Al Araf Hospital

Al Araf Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Araf Hospital, Hospital, Goshinga Road, Sreepur, Gazipur.

২৪ ঘণ্টা জরুরী সেবা, সার্বক্ষণিক MBBS ডাক্তার, প্রতিদিন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার, ৫০০ এএমএ ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, হরমোন টেস্ট, নরমাল ডেলিভারি, সিজারসহ সকল ধরনের অপারেশন করা হয়। মোবাইল- 01711443899

22/04/2026

ঝগড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত বেড়ে যায়?
আজ ইমার্জেন্সিতে স্ত্রীর হাত ভাঙা, মাথায় আঘাত নিয়ে আসল।
হিস্ট্রি নেয়ার সময়
-কি হইছে?
-পা দিয়ে আঘাত করছে
-কে করছে?
-পাশ থেকে স্বামী বলতাছে আমি করছি
তারপর পেইন কমানোর জন্য ইনজেকশন দিতে গেছি
-স্ত্রীর কান্না শুনে স্বামী আমাকে বলতেছে ডাক্তার একটু আস্তে দেন
পাশ থেকে নার্স বলতেছে বউ মারার সময় এসব মনে ছিল না? এখন আসছেন আলগা পিরিত দেখাইতে।😄😄

হামের প্রদুর্ভাবের সময় গর্ভবতী মা ও গপ্ররভের সুরক্ষায় করণীয়সমূহ...
22/04/2026

হামের প্রদুর্ভাবের সময় গর্ভবতী মা ও গপ্ররভের সুরক্ষায় করণীয়সমূহ...

অসাধারণ ১৯ টি টিপসঃ শরীর ও স্বাস্থ্যের দরকারে জেনে নেওয়া উচিত।১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছব...
19/04/2026

অসাধারণ ১৯ টি টিপসঃ শরীর ও স্বাস্থ্যের দরকারে জেনে নেওয়া উচিত।

১. ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবে। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।

২. টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা ভাব কমে যাবে।

৩. হাড়িঁ-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে।

৪. কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

৫. মুখের ব্রণ আপনার সৌন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

৬. লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

৭. চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান।

৮. তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

৯. যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

১০. পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়।

১১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১২. মুখে কোন র‌্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেষ্ট লাগান র‌্যাশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবেনা।

১৩. পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।

১৪. মুখের তাৎক্ষনিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে আদ্র রাখবে।

১৫. হাত পায়ের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।

১৬. মুখের বাদামী দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

১৭. নিঃশ্বাসের দুগন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবেনা।

১৮. সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।

১৯. অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেষ্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে যাবে।

পোস্টটি ভালো লাগলে Like, Comments ও Share করতে ভুল করবেন না। নিজে জানুন ও অন্যকে জানাতে সাহায্য করুন।

যখন আপনি নিজেকে দিশেহারা মনে করবেন, তখন মুসা (আঃ)-এর কথা স্মরণ করুন।
19/04/2026

যখন আপনি নিজেকে দিশেহারা মনে করবেন, তখন মুসা (আঃ)-এর কথা স্মরণ করুন।

প্রতিদিন মাত্র দুটি ডিম খেলে আপনার শরীরের প্রোটিনের চাহিদা অনেকাংশেই পূরণ হবে।প্রোটিনের অভাব আপনার মাংসপেশিকে শিথিল করে ...
18/04/2026

প্রতিদিন মাত্র দুটি ডিম খেলে আপনার শরীরের প্রোটিনের চাহিদা অনেকাংশেই পূরণ হবে।

প্রোটিনের অভাব আপনার মাংসপেশিকে শিথিল করে শরীরকে কঙ্কালসার ও ভঙ্গুর করে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে। এর ফলে আপনার শরীরের ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগে এবং আপনি খুব দ্রুত বার্ধক্যের ছাপ লক্ষ্য করেন। সঠিক পুষ্টির অভাবে আপনার হাড় ও দাঁতের গঠন দুর্বল হয়ে আপনাকে সারাক্ষণ শারীরিক অস্থিরতায় ভোগাতে পারে।

প্রতিদিন মাত্র দুটি ডিম খাওয়া আপনার শরীরে প্রোটিনের এক বিশাল শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করে পেশি গঠন মজবুত করবে। এটি আপনার সারা দিনের প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনের জোগান দিয়ে শরীরকে চব্বিশ ঘণ্টা কর্মক্ষম ও শক্তিশালী রাখতে সক্ষম। আপনি শুনলে চমকে উঠবেন যে এটি আপনার চুলের গোড়া মজবুত করে এবং নখের ভঙ্গুরতা দূর করতে জাদুর মতো কাজ করে।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওটাগো দ্বারা ২০২১ সালে প্রকাশিত ডিমের নিউট্রিশনাল ডেনসিটি গবেষণায় এর ওষধি মহিমা প্রমাণিত হয়েছে। ডিমের উচ্চমানের বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন সরাসরি শরীরের টিস্যু পুনর্গঠন ও হরমোন ব্যালেন্স ঠিক রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। গবেষণার সঠিক নিয়ম অনুযায়ী শরীরকে রোগমুক্ত ও শক্তিশালী রাখতে প্রতিদিন অন্তত দুটি ডিম সেদ্ধ অবস্থায় খাদ্য তালিকায় রাখা উচিত।

সুস্থ ও সবল শরীর পেতে মাছ মাংসের পাশাপাশি ডিমকে আপনার প্রধান প্রোটিনের উৎস হিসেবে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে। আপনার সুস্বাস্থ্য আপনার জীবনের আসল সুখ এবং এই ছোট খাদ্যাভ্যাস আপনার সেই সুখ দীর্ঘস্থায়ী করবে। আজ থেকেই প্রতিদিন দুটি ডিম খাওয়ার মাধ্যমে নিজেকে পুনরায় শক্তিশালী ও সজীব করে তুলুন।

পায়ের রগে বা পেশিতে হঠাৎ টান ধরলে কি করবেনঃ ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংসপেশির টানের ব্যথায় কঁকিয়ে উঠলেন আপনি। এমতাবস্থ...
18/04/2026

পায়ের রগে বা পেশিতে হঠাৎ টান ধরলে কি করবেনঃ ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংসপেশির টানের ব্যথায় কঁকিয়ে উঠলেন আপনি। এমতাবস্থায় পা সোজা বা ভাঁজ করা সম্ভব না। একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশীতে বা রগে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে। তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে।

দীর্ঘসময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে। আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হয়ে থাকে।

আরো নানান কারনে হতে পারে। যেমন, পানিশূন্যতা, মাংসপেশী বা স্নায়ুতে আঘাত, রক্তে পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব, কিছু ঔষধের পার্শ্ব-প্রতিক্রিয়া যেমন, হাইপারটেনশন ও কোলেস্টেরল, কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন, ভিটামিন ‘বি’ B1, B5, B6।

কিছু বদভ্যাসের কারনে যেমন, ধূমপান, মদপান। ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কম হয় বলে সামান্য হাঁটাহাঁটিতেই তাদের পায়ে টান লাগে। গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে থাকে, তাই ওই সময় পায়ের পেশীতে টান লাগা স্বাভাবিক ব্যাপার। আবার হাইপোথাইরয়েডিজম, কিডনি ফেইলিওর, মেন্সট্রুয়েসন, গর্ভসঞ্চার ইত্যাদির কারনেও পেশীতে টান লাগতে পারে।

পেশীতে টান পড়লে যে পায়ের পেশীতে টান পড়লো দ্রুত সেই পায়ের পেশীকে শিথিলায়ন বা রিলাক্স করতে হবে। এতে পেশী প্রসারিত হবে এবং আরাম পাবেন। পেশীকে প্রসারিত করার নিয়ম হল,

আপনার যদি হাঁটুর নিচে পায়ের পিছনের মাসলে টান লাগে তাহলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন। আর যদি সামনের দিকে হয় তাহলে পা ভাঁজ করে পায়ের আঙুলের মাথাগুলো পেছনের দিকে টানুন।

অনেক সময় উরুর পেছনেও এমনটা হয়, তখন চিৎ হয়ে শুয়ে পা ভাঁজ করে হাটুঁ বুকের দিকে নিয়ে আসুন যতোটুকু পারা যায়। আর উরুর পেছনের পেশীতে আলতো হাতে আস্তে আস্তে মালিশ করুন আরাম পাবেন।

