Hand Surgeon Dr Sk Murad Ahmed

Hand Surgeon Dr Sk Murad Ahmed Hand Surgery is a newer subject in our country.We'll help you to solve your hand problem.

May this Eid brings a lot of fun and happiness to you and your family..... "Eid Mubarak"
21/03/2026

May this Eid brings a lot of fun and happiness to you and your family.....
"Eid Mubarak"

19/03/2026

মিনিমালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারী হল হাত না কেটে মেশিনের সাহায্যে ছোট একটা বা দুইটা ফুটো করে হাতের অপারেশন করা।এতে সুবিধা অনেক........
১. এটি কোন প্রকার কাটা ছেড়া ছাড়াই হাতের অপারেশন ফলে কোন রক্তপাত হয় না।
২. খুব মিনিমাম টিস্যু ইনজুরি হয় এতে।
৩. দাগ প্রায় হয়ই না।
৪.খুব কম সময় হাসপাতালে থাকা লাগে।
৪. রোগী খুব দ্রুতই সেরে ওঠেন।
৫.অপারেশন এর পরে খুব দ্রুতই স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারেন।

হ্যান্ড সার্জারী করছি ১০ বছরের বেশী হল।আমাদের দেশে অন্য সব বিষয়ে মিনিমালি ইনভ্যাসিভ সার্জারী হলেও হ্যান্ড সার্জারীতে হত না। আমি ২০২৪ সালে প্রথম সিংগাপুরে এবং তারপরে ফ্রান্সে এ বিষয়ে ট্রেনিং করি।গত বছর গিয়েছিলাম চায়না তে আর এবার হংকং।অলরেডী আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারী শুরু করেছি। এন্ডোস্কোপিক হ্যান্ড সার্জারী এবং আল্ট্রাসনো গাইডেড হ্যান্ড সার্জারী এর যন্ত্রপাতি সব সংগ্রহ করে ফেলেছি। ইনশা আল্লাহ ঈদের পর থেকে পুরোদমে মিনিমালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারী শুরু করতে পারবো।

হংকং এ Asia Pacific Federation for of Societies for Surgery of the Hand( APFSSH) এবং Federation of European Societies fo...
15/03/2026

হংকং এ Asia Pacific Federation for of Societies for Surgery of the Hand( APFSSH) এবং Federation of European Societies for Surgery of the Hand এর সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত Foundation Course on Hand Surgery তে অংশগ্রহণ। অর্থাৎ এটা ছিল এশিয়া, অষ্ট্রেলিয়া এবং ইউরোপ এর হ্যান্ড সার্জারী গুলোর সমন্বিত একটা Hand on Training program.এটাতে যেমন ছিল জগত বিখ্যাত হ্যান্ড সার্জনদের লেকচার তেমন ছিল হাতে কলমে প্রশিক্ষনের ব্যবস্থা। হ্যান্ড সার্জারীর মোটামুটি প্রায় সব সাবজেক্ট কাভার করলেও মেইন ফোকাস ছিল মিনিম্যালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারীর উপরে,অর্থাৎ Arthroscopic Hand Surgery, Endoscopic Hand Surgery এবং Ultrsono Guided Hand Surgery এ।মিনিমালি ইনভ্যাসিভ হ্যান্ড সার্জারীর উপরে আমার খুব আগ্রহ থাকার কারণে কোর্সটি ছিল আমার কাছে অনেক কিছু।নতুন অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ।

কোর্স শেষে ছিল Hongkong Society for Surgery of the Hand এবং British Society for Surgery of the Hand এর সম্মিলিত কনফারেন্স, যেখানে আমি দুইটা পেপার প্রেজেন্টেশন এর সুযোগ পাই।এখানে আমি আমার অপারেশন করা বেশ কিছু রোগীর অপারেশন এর আগের, অপারেশনকালীন এবং অপারেশন পরবর্তী আউটকাম এর ছবি এবং ভিডিও দেখাই।দুইটা প্রেজেন্টেশনই বেশ প্রসংশিত হয়েছে।আন্তরিক কনফারেন্স এ দেশকে প্রেজেন্ট কর‍তে পেরে বেশ গর্বিত বোধ হচ্ছে, আলহামদুলিল্লাহ।

