Mindset Psychotherapy and Counselling Center

Mindset Psychotherapy  and Counselling Center It is a center for mental health well-being. You can see details about the treatment on the page.

14/02/2026
Your vote is your right....This is not a moment,....This is a movement... Cast YOUR vote for human rights, justice  and ...
12/02/2026

Your vote is your right....
This is not a moment,....
This is a movement...
Cast YOUR vote for human rights, justice and freedom of speech...

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস১০ অক্টোবর,২০২৫এবারের প্রতিপাদ্য বিষয় :"বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়...
09/10/2025

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
১০ অক্টোবর,২০২৫

এবারের প্রতিপাদ্য বিষয় :
"বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়”

---ফৌজিয়া শারমীন হোসেন
বি.এসসি (সাইকোলজি)
এম.এস ইন এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি
(ইউনিভার্সিটি অব ঢাকা)
এস.এফ.এস.সি (লন্ডন)

এল.এল.বি, এল.এল.এম
(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি)

একজন সাইকোলজিস্ট হিসেবে কিছু কথা---গত পশ্বু (২১জুলাই,২০২৫)ঘটে গেল আমাদের সকলের জীবনে এক মারাত্মক বিপর্যয়।মাইলস্টোন ট্রাজ...
23/07/2025

একজন সাইকোলজিস্ট হিসেবে কিছু কথা---

গত পশ্বু (২১জুলাই,২০২৫)ঘটে গেল আমাদের সকলের জীবনে এক মারাত্মক বিপর্যয়।মাইলস্টোন ট্রাজেডি খালি করে দিল অনেক মা-বাবার বুক। অনেকে হারাল মা-বাবা, শিক্ষক, আত্মীয় স্বজন।

এই ট্রমাটিক সিচুয়েশন স্কুল -কলেজের সকলের উপর মারাত্মক প্রভাব ফেলেছে।প্রভাব ফেলেছে জনমনেও।

এরই ফলশ্রুতিতে কারো কারো মনোজগতে বাসা বেঁধেছে--

--আতঙ্ক(phobia/panic)
--মানসিক চাপ(mental stress)
---হতাশা(frustration)
--বিষন্
নতা(depression)
--উদ্বিগ্নতা(anxiety)

---কারো কারো ভেতর কিছুদিন পর এই মানসিক যন্ত্রণায়
তীব্র প্রভাব ফেলবে (Post traumatic stress disorder)
যার ফল পরে পাওয়া যাবে।

---আবার অনেকের মধ্যে উপরোক্ত সমস্যাগুলো disorder রুপেও চলে আসে যদি সঠিক ও সময়মত চিকিৎসা না করানো হয়।

★★এক্ষেত্রে করনীয়:
নিহতদের মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুন।আমীন।আর যারা মারাত্মভাবে অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের পাশে সর্বদা থাকাটা জরুরী ।বুঝতে দিতে হবে যে-আপনি তার পাশে আছেন।যখন কিছুটা সেরে উঠবে,তখন একজন মেন্টাল হেলথ্ প্রফেশনালের সহায়তা নিন।এতে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে যা ইমিউনিটি সিস্টেমকেও ভালো রাখতে সাহায্য করবে।আর মানসিক স্বাস্হ্য ও শারীরিক স্বাস্থ্য একে অপরের উপর নির্ভরশীল-তা তো আমরা সবাই জানি।

এছাড়াও বর্তমান সরকারের উচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী(mental health professional) নিয়োগ দেয়া।

একজন মনোবিজ্ঞানী হিসেবে আমার ভাষ্যমতে যে বিভৎস্য ঘটনা ঘটে গেল-দুদিন ধরে রান্না করতে গিয়ে আগুনের সামনে গেলে আমার ঐ কোমলমতি শিশুদের কথা মনে আসে।চোখটা টলমল করে তখন।প্রতিটি ছেলেমেয়ে ও গুরুজনদের আল্লাহ পাক বেহেশতের বাসিন্দা করুন। আমীন।

--------ফৌজিয়া শারমীন হোসেন
অনার্স ইন সাইকোলজি
এম.এস ইন এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি(ইউনিভার্সিটি অব ঢাকা)
এস.এফ.এস.সি (লন্ডন)

(কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)
মোবাইল :0171 1345291

।।।।।।।।।। সেপারেশন এংজাইটি ডিজঅর্ডার।।।।।।।।।শিশু-কিশোরদের মধ্যকার  বিশেষ এক ধরনের মানসিক সমস্যা হল সেপারেশন এংজাইটি ডি...
04/06/2025

।।।।।।।।।। সেপারেশন এংজাইটি ডিজঅর্ডার।।।।।।।।।

শিশু-কিশোরদের মধ্যকার বিশেষ এক ধরনের মানসিক সমস্যা হল সেপারেশন এংজাইটি ডিজঅর্ডার।একটি শিশুকে যখন কোনো কারণে মা-বাবা কিংবা কেয়ার গিভার(এটাচমেন্ট ফিগার) থেকে আলাদা হতে হয়, কিংবা বাড়ি থেকে দূরে কোথাও যাবার প্রয়োজন হয়, তখন তাদের মাঝে হঠাৎ করেই এক ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়।

এভাবে পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়া অথবা প্রিয়(এটাচমেন্ট ফিগার) কারো কাছ থেকে বিচ্ছিন্ন হবার ফলে শিশুটির মাঝে এক ধরনের ভয় বা উদ্বেগের জন্ম নেয় যার ফলে শিশুটি ভয়ে কুঁচকে থাকে,কান্না শুরু করে দেয়,হীনমন্যতায় ভুগে এমনকি খাওয়া দাওয়াও বন্ধ করে দিতে পারে।একেই সেপারেশন এংজাইটি ডিজঅর্ডার (SAD) বলা হয়।

সেপারেশন এংজাইটি কতটা ক্ষতিকর???

সেপারেশন এংজাইটি এমনিতে ক্ষতিকর কিছু নয়। তবে যদি এমন সমস্যা একটানা ছয় মাস চলতে থাকে তখনই সেটা ডিজঅর্ডারে রূপান্তরিত হবে। একটি শিুশুর ব্যক্তিগত, পারিবারিক, একাডেমিক এমনকি শারীরিক স্বাস্থ্যের উপর এটি মারাত্মক প্রভাব ফেলে। সাধারণত কম বয়সী শিশু-কিশোরদের মাঝে বেশি হয়ে থাকলেও ১৮ বছর বয়সের আগে যে কোনো সময় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

♦♦♦♦♦♦সেপারেশন এংজাইটি তৈরির পেছনে যে সব বিষয় দায়ী♦♦♦♦♦♦♦

কথাটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে কখনো জেনে-শুনে, কখনোবা মনের অজান্তে, আবার কখনোবা অনিচ্ছাসত্ত্বে বাধ্য হয়ে পিতা-মাতা তাদের সন্তানদের সাথে এমন কিছু আচরণ করেন যার মাধ্যমে সন্তানেরা নির্যাতিত হয়।এ নির্যাতন কখনো শারীরিক আবার কখনোবা মানসিক।

★পিতামাতার কলহপূর্ণ পারিবারিক পরিবেশ।
★ বিবাহবিচ্ছেদ/ সেপারেশন।
★ পিতা-মাতার প্রত্যাখ্যান(Parental Rejection)
★বাবা-মার অতিরক্ষণশীল মনোভাব।
★সন্তানের প্রতি উদাসীনতা ও অনীহা।
★সন্তানের প্রতি পক্ষপাতিত্ত্বমূলক আচরণ।
★সন্তানের মতামতকে অগ্রাহ্য করা।
★কোন বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ।
★পিতা-মাতার অসত্‍ চরিত্র।

♦♦সেপারেশন এংজাইটি ডিজঅর্ডারের ক্ষেত্রে এটাচমেন্ট ও এটাচমেন্ট ফিগারের গুরুত্ব♦♦♦♦♦

একটা বিষয় মনে রাখতে হবে যে, শিশুর প্রতিক্রিয়ার বেশিরভাগ অংশই তাকে ঘিরে থাকে, যার সাথে তার এটাচমেন্ট গড়ে উঠে। শিশুটি তাকে ছাড়তে চায় না, তাকে সর্বদা ধরে রাখতে চায় এবং তার সাথেই সবখানে যেতে চায়।

√যার সাথে এটাচমেন্ট গড়ে উঠে (এটাচমেন্ট ফিগার) তার সান্নিধ্যে থেকে শিশুরা নিজেদেরকে নিরাপদ মনে করে।

√যার সাথে এটাচমেন্ট গড়ে উঠে (এটাচমেন্ট ফিগার) তার সান্নিধ্যে থেকে শিশুর আত্মবিশ্বাস বাড়ে।

√এর ফলে শিশুদের মানসিক অবস্থা এমনকি মস্তিষ্কের গঠনেরও উন্নতি হয় বলে ধারণা করা হয়।

♦♦♦♦সেপারেশন এংজাইটি ডিজঅর্ডারের চিকিৎসাকে দুই ভাগে ভাগ করা যায়।♦♦♦♦

১)সাইকোথেরাপি

√কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT)
√ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি (DBT)
√ফ্যামিলি থেরাপি।

২)মেডিসিন

লেখক:ফৌজিয়া শারমীন হোসেন
( কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)
মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার,
পান্থপথ, ঢাকা।

★কাচিজুলি, ময়মনসিংহ (দ্বিতীয় শাখা)

মোবাইল:01711345291,01991333503

একজন সাইকোলজিস্ট হিসেবে কিছু কথা---আমাদের আশেপাশে কত  মানুষ যে আজকাল মানসিক চাপ,আঘাত,নির্যাতন কিংবা বড় কোন মানসিক সমস্যা...
21/05/2025

একজন সাইকোলজিস্ট হিসেবে কিছু কথা---

আমাদের আশেপাশে কত মানুষ যে আজকাল মানসিক চাপ,আঘাত,নির্যাতন কিংবা বড় কোন মানসিক সমস্যায় ভুগছেন,তা আমরা তাদের নিজেকে আমাদের নিকট express করা ছাড়া বুঝতে পারবো কিভাবে?

এক্ষেত্রে একজন Mental Health Professional হিসেবে আমি বলব ---অবশ্যই উচিত যারা ছোট- বড় মানসিক সমস্যায় আছেন,তা আমাদের নিকট শেয়ার করা।

গেল ৮ ই মে,২০২৫-এ পলাশ সাহার মৃত্যু হল।সারাদেশে এই নিয়ে ব্যাপক আলোচনা -সমালোচনার ঝড় বইছে এখনো।এ এস পি পলাশ সাহা আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন।তাকে এতটা নির্যাতন-নিপীড়ন কুড়ে কুড়ে খাচ্ছিল---এটা কে জানতো?

অথচ উনি চাইলে আমাকে বিষয়গুলো শেয়ার করতে পারতেন।তাহলে আজ এই আত্মহত্যাটা অন্তত তাকে করতে হতো না। তিলে তিলে নিজেকে শেষ করে ফেললেন তিনি।উফ!!প্রচন্ড বেদনাদায়ক।

আমাদের সমাজে দেখা যায়,মানসিক সমস্যা শেয়ারিং করতে লোকে লজ্জা বোধ করে।ভাবে পাছে কেউ জানতে পারলে হাসবে,তাকে নিয়ে ব্যঙ্গ করবে।

আসলে আমাদের(Mental Health Professional) নিয়মই হচ্ছে গোপনীয়তা বজায় রাখা।আপনার বিষয় জানার অধিকার কারো নেই।Confidentiality maintain করা আমাদের ethics --এর একটা পার্ট।

তাই এখন থেকেই সকলে নিজের ও অন্যের প্রতি সজাগ হোন।আর যেন কোন ফুল অকালে ঝরে না যায়!!

