবং তুলো দিয়ে তৈরি।
প্রয়োজনে মেন্সট্রুয়াল প্যাডও ব্যবহার করতে পারেন।।।

৩) ভ্যাজাইনাতে ডাইরেক্ট গরম জল ব্যবহার করবেন না, এতে ইস্ট সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তবে, যোনি এলাকা ও উরুর চুলকানি কমানোর জন্য ওটস ভেজানো জলে স্নান করতে পারেন। ওটস ত্বকের অস্বস্তি ও চুলকানি কমাতে সহায়ক।

৪) গরমে আঁটসাঁট অন্তর্বাস পরবেন না।
প্রয়োজনে দিনে দু’বার অন্তর্বাস পরিবর্তন করুন। সুতির পাতলা অন্তর্বাস ব্যবহার করুন। গোপনাঙ্গের অস্বস্তি কমাতে বরফের সাহায্য নিতে পারেন। সুতির কাপড়ে বরফ মুড়ে প্রভাবিত স্থানে লাগাতে পারেন। এতে করে চুলকানি কমবে।

৫) সাদা, গাঢ় স্রাব ইস্ট ইনফেকশনের লক্ষণ।
এছাড়াও যোনি এলাকায় অস্বস্তি, চুলকানি, সেক্সের সময় ব্যথা, প্রস্রাবের সময় জ্বালাপোড়া ভাবও ইস্ট ইনফেকশনের উপসর্গ।
তাই এমন কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার।।।
stay safe

উচ্চ রক্তচাপ শুধু বয়স্ক মানুষের রোগ—এ ধারণাটি ঠিক নয়। অপেক্ষাকৃত কম বয়সেও (২০ থেকে ৪০ বছরের কম) এটি হতে পারে।দেশের অল্প ...
17/06/2024

উচ্চ রক্তচাপ শুধু বয়স্ক মানুষের রোগ—এ ধারণাটি ঠিক নয়। অপেক্ষাকৃত কম বয়সেও (২০ থেকে ৪০ বছরের কম) এটি হতে পারে।
দেশের অল্প বয়সী জনগোষ্ঠীর প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে ১৭ শতাংশ পুরুষ আর ৯ শতাংশ নারী।
কম বয়সী এই তরুণদের ৬৮ শতাংশের উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই। অন্য কোনো কারণে চিকিৎসকের কাছে যাওয়ার পর উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে। কাজেই তরুণ বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না।
এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, নিয়মিত রক্তের চাপ মাপতে হবে।
বিশেষ করে যাঁদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে।

#লবণ
উচ্চ রক্তচাপের জন্য লবণ সর্বাধিক বেশি ক্ষতিকারক। লবণ খাওয়ার ফলে শরীরে পানি তৈরি হয়। আর শরীরে অতিরিক্ত পানি রক্তনালীতে চাপ বৃদ্ধি করে। এছাড়া লবণে সোডিয়ামের পরিমাণ বেশি। যা কেবল রক্তচাপই বাড়ায় না, পাশাপাশি কিডনির গোলযোগ, ডিমেনশিয়ার মতো সমস্যাও বৃদ্ধি করে।

#শরীরচর্চা /কায়িক পরিশ্রম না করা

অতিরিক্ত ওজন থাকলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। এ কারণে নিয়মিত ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রেখে রক্তচাপের ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে। আবার নিয়মিত শরীরচর্চা করলে শরীরের প্রতিটি কোষে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন পৌঁছায়। তবে মনে রাখতে হবে, শরীরচর্চা বলতে কেবল নিয়ম মেনে ব্যায়াম করা নয়। এটা নাচ হতে পারে, সাঁতার হতে পারে। আবার সাইকেল চালানোও হতে পারে।

#পরিবারে উচ্চ রক্তচাপের হিস্ট্রি

পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস থাকতে পারে, এটি একটি উচ্চ রক্তচাপের গুনগত প্রবৃদ্ধির জন্য একটি গোণকারী উপাধি হতে পারে।

#ধূমপান

যারা ধূমপান করেন তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। ধূমপানের অভ্যাসের জন্য রক্তচাপের সমস্যা বেড়ে যেতে পারে। সিগারেটে বিদ্যমান রাসায়নিক পদার্থ ধমনীর ভেতরে প্রবেশ করে এবং তা জমতে থাকে। ফলে রক্তপ্রবাহ ব্যহত হয়। এতে শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে রক্তচাপ বৃদ্ধি করে। এমনকি হৃদস্পন্দনও বৃদ্ধি পায়।