হংকং এ অনুষ্ঠিত হয়ে গেল  হংকং হ্যান্ড সার্জারী সোসাইটি এবং ব্রিটিশ হ্যান্ড সার্জারী সোসাইটির সম্মিলিত কনফারেন্স। এখানে স...
09/03/2026

হংকং এ অনুষ্ঠিত হয়ে গেল হংকং হ্যান্ড সার্জারী সোসাইটি এবং ব্রিটিশ হ্যান্ড সার্জারী সোসাইটির সম্মিলিত কনফারেন্স। এখানে সারা বিশ্ব থেকে অনেক হ্যান্ড সার্জনরা অংশগ্রহন করেন।এখানে আমি আমি হ্যান্ড সার্জারীর উপরে দুইটা প্রেজেন্টেশন করার সুযোগ পেয়েছিলাম।এতে আমার করা বিভিন্ন অপারেশন এর আগের, অপারেশনকালীন এবং অপারেশন পরবর্তী বেশ কিছু ছবি ও ভিডিও প্রেজেন্ট করি।বেশ কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের দেশের মতো অনুন্নত জায়গায় ও হ্যান্ড সার্জারীর বেশ ভালো অপারেশন হছে দেখে উপস্থিত সবাই বেশ প্রসংশা করেছেন।এ কনফারেন্স এ বাংলাদেশ থেকে একমাত্র আমিই অংশগ্রহণ করেছিলাম।আন্তর্জাতিক সম্মেলনে নিজের দেশকে প্রেজেন্ট করতে পেরে বেশ গর্বিত বোধ হচ্ছে, আলহামদুলিল্লাহ।

Endoscopic Hand Surgery …  on hand modelendoscopic  hand surgery  হল হাত না কেটে শুধুমাত্র একটা ফুটা করে মেশিনের সাহায্য...
06/03/2026

Endoscopic Hand Surgery … on hand model

endoscopic hand surgery হল হাত না কেটে শুধুমাত্র একটা ফুটা করে মেশিনের সাহায্যে হাতের অপারেশন করা।কোন জয়েন্ট এ ধরনের অপারেশন করাকে বলে arthroscopy এবং জয়েন্ট ছাড়া অন্য জায়গায় করলে সেটাকে বলে endoscopy. প্রায় একই ধরনের অপারেশন হলেও দুইটার যন্ত্রপাতি আলাদা।তবে সুবিধা প্রায় একই।
কাটাছেড়া ছাড়া এ অপারেশন করা হয় বলে রোগী খুব তাড়াতাড়ি সেরে ওঠেন অপারেশন পরবর্তী Complication ও কম,অপারেশন এর দাগ ও প্রায় থ্যকে ই না।

APFSSH- FESSH Academy Foundation Course ,Hong Kong.

হংকং এর পথে......ইন্ডিয়াতে হ্যান্ড সার্জারীর উপর অত্যন্ত ফলপ্রসূ একটা কনফারেন্স এর পরে এবারের যাত্রা হংকং এর উদ্দেশ্যে।এ...
03/03/2026

হংকং এর পথে......

ইন্ডিয়াতে হ্যান্ড সার্জারীর উপর অত্যন্ত ফলপ্রসূ একটা কনফারেন্স এর পরে এবারের যাত্রা হংকং এর উদ্দেশ্যে।
এখানে টোটাল ৫ দিনের প্রোগ্রাম। প্রথম তিন দিন হল হ্যান্ড সার্জারীর উপর ট্রেনিং কোর্স, যার আয়োজন করেছে Asia Pacific Society for Surgery of the Hand ( APFSSH)এবং Federation of European Society for Surgery of Hand( FESSH).

পরের দুইদিন হল হ্যান্ড সার্জারীর উপর কনফারেন্স। এ কনফারেন্স এ আমার দুইটা প্রেজেন্টেশন আছে।আমি লেকচার দিবো হাতের রগ কাটা রোগীকে আমরা বাংলাদেশে কিভাবে চিকিৎসা দিয়ে থাকি আরেকটা লেকচার হল আংগুলের রগ কেটে গেলে সঠিক চিকিৎসা না নিলে যেসব সমস্যা হয় সেগুলো আমরা বাংলাদেশে কিভাবে চিকিৎসা দিই।বাংলাদেশ থেকে শুধু আমিই যাচ্ছি এ কনফারেন্স এ।সকলের দোয়াপ্রার্থী।

অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় হাতে ত্রুটি নিয়ে জন্মগ্রহন করে।কারো দেখা যায় জোড়া আংগুল, কারো অতিরিক্ত আংগুল, কম আংগুল,আ...
02/03/2026

অনেক বাচ্চা আছে যারা জন্মের সময় হাতে ত্রুটি নিয়ে জন্মগ্রহন করে।কারো দেখা যায় জোড়া আংগুল, কারো অতিরিক্ত আংগুল, কম আংগুল,আংগুল বাকা, হাত বাকা,আরো বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে।এ রকম বাচ্চাদের বাবা-মা ,আত্মীয় স্বজন খুব উদ্বিগ্ন থাকে ব্যাপারটা নিয়ে।এমন ও হয়েছে ১০-১২ ঘন্টা মাত্র বয়স, সেরকম বাচ্চাকে নিয়ে তার আত্মীয় স্বজন চেম্বারে হাজির হয়েছেন।শুরু থেকে চিকিৎসা নিলে বেশীরভাগ এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।

প্রতি তিন বছর পরপর সারা বিশ্বের যে সকল হ্যান্ড সার্জনরা এ ধরনের রোগীদের সেবা দেন তাদেরকে নিয়ে আয়োজন করা হয় World symposium. এ প্রোগ্রামে সারা বিশ্ব থেকে ডাক্তারা আসেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেন,নতুন নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।এবার এ প্রোগ্রামটি আয়োজিত হয় ইন্ডিয়ার গংগা হাসপাতালে।এই হাসপাতালে ২০১৬ সালে আমি হ্যান্ড সার্জারীর উপর ফেলোশিপ ট্রেনিং করেছিলাম।যার কারণে আমার কাছে এ প্রোগ্রামটি ছিল বেশ আকর্ষনীয়।এর আগে এ প্রোগ্রামটি আয়োজন করে ছিল ইউ এস এ এবং পরবর্তীটি আয়োজিত হবে ইউ কে তে।এশিয়াতে এবারই প্রথম।

অনেক কিছু নতুন শিখেছি, বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছি।আশা করি এ ধরনের রোগীদের আগের চেয়ে আরো অত্যাধুনিক চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ।

গংগা হাসপাতাল, তামিলনাডু,ইন্ডিয়ার পথে।আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে  সেখানে শুরু হচ্ছে world symposium on congenital malforma...
23/02/2026

গংগা হাসপাতাল, তামিলনাডু,ইন্ডিয়ার পথে।আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে সেখানে শুরু হচ্ছে world symposium on congenital malformation of hand and upper limb, মানে বাচ্চাদের জন্মগত হাতের যেসব সমস্যা সেসবের ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা। প্রতি তিন বছর পরপর এ কনফারেন্স আয়োজিত হয়।এর আগেরটা হয়েছিল ইউ,এস,এ তে।এশিয়াতে এবারই প্রথম।সারা বিশ্ব থেকে হ্যান্ড সার্জনরা আসবেন এ কনফারেন্স এ। নতুন কিছু শেখার প্রত্যাশা........

