Dr. Md. Shahjahan Ali

Dr.  Md. Shahjahan Ali Homeopathic Physian and chemist
(1)

18/09/2024

"সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টির সেবাই যথেষ্ট "

19/01/2024
19/05/2023

লেখক এর পরিচিতিঃ

"জীবনের বিভিন্ন দিক"
★ " ডাঃমোঃ শাহজাহান আলী টাঙ্গাইলীর " পরিচিতি :

ডাঃ মোঃ শাহজাহান আলী টাঙ্গাইলী এর একটি বাণী দিয়েই শুরু করছি কবির পরিচিতি । বাণীটি হলো:

"ওরে অমানুষের দল বুঝবি আজ না হয় কাল । যতই করবি অত্যাচার, সব কপালে থাকবে তোর। যখন আসবে অশুভ দিন , বাজবে তোর জীবনের শেষ বীণ।"

ডাঃ মোঃ শাহজাহান আলী টাঙ্গাইলী ,টাঙ্গাইল জেলার , ভূঞাপুর থানার,নিকরাইল ইউনিয়নের নলছিয়া গ্রামের ( বর্তমান তিন নম্বর পূর্ণবাসন ) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ডাঃমোঃ শাহজাহান আলী , ১৯৮৩ সালের ৩০- শে জুন জন্মগ্রহণ করেন । তার পিতা আলহাজ্ব আব্দুল মজিদ প্রামানিক । তাহার পিতা একজন সফল ব্যবসায়ী। মাতা পারুল বেগম তিনি গৃহিণী।

ডাঃ মোঃ শাহজাহান আলীর চার ভাই এবং দুই বোন। ভাইবোনের মধ্যে মধ্যে তিনিই, মা বাবার প্রথম সন্তান । ডাঃ মোঃ শাহজাহান আলীর তিনটি ভাইয়ের নাম মোঃ ওমর ফারুক ,মোঃ মিজানুর রহমান , মোঃ মাজেদুল ইসলাম । দুটি বোনের মধ্যে বড় বোনের নাম লিজা খাতুন এবং ছোট বোনের নাম মারুফা খাতুন । সবাই সমাজে প্রতিষ্ঠিত এবং স্বশিক্ষায় শিক্ষিত।

ডাঃ মোঃ শাহজাহান আলীর সাথে তেঘরী গ্রামের ,বাগবাড়ী ডাকঘর, ভুইয়াপুর থানার , টাঙ্গাইল জেলার , অন্তর্গত মোঃ জোয়াদ আলী সরকার ও আসমা বেগম এর কন্যা ,ইয়াসমিন সুলতানার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । বিবাহের তারিখ ছিল ৯-ই নভেম্বর ২০১৩ ইং /২৫ - শে কার্তিক ১৪২০ বঙ্গাব্দ/৫-ই মহররম ১৪৩৫ হিজরী , শনিবার দিবাগত রাতে। বিবাহের পর ডাঃ মোঃ শাহজাহান আলীর স্ত্রীর নাম রাখা হয় ইয়াসমিন সুলতানা শাজাহান । শাহজাহান আলীর দুটি সন্তান আছে। প্রথম সন্তান মেয়ে । তার নাম সাবিহা বিনতে শাজাহান । মেয়ের জন্ম হয় ,৩০-শে জানুয়ারি ২০১৬ ইং /১৭-ই মাঘ ১৪২২ বঙ্গাব্দ /১৯-শে রবিঃসানি ১৪৩৭ বঙ্গাব্দ তারিখে শুক্রবার সুবহে সাদিকের সময়। ছেলের নাম আব্দুর রহমান ইবনে শাজাহান । ছেলের জন্ম হয় , ১৪-ই মে ২০১৮ইং/৩১-শে জৈষ্ঠ১৪২৫ বঙ্গাব্দ/২৮-শে সাবান ১৪৩৯ হিজরী তারিখে সোমবার রাত ১০ ঘটিকার সময় ।

