Feni Diabetes Hospital - FDH

Feni Diabetes Hospital - FDH An Enterprise of Feni Diabetic Association

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য Dental Chair সরবরাহ নেয়ার লক্ষ্যে স্পট কোট...
04/05/2026

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য Dental Chair সরবরাহ নেয়ার লক্ষ্যে স্পট কোটেশন সংগ্রহ করা যাচ্ছে।

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্য...
21/04/2026

ফেনী ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ‘ফেনী ডায়াবেটিস হাসপাতাল’ এর জন্য নিম্নোক্ত মালামাল সমূহ সরবরাহ নেয়ার লক্ষ্যে স্পট কোটেশন সংগ্রহ করা যাচ্ছে।

15/04/2026
ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২৬ফেনীতে বর্ণাঢ্য র‌্যালী“ডায়াবেটিসকে জানুন। ব্যবস্থা নিন”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনী ...
01/03/2026

ডায়াবেটিস সচেতনতা দিবস-২০২৬
ফেনীতে বর্ণাঢ্য র‌্যালী

“ডায়াবেটিসকে জানুন। ব্যবস্থা নিন”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালী এবং সর্বসাধারণের জন্য বিশেষ মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী ডায়াবেটিক সমিতির এডহক কমিটির আহ্বায়ক রোমেন শর্মা এবং ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এডহক কমিটির সদস্য সচিব মাহফুজা মতিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আজীবন সদস্যবৃন্দ এবং হাসপাতালের পরিচালক (সাম্মানিক) ডা: নুর মোহাম্মদ, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ সহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র‌্যালীকে সাফল্য মন্ডিত ও আরও বর্ণিল করতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন ফেনী সরকারী কলেজ, সরকারী জিয়া মহিলা কলেজ ও জয়নাল হাজারী কলেজ এর বিএনসিসি ও রোভার স্কাউট, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফেনী ল্যাবরেটরী হাই স্কুল এর স্কাউট ও গালর্স গাইডসহ বাদকদল। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী ইউনিটের সদস্যবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে শৃঙ্খলাপূর্ণ করার কাজে সহযোগিতা করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।

এছাড়া পুরাতন ভবনের নিচতলা লবিতে উক্ত বিশেষ মেডিক্যাল ক্যাম্পে সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ ও ব্লাড প্রেসার নির্ণয় করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

ডায়াবেটিসকে জানুন | ব্যবস্থা নিন🩺 ডায়াবেটিস সচেতনতা দিবস📅 ২৮ ফেব্রুয়ারী ২০২৬✨বিশেষ মেডিকেল ক্যাম্প
28/02/2026

ডায়াবেটিসকে জানুন | ব্যবস্থা নিন
🩺 ডায়াবেটিস সচেতনতা দিবস
📅 ২৮ ফেব্রুয়ারী ২০২৬
✨বিশেষ মেডিকেল ক্যাম্প

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেফেনী ডায়াবেটিস হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফি...
01/01/2026

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
ফেনী ডায়াবেটিস হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফিল

গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সৌজন্যে আজ ১ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার বাদ যোহর হাসপাতালের নতুন ভবনের এবাদতখানায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার্থে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সমিতির আজীবন সদস্য, হাসপাতালের পরিচালক (সাম্মানিক) ডা: নুর মোহাম্মদ ও সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রোগী সাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মরহুম বেগম খালেদা জিয়া ১৯৯৪ সনের ৬ ডিসেম্বর ফেনী ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।

Address

589, Mizan Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Feni Diabetes Hospital - FDH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Feni Diabetes Hospital - FDH:

Share

Category