Doctors of Gazipur

Doctors of Gazipur যদি কোন রোগ হয়,
ডাক্তার ছাড়া ঔষধ নয়।

দেশের বিভিন্ন জায়গায় হামের সংক্রমণ এখন বাড়ছে। হাম কী❓জেনে নিন 👇W/ Directorate General of Health Services World Health Or...
05/04/2026

দেশের বিভিন্ন জায়গায় হামের সংক্রমণ এখন বাড়ছে। হাম কী❓
জেনে নিন 👇

W/ Directorate General of Health Services World Health Organization Bangladesh Ministry of Health and Family Welfare EPI Bangladesh

অনেকেরই অজানা কিন্তু জানা খুবই জরুরী মানব দেহে আসলে ৩ টি হার্ট থাকে!১. বুকের মাঝে একটা-যা সারাদেহ দেহ থেকে দুষিত রক্ত সং...
10/03/2026

অনেকেরই অজানা কিন্তু জানা খুবই জরুরী
মানব দেহে আসলে ৩ টি হার্ট থাকে!
১.
বুকের মাঝে একটা-যা সারাদেহ দেহ থেকে দুষিত রক্ত সংগ্রহ করে...আবার ফুসফুসে পাঠিয়ে অক্সিজেন সমৃদ্ধ করে...পূনরায় সারাদেহে বিশুদ্ধ রক্ত পৌছে দেয়!
২.
দুই পায়ের কাফ মাসলে (সোলিয়াস) ২ টা পেরিফেরাল হার্ট থাকে...এগুলোর প্রকৃত নাম সাইনুসয়েড!
এখানে এসে রক্ত জমে থাকে...হাটলে, দৌড়ালে বা ব্যায়াম করলে এই রক্ত দ্রুত উপরের দিকে...হার্টে পাঠিয়ে দেয়!

এই পেরিফেরাল হার্টের গুরুত্ব কি?
নিয়মিত ব্যায়াম না করলে, না হাটলে...কাফ মাসল এর এক্সারসাইজ না করলে...আপনার এই পেরিফেরাল হার্ট দূর্বল হয়ে যায়!
তখন অল্প দাঁড়ালেই পা ফোলে...পা শুলায়..চাবায়..কামড়ায়...কারো কারো ভ্যারিকোস ভেইন বা পায়ের শিরা আকাবাকা হয়!
কখনো কখনো ঘুমের মাঝে পায়ের মাংশপেশীতে টান খায়!
অনেকে কষ্ট কমাতে নাতিপুতি বউ বাচ্চাকে দিয়ে পা পাড়ায় নেয়!

পায়ের এই হার্টের যত্ন নিতে তাই...
১. ওজন কমান
২. দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না
৩. পায়ের পাতার ব্যায়াম করুন।
৪. হাটুন, দৌড়ান, একটিভ থাকুন।

Healthy lifestyle ē akando

02/03/2026
আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে পড়তে হবে।চোখের সাদা অংশের মাঝখানে যে স্বচ্ছ গোল অংশটা আছে, সেটাই কর্নিয়া।ভাবুন তো—কারও কর্...
28/02/2026

আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে পড়তে হবে।
চোখের সাদা অংশের মাঝখানে যে স্বচ্ছ গোল অংশটা
আছে, সেটাই কর্নিয়া।
ভাবুন তো—কারও কর্নিয়া নষ্ট হয়ে গেছে। সংক্রমণ, আঘাত, বা দীর্ঘদিনের রোগে সেই স্বচ্ছ অংশটা ঘোলা হয়ে গেছে। আলো ঢুকছে, কিন্তু ঠিকমতো ফোকাস হচ্ছে না। সামনে মানুষ দাঁড়িয়ে আছে, তবু মুখ চিনতে পারছে না। পৃথিবী আছে, কিন্তু অস্পষ্ট।

এই অবস্থায় করা হয় Corneal transplantation।
অপারেশনে ক্ষতিগ্রস্ত কর্নিয়ার অংশ কেটে ফেলে সেখানে বসানো হয় মৃত একজন মানুষের দান করা সুস্থ কর্নিয়া। সেলাই দিয়ে সেটাকে স্থির করে রাখা হয়। অপারেশনের পর অনেক সময় সেই সূক্ষ্ম সেলাইগুলো চোখের ওপর স্পষ্ট দেখা যায়। বাইরে থেকে দেখলে বোঝাই যায়—এখানে নতুন করে আলো বসানো হয়েছে।
কর্নিয়া আসলে চোখের স্বচ্ছ গম্বুজের মতো অংশ। আলো যখন ভেতরে ঢোকে, এই কর্নিয়াই সেটাকে সঠিকভাবে ভেঙে রেটিনায় ফোকাস করতে সাহায্য করে। সেখান থেকে সংকেত যায় মস্তিষ্কের পেছনের অংশে, আমরা যাকে বলি Occipital lobe। সেখানে তৈরি হয় দৃশ্য।
একটা স্বচ্ছ পাতলা স্তর। অথচ তার ওপর নির্ভর করছে পুরো পৃথিবী দেখার ক্ষমতা।
আমি নিজে এমন রোগী দেখেছি, যিনি অপারেশনের আগে শুধু আলো আর ছায়া আলাদা করতে পারতেন। অপারেশনের কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে মুখ চিনতে শুরু করলেন। প্রথম যেদিন মেয়ের মুখ পরিষ্কার দেখলেন, তার চোখ ভিজে উঠেছিল। তিনি শুধু বলেছিলেন, “আবার দেখতে পারতেছি…”
একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তার চোখের এক টুকরো স্বচ্ছ অংশ আরেকজনকে আবার পৃথিবী দেখার সুযোগ দিল।

