18/02/2026
#রমাযানে_ডায়াবেটিসের_ঔষধ_ও_ইনসুলিন
#কিভাবে_ডোজ_এডজাস্ট_করবেন?
কার্টেসিঃ
Dr.Ismail Azhari
Founder : CCR Medical Academy
মহান আল্লাহ ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো (সুরা বাকারা-১৮৩)
আবার ১৮৪ নং আয়াতে বলা হয়েছে, যারা অসুস্থ, তাদের জন্য রোজা রাখা আবশ্যক না, তারা ফিদিয়া দিবে, কিংবা পরে কাযা আদায় করবে।
ডায়াবেটিস রোগ টা যেহেতু খাবারের সাথে সম্পৃক্ত, তাই ডায়াবেটিস রোগী রোজা রাখতে চাইলে কিভাবে ঔষধ নিবে, তার একটা গাইড লাইন দিচ্ছি--
ডায়াবেটিস এর কমন ওরাল ড্রাগ:
1. Metformin
2. Gliptin (Linagliptin, sitagliptin, Vildagliptin)
3. Empagliflozin
4. Sulfonylurea (Glimepiride, Gliclazide)
আসুন, বিস্তারিত জেনে নিই-
1.. Metformin যেহেতু hypoglycemia করেনা, তাই এইটা যে ডোজে চলতো, একই ডোজ পাবে, তবে কেউ যদি ৩ বেলা পেতো, তাহলে রোজায় তা দুই বেলায় নিতে পারবে, সকাল ও দুপুরের টা ইফতারের পর একসাথে নিবে, রাতের টা সেহরীর পরে নিবে।
কেউ আগে এক বেলা পেয়ে থাকলে তা ইফতারের পরে নিবে।
2... Gliptin (Linagliptin, sitagliptin, Vildagliptin) এইগুলো হাইপোগ্লাইসেমিয়া করেনা, তাই কোন ডোজ চেঞ্জ করা লাগবেনা, এইগুলি metformin এর সাথে কম্বিনেশনে পেয়ে থাকলে আগে যে ডোজে পেতো, এখনো একই ডোজে পাবে।
কেউ যদি আগে Linatab 5 পেতো দুপুরে, এখন এইটা ইফতারের পর নিলেই হবে। সেহরির পরে নিলেও সমস্যা নাই- Glipita M, galvus met, Linatb M সব একই থাকবে, কোন ডোজ কমানো লাগবেনা,
3... Empagliplozin এর ও কোন ডোজ কমানো লাগবেনা, তবে এইটা যেহেতু dehydration করে, তাই এখন রোজার মধ্যে নতুন করে শুরু না করাই ভালো, আর আগে থেকে পেয়ে থাকলে এইটা ইফতারের পরে নিবেন,
Tab: Empa 10 or 25, , ইফতারের পর নিবেন প্রতিদিন, আর যতক্ষন জাগনা থাকবে, পানি একটু বেশি পরিমান খাবে, ইফতারের পর মিস হয় গেলে সেহরীতে নেওয়ার দরকার নাই, রাতে নিলে হবে।
4... কেউ Empa + Linagliptin অথবা Empa + Metformin combination পেয়ে থাকলে সেটাও সন্ধ্যায় ইফতারের পরে নিবে।
5.. Glimrpiride (secrin 1 mg or 2 mg) এসব কেউ পেয়ে থাকলে এইটা সন্ধা বেলায় নিবেন, এইটা সেহরীতে নেওয়া যাবেনা, রোজাতে নতুন করে কাউকে Glimepiride শুরু করার দরকার নাই, Gliclazide MR form more better tolerable.
6. Gliclazide : কেউ যদি Gliclazide যেমন Demerol, Diamecron ইত্যাদি এক বেলা পেয়ে থাকে, তাহলে সেটা ইফতারের সময় নিবে, এগুলি যেহেতু খালি পেটে খেতে হয়, তাই ঔষধ খেয়ে পানি আর ১ টা খেজুর দিয়ে ইফতার করে নামাজে চলে যাবে, আধাঘন্টা পর ভালোভাবে ইফতার/খাবার খাবে।
কিন্ত কেউ যদি দুই বেলা পেয়ে থাকে, তাহলে সকালে যেটা পেতো, তার ফুল ডোজ ইফতারিতে নিবে, আর রাতে যেটা পেতো, সেহরিতে তা অর্ধেক নিবে, যেমন
কেউ পেতো
Tab: Dimerol 80
1+0+1
এখন রোজার সময় ইফতারিতে পুরোটা নিবে, অর্থাৎ 80 mg পুরোটা নিবে, আর সেহরীতে Tablet এর অর্ধেক নিবে,
সবচেয়ে ভালো হয় MR form এ convert করে নেওয়া,
Gliclazide 80 mg = Gliclazide MR 30 mg once daily
Gliclazide 80 mg BD = Gliclazide MR 60 mg OD
অর্থাৎ কেউ যদি Dimerol 80 mg BD পায়, তাহলে তাকে একবেলায় ইফতারের আগে Dimerol MR 60 দিলেই হবে,
plain Dimerol কে MR form এ switch করে দিবেন-
কেউ পাচ্ছে-
Tab: Dimerol 80
1+0+ 1/2
তার রোজার ডোজ কি হবে?