অল্প বয়সে উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য ১০টি উপদেশ অবশ্যই মেনে চলুনঃ
১. পাতে আলগা লবণ খাবেন না।
২. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৩. শাকসবজি ও ফলমূল বেশি খান।
৪. নিয়মিত শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি করুন।
৫. নিয়মিত রক্তচাপ মাপুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
৬. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
৭. তামাক এবং তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন।
৮. চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ পরিবর্তন বা সেবন বন্ধ করবেন না।
৯. স্ট্রেস এড়িয়ে প্রফুল্ল থাকুন।
১০. রোজ ছয়-সাত ঘণ্টা ঘুমান।

Sources:
হেলথলাইন, মেডিকেল নিউজ,আনন্দবাজার পত্রিকা।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আনাগোনা বেড়েছে। সাপটি মারাত্মক বিষধর হওয়ায় এর কামড়ে ইতিমধ...
13/06/2024

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আনাগোনা বেড়েছে। সাপটি মারাত্মক বিষধর হওয়ায় এর কামড়ে ইতিমধ্যেই প্রাণ হারায়িছে অনেকেই।
তাই যে সকল অঞ্চলে এই সাপের আনাগোনা দেখা গেছে সেই সকল অঞ্চলের লোকজন রয়েছেন ব্যাপক আতংকিত।
সাধারণ কিছু সচেতনতা ও করণীয় ব্যাপার জানা থাকলে এই সাপের কামড় থেকে প্রাণে বেঁচে যাওয়া সম্ভব।

রাসেল ভাইপার কামড়ালে করণীয়ঃ

১. যেকোনো সাপে কাটলে ওঝার কাছে যাওয়া যাবে না, কারণ ওঝারা কোন প্রকার বিষ নামাতে পারেন না।
রাসেল ভাইপার কামড়ালে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে যাবেন( সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকেনা)।

২. রাসেল ভাইপার শতকরা ৯৯ ভাগ কামড়েই এরা বিষ প্রয়োগ করে।তাই কবিরাজের কাছে না গিয়ে ১০০ মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে।
সাপে কামড়ানোর পরবর্তী ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনম পুশ করলে ব্যক্তির বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. রাসেল ভাইপারের বিষে আক্রান্ত ব‍্যক্তির কামড় খাওয়া হাত বা পা ফুলে ওঠে।
তাই হাত-পায়ে আংটি, বালা বা ব্রেসলেট জাতীয় কিছু থাকলে সাথে সাথে খুলে দিতে হবে।

৪. রাসেল ভাইপারসহ, ভাইপার জাতীয় সাপ হেমোটক্সিন বিষধারী যা রক্তের উপর প্রভাব ফেলে তাই রক্ত জমাট বাঁধতে না পেরে অনবরত ক্ষরিত হতে থাকে৷
তাই এ জাতীয় সাপের ছোবলে একদমই বাঁধন দেওয়া যাবে না। নইলে পচন ধরা আরও সহজ হয়ে যাবে ৷

সাধারণ কিছু সচেতনতাঃ

রাসেল সাপ দেখলে নিরাপদে সরে যাওয়াই উত্তম, তবে কিছু বিষয়ে সচেতন থাকলে এর থেকে বাঁচা সম্ভব:

১. আশেপাশে পরে থাকা পুরাতন গাছের নিচে খেয়াল না করে হাত দেবেন না।

২. ধান/ফসল কাটার সময় গামবুট ব্যবহার করবেন।

৩. ধান/ফসল কাটা শুরুর আগে হাড়ি-পাতিল বা অন্য কিছু দিয়ে প্রচণ্ড শব্দ করবেন, যেন সে ভয়ে পালিয়ে যায়।

৪. যেহেতু এরা খুবই হিংস্র, তাই যেসব এলাকায় বেশি দেখা যায়; সেসব এলাকায় সচেতনভাবে চলাফেরা করা।

৫. এ সাপের উপস্থিতি লক্ষ্য করলে সামনে থেকে সরে যাওয়া।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when HealTour - fitness oneself posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HealTour - fitness oneself:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram