30/04/2026
🔴 এনিমিয়ার লক্ষণ :দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, মুখ, ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, চুল পড়া, নখ ভেঙে যাওয়া।
🔴 বাচ্চাদের এনিমিয়ার প্রধান কারণ
1️⃣ আয়রন ঘাটতি (সবচেয়ে বেশি) ঠিকমতো পুষ্টিকর খাবার না পাওয়াশুধু দুধ বেশি খেয়ে অন্য খাবার না খাওয়া দেরিতে complementary feeding শুরু।
👉 এটা সবচেয়ে সাধারণ কারণ
2️⃣ কৃমি সংক্রমণ
পেটের কৃমি রক্ত শোষণ করে ফলে ধীরে ধীরে রক্ত কমে যায়
3️⃣ অপুষ্টি (Malnutrition)
পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল না পাওয়া বিশেষ করে Vitamin B12, Folate এর অভাব।
4️⃣ দীর্ঘদিন অসুখ
বারবার জ্বর, ইনফেকশন, শরীর দুর্বল হয়ে রক্ত কমে যায়
5️⃣ জন্মগত কারণ
কিছু বাচ্চার জন্ম থেকেই রক্তের সমস্যা থাকে, যেমন থ্যালাসেমিয়া (গুরুতর ক্ষেত্রে)
6️⃣ অতিরিক্ত দুধ খাওয়া, অনেক বাচ্চা শুধু গরুর দুধ খায়, এতে আয়রন কম থাকে → এনিমিয়া হয়।
7️⃣ রক্তক্ষরণ
পাইলস, অন্ত্রের সমস্যা, বা আঘাত ধীরে ধীরে রক্ত কমে যেতে পারে।
⚠️ লক্ষণ (যা দেখলে সতর্ক হবেন)
বাচ্চা দুর্বল, খেলা কম করে, মুখ ফ্যাকাশে, খেতে চায় না, ওজন কম বাড়ে, ঘন ঘন অসুস্থ হয়।
🟢 করণীয়
সুষম খাবার দিন (ডিম, ডাল, সবুজ শাক, কলিজা), নিয়মিত, কৃমির ওষুধ (ডাক্তারের পরামর্শে), প্রয়োজনে রক্ত পরীক্ষা (Hb%), গুরুতর হলে দ্রুত চিকিৎসা।
Dr Shuayib Bhuiyan
আরমান হোমিও হল- Arman Homeo Hall
Call- 01840057223