রোজার সময় তাকে Dimerol 30 mg once daily দিলেই হবে, এতে কন্ট্রোল না হলে Dimerol MR 60 দিবেন,
plain gliclazide and MR form এর মধ্যে পার্থক্য -
plain Gliclazide এ হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে, MR form এ এই ঝুঁকি থাকেনা।
6... এবার আসি insulin এর আলোচনা -
আমাদের practically সাধারণত ৩ ধরনের insulin বেশি ব্যবহার হয়-
1. Short acting insulin or regular insulin
Example : Actrapid, Ansulin R, Diasulin R ইত্যাদি, এইগুলি সাধারণত ৩ বেলায় খাবারের ৩০ মিনিট আগে নেওয়া হয়, রোজার সময় দুই বেলা নেওয়া হবে, লাঞ্চের ডোজ বাদ যাবে,
সকালে যা পেতো, তার full dose iftar এর আগে নিবে, insulin নিলে রোজা নষ্ট হয়না, আর রাতে যা পেতো, তার অর্ধেক সেহরির আগে নিবে,
উদাহরণ :
মাফুজ ইনসুলিন পাচ্ছেন
inj: Actrapid
20+20+16
এখন রোজার সময় কিভাবে
ডোজ এডজাস্ট করবেন?
রোজার সময় সকালের ২০ unit ইফতারের আগে পাবে,
দুপুরের ২০ ইউনিট বাদ,
আর রাতে যা পাচ্ছিলো, তার অর্ধেক সেহরির আগে পাবে,
তাহলে ডোজ হবে
Inj: Actrapid
ইফতারিতে 20 unit
সেহরীতে 8 unit.
এক কথায়,
সকালের ডোজ ফুল ডোজ হিসাবে ইফতারিতে পাবে,
রাতের ডোজ ৫০% কমিয়ে সেহরীতে পাবে।
2.. Long acting insulin : Glargine (Vibrenta, lantus, Glarine ইত্যাদি)
এইটা রোজার আগে যেমন সন্ধ্যায় পেতো, এখনো সন্ধ্যায় পাবে, এইটা খাবারের সাথে কোন সমপর্ক নাই,
প্রতিদিন রাত ৮ টার সময় নিবে, তবে ডোজ ৩০% কমিয়ে নিবে,
উদাহরণ :
মাফুজ ইনসুলিন পাচ্ছেন
inj: vibrenta
0+0+ 30 unit
রোজার সময় ৩০% ডোজ কম পাবে,
Inj: Vibrenta
ইফতারিতে ২০-২২ ইউনিট পাবে,
3.. Premixed insulin
যেমন: Mixtard 30/70 ইত্যাদি,
এইটা সকালের ডোজ সন্ধ্যায় চলে যাবে, আর রাতের ডোজ সেহরীতে অর্ধেক কমে যাবে,
উদাহরণ :
মফিজ সাহেব পাচ্ছেন-
inj: Mixtard 30/70
30+0+26
রোজার সময় কিভাবে দিবেন-
inj: Mixtard 30/70
30 ইউনিট ইফতারে পাবে,
আর সেহরীতে 26 এর অর্ধেক তথা 14 পাবে।
রোজার সময় exercise :
তারাবীর নামাজ পড়লে এক্সট্রা ব্যায়াম করার দরকার হয়না, তারপরেও কেউ করতে চাইলে সেটা ইফতারের পর করবে।
সুগার চেক:
সকাল ৮ টায় একবার, ১২ টায় একবার, বিকাল ৪ টায় একবার, (২-৩ দিন চেক করলে হবে) যদি কোন Hypoglycemia দেখা না যায়, তাহলে আর চেক করার দরকার হবেনা, তবে মাঝেমধ্যে চেক করা ভালো।
সতর্কতা : ডায়াবেটিস রোগীর রোজা অবস্থায় মাথা ঘুরালে কিংবা বুক ধড়ফড় করলে অবশ্যই ডায়াবেটিস চেক করবেন, যদি Sugar