জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ

জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ ★★ সার্বজনীন জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ(আমার বাড়ি) ★★
স্থান:- প্রগতি পেট্রোল পাম্প সংলগ্ন, গোয়ালচামট, ফরিদপুর।
(2)

💥ধর্ম একটিই বহু নয়💥************একটি মানুষ ভাবে যে  সে একা ,কিন্তু সে মোটেই  একা নয়। এই দেহটি মানুষের পরিচয় বহন করে । কার...
21/04/2026

💥ধর্ম একটিই বহু নয়💥
************
একটি মানুষ ভাবে যে সে একা ,কিন্তু সে মোটেই একা নয়। এই দেহটি মানুষের পরিচয় বহন করে । কারণ নফস তথা জীবত্মাটি নিরাকার । দেহটির আকার আছে তাই দেহ দিয়ে নফসের পরিচয় পাওয়া যায় । এই দেহের মধ্যে তিন জন বাস করে । নফস , খান্নাসরুপী শয়তান তথা মায়া এব ‘ আমরা ’রুপে ( আমি রুপে নয় ) আল্লাহ বাস করেন । আল্লাহ বলেছেন তুমি একা হেও ,সঙ্গে সঙ্গে আমার ডাক শুনতে পাবে । নির্জনে একাকী আল্লাহকে জিকিরের মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত ডেকে ডেকে চলছি ,কিন্তু ডাকের কোন জবাব পাই না যখন ,বুঝতে পারলাম আমি মোটেই একা নই । আমার সঙ্গে খান্নাসরুপে শয়তানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে । যেমন দুধের মধ্যে মাখনকে ঢুকিয়ে রাখা হয় । দুধ দেখে মনেই হয়না এই দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে । এই খান্নাসরুপী শয়তানটি আমার সঙ্গে আছে বলেই আমরা দুইজন হয়ে গেলাম । আল্লাহ বলেছেন একা ডাকলেই সঙ্গে সঙ্গে জবাব পাবে । ডাক দেওয়াকে আরবি ভাষায় দাউন বলা হয় । একা ডাকাকে দাউন যোগ ইয়া সমান সমান উদুনা । উদুনা হলে ডাকের জবাব পাওয়া যায় না । আমি যোগ খান্নাস হয়ে গেল উদুনা আমি একা হলে হয়ে যায় উদুনি । তাই কোরানের সুরা মোমিনের এক নম্বর আয়াতে বলা হয়েছে উদুনি তথা একা ডাক । বলা হয়নি উদুনা তথা খান্নাসকে সঙ্গে নিয়ে ডাক । এই খান্নাসকে সরিয়ে দাও তাহলে তুমি একা । তাই খাজা বাবা তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যে, একা হয়ে ডাক হয়ে ডাক ,জবাব তোমার ভিতরে সঙ্গে-সঙ্গেই পাবে । ইহাই শান্তির ধর্ম । ইহাই আত্মসমর্পণের ধর্ম । এই আত্মসমর্পণের ধর্মটিকে অনেক ভাষায় অনেক রকম নাম দেওয়া হয় । যেমন , পানি ,জল ,ওয়াটার ,আব্বুন ,একোয়া ,সুয়ি ,তন্দি ,মিজু ,ইত্যাদি । একই পানি এত নাম ,কিন্তু মূলে একই জিনিস । একই ধর্মের বহু দেশের বহু ভাষায় অনেক রকম নাম , আসলে একই ধর্ম ।

গ্রন্থঃ মারেফতের গোপনের ও গোপন কথা।
✍️✍️ চেরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

20/04/2026
তুমি শূন্য হয়ে যাও ।জানি শূন্য হতে কষ্ট হবে। চেষ্টা কর। বারবার চেষ্টা করো। তুমি শূন্য হয়ে যাও ।মন থেকে শূন্য হতে না পা...
20/04/2026

তুমি শূন্য হয়ে যাও ।জানি শূন্য হতে কষ্ট হবে। চেষ্টা কর। বারবার চেষ্টা করো। তুমি শূন্য হয়ে যাও ।মন থেকে শূন্য হতে না পারলেও আস্ফালনে অহমিকাটুকু ফেলে দিয়ে শূন্য হতে চেষ্টা কর। যখন তুমি শূন্য হতে পারবে তখন ঠাট্টা, টিটকারি ,বিদ্রুপ আর সমালোচনা হারিয়ে যাবে। নিরবে- নিথরে মূঢ় চাউনিতে বোবার মত চেয়ে থাকবে। অবশ্যই উপহার পাবেন নীরবতা, গভীর নীরবতা, নিরেট নীরবতা।

কালান্দার বাবা জাহাঙ্গীর 🥀💖

19/04/2026

I got over 27,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

💥প্রেম 💥*****প্রেম সর্বজনীন। প্রেম ধীবরের মৎস্য শিকার নয়। পণেম সর্পে মুষিক গিলে খাবার বিষয়টি। মৌখিক স্বীকৃতিকে প্রেম সর্...
19/04/2026

💥প্রেম 💥
*****
প্রেম সর্বজনীন। প্রেম ধীবরের মৎস্য শিকার নয়। পণেম সর্পে মুষিক গিলে খাবার বিষয়টি। মৌখিক স্বীকৃতিকে প্রেম সর্বজনীন বলে সবাই মেনে নেয়। তাই প্রেমকে সর্বজনীন বলতে বাধ্য হলাম। কিন্তু প্রেমের আসল পরিচয়টি দিতে গেলে দশচক্রে ভূত হতে হয়। প্রেমের আসল রুপটি ভূত পেত্নী দেখার মতো সবাই চমকে উঠে। তাই আসল প্রেমটি মোটেই সর্বজনীনতার ছকে ফেলে দেওয়া যায় না। আসল প্রেমটি বড়ই ছোট। বড়ই ক্ষুদ্র এর পরিচয়। মহাসত্যের সামনে একটি বিন্দু মনে হয়। আসল প্রেম বৈপরীত্য থাকে না। আসল প্রেমে চাওয়া পাওয়ার বিন্দু বিসর্গটি থাকে না। লাইলি মজনুর প্রেম, শিরি ফরহাদের প্রেম, রোমিও জুলিয়েটের প্রেম, সোহনি মাহওয়েলের প্রেম : এক নাম না জানা অজ্ঞান বিস্ময়ে হতভম্ব হয়ে বোকার মতো চেয়ে থাকি আর মনে মনে বলি, এই দৃশ্যটি কোনদিন কোনখানে দেখিনি। একই দড়িতে যুবক যুবতী একই সময়ে ঝুলে আছে। যাকে আমরা আত্মাহত্যা বলি। এই যুবক যুবতীকে কেউ চেনে না কেউ জানে না, কেউ শোনেও নাই।
জঘন্য পুঁজিবাদের বৈতালিক নৃত্যের দৃশ্যটি নয়। যুবক যুবতীর একই গামছায় কোমর বাঁধা এবং একই দড়িতে ঝুলে আছে। ইহা সর্বহারার বোবা কান্না। ইহা বীভৎস পুঁজিবাদের অভিশাপে সিক্ত। এই পৃথিবী একদিন ভুলে যাবে। বিজ্ঞানের বদৌলতে ফেইসবুকে উভয়ের কোমর বাঁধা কী করুণ দৃশ্য! কী বেদনাদাযক ঘটনা! কী বোবা কান্নার বোবা চাহনিটি!
অবাক হয়ে উভয়ের ঝুলন্ত লাশ দুটো বারবার দেখলাম। অপলক দৃষ্টিতে এই করুণ দৃশ্যটি দেখেছি। মুখের কথা হারিয়ে ফেলেছি। ভাষার ছন্দ মৃত্যুবরণ করেছে। লাইলি মজনুর মতো এই প্রেম কোনদিন কোন কালেও কেউ মনে করবে না।

গ্রন্থঃ মারেফতের গোপনেরও গোপন কথা।

✍️✍️ চেরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।

🔥 জ্ঞানী মানুষটি একটি জীবন্ত কলম।✍️ কালির কলমটি মৃত কলম। এই মৃত কলমটি দিয়ে জ্ঞানী মানুষ ভাষার মাধ্যমে বুঝিয়ে দেয়। মৃত...
14/04/2026

🔥 জ্ঞানী মানুষটি একটি জীবন্ত কলম।✍️ কালির কলমটি মৃত কলম। এই মৃত কলমটি দিয়ে জ্ঞানী মানুষ ভাষার মাধ্যমে বুঝিয়ে দেয়। মৃত কলম গণ্ডমূর্খের হাতে আঁকা বাঁকা আঁচড়ই কাটবে।কিন্তু জ্ঞানের প্রকাশ ঘটবে না। তাই কলম দিয়ে জ্ঞান বিতরণের কথাটির আসল অর্থ হলো জ্ঞানী মানুষ নামক কলম। ইঙ্গিতে বুঝাতে চাইলাম। কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। ❤️❤️❤️🙏

✍️✍️চেরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।।

শাহ্ সুফি সৈয়দ বাবা আজম শাহ্ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী 🙏🌹
11/04/2026

শাহ্ সুফি সৈয়দ বাবা আজম শাহ্ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী 🙏🌹

💥 উত্তর দিতে পারবেন কি? 💥*****************একটি অণুরও ক্ষমতা নাি আল্লাহর হুকুম ছাড়া নড়তে। আজাজিলের ছয় কোটি বছরেে এবাদতে আ...
10/04/2026

💥 উত্তর দিতে পারবেন কি? 💥
*****************
একটি অণুরও ক্ষমতা নাি আল্লাহর হুকুম ছাড়া নড়তে। আজাজিলের ছয় কোটি বছরেে এবাদতে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সর্দার বানালেন। আল্লাহ যখন আদমকে মাটি দিয়ে তৈরি করলেন এবং আপন রুহ (নফস নয়, কারণ আল্লাহ নফস নাই), ফুৎকার কনে দিলেন এবং সবাইকে সেজদা দিতে আদেশ দিলেন, সবাই সেজদা করল, একমাত্র আজাজিল করল না। এই না করার দরুন আজাজিলকে অহংকারী বললেন আল্লাহ। অহংকারীকে হিব্রু ভাষায় ইবলিশ এবং অহঙ্কারকে বালাসা বলা হয়। আল্লাহ আজাজিলকে বললেন, কিসে তোকে বারণ করল সেজদা দিতে? আজাজিল ওরফে ইবলিস বললো, আমি আদম হতে উত্তম।
এখন প্রশ্ন হলো, আমি আদম হতে উত্তম (আনা খাইরুম মিনহু) এই কথাটি আজাজিরকে কে শিখায়ে দিল?কারন আজাজিলের আগে তো কোন শয়তান ছিল না! একমনে চিন্তা করে উত্তর দেবার অনুরোধ রইল।

গ্রন্থঃ মারেফতের গোপনেরও গোপন কথা।
✍️✍️ চেরাগে জান শরীফ ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।

শাহ্ সুফি সৈয়দ বাবা আজম শাহ্ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ❤️🌹💥
10/04/2026

শাহ্ সুফি সৈয়দ বাবা আজম শাহ্ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী ❤️🌹💥

09/04/2026

তেরে সকল মে হু মেরি জান তুহে || আজাদ হোসেন রতন ||
সার্বজনীন জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ ||
#জাহাঙ্গীরিয়া_ফকিরী_খানকা_শরীফ #শাহ্_সুফি_সৈয়দ_বাবা_আজম_শাহ্ #ফরিদপুর

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ:

Share