--------ফৌজিয়া শারমীন হোসেন
অনার্স ইন সাইকোলজি
এম.এস ইন এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি(ইউনিভার্সিটি অব ঢাকা)
এস.এফ.এস.সি (লন্ডন)

(কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট)

--------ফৌজিয়া শারমীন হোসেন বি.এসসি (সাইকোলজি) এম.এস (এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি,ইউনিভার্সিটি অব ঢাকা)এস.এফ.এস.স...
18/05/2025

--------ফৌজিয়া শারমীন হোসেন
বি.এসসি (সাইকোলজি)
এম.এস (এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি,ইউনিভার্সিটি অব ঢাকা)
এস.এফ.এস.সি (লন্ডন)


সাইকোথেরাপি, ইন্টার্নশিপ এবং উচ্চতর প্রশিক্ষণ:

১)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২)জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
৩) মানসিক হাসপাতাল পাবনা
৪)ঢাকা শিশু হাসপাতাল
৫) প্রাক্তন প্রশিক্ষণার্থী কাউন্সেলিং সাইকোলজিস্ট (টি.এস.সি), ঢাকা ইউনিভার্সিটি
৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রশিক্ষণার্থী কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট.
৭) প্রাক্তন কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট,শমরিতা হাসপাতাল লিমিটেড
৮)কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট,মাইন্ডসেট সাইকোথেরাপি ও কাউন্সেলিং সেন্টার
৯)ফ্যামিলি থেরাপি (লন্ডন)
১০)ব্যবস্হাপনা পরিচালক, মাইন্ডসেট সাইকোথেরাপি ও কাউন্সেলিং সেন্টার

★★★ঢাকা শাখার ঠিকানা ঃ
৬৯/বি গ্রীন রোড, পান্থপথ (মনোয়ারা প্লাজা, ৪র্থ তলা), ঢাকা-১২০৫

★★★ময়মনসিংহ শাখার ঠিকানা ঃ
৫১ এফ হামিদ উদ্দিন রোড (কলেজ রোড), কাচিজুলি, ময়মনসিংহ।

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:
01991333503,01405757678

Yesterday at my centre...
14/07/2024

Yesterday at my centre...

আগামী  ৫-৭ জুলাই (শুক্র,শনি,রবি) আমি আমার ময়মনসিংহের শাখায় মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করব।--------ফৌজিয়া শারমীন হোসেন ব...
02/07/2024

আগামী ৫-৭ জুলাই (শুক্র,শনি,রবি) আমি আমার ময়মনসিংহের শাখায় মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করব।

--------ফৌজিয়া শারমীন হোসেন
বি.এসসি (সাইকোলজি)
এম.এস (এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি,ইউনিভার্সিটি অব ঢাকা)
এস.এফ.এস.সি (লন্ডন)


সাইকোথেরাপি, ইন্টার্নশিপ এবং উচ্চতর প্রশিক্ষণ:

১)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২)জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
৩) মানসিক হাসপাতাল পাবনা
৪)ঢাকা শিশু হাসপাতাল
৫) প্রাক্তন প্রশিক্ষণার্থী কাউন্সেলিং সাইকোলজিস্ট (টি.এস.সি), ঢাকা ইউনিভার্সিটি
৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রশিক্ষণার্থী কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট.
৭) প্রাক্তন কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট,শমরিতা হাসপাতাল লিমিটেড
৮)কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট,মাইন্ডসেট সাইকোথেরাপি ও কাউন্সেলিং সেন্টার
৯)ফ্যামিলি থেরাপি (লন্ডন)
১০)ব্যবস্হাপনা পরিচালক, মাইন্ডসেট সাইকোথেরাপি ও কাউন্সেলিং সেন্টার

★★★ঢাকা শাখার ঠিকানা ঃ
৬৯/বি গ্রীন রোড, পান্থপথ (মনোয়ারা প্লাজা, ৪র্থ তলা), ঢাকা-১২০৫

★★★ময়মনসিংহ শাখার ঠিকানা ঃ
৫১ এফ হামিদ উদ্দিন রোড (কলেজ রোড), কাচিজুলি, ময়মনসিংহ।

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:
01991333503,01405757678

বি:দ্র:অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রোগী দেখা হয় না।

Address

69/B Green Road, East Panthapath (Monowara Plaza, 4th Floor, Beside Chandrashila Suvastu Tower), Dhaka-1205
Fulbaria

Telephone

+8801991333503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mindset Psychotherapy and Counselling Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram