Dr. SM Rahiduzzaman

Dr. SM Rahiduzzaman MBBS(RpMC)
BCS(Health)
MD Resident (Cardiology)
Sir Salimullah Medical college ,Dhaka

‼️‼️ হাম মহামারী ‼️‼️গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হাম বা measles মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে হাম ম...
29/03/2026

‼️‼️ হাম মহামারী ‼️‼️

গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হাম বা measles মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে হাম মহামারীতে এখনো পর্যন্ত সারাদেশে বেশ কিছু সংখ্যক শিশুমৃত্যুর সংবাদ রিপোর্ট করা হয়েছে।

⏩ হাম কি?

এটি ভাইরাস জনিত তীব্র ছোঁয়াচে একধরণের অসুখ যা সাধারণত ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের হয়ে থাকে।

⏩ কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এটি ছড়ায়, বিশেষ করে যেসব বাচ্চাদের হামের টিকা দেয়া হয়নি এবং যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি আক্রান্ত হয় এবং রোগের তীব্রতাও তাদের মধ্যে বেশি।

⏩ উপসর্গ ও লক্ষণ :

⏺️ শুরুতে বাচ্চাদের তীব্র জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও জ্বালাপোড়া করা, মুখের ভেতর সাদা সাদা স্পট জাতীয় লক্ষণ দেখা দেয়।
⏺️ সংক্রমণের কয়েকদিন পর শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগের ফুঁসকুড়ি (র‍্যাশ) দেখা দেয়, বিশেষ করে মুখে, কানের পিছনে, বুক-পেট কিনবা হাতে-পায়ে দেখা যায়।

⏩ হামের জটিলতা:

হাম বিভিন্ন ধরনের মারাত্মক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। যেমন-
১) কান পাঁকা
২) ডায়রিয়া
৩) ফুসফুসের সংক্রমণ (নিউমোনিয়া) ও শ্বাসতন্ত্রের ইনফেকশন
৪) ব্রেইনের ইনফেকশন
৫) হার্টের ইনফেকশন
৬) চোখের ইনফেকশন এবং তীব্র হলে অন্ধত্বও হতে পারে।
৭) তীব্র অপুষ্টি

⏩ প্রতিরোধ :

✅✅ হাম প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে টিকা দেয়া। বাংলাদেশে ইপিআই প্রোগ্রামে সব বাচ্চাদের ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেয়া হয়। সকল ধরনের কুসংস্কার থেকে বিরত থেকে প্রতিটি বাচ্চাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে হাম প্রতিরোধী টিকা নিতে হবে।
✅ আক্রান্ত শিশুদের থেকে সুস্থ্য বাচ্চাদের অবশ্যই দূরে রাখতে হবে।

⏩ পরামর্শ :

👍 হামের লক্ষণ দেখা দিলে দেরী না করে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং আক্রান্ত শিশুর অবিভাবকদের ‼️"বিপদচিহ্ন"‼️ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং বিপদচিহ্ন দেখা দিলে দ্রুততম সময়ে বাচ্চাকে উন্নত হাসপাতালে ভর্তি করতে হবে।

👍 হাম আক্রান্ত বাচ্চাদের ‼️"বিপদচিহ্ন"‼️সমূহ নিম্নরূপ:
⚠️ তীব্র জ্বর-কাশি ও শ্বাসকষ্ট
⚠️ বাচ্চার অস্বাভাবিক অস্থিরতা, নেতিয়ে পড়া, খিঁচুনি হওয়া
⚠️ বারবার পাতলা পায়খানা ও বমি হয়ে বাচ্চা নেতিয়ে পড়া কিনবা প্রশ্রাব বন্ধ হয়ে যাওয়া
⚠️ চোখে মারাত্মক ইনফেকশন ও চোখে ঝাপসা দেখা ইত্যাদি।

ইনশাআল্লাহ
24/03/2026

ইনশাআল্লাহ

20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
🌙🌙"ঈদ মুবারক"🌙🌙

20/03/2026

✍️ Professor Robed Amin

সম্প্রতি হাম (Measles) রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যা অত্যন্ত সংক্রামক এবং উদ্বেগজনক। ইতোমধ্যে একটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। উচ্চ টিকাদান কভারেজ থাকা দেশেও এ ধরনের প্রাদুর্ভাব হতে পারে, বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার কারণে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও, যেখানে ২০০০ সালে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল, সেখানেও পুনরায় সংক্রমণ দেখা গেছে।

হাম পৃথিবীর অন্যতম সংক্রামক রোগ, কারণ এর R₀ (আর-নট) ১২–১৮। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১২–১৮ জনকে সংক্রমিত করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো—র‍্যাশ (ফুসকুড়ি) ওঠার আগেই রোগটি সংক্রামক হয়ে যায়। তাই প্রড্রোমাল পর্যায়েই রোগী সহজে শ্বাসের মাধ্যমে আশেপাশের মানুষকে, বিশেষ করে ঘরের ভেতর বা ভিড়পূর্ণ স্থানে, সংক্রমিত করতে পারে।

চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ লক্ষণ হলো জ্বরের সঙ্গে “৩টি C”:
Coryza (নাক দিয়ে পানি পড়া)
Conjunctivitis (চোখ লাল হওয়া)
Cough (কাশি)

র‍্যাশ ওঠার আগে মুখের ভেতরে Koplik spot দেখা যায়, যা হাম রোগের জন্য বিশেষ (pathognomonic) লক্ষণ। ফুসকুড়ি সাধারণত মুখ থেকে শুরু হয়ে (maculopapular rash) পরে শরীরে এবং শেষে হাত-পায়ে ছড়ায়।

মনে রাখতে হবে, প্রায় ৩০% রোগীর জটিলতা হতে পারে। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে নিউমোনিয়া, চোখের জটিলতা ও অপুষ্টি দেখা যেতে পারে। সংক্রমণের পরপরই Post-infectious encephalitis বা Inclusion body encephalitis হতে পারে, যা মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেক পরে SSPE (Subacute Sclerosing Panencephalitis) নামক মারাত্মক মস্তিষ্কজনিত রোগও দেখা দিতে পারে, যা উচ্চ মৃত্যুহার ও স্থায়ী অক্ষমতার কারণ।

হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। চিকিৎসা সম্পূর্ণ সহায়ক (supportive)। নিউমোনিয়া বা এনসেফালাইটিসের মতো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ না হলে অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই।
প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্য কর্তৃপক্ষকে রিপোর্ট করা বাধ্যতামূলক এবং দ্রুত আউটব্রেক তদন্ত জরুরি। যেসব শিশু বা ব্যক্তি টিকা নেয়নি বা অসম্পূর্ণ টিকাপ্রাপ্ত, তাদের দ্রুত টিকাদানের আওতায় আনতে হবে। রোগীকে আইসোলেশনে রাখতে হবে এবং হাসপাতালে সর্বোচ্চ Infection Prevention and Control (IPC) ব্যবস্থা—কন্টাক্ট ও ড্রপলেট প্রিকশন—মানতে হবে।

কেউ যেন মাস্ক ও গ্লাভস ছাড়া সংক্রামক রোগ হাসপাতাল (IDH)-এ না যায়। হাম রোগী ব্যবহৃত বেড ও যন্ত্রপাতি ব্যবহারের পর ১–২ ঘণ্টা পর্যন্ত যথাযথ পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ নিশ্চিত করতে হবে।
প্রাপ্তবয়স্কদের অন্তত একটি টিকার ডোজ প্রয়োজন, আর ইমিউনো-কমপ্রোমাইজড ব্যক্তিদের অতিরিক্ত বুস্টার ডোজ লাগতে পারে। শিশুদের ক্ষেত্রে সঠিক মাত্রায় ভিটামিন এ ব্যবহার উপকারী, কারণ ভিটামিন এ ঘাটতি থাকলে জটিলতার ঝুঁকি বাড়ে।

এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তাই বিশেষ করে হাসপাতালে সকলের IPC মেনে চলা অত্যন্ত জরুরি। গণমাধ্যমকর্মীদেরও রোগী বা স্বজনদের কাছে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে সংক্রমণের ঝুঁকি থাকে।
বাংলাদেশে জনসংখ্যার প্রায় ৯৫% টিকাপ্রাপ্ত হলেও এখনও অনেক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী রয়েছে—গর্ভবতী নারী, ক্যান্সার রোগী, কেমোথেরাপি গ্রহণকারী, দীর্ঘমেয়াদি স্টেরয়েড ব্যবহারকারী, বায়োলজিক থেরাপি গ্রহণকারী ও অটোইমিউন রোগীরা বিশেষভাবে ঝুঁকিতে।

যেহেতু হামের নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই টিকাই হলো সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে হাম টিকা অটিজম বা অটোইমিউন রোগ সৃষ্টি করে না; এটি সম্পূর্ণ নিরাপদ।

সবার উদ্দেশ্যে—হাম অত্যন্ত সংক্রামক এবং ভালো টিকাদান কভারেজ থাকা সত্ত্বেও অনেক মানুষ ঝুঁকিতে রয়েছে। তাই রোগীর সংস্পর্শে এলে বা হাসপাতালে কাজ করার সময় অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন এবং যথাযথ সতর্কতা মেনে চলুন।
(অনূদিত)

18/03/2026

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
কাশেম আলী সরদার-জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন

18/03/2026

আলহামদুলিল্লাহ ❤️
হাফ সেঞ্চুরি সম্পূর্ণ.....

ইনশাআল্লাহ ১৭ তারিখ সকাল ১০ ঘটিকায়।
15/03/2026

ইনশাআল্লাহ
১৭ তারিখ
সকাল ১০ ঘটিকায়।

14/03/2026

‼️ Anxiety Disorder :

একটি মানসিক অবস্থা যেখানে অস্বাভাবিক বা অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা দীর্ঘদিন ধরে থাকে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।

* প্রধান লক্ষণ সমূহ:

• অকারণে বেশি দুশ্চিন্তা বা ভয়
• বুক ধড়ফড় করা
• শ্বাস নিতে কষ্ট হওয়া
• মাথা ঘোরা বা দুর্বল লাগা
• ঘাম হওয়া
• হাত-পা কাঁপা
• ঘুমের সমস্যা, খিট খিটে মেজাজ
• মনোযোগ কমে যাওয়া ইত্যাদি।

* সাধারণ ধরন:
১. Generalized Anxiety Disorder
সব সময় অকারণ দুশ্চিন্তা

২. Panic Disorder – হঠাৎ তীব্র প্যানিক অ্যাটাক

৩. Social Anxiety Disorder – মানুষের সামনে কথা
বলতে বা মিশতে ভয়

৪. Phobia – নির্দিষ্ট জিনিস বা পরিস্থিতির প্রতি
অযৌক্তিক ভয়।

* কারণ:

• মানসিক চাপ
• জেনেটিক কারণ
• মানসিক ট্রমা বা খারাপ অভিজ্ঞতা
• কিছু শারীরিক অসুস্থতা বা হরমোন সমস্যা ইত্যাদি।

* চিকিৎসা:

ক)জীবনধারা পরিবর্তন
• নিয়মিত ব্যায়াম
• পর্যাপ্ত ঘুম, শরীরের অতিরিক্ত ওজন কমানো
• ক্যাফেইন, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
• মেডিটেশন / শ্বাসের ব্যায়াম/ যোগ ব্যায়াম ইত্যাদি।

খ) সাইকোথেরাপি

গ) ওষুধ

✅ সঠিক চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।

12/03/2026

নিউমোনিয়া (Pneumococcal) ও ইনফ্লুয়েঞ্জা (Flu) ভ্যাক্সিন মূলত বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য গুরুত্বপূর্ণ।
নিচে সহজভাবে শিডিউল দেওয়া হলো।



১. নিউমোনিয়া ভ্যাক্সিন (Pneumococcal Vaccine) শিডিউল

নিউমোনিয়ার জন্য প্রধানত দুই ধরনের ভ্যাক্সিন ব্যবহৃত হয়
• PCV (Pneumococcal Conjugate Vaccine) – PCV13
• PPSV23 (Pneumococcal Polysaccharide Vaccine)

≥৬৫ বছর বয়স

• 1 dose PCV15/ PCV13
➡ 1 বছর পরে PPSV23

১৯–৬৪ বছর (ঝুঁকিপূর্ণ রোগী)

যেমন
• হৃদরোগ
• ফুসফুস রোগ
• ডায়াবেটিস
• কিডনি রোগ
• স্মোকার
• ইমিউনোকম্প্রোমাইজড

শিডিউল
• PCV13 → ১ বছর পরে PPSV23

📌 এই ভ্যাক্সিন নিউমোনিয়া, মেনিনজাইটিস ও ব্যাকটেরেমিয়া প্রতিরোধে সাহায্য করে। 



২. ইনফ্লুয়েঞ্জা (Flu) ভ্যাক্সিন শিডিউল
• প্রতি বছর ১ ডোজ
• সাধারণত সেপ্টেম্বর–অক্টোবর এর দিকে দেওয়া ভালো
• সব প্রাপ্তবয়স্কের জন্যই সুপারিশ করা হয়

≥৬৫ বছর
• High-dose বা adjuvanted influenza vaccine বেশি কার্যকর হতে পারে। 

09/03/2026

InshaAllah
After Eid ul Fitre
My Chamber will be opened
Every Day From 3 pm-10pm
I will try to Available Everyday
From Staurday to Thursday
And
Friday -
From 8 am to 10pm

Homna Popular Diagnostic Centre,Cumilla

Alhamdulillah ❤️
08/03/2026

Alhamdulillah ❤️

আলহামদুলিল্লাহ ❤️
07/03/2026

আলহামদুলিল্লাহ ❤️

Address

397, Free School Street, Hatirpol
Dhaka
1205

Opening Hours

Tuesday 14:00 - 20:00
Friday 09:00 - 18:00
Sunday 14:00 - 20:00

Telephone

+8801894994747

Alerts

Be the first to know and let us send you an email when Dr. SM Rahiduzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. SM Rahiduzzaman:

Share

Category