28/12/2025
❄️ শীতেও হাত–পা ঘামে?
আমরা অনেকেই মনে করি ঘাম মানেই গরমকাল। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক মানুষের শীতকালেও হাত ও পা অস্বাভাবিকভাবে ঘামে। বিষয়টি যেমন বিরক্তিকর, বিব্রতকর একই সাথে অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
🤔 চলুন শুরুতেই জানি—ঘাম কেন হয়?
ঘাম হওয়া একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা শরীরের thermoregulation (তাপমাত্রার ভারসাম্য) বজায় রাখতে সাহায্য করে।
আমাদের শরীরের ত্বকে থাকা ঘাম গ্রন্থিগুলো নিয়ন্ত্রিত হয় Hypothalamus এবং Autonomic nervous system দ্বারা।
যখন পরিবেশের তাপমাত্রা বাড়ে, শারীরিক পরিশ্রম হয় অথবা শরীরের core temperature বেড়ে যায়, তখন hypothalamus সংকেত পাঠায় ঘাম গ্রন্থিগুলোতে। এর ফলে ত্বকের উপর নিঃসৃত হয়।
ঘাম যখন ত্বকের উপর এসে বাষ্পীভূত হয়, তখন শরীরের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায় এবং শরীর ঠান্ডা হয়।
এর মাধ্যমেই শরীর তার তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে।
📌 "অতিরিক্ত ঘেমে যাওয়াকে মেডিকেল ভাষায় বলা হয় Hyperhidrosis (হাইপারহাইড্রোসিস)।" এই অবস্থায় শরীরের ঘামগ্রন্থিগুলো (sweat glands) স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি সক্রিয় হয়ে যায়, যার ফলে প্রয়োজন ছাড়াই অতিরিক্ত ঘাম হতে থাকে।
❓তাহলে হাইপারহাইড্রোসিস আসলে কেন হয়? এটা কি রোগ? ক্ষতি আছে কি? চলুন বিস্তারিত জানি।
🔘 কেন শীতেও হাত–পা ঘামে? (কারণ)
আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে Autonomic Nervous System। এই সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে গেলে তাপমাত্রা কম থাকলেও ঘাম হতে পারে।
প্রধান কারণগুলো হলো—
প্রাইমারি হাইপারহাইড্রোসিস
• সবচেয়ে সাধারণ কারণ
• স্নায়ুর অতিসক্রিয়তার কারণে হয়
• শীত–গ্রীষ্ম সব সময়েই হতে পারে
• সাধারণত হাতের তালু, পায়ের তালু, বগল আক্রান্ত হয়
• অন্য কোনো রোগ ছাড়াই হয়
মানসিক চাপ ও উদ্বেগ (Stress / Anxiety)
• নার্ভাসনেস, টেনশন, ভয়
• পরীক্ষার সময়, কথা বলার আগে ঘাম বেড়ে যায়
হরমোনজনিত সমস্যা
• থাইরয়েড (Hyperthyroidism)
• ডায়াবেটিস
• হরমোনাল ইমব্যালান্স
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
• Antidepressant
• হরমোনাল ওষুধ
অন্যান্য রোগ (কম ক্ষেত্রে)
• স্নায়ুর রোগ
• সংক্রমণ
• অটোনমিক ডিসফাংশন
🧠 হাত–পা ঘামার কত ধরনের সমস্যা আছে?
🔹 ১. Primary Hyperhidrosis
• ছোট বয়সে শুরু
• দুই হাত বা দুই পা সমানভাবে ঘামে
• ঘুমের সময় সাধারণত ঘাম হয় না
• বংশগত কারণ
🔹 ২. Secondary Hyperhidrosis
• অন্য কোনো রোগের কারণে হয় (থাইরয়েড, ডায়াবেটিস, স্থুলতা)
• রাতে ঘাম হয়
• বয়স যেকোনো সময় শুরু হতে পারে
✅ সমাধান ও করণীয়
🏠 সাধারণ করণীয়
• হাত–পা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা
• কটন মোজা ব্যবহার
• সিনথেটিক গ্লাভস/মোজা এড়িয়ে চলা
• খুব গরম কাপড় দীর্ঘক্ষণ না পরা
• চা, কফি, ঝাল খাবার কমানো।
🧴 মেডিকেল সমাধান
• Antiperspirant (Aluminium chloride 20%) রাতে ব্যবহার করতে হবে।
• প্রয়োজন হলে ডাক্তার এর পরামর্শ নিতে হবে।
😌 মানসিক যত্ন
• স্ট্রেস কন্ট্রোল
• পর্যাপ্ত ঘুম।
⚠️ শীতে হাত–পা ঘামার কোনো ক্ষতি আছে কি?
সরাসরি বড় ক্ষতি সাধারণত নেই, তবে—
• ✋হাতে কাজ করতে সমস্যা
• 🤝 সামাজিক অস্বস্তি
• 🦶 পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি
• 😔 আত্মবিশ্বাস কমে যাওয়া
• 😓 মানসিক চাপ বাড়ে
👉 তবে যদি এটি কোনো রোগের লক্ষণ হয়, তাহলে মূল রোগটি শনাক্ত করে সঠিক চিকিৎসা না হলে সমস্যা বাড়তে পারে।
⸻
🚨 কখন অবশ্যই ডাক্তার দেখাবেন?
• হঠাৎ শুরু হলে
• রাতে অতিরিক্ত ঘাম হলে
• ওজন কমে গেলে
• বুক ধড়ফড়, হাত কাঁপা থাকলে
• এক পাশ বেশি ঘামলে
প্রয়োজনে কিছু পরীক্ষা করে নিতে হবে —
• TSH (থাইরয়েড পরীক্ষা)
• Blood sugar (RBS/FBS)
✍️ শেষ কথা
শীতে হাত–পা ঘামা বেশিরভাগ সময়ই ক্ষতিকর নয়, কিন্তু অবহেলা করার বিষয়ও না। সঠিক কারণ জানলে এবং সময়মতো ব্যবস্থা নিলে এই সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।