21/08/2025
🩺 ইনসুলিন পেটে দেওয়ার নিয়ম
1. পেটের কোন জায়গায় দেওয়া যায়
*নাভির চারপাশে (প্রায় ২ ইঞ্চি দূরে),
*ডান-বাম পাশে, নিচের দিকে কোমরের উপরে,
****তবে নাভির খুব কাছাকাছি কখনও দেবেন না।******
2. Injection site পরিবর্তন করা জরুরি:
প্রতিদিন একই জায়গায় দিলে চামড়া শক্ত/গুটলি হয়ে যায় (lipohypertrophy)।
তাই প্রতিবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে জায়গা পরিবর্তন করতে হবে।
3. কীভাবে ইনজেকশন দেবেন:
* সিরিঞ্জে ডোজ টেনে নিন।
* জায়গাটা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করুন।
* চামড়া আঙুল দিয়ে হালকা চিমটি দিয়ে ধরুন।
* ৯০° এ সুই ঢুকিয়ে ইনসুলিন ধীরে ধীরে দিয়ে দিন।
* সিরিঞ্জ বের করে তুলা দিয়ে হালকা চেপে ধরুন, ঘষবেন না।
💉 সিরিঞ্জে পরিমাপের নিয়ম:
U-100 ইনসুলিন = ১ মিলিলিটার (ml) এ ১০০ ইউনিট
১ দাগ = ২ ইউনিট।
U-100 সিরিঞ্জে: প্রতিটি ছোট ১ দাগ = ২ ইউনিট
(যেমন ১০ ইউনিট মানে সিরিঞ্জে ৫ দাগ পর্যন্ত টানতে হবে)
🍁🍁🍁🍁 রোগীদের বোঝানোর মতো করে সহজে একটি ইনসুলিন ব্যবহারের নিয়ম ও সংরক্ষণের গাইডলাইন :
🌼🩺 ইনসুলিন ব্যবহারের সহজ নিয়ম
১) মেয়াদ (Expiry Date)
ইনসুলিন ব্যবহার করার আগে সবসময় তারিখ চেক করতে হবে।
২) কোথায় রাখবেন:
ওপেন না করলে ফ্রিজে (2°–8°C) রাখতে হবে।
ওপেন করলে (ভায়াল ক্যাপ খোলা বা সিরিঞ্জ/পেন দিয়ে পাংচার করা হলে) আর ফ্রিজে রাখা যাবে না।
ওপেন ইনসুলিন রুম টেম্পারেচারে রাখা যাবে।
👉 কখনও ফ্রিজে জমতে দেওয়া যাবে না, আর পানিতে ডুবানো যাবে না।
৩) কতদিন ব্যবহার করা যাবে:
ওপেন করা ইনসুলিন সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এরপর ফেলে দিতে হবে।
৪) দেখতে হবে,,
ইনসুলিনের রং বদলে গেলে, ঘোলা হয়ে গেলে বা নিচে কণা জমলে কখনও ব্যবহার করবেন না।
৫) সিরিঞ্জ কত বার ব্যবহার করা যাবে:
সিরিঞ্জ একবার ব্যবহার করাই ভালো।
কিন্তু আমাদের দেশে অনেক সময় পুনঃব্যবহার হয়,
তবে ৫ বারের বেশি ব্যবহার করা যাবে না। ব্যথা বা সূঁচ ভোঁতা হলে সঙ্গে সঙ্গে বদলাতে হবে।
👉 এই নিয়মগুলো মানলে ইনসুলিন সঠিকভাবে কাজ করবে এবং জটিলতা কম হবে।