আর যদি পেশী শক্ত হয়ে আসে তখন ওয়াটার ব্যাগ বা হট ব্যাগের মাধ্যমে কিছুক্ষণ গরম সেঁকা দিন আক্রান্ত পেশীতে। আবার যদি পেশী বেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে তাহলে তাতে আইসব্যাগ দিয়ে ঠাণ্ডা সেঁক দিন। বেশ আরাম পাবেন। প্রত্যেকের বাসায় মুভ বা ভিক্স জাতীয় ব্যথানাশক বাম বা জেল থাকে, তা দিয়ে আলতো হাতে মালিশ করা যেতে পারে ওই পেশীতে।

আর ‘পেশীর টানমুক্ত’ অবস্থায় ভালো থাকতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খান। শাকসবজি, ফল, খেজুর, দুধ ও মাংসতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে। তাই এই খাবারগুলো বেশি বেশি খান। নেশা জাতীয় বদ অভ্যাস থাকলে তা থেকেও বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন।

সকালে খালি পেটে ☕ কফি : অভ্যাসে বদল আনুন সুস্থ থাকতে ।অনেকেরই দিন শুরু হয় এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি দিয়ে । কিন্তু আপনার এ...
18/04/2026

সকালে খালি পেটে ☕ কফি : অভ্যাসে বদল আনুন সুস্থ থাকতে ।

অনেকেরই দিন শুরু হয় এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি দিয়ে । কিন্তু আপনার এই প্রিয় অভ্যাসটি কি শরীরের জন্য সত্যিই ভালো❓আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞান কিন্তু ভিন্ন কথা বলছে ।

⚠️ কেন খালি পেটে কফি এড়িয়ে চলবেন❓

১. হরমোনের ভারসাম্য : সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে 'কর্টিসল' (Cortisol) নামক স্ট্রেস হরমোনের মাত্রা এমনিতেই সর্বোচ্চ থাকে । খালি পেটে কফি খেলে এই হরমোনের নিঃসরণ আরও বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে অতিরিক্ত মানসিক উদ্বেগ (Anxiety), অস্থিরতা এবং মেজাজ খিটখিটে হওয়ার কারণ হতে পারে।

২. হজমজনিত সমস্যা : খালি পেটে ক্যাফেইন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয় । এর ফলে এসিডিটি, বদহজম এবং বুক জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে ।

৩. শরীরে পানিশূন্যতা : কফি কিছুটা ডিহাইড্রেটিং । সারারাত ঘুমের পর শরীর এমনিতে পানিশূন্য থাকে, তাই শুরুতেই কফি খেলে শরীর আরও পানি হারায় ।

✅ সুস্থ থাকার সঠিক নিয়ম

আগে পানি পান করুন : ঘুম থেকে উঠে কফি খাওয়ার আগে অন্তত এক গ্লাস কুসুম গরম পানি বা সাধারণ পানি পান করুন । এতে শরীর হাইড্রেটেড থাকে ।

সঠিক সময় : বিশেষজ্ঞরা সকালের নাস্তা করার অন্তত ৩০ থেকে ৬০ মিনিট পর কফি পানের পরামর্শ দেন । সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কফি পান করা শরীরের জন্য সবচেয়ে উপকারী ।

ছোট পরিবর্তন, বড় প্রভাব : খালি পেটে কফি পানের বদলে নাস্তার পর কফি পানের অভ্যাসটি আপনার হজমশক্তি ভালো রাখবে এবং সারাদিন আপনাকে রাখবে সতেজ।

17/04/2026

যারা তেল মজুদ করেছিলেন আপনাদের জন্য সমবেদনা❕
ফ্যাক্ট:হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে❕

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন...
17/04/2026

কোথায় যেন পড়েছিলাম 'পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়,
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি, জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না।
চলে যায়,বরং সুন্দরভাবেই কেটে যায়,যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন,
তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কিনা!
দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে, বড়জোর একটু হুটহাট আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না!
আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না।
সুতরাং আমাদের উচিত নিজেকে ভালোবাসা!

17/04/2026

জীবনে প্রচুর বারাকাহ দরকার..