কিন্তু ভাবলে অবাক হতে হয়—একটা মৃত শরীরের টিস্যু আরেকটা জীবন্ত শরীরের সাথে মিল খেয়ে যায়, শরীর সেটা গ্রহণ করে, রক্ত চলাচল মানিয়ে নেয়, ক্ষত শুকায়, সেলাই খুলে যায়… আর ধীরে ধীরে ফিরে আসে দৃষ্টি।
এত সূক্ষ্ম হিসাব, এত নিখুঁত গঠন—সবকিছু মিলিয়ে যায় এমনভাবে, যেন শুরু থেকেই এভাবেই পরিকল্পনা করা ছিল।
আলহামদুলিল্লাহ।
দেখার ক্ষমতা যে কত বড় নিয়ামত, সেটা আমরা বুঝি তখনই—যখন কেউ অন্ধকার থেকে আবার আলোতে ফিরে আসে।

ডা: মো: আকাশ মাহমুদ সোহেল

Coutesy

ডা:আব্দুর রহমান ভাই

জন্ডিসের চিকিৎসা!!  জন্ডিস হাওয়ার পর 'লিভার পরিষ্কার' করার আজব চিকিৎসা নেওয়ার পর পুরো চামড়া পুড়ে রীতিমত ক্ষত বানিয়ে হাসপ...
24/02/2026

জন্ডিসের চিকিৎসা!! জন্ডিস হাওয়ার পর 'লিভার পরিষ্কার' করার আজব চিকিৎসা নেওয়ার পর পুরো চামড়া পুড়ে রীতিমত ক্ষত বানিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কবিরাজ মহাশয়। এসব অপচিকিৎসা এবং অসচেতনতা আমাদের দেশে এখনও চলছে।

জন্ডিস হলে আতংকিত না হয়ে আপনার কাছের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যান, যদি সমস্যা জটিল হয়ে থাকে তাহলে সেখান থেকেই আপনাকে পরবর্তী কোথায় যেতে হবে সেই পরামর্শও পাবেন। অপচিকিৎসা, কবিরাজি, বনাজী এগুলো থেকে বিরত থাকুন।

ডা: মোস্তাক আহমেদ কাজল
গবেষক ও চিকিৎসক, লিভার বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সবকিছু এক দেহে
16/02/2026

সবকিছু এক দেহে

🛑দাউদের রোগীর জন্য পরামর্শ ✔️সাধারণত শরীরের ভাজগুলোতে এই রোগ হয় যেখানে ঘাম জমে বেশি।তাই ভাজগুলোতে ঘাম জমতে দেয়া যাবেনা।✔...
05/02/2026

🛑দাউদের রোগীর জন্য পরামর্শ

✔️সাধারণত শরীরের ভাজগুলোতে এই রোগ হয় যেখানে ঘাম জমে বেশি।তাই ভাজগুলোতে ঘাম জমতে দেয়া যাবেনা।
✔️সাধারণ সাবান লাগাবেন না
✔️পরিধেয় জামা কাপড় ডেটল/সেভলন দিয়ে ধুয়ে ফেলবেন।রোদে ভাল করে শুকাবেন।
✔️ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না
✔️ওজন কমাতে হবে
✔️ত্বক শুষ্ক ও পরিষ্কার রাখুন
✔️ঢিলেঢালা,পরিষ্কার,সুতি কাপড় পরিধান করুন
✔️আক্রান্ত স্থানে নখ বা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না
✔️যে কোন পশুপাখি স্পর্শ করার পর হাত ভাল করে ধুবে
✔️প্রতিদিন আপনার ব্যবহার করা মোজা ও অন্তর্বাস পরিবর্তন ও পরিষ্কার করুন
✔️অন্যের ব্যবহার করা গামছা,জুতা ,চিরুনি ব্যবহার করবেন না
✔️বাথরুম,টয়লেটে খালি পায়ে প্রবেশ করবেন না
✔️গায়ে ডেটল,সেভলন,গরম পানি ব্যবহার করবেন না।

Coutesy

Dr Meherab Roni

🦴 হার্নিয়েটেড স্পাইনাল ডিস্ক (Herniated / Slipped Disc)এই চিকিৎসা-সংক্রান্ত চিত্রটিতে মানব মেরুদণ্ডের দুইটি কশেরুকার (v...
01/01/2026

🦴 হার্নিয়েটেড স্পাইনাল ডিস্ক (Herniated / Slipped Disc)

এই চিকিৎসা-সংক্রান্ত চিত্রটিতে মানব মেরুদণ্ডের দুইটি কশেরুকার (vertebrae) মাঝখানে থাকা একটি হার্নিয়েটেড ডিস্ক দেখানো হয়েছে।
ডিস্কের নরম, জেলির মতো কেন্দ্র অংশটি (নিউক্লিয়াস পালপোসাস) বাইরের শক্ত আবরণে ফাটল ধরিয়ে বাইরে বেরিয়ে এসেছে এবং পাশের স্পাইনাল নার্ভ রুট-এর ওপর চাপ সৃষ্টি করছে।

এই চাপের কারণে হতে পারে—
🔹 তীব্র ব্যথা
🔹 অবশভাব
🔹 দুর্বলতা
🔹 ব্যথা হাত বা পা বরাবর ছড়িয়ে পড়া

সঠিক চিকিৎসা ও বিশ্রামে অনেক ক্ষেত্রেই উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায়। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 💙

#হ্যার্নিয়েটেডডিস্ক #স্পাইনালডিস্ক #মেরুদণ্ড #পিঠেরব্যথা


কপি পোস্ট

ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে হাটুতে ভর… ২ দিনের মাথায় পায়ে অ্যাবসেস (Abscess).আজ এক রোগী আসলেন আমার চেম্বারে।রোগীর হিস্ট্রি...
25/12/2025

ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে হাটুতে ভর… ২ দিনের মাথায় পায়ে অ্যাবসেস (Abscess).

আজ এক রোগী আসলেন আমার চেম্বারে।
রোগীর হিস্ট্রি ছিল,
২ দিন আগে ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে তিনি হাটুতে ভর দিয়ে দীর্ঘ সময় কাজ করেন।
ওই সময় কাদা-পানি, ময়লা আর জীবাণুর সংস্পর্শে হাটুর চামড়ায় হালকা ক্ষত তৈরি হয়, যেটা তিনি গুরুত্ব দেননি।

👉 প্রথম দিন:
হালকা ব্যথা ও অস্বস্তি।

👉 দ্বিতীয় দিন:
হাটু ফুলে ওঠে,
চামড়া টানটান ও চকচকে হয়ে যায়।
ব্যথা বাড়তে থাকে,
হালকা জ্বর জ্বর ভাব।

রোগীর পা ভালো করে দেখলাম,
✔️ হাটুর ওপর অংশে লোকালাইজড ফুলে গেছে (knee joint area).
✔️ জায়গাটা গরম।
✔️ চাপ দিলে ব্যথা।
✔️ ভিতরে পুঁজ জমার হয়েছে।

➡️ ডায়াগনোসিস: Soft tissue abscess.

অ্যাবসেস কেন হলো?
ক্ষেতে কাজ করার সময়,
👉 কাদা ও নোংরা পানি লেগেছে।
👉 ছোট ক্ষত হয়েছে।
👉 ব্যাকটেরিয়া (বিশেষ করে Staphylococcus aureus) এই জীবাণু চামড়ার নিচে ঢুকে গিয়ে পুঁজ তৈরি করে, ফলে অ্যাবসেস হয়।

তারপর,
✔️ রোগীর পূর্ণ হিস্ট্রি নিলাম।
✔️ জ্বর, ডায়াবেটিস আছে কিনা যাচাই করলাম।
✔️প্রয়োজন অনুযায়ী পুজ বের করে দিলাম।
✔️ উপযুক্ত ঔষধ দিলাম।
✔️ নিয়মিত ড্রেসিং এর পরামর্শ দিলাম।
✔️ পা বিশ্রামে রাখার পরামর্শ দিলাম,ঝুলে রাখা যাবে না।

🚨 সচেতনতা বার্তা,

🔴 ক্ষেতে, পুকুরে, নোংরা পানিতে কাজের পর,
✔️ শরীর ভালো করে ধুতে হবে।
✔️ কোথাও কাটা/ঘষা লাগলে অবহেলা নয়,
লাল, ফোলা, ব্যথা হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে।

"একটু অবহেলা → বড় সংক্রমণ → বড় জটিলতা"

"সময়মতো চিকিৎসা নিলে অ্যাবসেস পুরোপুরি ভালো হয়।
অবহেলা করলে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।"

👉 আপনার বা পরিচিত কারো এমন সমস্যা হলে দেরি করবেন না।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।

🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
মোঃ হানজালা হোসেন

Mental Health
03/12/2025

Mental Health

Address

Ramjan Plaza, Joydevpur Road, Gazipur Chowrasta
Gazipur
1702

Telephone

+8801942700300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors of Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctors of Gazipur:

Share