Spaghetti Wrist Injuryজুম্মান হোসেন, ১৯ বছর বয়স, একদিন তার ডান হাতের কব্জীর উপরে কাঁচে কেটে যায়। কাটাটা বেশ গভীর ছিল,যার...
11/02/2026

Spaghetti Wrist Injury

জুম্মান হোসেন, ১৯ বছর বয়স, একদিন তার ডান হাতের কব্জীর উপরে কাঁচে কেটে যায়। কাটাটা বেশ গভীর ছিল,যার কারণে বেশ রক্ত বের হচ্ছিল।রক্ত বন্ধ করার জন্য হাতের কনুই এর উপরে শক্ত করে বাধ দেওয়া হয়, এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে অপারেশন এর সিদ্ধান্ত নেওয়া হয়।অপারেশন করাও হয় কিন্তু অপারেশন এ সময় লাগে অনেক্ষন।মূলত যিনি অপারেশন করেন তিনি আগে বুঝতে পারেন নাই যে ভিতরের সব রগ কেটে গেছে।তিনি অপারেশন শুরু করার পরে বুঝতে পারেন যে ভিতরের সব রগই কাটা এবং সবগুলোকেই জোড়া দিতে হবে। তখন তিনি তার কাছে যেসব যন্ত্রপাতি ছিল সেটা দিয়ে কাটা রগগুলো জোড়া দেওয়ার চেষ্টা করেন কিন্তু এতে অনেক সময় লেগে যায়।

অপারেশন এর সময় যাতে রক্তপাত না হয় সেজন্য অপারেশন করা হয় কনুইয়ের উপরে বাধ দিয়ে,মেডিকেল এএ ভাষায় এটাকে বলে টর্নিকুয়েট।এটা দুই ধরনের হয়, একটা রাবারের তৈরী আরেকটা ডিজিটাল নিউম্যাটিক টর্নিকুয়েট। ডিজিটাল এর দাম অনেক বেশী হওয়ায় ঢাকার বাইরে এটার ব্যবহার নেই বললেই চলে। হ্যান্ড সার্জারীর জন্য আমরা ব্যবহার করে থাকি অত্যাধুনিক ডিজিটাল নিউম্যাটিক টর্নিকুয়েট মেশিন যেটা শতভাগ রিস্ক ফ্রী।

রক্ত বন্ধ করার জন্য কনুই এর উপর বাধ দেওয়ার কারনে রক্ত বন্ধ হয় ঠিকই কিন্তু রোগী ডেভেলপ করে টর্নিকুয়েট পালসি নামক একটা ভয়াবহ অবস্থা।সাধারণ অনেক্ষন ধরে রক্ত বন্ধ থাকলে যেখানে বাধা হয় তারপর থেকে মাংস, রগ নষ্ট হয়ে যেতে শুরু করে।এ ধরনের পরিস্থিতির শিকার রোগীদের ভোগান্তি অনেক।হাতের বোধশক্তি এবং পাওয়ার নাই হয়ে যায়, অনেক সময় হাত কেটে ফেলাও লাগে।

জুম্মানের দুর্ভাগ্য ছিল যে তার হাতে এ ধরনের টর্নিকুয়েট পালসি ডেভেলপ করে। এখানেই শেষ নয়, অপারেশন এর পরে তার হাতে ইনফেকশন হয়, এ ইনফেকশনে তার হাতে যেসব রগ জোড়া দেওয়া হয়েছিল সেগুলো ও নষ্ট হয়ে যায়, রগগুলো যেখানে জোড়া দেওয়া হয়েছিল সেটার উপরের মাংস এবং চামড়াও নষ্ট হয়ে গেছিলো।যেটা ছিল রোগীর জন্য এবং একই সাথে সার্জনের জন্য ও খুব দুর্ভাগ্যজনক।এ অবস্থা থেকে মুক্তি একমাত্র আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। এ অবস্থাতে কোন সার্জন নতুন করে এখানে হাত দেওয়ার আগে শতবার ভাববে।

আমার কাছে রোগীকে পাঠানো হল অপারেশন এর ১৯ দিন পর।রোগীর কন্ডিশন দেখে আমিও প্রথমে অপারেশন করতে রাজী হই নাই, কেননা এরকম খারাপ অবস্থায় রোগীর আউটকাম কি আসবে সেটা নিয়ে আমি খুবই সন্দিহান ছিলাম।রেফারিং সার্জন খুব করে আমাকে অনুরোধ করেন অপারেশন এর জন্য।অনুরোধে ঢেঁকি গেলার মত আমি ও রিস্ক নিয়ে অপারেশন করতে রাজী হলাম।

কিন্তু এখানেও বাধলো ঘাপলা,এ অবস্থায় অপারেশন করতে হয় স্টেজ বাই স্টেজ, প্রথম স্টেজ এ নষ্ট হয়ে যাওয়া টিস্যু ফেলে দিয়ে জায়গাটা পেট এর চামড়া দিয়ে ঢেকে রাখা ( groin flap coverage), দ্বিতীয় স্টেজে ফ্ল্যাপ কে আলাদা করা এবং তৃতীয় স্টেজ এ রগের অপারেশন। আমি ৩ টা স্টেজ এ অপারেশন করতে চাইলাম কিন্তু রোগীর আত্মীয় স্বজনরা ধাপে ধাপে না করে যা করার একবারেই করতে অনুরোধ করলেন,সেটা ছিল আরো রিস্কি।কেননা ইনফেকশন,চামড়া লস এর মধ্যে রগের অপারেশন করা মানে মারাত্মক রিস্ক নেওয়া।রোগীর স্বজনদের দাবী তারা বারবার খরচ করতে পারবেন না, যা করার একবারেই করে দিতে।আবার ও রাজী হলাম না ,সার্জন সাহেব আবারো ফোন করলেন এবং তার অনুরোধে মারাত্মক রিস্কটি আমি নিয়েছিলাম।

অপারেশন কালে সব নষ্ট হয়ে যাওয়া টিস্যূ ( চামড়া, মাংস এবং রগ ) ফেলে দেওয়ার পরে দেখা যায় রগগুলোর দুই প্রান্তের মধ্যে বেশ গ্যাপ তৈরী হয়েছে,কোনভাবেই মুখোমুখি জোড়া দেওয়া সম্ভব না।তখন হাতেরই অন্য রগ দিয়ে যেসব রগ খুব বেশী গুরুত্বপূর্ণ সেগুলোর গ্যাপ পূরণ করলাম( tendon grafting. nerve grafting).নষ্ট হয়ে যাওয়া চামড়ার গ্যাপ পুরণ করলাম পাশ থেকেই চামড়াসহ মাংস নিয়ে এসে( Local transposition flap).বেশ চ্যালেঞ্জিং ছিল অপারেশনটা।অপারেশন শেষেও আমি নিশ্চিত ছিলাম না যে অপারেশন এর রেজাল্ট কেমন আসবে।কেননা অন্যান্য হ্যান্ড সার্জারীর মত এটার রেজাল্ট ও নির্ভর করবে ৫০% সার্জনের উপর বাকী ৫০% রোগীর উপর। আমার অংশ আমি যত ভালো করেই করি না কেন রোগীর অংশ রোগী যদি ঠিকমত না করেন তাহলে ভালো রেজাল্ট আসে না।আলহামদুলিল্লাহ আমাদের রোগী যথেষ্ট সিরিয়াস ছিলেন তার হাতের ব্যাপারে,মাঝেমধ্যে ফলো আপ ডেট মিস করলেও ব্যায়াম করেছেন ঠিকমতো।যার কারনে একটা প্রায় মরা হাত আবার জীবন্ত হয়ে উঠেছে।যে হাত নিয়ে রোগীর আত্মীয় স্বজন একেবারেই আশাবাদী ছিলেন না সেই হাত দিয়ে লিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এ গ্রেড পাওয়া বিশাল সাফল্য।আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তায়ালার।
এ কেইসটা আমি পরবর্তীতে হ্যান্ড সার্জারীর কনফারেন্স এ প্রেজেন্ট করেছি এবং সবাই আউটকাম দেখে বেশ প্রশংসা ও করেছেন।এর মধ্যে একজন ছিলেন অ্যামেরিকান হ্যান্ড সার্জারী সোসাইটির প্রেসিডেন্ট।আমার প্রেজেন্টেশন শেষে উনি দাড়িয়ে বেশ প্রশংসা করেছেন, পরে উনার নিজের প্রেজেন্টেশন এর সময় ও আমার নাম নিয়েছেন।কিন্তু পরে আমাকে আলাদা পেয়ে হালকা বকাও দিয়েছেন কেন আমি ইনফেকশনের মধ্যে রিস্ক নিয়ে এত বড় অপারেশন করলাম! উনি হলে না কি কখনোই করতেন না! উনাকে কেমনে বোঝাই কত সীমাবদ্ধতার মধ্যে আমাদের চিকিৎসা করতে হয়!

বি.দ্র : ছবি এবং ভিডিও টাইম টু টাইম দেওয়ার উদ্দেশ্য হল যে যারা এ ধরনের অপারেশন করাবেন তাদের জন্য এক প্রকার আশার বাণী।সময়ের সাথে সাথে উন্নতি হয় যদি ঠিকমতো ব্যায়াম করা হয়। সুতরাং অপারেশন এর পরে ধৈর্য্য সহকারে রেগুলার ফলো আপে আসতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে যদি ভালো ফলাফল আশা করেন।

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 0179354614

রেজাউল হাওলাদার, চট্টগ্রামে থাকেন, একদিন অ্যাকসিডেন্ট করে তিনি তার ডান হাতের কব্জীতে ব্যথা পান।শুরুতে ডাক্তার দেখালেও সঠ...
06/02/2026

রেজাউল হাওলাদার, চট্টগ্রামে থাকেন, একদিন অ্যাকসিডেন্ট করে তিনি তার ডান হাতের কব্জীতে ব্যথা পান।শুরুতে ডাক্তার দেখালেও সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসা না হওয়ার কারণে তার ব্যথা ভালো হচ্ছিল না।বেশ কিছুটা দেরীতে হলেও ডক্তাররা তাকে অপারেশন এর কথা বলেন। অপারেশন করাবেন নাকি করাবেন না,বা করালে কার কাছে করাবেন কোথায় করাবেন এসব নিয়ে সিদ্ধান্ত নিতে চলে গেল আরো বেশ কিছু সময়।

আমাদের কাছে যখন আসেন তখন তিন মাস পার হয়ে গেছে।মূলত তার হাতের কব্জীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়টি (Scaphoid) ফ্র‍্যাকচার হয়ে গিয়েছিল।আমাদের হাতের কব্জীতে মোট আটটি হাড় থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়টি হল এই Scaphoid. এটি ভেংগে গেলে যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে সারাজীবনই কব্জীতে ব্যথা থাকবে এবং আস্তে আস্তে তা বাড়তে থাকবে এবং একসময় ব্যথা এতই বেশী হবে যে হাত দিয়ে কোন কাজ করাই দুস্কর হয়ে যায়। সেজন্য Scaphoid Fracture এর সঠিক management খুবই জরুরী।অনেক সময় fracture খুব খেয়াল না করলে বোঝাও যায় না।এজন্য যদি আপনার কব্জীতে( wrist joint) ব্যথা পান, অবহেলা না করে দ্রুত চিকিৎসা করাবেন।

Scaphoid fracture এমনই ,যদি শুরুতে সঠিক চিকিৎসা না করা হয় তাহলে fracture এর আশপাশের হাড় নষ্ট হতে থাকে।মেডিকেল এর ভাষায় একে বলে Avascular necrosis. অপারেশনের সময় এ নষ্ট হাড়টুকু ফেলে দিতে হয় এবং এ গ্যাপটুকু অন্য জায়গা থেকে হাড় এনে পুরন করতে হয়( bone grafting).গ্যাপ যদি বেশী হয় তাহলে আমরা কোমর থেকে এবং গ্যাপ যদি কম হয় তাহলে হাত থেকে হাড় নিয়ে গ্যাপ পুরন করে থাকি।তবে কোমর বা হাত যেখান থেকেই হাড় নেওয়া হোক না কেন তাতে কোন সমস্যা হয় না, কিছুদিনের মধ্যে তা পুরন হয়ে যায়।