বারাকাহ থাকলে জীবন সহজ হয়, সুন্দর হয়। বারাকাহ আনার জন্য এই কাজগুলো অবশ্যই আমলে রাখবেন ইনশাআল্লাহ।

১। ঘরে প্রবেশ করলে সবসময় সালাম দিবেন। তিরমিজির হাদীসে আছে, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করো, তখন সালাম দাও। এতে তোমার এবং তোমার পরিবারের উপর বরকত নাযিল হবে। এমনকি ঘরে কেউ না থাকলেও সালাম দিয়ে ঢুকবেন। এটাও সুন্নাহ।

২। বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকলে শয়তান তখন তার সাথীদের বলে এখানে তোমাদের আর জায়গা নেই। এভাবে শয়তান দূরে সরে যায় ঘর পবিত্র থাকে, অশান্তি কমে।

৩। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। মায়েদের ফুপুদের সাথে সম্পর্ক খারাপ তো বাবাদের চাচা/মামাদের সাথে রেশারেশি থাকে। বলে কয়ে মিটমাটের চেষ্টা করবেন। রিজিক আটকে থাকার জন্য এটা অনেক বড় একটা কারণ।

৪। বাজার থেকে কিছু কিনে আনলে সবাই একসাথে ভাগাভাগি করে খাবেন। উপার্জনের অর্ধেক চলে যায় খাবার যোগান দিতে এজন্য খাবারে পিছনে অতিরিক্ত ব্যয় কমাতে এবং বরকত চাইলে একসাথে খাওয়া জরুরি। আল্লাহর নবী বলেছেন, তোমরা একসাথে খাও তাহলে তোমাদের খাবারে বরকত হবে।

৫। স্বামী ভালো তো শ্বশুরবাড়ির লোকজন ভালোনা। আবার শ্বশুরবাড়ির সবাই ভালো হলে স্বামীর দোষ থাকে। কখনো সব ঠিক কিন্তু সংসারের টানাপোড়েন এমন সব অবস্থাতেই বুক ভরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সূরা ইব্রাহিমে আল্লাহর কালাম আছে এব্যাপারে, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।

৬। বাচ্চাকাচ্চা, স্বামী-সংসার সবকিছুর উর্ধ্বে ফরজ আমল যথাসময়ে পালন করার প্রতি গুরুত্ব দিতে হবে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট।

৭। গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ গুনাহের কারণে আল্লাহর রাগ, আযাব পতিত হয়। একজনের গুনাহের কারণে পরিবারের সবার উপর পরীক্ষা চলে আসে। এজন্য কখনো অভাব দেখা দিলে সবাইকে নিয়ে তাওবা করা ও আমল বাড়িয়ে দেওয়া।

৮। ইস্তেগফার কোনোভাবেই বাদ দেওয়া যাবেনা। দৈনিক কমপক্ষে ১০০ বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ফজিলত বলে শেষ করা যাবেনা। এর উসিলায় সম্পদ, সন্তান, রহমত বর্ষন হয়। বালা-মুসিবত, দুশ্চিন্তা দূর হয়, গুনাহ মাফ হয়। রিজিকেও বরকত আসবে ইনশাআল্লাহ।

৯। প্রত্যেকদিন সামান্য হলেও দান করার অভ্যাস করবেন। দানে সম্পদ কমেনা বরং সম্পদ পবিত্র হয়। তখন সম্পদে প্রচুর বারাকাহ আসবে অল্প সম্পদই যথেষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন তারা বলতে থাকেন, হে আল্লাহ! যে দান করে তাকে আরও দাও। আর ফেরেশতারা হলেন নিষ্পাপ তাদের দুআ মাকবুল।

১০। ফজরের পর ঘুমাবেন না এই সময়টায় প্রচুর বরকত। রিজিক, কাজ, পড়াশোনা সবকিছুতে। কারণ রাসূল (সাঃ) বিশেষভাবে দোয়া করেছেন এভাবে যে, হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের সকালবেলায় বরকত দান করুন।

বারাকাহ মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বারাকাহ হলো কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

তাইতো জীবন সহজ করতে হলে প্রচুর বারাকাহ দরকার। এ জন্য আমলগুলো ছাড়বেন না ইনশাআল্লাহ।

Address

Goshinga Road, Sreepur
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Al Araf Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Araf Hospital:

Share

Category