Dinajpur Diabetes O Swasthoseba Hospital

Dinajpur Diabetes O Swasthoseba Hospital Diabetic Association Dinajpur is a non-profit, voluntary socio-medical organization from 18 March 1979.

The main objective is to create facilities for providing medical services for the Diabetic & Non Diabetic patients of Northern region of Bangladesh.

03/04/2026

Stories have the power to shape how children see the world—and each other.

Smile Train India’s Smiles That Shine picture book series is helping young readers understand, accept, and celebrate differences from an early age. Through simple stories and relatable characters, these books spark conversations about kindness, empathy, and belonging—while building confidence in children with clefts.

Because when children learn to understand each other, we create a kinder world for every smile.

As we celebrate International Children’s Book Day, explore the stories, share them widely, and help shape a future where every child feels seen, included, and celebrated.

ঈদ মোবারকEid Mubarak
21/03/2026

ঈদ মোবারক
Eid Mubarak

16/03/2026
14/03/2026
📢 বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন ক্যাম্প ২০২৬!একটু হাসিতেই বদলে যায় জীবন। ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে স্বাভ...
14/03/2026

📢 বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন ক্যাম্প ২০২৬!
একটু হাসিতেই বদলে যায় জীবন। ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে স্বাভাবিক হাসি ফিরিয়ে দিতে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ অপারেশন ক্যাম্প।
🩺 বিশেষজ্ঞ সার্জন:
অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খোন্দকার * এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারী), এফসিপিএস (সার্জারী), এমএস (জেনারেল সার্জারী), এফআরসিএস (এডিন, ইউকে), এফএসিএস (ইউএসএ)।
সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।
প্রজেক্ট ডাইরেক্টর ও চীফ সার্জন, স্মাইল ট্রেন ক্লেফট প্রজেক্ট।
🗓 তারিখ ও সময়:
অপারেশন করা হবে: ২ থেকে ৪ এপ্রিল ২০২৬
🏥 সেবাসমূহ:
✅ সম্পূর্ণ বিনামূল্যে: ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন।
✅ স্বল্প মূল্যে অন্যান্য প্লাস্টিক সার্জারী: পোড়াজনিত সমস্যা, মুখের দাগ, আঁচিল, ক্যান্সার অপারেশন, পুরুষ ও মহিলাদের স্তনের গঠন ঠিক করা, জোড়া লাগানো বা অতিরিক্ত আঙুলের অপারেশনসহ সকল জন্মগত ত্রুটির চিকিৎসা।
📍 স্থান:
দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল
📞 রেজিস্ট্রেশনের জন্য আজই যোগাযোগ করুন (হট লাইন): 📱 01710-606714 📱 01994-115532 📱 01713-707804
আপনার শেয়ার করা একটি পোস্ট হয়তো কোনো শিশুর জীবনে নতুন হাসি ফিরিয়ে আনতে পারে। তাই পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। 😊

@topfans

World Obesity Day  @topfans
07/03/2026

World Obesity Day @topfans

ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে আলোচনা সভ...
28/02/2026

ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট।
দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য বিষয় “ ডায়াবেটিসকে জানুন। ব্যবস্থা নিন” ।
ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর সম্মানিত সাধারন সম্পাদক জনাব মো: সফিকুল হক ছুটু, তাঁর স্বাগত বক্তব্যে জানান বর্তমানে অত্র হাসপাতালের নিবন্ধিত ডায়াবেটিক রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার অতিক্রম করেছে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা এবং সঠিক চিকিৎসার অভাবে অসংখ্য লোক অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করা ছাড়াও অকালে মৃত্যুবরণ করছে। তাই ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে সচেতনতা মুলক বক্তব্যে হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইদুর রহমান চৌধুরী জানান, ডায়াবেটিস বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে- অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম।
মূখ্য আলোচকের বক্তব্যে চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ লিয়াকত আলী জানান ডায়াবেটিক রোগীগন যথাসময়ে সঠিক চিকিৎসা না করালে অথবা পর্যাপ্ত সহায়তা না পেলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারে। এমনকি এসব কারনে মৃত্যুঝুঁকিও রয়েছে। গর্ভধারনের পর যদি রক্তের গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে বেশী হয় সে ক্ষেত্রে মা ও গর্ভস্থ্য শিশুর ক্ষতির সম্ভবনা থেকে যায়।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ মতিউর রহমান, সদস্য জনাব মকশেদ আলী মঙ্গলিয়া, জনাব আবু বক্কর, মেহবুব হাসান চৌধুরী লিটন এডভোকেট, সিদ্দিক আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন কালে এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট বলেন, সঠিক চিকিৎসার মাধ্যমে রক্তে গøুকোজের মাত্রা সুুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও কর্মঠ জীবন যাপন করা যায়। তাই প্রত্যেক ডায়াবেটিক রোগীর উচিত এই রোগের চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানা, জীবনযাত্রার ক্রটিগুলি পরিহার করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ জীবন নিশ্চিত করা।

সুধী,শুভেচ্ছা নিবেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী  ও “ডায়াবেটিস সচেতনতা দিবস”  উপলক্ষ্যে  আগামী ২৮ ফ...
27/02/2026

সুধী,
শুভেচ্ছা নিবেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “ডায়াবেটিস সচেতনতা দিবস” উপলক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। TopFan
The Following

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর প্রতিষ্ঠা কালীন সদস্য ও কার্যনির্বাহী পরিষদের ...
22/02/2026

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর প্রতিষ্ঠা কালীন সদস্য ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ সিদ্দিকী এডভোকেট ২২/০২/২০২৬খ্রিঃ তারিখ রবিবার সকাল ৮:১০ ঘটিকায় দক্ষিন বালুবাড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যগন এবং দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগন গভীর ভাবে ব্যথিত ও মর্মাহত।
আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে পরম করুনাময় আল্লাহ তা’য়ালার নিকট আবেদন করছি, যেন তাঁকে বেহেশত নসিব করেন। একই সাথে মরহুমের পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Address

Block No 1, Newtown
Dinajpur
5200

Telephone

+8801720182821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Diabetes O Swasthoseba Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dinajpur Diabetes O Swasthoseba Hospital:

Share

Category