আমাদের রোগীদের অপারেশন এর পরে ফলো আপের জন্য সবসময় আমাদের কাছেই আসতে বলি ,কিন্তু আমাদের এই রোগীর বাড়ি অনেক দুরে হওয়ার কারণে এবং তার ব্যস্ততার কারণে তিনি টাইম মতো ফলো আপে আসতে পারেন নি তবে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং আমার উপদেশমত চলেছেন।হটাত একদিন আমার WhatsApp একটা ভিডিও করে পাঠিয়েছেন এবং আমার পেজ এ দেওয়ার অনুরোধ করেছেন।আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন।সকল প্রসংশা আল্লাহ তায়ালার।

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 01793546146

EDC of ring and little finger, EDM and ECU injuryআব্দুর রহমান,বয়স মাত্র দুই বছর।শো- কেইস এর গ্লাসে তার ডান হাতের পিছন দি...
05/02/2026

EDC of ring and little finger, EDM and ECU injury

আব্দুর রহমান,বয়স মাত্র দুই বছর।শো- কেইস এর গ্লাসে তার ডান হাতের পিছন দিকে বেশ গভীর ভাবে কেটে যায়।প্রথমে একটি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে,কিন্তু সেখানের চিকিৎসা ব্যবস্থা তাদের পছন্দ না হওয়াতে তারা অনলআইনে ভালো হ্যান্ড সার্জন কে আছেন,কোথায় পাওয়া যাবে সে বিষয়ে খুজতে থাকেন এবং আমাদের সন্ধান পান।আমাদের কাছে যখন আসেন তখন বেশ কিছুটা সময় পার হয়ে গেছে।

আমরা তাড়াতাড়ি তাকে ওটিতে নিয়ে যাই।তার হাতের পিছন দিকের মোট চারটা রগ কাটা ছিল এবং জয়েন্ট ক্যাপসূল ও কাড়া ছিল।আমরা বেশ সুন্দরভাবে সবগুলো কাটা রগ এবং ক্যাপসূল জোড়া দিয়ে দিই।

রগের অপারেশন এর সফলতা নির্ভর করে ৫০% সার্জনের উপরে এবং বাকী ৫০% রোগীর উপরে। অপারেশনের পরে রোগী যদি ঠিকমত ফলো আপে না আসেন বা ঠিকমত ব্যায়াম না করেন তাহলে অপারেশন এর সফলতা আসে না। আমাদের রোগীর বয়স মাত্র দুই বছর হওয়াতে আমরা বেশ সন্দিহান ছিলাম এ ব্যাপারে।কিন্তু আল্লাহর রহমতে মাত্র দুই বছরের বাচ্চা অনেক বড় রোগীদের চেয়েও বেশ ভালোভাবে নিয়ম মেনে চলেছে, যার কারনে অপারেশন এর রেজাল্ট বেশ ভালো হয়েছে, তার হাত একেবারে আগের মতই হয়ে গিয়েছে।সকল প্রসংশা আল্লাহ তায়ালার।

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 01793546146

02/02/2026

Enjoying Wrist Arthroscopy

ডা: এস কে মুরাদ আহমেদ
চীফ হ্যান্ড সার্জন
ঢাকা হ্যান্ড সার্জারী সেন্টার
এস আই বি এল ফাউন্ডেশন হাসপাতাল,
পান্থপথ সিগন্যাল, গ্রীনরোড, ঢাকা।
যোগাযোগ : 01793546146

Address

SIBL Foundation Hospital, Panthapath Signal, 70Green Road
Dhaka

Opening Hours

Monday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00

Telephone

+8801717454232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hand Surgeon Dr Sk Murad Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hand Surgeon Dr Sk Murad Ahmed:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category