Pure Harvest Foods

Pure Harvest Foods Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pure Harvest Foods, Fulbaria.
(4)

"Pure Harvest Foods-এর সঙ্গে প্রকৃতির সমৃদ্ধি উপভোগ করুন। খাঁটি মধু থেকে শুরু করে কাঁচা মশলা পর্যন্ত, আমাদের পণ্য আপনাকে স্বাস্থ্যকর জীবনের মূলের আরও কাছে নিয়ে আসে। Pure Harvest Foods- প্রতিশ্রুতিবদ্ধ ১০০% প্রাকৃতিক এবং উচ্চমানের খাদ্যপণ্য সরবরাহে।"

“আমি তো ভালো আছি”—এই চিন্তাই কি সবচেয়ে বড় গাফেলতি?আমাদের মাঝে অনেকের এমন ধারণা— আমি তো ভালো আছি, নামাজ না পড়লেও সমস্যা...
27/03/2026

“আমি তো ভালো আছি”—এই চিন্তাই কি সবচেয়ে বড় গাফেলতি?

আমাদের মাঝে অনেকের এমন ধারণা— আমি তো ভালো আছি, নামাজ না পড়লেও সমস্যা নাই। যারা বেশি দ্বীন পালন করে, তারাই তো কষ্টে থাকে! আমার অন্তর ঠিক আছে, এটাই যথেষ্ট।

কিন্তু প্রশ্ন হলো—এই ‘ভালো থাকা’ কি সত্যিই ভালো থাক?

আল্লাহ তাআলা বলেন—“তুমি নিজেকে তাদের সঙ্গেই রাখো, যারা সকাল-সন্ধ্যা তাদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আর তুমি দুনিয়ার সৌন্দর্য কামনা করে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। আর তুমি তার অনুসরণ করো না, যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি এবং সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে।”
(সূরা আল-কাহফ: ২৮)

👉 এই আয়াত আমাদের শেখায়— সত্যিকারের ভালো মানুষ তারা, যারা আল্লাহকে স্মরণ করে, না যে শুধু দুনিয়ায় স্বস্তিতে থাকে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর (আলো) জ্বালানো হবে।” (হাকিম, সহিহ)

🌿 সূরা কাহাফের শিক্ষা: দুই বাগানের ঘটনা
দুই ব্যক্তি, দুইটি বাগান। একজন ছিল ধনী—তার বাগান, সম্পদ, সবকিছু ছিল। সে অহংকার করে বলল—
👉 “আমি মনে করি না এটা কখনো ধ্বংস হবে”
👉 “আমি মনে করি না কিয়ামত আসবে”

সে আল্লাহকে ভুলে গেল, শুকরিয়া আদায় করল না,
বরং আল্লাহর সাথে শরিকের মতো আচরণ করল।
অন্যজন তাকে বলল—“তুমি কেন বলো না— ‘মাশাআল্লাহ, যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়’?”

শেষ পর্যন্ত কী হলো? আল্লাহ তার বাগান ধ্বংস করে দিলেন সে তখন আফসোস করা ছাড়া কিছুই পারল না।

বাস্তবতা আমরা ভাবি—
✔️ টাকা আছে = ভালো আছি
✔️ সমস্যা কম = ভালো আছি
কিন্তু আল্লাহর কাছে “ভালো থাকা” হলো—
👉 ঈমান ঠিক থাকা,
👉 নামাজ ঠিক থাকা,
👉 আল্লাহর আনুগত্যে থাকা।

যে আল্লাহর অবাধ্য হয়ে “ভালো” থাকে— সে আসলে পরীক্ষার মধ্যে আছে। আর যে কষ্টের মাঝেও আল্লাহর পথে থাকে—সে আসলেই সফল।

🕊️ জুমার দিনের আমল
১. গোসল করা, ২. সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরা, ৩. সূরা কাহাফ তিলাওয়াত, ৪. আগে আগে মসজিদে যাওয়া
৫. বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, ৬. দোয়া কবুলের বিশেষ সময় খোঁজা, ৭. খুতবা মনোযোগ দিয়ে শোনা, ৮. দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায়, ৯. নখ কাটা, পরিচ্ছন্ন থাকা‌।

ইবাদতের জন্য দরকার সুস্থ শরীর ও মন
আমরা অনেক সময় ইবাদত করতে পারি না—
কারণ শরীর ক্লান্ত, মন অস্থির।

👉 অথচ ইসলাম আমাদের শেখায়— শরীরও একটি আমানত।
✔️ খাঁটি মধু
✔️ গাওয়া ঘি
✔️ ঘানি ভাঙা সরিষার তেল
✔️ কাঠবাদাম, কাজুবাদাম, কিসমিস
✔️ মিষ্টি কুমড়ার বিচি ও অন্যান্য সিড

এসব প্রাকৃতিক খাবার
👉 শরীরকে শক্তি দেয়
👉 মনকে স্থির রাখে
👉 ইবাদতে মনোযোগ বাড়াতে সাহায্য করে

🌿 আমাদের বিশ্বস্ত পণ্য পেতে ভিজিট করুন:
👉 https://www.pureharvestfoods.com.bd

25/03/2026

#কালোজিরা #ফুলের #মধু
সরাসরি মাঠ থেকে আপনার বাসায় 🛵

🍯 মধুতে রয়েছে শেফা, রোগ প্রতিরোধক শক্তি, তাই নিয়মিত মধু খান সুস্থ থাকুন।

🎁 অরডার করতে আমাদের পেজ এ ইনবক্স করুন।
🛵 সারা বাংলাদেশ ক্যাশওন হোম ডেলিভারি সুবিধা।
🎉 (২ কেজি )যে কোন ফুলের মধু অরডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি 🎉🎉🎉
যোগাযোগ :+8801816799351
+88 01618633480

24/03/2026

#কালোজিরা #ফুলের #মধু

🍯 মধুতে রয়েছে শেফা, রোগ প্রতিরোধক শক্তি, তাই নিয়মিত মধু খান সুস্থ থাকুন।

🎁 অরডার করতে আমাদের পেজ এ ইনবক্স করুন।
🛵 সারা বাংলাদেশ ক্যাশওন হোম ডেলিভারি সুবিধা।
🎉 (২ কেজি ) মধু অরডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি 🎉🎉🎉
যোগাযোগ :+8801816799351
+88 01618633480

السلام عليكم ورحمة الله وبركاتهتَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ“আল্লাহ আমাদের এবং তোমাদের (আমল) কবুল করুন।”ঈদ মোবারক 🌙...
20/03/2026

السلام عليكم ورحمة الله وبركاته
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
“আল্লাহ আমাদের এবং তোমাদের (আমল) কবুল করুন।”
ঈদ মোবারক 🌙
عيد مبارك
Eid Mubarak

প্রত্যেকের নিজ নিজ কর্মস্থল থেকে, দেশে-বিদেশে যারা আপনজনদের থেকে দূরে আছেন—আপনাদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও দোয়া।
যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি, আল্লাহ আপনাদের কষ্টকে কবুল করুন এবং শীঘ্রই প্রিয়জনদের সাথে মিলনের তৌফিক দান করুন।

পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ আমাদের সকলের ঈদকে করুন শান্তিময়, বরকতময় ও আনন্দময়। 🤍

19/03/2026

🌿 খালি পায়ে ঘাসে হাঁটা—প্রাকৃতিক সুস্থতার সহজ উপায়
সকালের শিশিরভেজা ঘাসে খালি পায়ে হাঁটা শুধু ভালো লাগার জন্য নয়—এটার আছে কিছু দারুণ উপকারিতা 🤍

✔ মনকে শান্ত করে, স্ট্রেস কমায়
✔ চোখ ও মস্তিষ্ককে রিল্যাক্স করে
✔ রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক
✔ শরীরকে প্রাকৃতিকভাবে সতেজ রাখে

একজন সচেতন মানুষ জানে—শরীর সুস্থ রাখতে প্রাকৃতিক অভ্যাসই সবচেয়ে শক্তিশালী। ঠিক তেমনি, খাবারেও দরকার খাঁটিত্ব 🌿

🧈Pure Harvest Foods–এর গাওয়া ঘি
✔ প্রাকৃতিক ফ্যাটের ভালো উৎস
✔ শরীরকে দেয় শক্তি ও পুষ্টি
✔ প্রতিদিনের খাবারে যোগ করে স্বাদ ও উপকার
স্বাস্থ্যকর জীবন শুরু হোক প্রাকৃতিক অভ্যাস + খাঁটি খাবার দিয়ে 🤍

🔗 আমাদের সব খাঁটি পণ্য দেখুন
👉 [https://www.pureharvestfoods.com.bd]









12/03/2026

প্রাকৃতিক শক্তির দারুণ একটি সংমিশ্রণ 💛
গাওয়া ঘি, খাঁটি মধু, পুষ্টিকর খেজুর এবং ডিমের কুসুম—এই চারটি উপাদান একসাথে তৈরি করে একটি হেলদি ও এনার্জি সমৃদ্ধ স্ন্যাক্স।

রোজার পরে বা দিনের যেকোনো সময় শরীরকে দ্রুত শক্তি দিতে এমন প্রাকৃতিক খাবারের জুড়ি নেই।
খাঁটি মধু ও প্রিমিয়াম খেজুর পেতে ভিজিট করুন 👇

🌐 [https://www.pureharvestfoods.com.bd]









প্রাকৃতিক পুষ্টির শক্তিশালী সংমিশ্রণ!গাওয়া ঘি 🧈খাঁটি মধু 🍯পুষ্টিকর খেজুর 🌴এবং ডিম 🥚এই চারটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি...
09/03/2026

প্রাকৃতিক পুষ্টির শক্তিশালী সংমিশ্রণ!
গাওয়া ঘি 🧈
খাঁটি মধু 🍯
পুষ্টিকর খেজুর 🌴
এবং ডিম 🥚

এই চারটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি একটি বিশেষ **হেলদি স্ন্যাক্স**—
যা শরীরকে দিতে পারে প্রাকৃতিক শক্তি, পুষ্টি এবং সতেজতা।

যারা স্বাস্থ্যকর খাবার ও প্রাকৃতিক এনার্জির খোঁজে আছেন, তাদের জন্যই এই বিশেষ প্রস্তুতি।
🎥 পুরো ভিডিও আসছে খুব শীঘ্রই…
Coming Soon......⏳

Pure Harvest Foods
খাঁটি খাবারের বিশ্বস্ত ঠিকানা 🤍

🔗 আমাদের সব খাঁটি পণ্য দেখুন
👉 [https://www.pureharvestfoods.com.bd]









05/03/2026

🌿 সুস্থ শরীর, প্রশান্ত মন—দিন শুরু হোক কুরআনের তিলাওয়াত দিয়ে। একজন সচেতন মানুষের জন্য এটাই হতে পারে দিনের সেরা শুরু। সাথে স্বাস্থ্যকর খাবার—

🥜 কাঠবাদাম
🍇 কিসমিস

এই প্রাকৃতিক খাবারগুলো শরীরকে দেয় শক্তি, পুষ্টি এবং সতেজতা। নিজের শরীরের যত্ন নিন, স্বাস্থ্যকর খাবার বেছে নিন। খাঁটি ও মানসম্মত স্বাস্থ্যকর খাবার পাচ্ছেন
Pure Harvest Foods–এ।

🔗 আমাদের পণ্য দেখুন
👉 [https://www.pureharvestfoods.com.bd]









24/02/2026

কালোজিরা ফুলের মধু লাগলে ইনবক্সে নক দিন আমাদের পেজে,,,

23/02/2026

🌙 সারাদিনের রোজার পর এক গ্লাস প্রাকৃতিক শক্তি
সিড মিক্সের মধ্যে আছে—
🌱 চিয়া সিড
🌾 ইসুবগুলের ভুষি
🌿 তোকমা দানা
আর সাথে যদি যুক্ত হয় 🍯 খাঁটি মধু…

✔ দ্রুত এনার্জি রিকভার
✔ হজমে আরাম
✔ শরীর ঠান্ডা ও সতেজ রাখতে সহায়ক
✔ ক্লান্তি কমাতে সহায়ক
ইফতারে হালকা কিন্তু পুষ্টিকর কিছু চাইলে—
সিড মিক্স + খাঁটি মধু হতে পারে আপনার সেরা পছন্দ 🤍

🔗 অর্ডার করুন আজই
👉 [https://www.pureharvestfoods.com.bd]









মাশরুক খেজুর (Mashrook Dates) হলো সৌদি আরবের মদিনা অঞ্চলভিত্তিক একটি জনপ্রিয় ড্রাই খেজুর, যা তার অনন্য স্বাদ, নরম কিন্ত...
22/02/2026

মাশরুক খেজুর (Mashrook Dates) হলো সৌদি আরবের মদিনা অঞ্চলভিত্তিক একটি জনপ্রিয় ড্রাই খেজুর, যা তার অনন্য স্বাদ, নরম কিন্তু শুকনো টেক্সচার এবং উচ্চ পুষ্টিগুণের জন্য পরিচিত। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাদ্যতালিকায় খেজুরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মাশরুক খেজুর সেই ঐতিহ্যেরই একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি, সুস্বাদু এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে জনপ্রিয়।

🌙 রমাদান মুবারক | প্রথম রোজার শুভেচ্ছা 🤍আলহামদুলিল্লাহ, শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—পবিত্র রমাদান।সকলকে জানাই ...
19/02/2026

🌙 রমাদান মুবারক | প্রথম রোজার শুভেচ্ছা 🤍
আলহামদুলিল্লাহ, শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—পবিত্র রমাদান।
সকলকে জানাই প্রথম রোজার আন্তরিক শুভেচ্ছা 🌙✨

ইফতারের সময় শরীর চায় হালকা, পুষ্টিকর ও প্রাকৃতিক কিছু। আমাদের আজকের ইফতারের শরবত—
🥣 সিড মিক্স
🍯 খাঁটি মধু

সিড মিক্সের সাথে মধু না হলেই নয়!
✔ দ্রুত শক্তি যোগায়
✔ সারাদিনের ক্লান্তি দূর করে
✔ হজমে সহায়ক
✔ শরীরকে রাখে সতেজ

প্রথম রমাদান হোক সুন্নাহসম্মত, স্বাস্থ্যসম্মত ও বরকতময় 🤲🔗 খাঁটি মধু ও স্বাস্থ্যসম্মত পণ্য অর্ডার করুন
👉 [https://www.pureharvestfoods.com.bd]

#রমাদানমুবারক
#প্রথমরোজা






Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure Harvest Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share