ডাঃ মোঃ শাহজাহান আলী " নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়"এ পড়ালেখা করেন । প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে লেখাপড়া করেন । পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে "মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় " এ ভর্তি হন ষষ্ঠ শ্রেণীতে । সেখান থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হন । যমুনা নদীর ভাঙ্গনে বাড়ি-ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে যায়। পরে "মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে" সপ্তম শ্রেণীতে ভর্তি হন । এক বছর সেখানে লেখাপড়া করেন । তারপর "গোবিন্দাসী উচ্চবিদ্যালয়" এ অষ্টম শ্রেণীতে ভর্তি হন । সেখান থেকে ১৯৯৯ সালে এস এস সি পরীক্ষাতে প্রথম বিভাগে বিজ্ঞান গ্রুপ থেকে কৃতিত্বের সহিত সফলতা অর্জন করেন । এরপর " লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ " টাঙ্গাইলে বিজ্ঞান বিভাগে এইচ এস সি তে ভর্তি হন । ২০০২ সালে দ্বিতীয় বিভাগে এইচ এস সি তে উত্তীর্ণ হন । এইচ এস সি তে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ২০০২-২০০৩ সেসনে ," জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে " বিএসসি সম্মান ( রসায়ন ) বিভাগে ভর্তি হন । পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৪(চার) বছর পড়ালেখা করে বি এস সি ( রসায়ন ) সম্মান দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন । পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি (রসায়ন )বিভাগে ভর্তি হন । এম এস সি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন । শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, এই পদ্ধতিটি, ডাঃ মোঃ শাহজাহান আলীর অনেক ভালো লেগেছিলো । সেই জন্য শিক্ষাবর্ষ ২০১১- ২০১২ তে "প্রাইম টিচার্স ট্রেনিং কলেজ" ধানমন্ডি ,ঢাকা থেকে বি .এড পরীক্ষায় অংশগ্রহণ করেন । তিনি বি.এড পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

তিনি প্রথম শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন । সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে নিযুক্ত হন । শিক্ষা প্রতিষ্ঠান নাম "আর্কেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ"(Arcadia Int'l school & College, Exclusive English & Bangla Medium)এই স্কুলটি রায়েরবাগ ,কদমতলী, ঢাকাতে অবস্থিত । ১-লা জানুয়ারি ২০০৬ সাল থেকে ৩১- শে ডিসেম্বর ২০১০ সাল পর্যন্ত শিক্ষকতা করছেন । এরপর "বীকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি" তে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হন । কিন্তু "বীকন ফার্মাসিটিক্যাল কোম্পানিতে" চাকরি ভালো না লাগার কারণে চাকুরী নিয়মিত করেননি । পরবর্তীতে "এশিয়ান আইডিয়াল স্কুল এন্ড কলেজ" ( মুগদা) জানুয়ারি মাসের 8 (চার)তারিখে ২০১১ সালে সহকারী শিক্ষক(রসায়ন) হিসেবে যোগদান করেন । সেখানে ৩১ শে ডিসেম্বর ২০১১ পর্যন্ত কর্মরত ছিলেন । তারপর ঢাকার মৌচাকে অবস্থিত "ঢাকা জেলা স্কুলে" ১৫-ই জানুয়ারী ২০১২ সালে যোগদান করেন । সেখানে ১৫-ই জানুয়ারি থেকে ২৩-শে জানুয়ারি ২০১২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন । তারপর ঢাকা জেলায় স্কুলের কর্মরত থাকাকালে "আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ" বনশ্রী , ২৪ শে জানুয়ারি ২০১২ সাল থেকে ৩১- শে ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত ,প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন । এরপর " মনপুরা স্কুল এন্ড কলেজ" ,বাড্ডা শাখায়,২৭-শে সেপ্টেম্বর ২০১৭ সালে সহকারী শিক্ষক (রসায়ন ) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে , শিক্ষকতা পেশায় যোগদান করেন । ২০২১ খ্রি. পর্যন্ত "মনপুরা স্কুল এন্ড কলেজ "এ শিক্ষকতা পেশায় সেবাদান করেছেন। ২০২২ সালের পহেলা ফেব্রুয়ারী " তেলিহাটি উচ্চ বিদ্যালয়" তেলিহাটি, শ্রীপুর উপজেলার গাজীপুর জেলায় সহকারী শিক্ষক রসায়ন ভোকেশনাল শাখায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন । তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শাহজাহান আলী ২০২২খ্রি. ডিসেম্বর মাসের "জাতীয় শিক্ষাক্রম ২০২২ " এর শিক্ষাক্রম বিস্তরণে জেলা পর্যায়ে প্রশিক্ষক নির্বাচিত হয়েছেন। উক্ত Dist. Master Trainer Training এ জেলা পর্যায়ে প্রশিক্ষক হিসেবে (২য় ব্যাচ) ১৯-২৪শে নভেম্বর (প্রতিদিন সকাল ৯:০০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা তে ২০০৮-২০০৯ সেশনে ডি এইচ এম এস প্রথম বর্ষে ভর্তি হন। প্রথম বর্ষে তার ক্রমিক নম্বর ছিল ১৩৪ এবং রেজিস্ট্রেশন নং ছিল ১৩৪ । ২০১২ সালে তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা থেকে ডি ,এইচ ,এম ,এস পরীক্ষায় উত্তীর্ণ হন । ডি,এইচ ,এম ,এস ইন্টার্নি প্রশিক্ষণ সমাপ্ত করেন ১-লা জুন ২০১৩ হইতে ৩০- শে নভেম্বর ২০১৩ ইং তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই । বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ডাঃ মোঃ শাহজাহান আলী কে চিকিৎসক রেজিস্ট্রেশন সনদপত্র প্রদান করেন ২৩- শে জানুয়ারি ২০১৭ সালে । তার রেজিস্ট্রেশন নম্বর ২৭২২৩ । Bangladesh Homeopathic Practitioner's Ordinance ,1983 (Ordi.No.XLI of 1983) এর বিধানাবলী অনুযায়ী তাহার নাম বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে নিবন্ধন করিয়া তাহাকে হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্র অনুসারে চিকিৎসা করিবার অধিকার ও সর্বপ্রকার আইনানুগ সুযোগ প্রদান করা হয় । ডাঃ মোঃ শাহজাহান আলী , শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪, ঢাকা ইউনিভার্সিটি'তে প্রথম বর্ষ বি ,এইচ,এম ,এস এ ভর্তি হন। তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৩৫১২ । দ্বিতীয় বর্ষ সমাপ্ত করে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর পারিবারিক কারণে ও চিকিৎসা ক্ষেত্রে ব্যস্ততার কারণে পরবর্তীতে বি,এইচ,এম,এস কোর্সটি সম্পন্ন করতে পারেন নাই । ডাঃ মোঃ শাহজাহান আলী , দেশে-বিদেশে বিভিন্ন হোমিওপ্যাথি সেমিনারে অংশগ্রহণ করেন। First Time Post Graduate Level Homoeopathy Workshop In Bangladesh on 23rd, 24th, 25th April 2011

organised by :

Hahnemann College of Homeopathy( London ,UK)
Homeopathic Foundation Bangladesh (Dhaka ,Bangladesh)
Ref:HFB/PGW/2011/1204.
এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন ।

২০১৭ সালে হোমিওপ্যাথিক চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন । ডাঃ মোঃ শাহজাহান আলীর প্রতিষ্ঠিত চিকিৎসালয়ের নাম দিয়েছেন "বিসমিল্লাহ হোমিও হল "ঢাকা ,যাত্রাবাড়ী, মিরহাজিরবাগ এর মোল্লাপাড়া ,টাঙ্গাইলের গলির ভিতরে এটি অবস্থিত।
ডাঃ মোঃ শাহজাহান আলী টাঙ্গাইলী তার "বিসমিল্লাহ হোমিও হল" চিকিৎসালয়ে গরীব ,অসহায় রোগীদের সেবা প্রদান করে আসছেন । ডাঃ মোঃ শাহজাহান আলী,অসহায় দুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন । তার নিজ গ্রামের বাড়িতেও চিকিৎসা প্রদান করে থাকেন ।

শিক্ষকতা যেন তার জীবনের একটি নেশা । তাই পেশা ও ভাললাগাকে শিক্ষকতায় রূপ দিয়েছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের কবিতা ,ইসলামিক সংগীত, গান , ইত্যাদি লেখালেখি করে আসছেন । অনেক সময় তাঁর লেখনীর মাধ্যমে সুন্দর সুন্দর কিছু বাণী বা অব্যক্ত কথাগুলো প্রকাশ করেছেন। কতগুলো গল্প তিনি লিখেছেন । গল্প গুলোর নাম হলো, "ফুলের মধ্যে ভাইরাস", "প্রাপ্তি যখন অনেক দূরে", "সুস্থ চিন্তা , সুন্দর জীবন", "মন যখন ,সাথী হারা" , "মোবাইল ফোন ও প্রেমময় জীবন" ইত্যাদি । হোমিওপ্যাথিক পদ্ধতিতে "জ্বরের চিকিৎসা এবং রোগীর আরোগ্য" নামক একটি বই তিনি লিখেছেন । লেখাপড়া শেখানো এবং শেখা তার নেশায় পরিণত হয়েছে । এভাবেই তিনি মানুষের সেবা করে যেতে চান । একজন মাটির মানুষ হয়ে যেন, মাটি ও মানুষের সাথে জীবন অম্লান করে রাখতে পারেন চিরকাল ,এইটাই কবির মনের আশা।

***___"মানুষকে ভালোবাসলে জীবন ধন্য হবে, মনে রাখবেন কেমন ? বন্ধুরাই আমার আপন "__***

11/04/2023
যে সকল রোগের জন্য সেবা প্রদান করা হয়, সেই রোগ গুলোর নাম নিচে দেওয়া হলো। প্রয়োজনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবা...
10/04/2023

যে সকল রোগের জন্য সেবা প্রদান করা হয়, সেই রোগ গুলোর নাম নিচে দেওয়া হলো। প্রয়োজনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Address

DHAKA
Gazipur

Telephone

+8801760911583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Shahjahan Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Shahjahan Ali:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram