Dr. Morshed Alam Pediatrics update and Nutrition

Dr. Morshed Alam Pediatrics update and Nutrition শিশুর পুষ্টি মায়ের তুষ্টি।শিশুদের যাবতীয় সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ।
(1)

01/04/2026

রবিবার থেকে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 👇

শিশুদের জ্বর আসলে করনীয় কি??🇧🇩🇧🇩জ্বর একটি উপসর্গ। বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে জ্বর হয়ে থাকে। জ্বর হলে শরীরের তাপমাত্রা স...
01/04/2026

শিশুদের জ্বর আসলে করনীয় কি??🇧🇩🇧🇩

জ্বর একটি উপসর্গ। বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে জ্বর হয়ে থাকে। জ্বর হলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। শিশুরা ভাইরাস জ্বরে আক্রান্ত হলে খেয়াল রাখুন সে স্বাভাবিক চলাফেরা বা খেলাধুলা করে কিনা। যদি শিশুর স্বাভাবিক চঞ্চলতা বজায় থাকে তবে এই জ্বরে খুব বেশি চিন্তার কারণ নেই। ভাইরাস জ্বর সাধারণত ৫-৭দিন থাকে এবং প্রাথমিক চিকিৎসাতেই ভালো হয়ে যায়। জ্বর এর চেয়ে বেশি সময় দীর্ঘ হলে, জ্বরের মাত্রা বেশি হলে এবং শিশু খুব দুর্বল হয়ে পড়লে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

🇧🇩লক্ষণ :

১. শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট অথবা এর চেয়ে বেশি হয়ে থাকে।

২. মাথা ব্যথা, গায়ে ব্যথা, অরুচি, বমি বমি ভাব,মুখ তিতা

৩. কখনও কখনও জ্বরের সঙ্গে পাতলা পায়খানা।

৪. কারও কারও ক্ষেত্রে জ্বরের প্রাথমিক পর্যায়ে খিঁচুনি থাকতে পারে।

৫.ভাইরাস জনিত জ্বরের মাএা অনেক বেশি থাকতে পারে

🇧🇩করণীয় :

১. শিশুর গায়ে কাঁথা না চাপিয়ে বরং যতটুকু সম্ভব শিশুর গায়ের কাপড় আলগা করে দিন বা খুলে দিন।

২. ঘরের দরজা জানালা খুলে, ফ্যান ছেড়ে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।

৩. মাথায় ঘন ঘন পানি ঢালতে হবে।

৪. পানিতে সুতি কাপড় ভিজিয়ে পুরো শরীর অবশ্যই ভালোমতো চেপে চেপে স্পঞ্জ করুন। অনেকেই শুধু শরীর মুছে দেন। এতে জ্বর কমতে অনেক সময় লাগে। তাই ভালো মতো স্পঞ্জ করতে হবে। ঠান্ডা যেন না লাগে তাই স্পঞ্জের জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন।

৫. শিশুকে তরল জাতীয় খাবার বেশি বেশি খাওয়াতে হবে।

৬. শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে গেলে প্যারাসিটামল খাওয়াতে পারেন।

🇧🇩সাবধানতা :

১. আক্রান্ত রোগী থেকে শিশুকে দূরে রাখুন।

২. গরমে শিশু ঘেমে গেলে তাড়াতাড়ি কাপড় পাল্টে ঘাম মুছে দিন।
৩. বৃষ্টিতে ভিজলে অল্প পানি দিয়ে গোসল করিয়ে শরীর এবং চুল ভালোমতো মুছে দিন।

০-১৮ বছরের সকল বাচ্চাই শিশু। আপনার শিশুকে শিশু ডাক্তার দেখান।আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন।

ডা:মো:মোরশেদ আলম বাবলু
সহযোগী অধ্যাপক শিশু বিভাগ।
সিআইএম সি এইচ গাজীপুর।
কনসালটেন্ট ল্যাব-এইড

31/03/2026

বুধবার সালনা সেবা হাসপাতালে রোগী দেখার সময় বিকাল ৩.৩০_৫ টা। ০১৯৭৫৭৯৭১০৭।

31/03/2026

বুধবার সিটি মেডিকেলে রোগী দেখার সময় বিকাল ৫_৭ টা ও কোনাবাড়ী ল্যাব এইডে রোগী দেখার সময় সন্ধ্যা ৭_৮ টা।০১৯৭৫৭৯৭১০৭

30/03/2026

৬মাস বয়স থেকে বাচ্চা কি খাওয়াবেন? পরবর্তী পোস্ট বাচ্চাদের পরিপূরক খাবার নিয়ে।

30/03/2026

হাম (Measles) একটি অত্যন্ত ছোঁয়াচে ও গুরুতর ভাইরাসজনিত রোগ। এটি উচ্চ জ্বর, কাশি, সর্দি এবং সারা শরীরে লাল র‍্যাশ বা ফুসকুড়ি সৃষ্টি করে । আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে এটি হয় [ এমএমআর (MMR) টিকার মাধ্যমে এটি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।

😍😍শিশুদের সাধারণ অ্যালার্জিযুক্ত খাবারসমূহ: 🌍🌍🥶গরুর দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, পনির, দই, প্রথম আলো এর মতে।🥶ডিম: অনেক শিশ...
27/03/2026

😍😍শিশুদের সাধারণ অ্যালার্জিযুক্ত খাবারসমূহ: 🌍🌍

🥶গরুর দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, পনির, দই, প্রথম আলো এর মতে।

🥶ডিম: অনেক শিশুর ডিমের কুসুম বা সাদা অংশে অ্যালার্জি হয়

🥶বাদাম: চিনেবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম, CARE Hospitals জানায়।

🥶শেলফিশ ও মাছ: চিংড়ি, কাঁকড়া, লবস্টার এবং কিছু নির্দিষ্ট মাছ

🥶গম ও সয়াবিন: আটা, ময়দা, সয়াবিন থেকে তৈরি খাবার

🥶অন্যান্য: তিল, কিছু ক্ষেত্রে বেগুন,গাজর,পুঁইশাক, পালংশাক। গরুর মাংস,কিছু মাছ।

ডাঃমোঃ মোরশেদ আলম বাবলু
সহযোগী অধ্যাপক শিশু বিভাগ
কনসালট্যান্ট ল্যাব এইড।

26/03/2026

শিশুর ডায়রিয়া হলে কি খাওয়াবেন 🇧🇩

Address

Chandona Chowrasta, Gazipur City
Gazipur

Telephone

+8801795797107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Morshed Alam Pediatrics update and Nutrition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Morshed Alam Pediatrics update and Nutrition:

Share

Category