29/04/2026
মানবসেবায় এক অনন্য উদ্যোগ....
গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুর-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ফ্রি ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔹 জনাব মোঃ আসিফ ফেরদৌস, সম্মানিত সিভিল সার্জন, দিনাজপুর।
🔹 জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর।
🔹 জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর।
🔹 জনাব ডাঃ আল মোস্তাকিম বিল্লাহ অর্থি, উপদেষ্টা, গাক।
🔹 জনাব মোঃ মোজাহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক, গাক চক্ষু হাসপাতাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কর্মসূচিকে আরও সফল করে তুলেছে।
এই ক্যাম্পে অসংখ্য রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়, বিতরণ করা হয় প্রয়োজনীয় ঔষধ ও চশমা—যা সমাজের অবহেলিত মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা।
অনুষ্ঠান শেষে হসপিটালে CME প্রোগ্রামে অংশগ্রহণ, হসপিটাল পরিদর্শন এবং মাসিক মিটিং সফলভাবে সম্পন্ন করা হয়।
আলহামদুলিল্লাহ, মানবতার সেবায় এই ধারাবাহিক প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আরও দূরে।