Stammering Cure Center - তোতলামি নিরাময় কেন্দ্র SCC

  • Home
  • Bangladesh
  • Feni
  • Stammering Cure Center - তোতলামি নিরাময় কেন্দ্র SCC

Stammering Cure Center - তোতলামি নিরাময় কেন্দ্র SCC কোন ধরণের মেডিসিন ছাড়া সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তোতলামি ও মুখের জড়তা ৯০% কমিয়ে আনা‌ সম্ভব।

সবাই কেমন আছেন??আমাদের সাথে এখনো কারা কারা কানেক্ট আছেন??? একটা জরিপ হয়ে যাক।সামনে আমাদের কোর্স আবার শুরু হতে যাচ্ছে।
09/03/2021

সবাই কেমন আছেন??
আমাদের সাথে এখনো কারা কারা কানেক্ট আছেন??? একটা জরিপ হয়ে যাক।
সামনে আমাদের কোর্স আবার শুরু হতে যাচ্ছে।

19/07/2020

করোনা ভাইরাস কারণে আমাদের কার্যক্রম বন্ধ ছিল। ঈদুল আযহার পর নতুনভাবে শুরু হবে। আগ্রহীরা যোগাযোগ করুন।

তোতলামি সমস্যা (৪)কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব, যারা তোতলা ছিলেন।এক্ষেত্রে প্রথমেই নাম আসে নবি হযরত মূসা আলাইহিস সালাম-এর।...
11/03/2020

তোতলামি সমস্যা (৪)

কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব, যারা তোতলা ছিলেন।

এক্ষেত্রে প্রথমেই নাম আসে নবি হযরত মূসা আলাইহিস সালাম-এর। তাঁর কথা কোরআনেও বর্ণিত হয়েছে। নবি মূসা আ.-এর মুখে তোতলামি/জড়তা থাকা সত্ত্বেও পৃথিবীর সর্বোচ্চ কঠিন ও জটিল দায়িত্ব নববি দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়াও অনেক বিখ্যাত* ব্যক্তি ছিলেন বা আছেন যারা তোতলা হলেও জীবনে সফল অর্থাৎ তোতলামো তাদের সাফল্যের পথে বাধা হতে পারেনি৷ এরকম কয়েকজন হলেন, ব্রিটিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ্য, বিজ্ঞানী আইজ্যাক নিউটন, অভিনেতা ব্রুস উইলিস, বলিউড অভিনেতা হৃত্বিক রোশন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল৷
সূত্র. নয়াদিগন্ত

১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন উইনস্টন চার্চিল। তিনি
পরবর্তীতে আবার ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত শাসন করেন। একসময় তোতলামোর সমস্যা থাকা সত্তেও, তিনি তার অসাধারণ বক্তৃতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন।
আবার ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, ২য় বিশ্বযুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন চতুর্থ জর্জ। সে সময় রেডিওর মাধ্যমে জনসাধারণের কাছে পাঠানো তার অনুপ্রেরণামূলক বার্তা তাকে আজও স্মরণীয় করে রেখেছে।
তাকে নিয়ে তৈরি করা 'The King Speech' ছবিটি পুরস্কারপ্রাপ্ত হয়। ছবিটি তার জীবন এবং তোতলামির সমস্যাকে তুলে ধরেছে।
সূত্র. অভিযাত্রী

শুধু কিছু প্রচেষ্টা আর ধৈর্যের মাধ্যমে আপনিও আপনার তোতলামির সমস্যাকে কাটিয়ে তুলতে পারবেন।

*জনগণের দৃষ্টিতে বিখ্যাত।
*ছবি. সংগৃহীত।

আগামীকাল পড়ুন: তোতলামি সমস্যা নিরাময়ে কোন পদ্ধতি বেশি কার্যকরী ও কেন?

তোতলামি সমস্যা (৩)প্রশ্ন. তোতলামি কেন হয়?উত্তর. তোতলামি সাধারণত কয়েক কারণে হতে পারে।১. জেনেটিক বা বংশগত কারণে তোতলামি ...
10/03/2020

তোতলামি সমস্যা (৩)

প্রশ্ন. তোতলামি কেন হয়?
উত্তর. তোতলামি সাধারণত কয়েক কারণে হতে পারে।
১. জেনেটিক বা বংশগত কারণে তোতলামি হয়।
২. নিউরোলজিক্যাল /স্নায়বিক কারণেও তোতলামি হয়।
৩. মুখের গঠনগত সমস্যায়ও তোতলামি হতে পারে।
৪. ছোটকালে শিশু কোন কারণে ভীত কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও তোতলামি হওয়ার সম্ভাবনা থাকে।
৫. ব্রেন স্ট্রোক কিংবা এ জাতীয় কোনো বড় ধরনের মানসিক আঘাতেও তোতলামি/মুখের জড়তা হতে পারে।

আগামীকাল পড়ুন: তোতলামি হলে আর কি কি সমস্যা হয়?

তোতলামি সমস্যা (২)প্রশ্ন. আসলে তোতলামি বা স্ট্যামারিং কি?উত্তর. তোতলামি বা স্ট্যামারিং এমন একটি সমস্যা, যার ফলে কিছু মান...
09/03/2020

তোতলামি সমস্যা (২)

প্রশ্ন. আসলে তোতলামি বা স্ট্যামারিং কি?
উত্তর. তোতলামি বা স্ট্যামারিং এমন একটি সমস্যা, যার ফলে কিছু মানুষ একই শব্দকে বারবার বলে বা কথা বলার সময় বেধে যায়। আবার, অনেক সময় একই শব্দকে টেনে লম্বা করে বলতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে শব্দ উচ্চারণে অসমর্থ হয়ে পড়ে। অনিচ্ছাকৃত এই সমস্যার কারণে কথা বলার স্বাভাবিক গতি ব্যাহত হয়। স্বাভাবিকভাবে যখন ১০০-১২০ টি শব্দ উচ্চারণে ৫ শতাংশ বা তার বেশি শব্দ আটকে যায়, তখন তাকে স্টামারিং বলে। সকল বয়সের মানুষের ক্ষেত্রেই তোতলামির এই সমস্যাটি দেখা যায়। এর মধ্যে ৮০ শতাংশই পুরুষ ।

আগামীকাল পড়ুন: তোতলামি কেন হয়?

Address

Feni

Opening Hours

Monday 16:00 - 18:00
Tuesday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Thursday 16:00 - 18:00
Saturday 16:00 - 18:00
Sunday 16:00 - 18:00

Telephone

+8801643536355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stammering Cure Center - তোতলামি নিরাময় কেন্দ্র SCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share