Classical Homeopathy

Classical Homeopathy Classical Homeopathy (ক্লাসিক্যাল হোমিওপ্যাথি) is a best Homeopathy Doctor in Gazipur. ডাঃ মোঃ একরামুল হোসেন (সবুজ)
Dr. Md.

Ekramul Hossain Shabuj
বি এইচ এম এস (ঢা বি)
এম এস মাইক্রোবায়োলজি (পি এ ইউ)
মোবাইল - 01717709594

cervical lymph swellingঔষধ দেয়ার পর ছোট ও নরম হয়েছে। প্রথমে খুব শক্ত ও ব্যাথা ছিল।সাথেই থাকুন... আপডেট জানাব। কমেন্টে আপ...
05/05/2026

cervical lymph swelling
ঔষধ দেয়ার পর ছোট ও নরম হয়েছে। প্রথমে খুব শক্ত ও ব্যাথা ছিল।
সাথেই থাকুন... আপডেট জানাব। কমেন্টে আপডেট দেয়া হল।
আ্যপয়েন্টমেন্টের জন্য
অনলাইন অথবা সরাসরি চিকিৎসা নেয়ার জন্য যোগাযোগ করতে
মোবাইল ০১৭১৭৭০৯৫৯৪ (হোয়াটসঅ্যাপ)

Scrotal sebaceous cysts (epidermoid cysts) এর হোমিও দ্রুত সমাধান👍👍✌️অণ্ডকোষের ত্বকে একটি দৃঢ় নোডিউল যা সিবাম (একটি ঘন, ...
27/04/2026

Scrotal sebaceous cysts (epidermoid cysts) এর হোমিও দ্রুত সমাধান👍👍✌️

অণ্ডকোষের ত্বকে একটি দৃঢ় নোডিউল যা সিবাম (একটি ঘন, চর্বিযুক্ত, পনিরের মতো পদার্থ) জমা হওয়ার ফলে সেবেসিয়াস গ্রন্থি ব্লকেজের ফলে ঘটে। সেবেসিয়াস সিস্ট খুবই সাধারণ, এগুলি মুখ, ঘাড়, পিঠ এবং অণ্ডকোষেও পাওয়া যায়।

স্ক্রোটাল সেবেসিয়াস সিস্ট সাদা, হলুদ বা চামড়ার রঙের নোডিউল এবং আকারে ভিন্ন হয়। এগুলি সাধারণত একটি মটর আকারের হয়। তারা এককভাবে বা দলগতভাবে ঘটে। একাধিক হলে তারা পুরো অণ্ডকোষের ত্বককে পূর্ণ করে এবং ফুলকপি বা আঙ্গুরের গুচ্ছের মতো দেখা যায়।

সিস্ট সাধারণত ব্যথাহীন হয়। সিস্ট সংক্রমিত হলে বেদনাদায়ক হয়ে ওঠে এবং পুঁজ নিঃসরণে ফেটে যেতে পারে। এগুলি বিব্রত হতে পারে এবং উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হতে পারে। তারা যৌন সংক্রামিত হয় না. ক্যান্সারও নয়।

কারণটি অস্পষ্ট কিন্তু লোমকূপের একটি সেবেসিয়াস গ্রন্থির নালী বাধার ফলে সিস্টের বিকাশের দিকে নিয়ে যাওয়া সিবাম জমা হতে পারে। এগুলি যে কোনও বয়সে বিকাশ করতে পারে তবে সাধারণত প্রাপ্তবয়স্ক জীবনে প্রথম লক্ষ্য করা যায়।

গত 25 এপ্রিলে একজন রুগী এই সমস্যা নিয়ে এসেছিলেন। তিন মাস ধরে সমস্যাটা দেখতে পান। প্রথমে ব্যাথা ছিল না এখন ব্যাথা ও বড় হচ্ছে। ওনি AI থেকে আমার ঠিকানায় এসেছেন।

লক্ষণ অনুযায়ী O***m 200 দেয়ার পরদিনই cyst rupture হয় এবং নডিউল টা বেরিয়ে যায়।

এটা অকাট্য প্রমাণ যে, সঠিক হোমিও ঔষধ দ্রত ও কার্যকরী। হোমিও আস্তে কাজ করে এটা সমাজে প্রচলিত। সঠিক অধ্যাবসায়ের মাধ্যমে ভাল ডাক্তার গণ হোমিওপ্যাথির সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা করি।

ডাঃ একরামুলের সাথে এ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন 01717709594 এ WhatsApp.

25/04/2026
অনলাইন অথবা অফলাইনে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিল রোগের জন্য চিকিৎসা পরামর্শ ও ঔষধ নিতে পারেন। হোমিওপ্যাথী সম্পূর্ণ পার্শপ্র...
25/04/2026

অনলাইন অথবা অফলাইনে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিল রোগের জন্য চিকিৎসা পরামর্শ ও ঔষধ নিতে পারেন। হোমিওপ্যাথী সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়া মুক্ত ও দ্রুত চিকিৎসা পদ্ধতি।

আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

যারা মনে করেন হোমিওপ্যাথি একটি অবহেলিতচিকিৎসা পদ্ধতি তাদের জন্যই এই পোস্ট টি উৎসর্গ করলাম। 👉 পৃথিবীর ৮৮ টি দেশে হোমিওপ্য...
25/04/2026

যারা মনে করেন হোমিওপ্যাথি একটি অবহেলিত
চিকিৎসা পদ্ধতি তাদের জন্যই এই পোস্ট টি উৎসর্গ করলাম।

👉 পৃথিবীর ৮৮ টি দেশে হোমিওপ্যাথি !
🏥 WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা হয় এবং প্রায় ৫০টিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।

অনেকে এখনো মনে করেন হোমিওপ্যাথি বুঝি শুধু আমাদের উপমহাদেশেই চলে। উন্নত বিশ্বে এসবের কদর নেই। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সবখানেই হোমিওপ্যাথি একটি প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা, যদিও নিয়মকানুন ও কাঠামো ভিন্ন।

প্রথমে ইউরোপের কথা বলি।

🏥 জার্মানি, যেখানে হ্যানিম্যান নিজে হোমিওপ্যাথির জন্ম দিয়েছেন, আজও সেখানে এটি সরকারি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। জার্মানিতে প্রায় ৭,০০০ এরও বেশি হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন এবং বহু জার্মান নাগরিক তাদের প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথি বেছে নেন। ২০১৮ সালের একটি জার্মান হেলথ ইনস্যুরেন্স রিপোর্টে (Techniker Krankenkasse) বলা হয়েছে, জার্মানিতে প্রতি ১০ জনে ৭ জন মানুষ হোমিওপ্যাথি ব্যবহার করে থাকেন।

🏥 এরপর সুইজারল্যান্ড। ২০১২ সালে সুইস সরকার একটি বিস্তারিত গবেষণা করে দেখেছে হোমিওপ্যাথি শুধু নিরাপদ নয়, কার্যকর এবং খরচেও সাশ্রয়ী। সেই গবেষণার ভিত্তিতে ২০১৭ সাল থেকে হোমিওপ্যাথি সেখানে সরকারি হেলথ ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবার ভেতরেই একজন নাগরিক হোমিও ট্রিটমেন্ট নিতে পারেন।

🏥 ফ্রান্সেও হোমিওপ্যাথির জনপ্রিয়তা ব্যাপক। ফ্রান্সের প্রায় ৩০,০০০ এর বেশি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক ওষুধ রাখেন এবং ৪২% ফ্রেঞ্চ চিকিৎসক হোমিওপ্যাথি ব্যবহারে প্রশিক্ষিত। যদিও সম্প্রতি কিছু রাজনৈতিক সিদ্ধান্তে reimbursements কমেছে, কিন্তু জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা একটুও কমেনি।

🏥 ইউকে-তে হোমিওপ্যাথির ইতিহাস বহু পুরনো। রাণী দ্বিতীয় এলিজাবেথ হোমিওপ্যাথির একজন বড় সমর্থক ছিলেন। আজও রয়্যাল ফ্যামিলির জন্য একজন রেসিডেন্ট হোমিওপ্যাথ থাকে। ১৯৪৮ সালে তৈরি হওয়া NHS-এর (National Health Service) অধীনেও হোমিও ট্রিটমেন্ট দেওয়া হতো, যদিও পরবর্তীতে বাজেট সংকোচনের কারণে কিছুটা কমেছে।

🏥 কানাডায় হোমিওপ্যাথি একটি লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা পেশা। বিশেষ করে অন্টারিও প্রদেশে “College of Homeopaths of Ontario” দ্বারা রেজিস্ট্রেশন ও নিয়মাবলী পরিচালিত হয়। রোগীরা সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে প্রাইভেট ইন্স্যুরেন্স কভার করে থাকে।

🏥 অস্ট্রেলিয়ায় National Institute of Complementary Medicine-এর অধীনে হোমিওপ্যাথি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। যদিও কিছু বিতর্ক রয়েছে, তথাপি সেখানকার বহু মানুষ হোমিওপ্যাথিকে সাপ্লিমেন্টারি থেরাপি হিসেবে নেন।

🏥 আমেরিকাতে হোমিওপ্যাথির FDA রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে বহুদিন ধরে। United States Homeopathic Pharmacopeia (HPUS) অনুসারে ওষুধ প্রস্তত হয়। বহু Integrative Medicine Center-এ হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়া হয়। আমেরিকার National Center for Complementary and Integrative Health (NCCIH) হোমিওপ্যাথি নিয়ে রেগুলার গবেষণা করে।

🏥 ভারতের কথা না বললেই নয়। যদিও উন্নয়নশীল দেশ, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হোমিওপ্যাথিক চিকিৎসক ভারতেই আছেন প্রায় ৩ লাখের বেশি। সেখানকার AYUSH মন্ত্রণালয় পুরো হোমিওপ্যাথিক শিক্ষা, গবেষণা, নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এবং সরকারি হাসপাতালেও হোমিওপ্যাথিক ইউনিট রয়েছে।
🏥 আর বাংলাদেশ ত আছেই
WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা হয় এবং প্রায় ৫০টিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।

তাই যারা ভাবেন হোমিওপ্যাথি বুঝি গ্রাম্য চিকিৎসা, তারা অন্ধকারে আছেন। উন্নত বিশ্বের বহু চিকিৎসক আজ এই পথ্যকে evidence-based complementary medicine হিসেবে গ্রহণ করছেন। পার্থক্য শুধু তারা নিয়ম মেনে করে, আমরা অনেকসময় সেটা না বুঝেই চলি।

Post

14/04/2026
14/11/2025

💥💥লিভারের সমস্যা?!?💥💥
এক্সোফাইটিক হেপাটিক হাইপারপ্লাসিয়া" (Exophytic Hepatic Hyperplasia) হলো যকৃতের/লিভারের একটি রোগ, যা কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে ঘটে, যেখানে একটি অস্বাভাবিক বৃদ্ধি যকৃতের বাইরের দিকে বিকশিত হয়। এটি একটি ক্যান্সার নয় এমন অবস্থা, যা মাইক্রোস্কোপিক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়।

কমেন্টে রুগীর রিপোর্ট রয়েছে। রুগীর ছেলে ভিডিও টি পাঠিয়েছেন যেটা আমার কথার সাথে সংযুক্ত করলাম।

09/11/2025

🧨🧨💥🧨💥প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন চিকিৎসায় হোমিওপ্যাথী--পার্ট ২💥💥🧨🧨

💥💥🧨প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন🧨💥💥খুবই কমন একটা সমস্যা। প্রায় প্রতিদিন এই সমস্যার রুগী চেম্বারে আসেই। আ...
06/11/2025

💥💥🧨প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেক্টাইল ডিসফাংশন🧨💥💥

খুবই কমন একটা সমস্যা। প্রায় প্রতিদিন এই সমস্যার রুগী চেম্বারে আসেই। আমার ধারনা প্রত্যেকটা হোমিও ডাক্তারের একই অবস্থা।
এই সমস্যার চোখ ধাঁধানো বিজ্ঞাপনেরও অভাব নেই। আমার মতে সিলেক্টিভ একটা ঔষধেই এর বেশ ভাল উন্নতি সম্ভব। একেবারে কিওর সম্ভব না কারন এই চাহিদাটা আপেক্ষিক (কারও চাহিদা/ এক্সপেক্টেশন একেক রকম)।

কয়েকটা কেস আমি শেয়ার করব যেগুলো সিঙ্গেল মেডিসিন দিয়ে ৮০% উন্নতি হয়েছে।

কেস ০০১

রোগীর মাস্টারবেশনের অভ্যেস ছিল। বিয়ে হয়েছে এক মাস হল, একত্রে ছিলেন সাত দিন, চাকরির কারনে চলে এসেছেন।
আমি জিজ্ঞেস করলাম এই এক সপ্তাহ সামলালেন কিভাবে।
রোগী-- একবার গিয়েছিলাম! দেখলাম ঠিক মত রেডি হচ্ছে না আবার তাড়াতাড়ি নিঃশেষ হয়ে গেল। এরপর যে কয়দিন ছিলাম আর যাই নি।
আমি-- আপনার ওয়াইফ মেনে নিল?
রোগী-- আরে আমি বিভিন্ন বাহানা দাঁড় করতাম, ঝগড়া বাধিয়ে দিতাম।
আমি-- এগুলো করে লাভ হল কি?
রোগী-- বউকে এগুলো বুঝতে দেয়া যাবে?! আমার অবস্থান টা কোথায় দাঁড়াবে! পরে বউকে চালাব কি ভাবে!

আরও অনেক গল্প করেছিলাম, সে ভুল করেছে ( মাস্টারবেশন), তার জন্য খুবই অনুতপ্ত এসব বার বার বলছিল। তো এই সমস্যার জন্য মূল চিন্তাটা আপনাদেরকে জানালাম।

রুব্রিক নিলাম--
আরও রুব্রিক নেয়া যেত, যেহেতু এই কটিতেই মেডিসিন চলে এসেছে তাই আর কন্টন্টটা বড় করলাম না।
Lycopodium 1M তার জন্য খুবই ভাল ঔষধ ছিল। এখন প্লাসিবো চলছে।

02/11/2025

💥😇হোমিওপ্যাথি ফার্স্ট এইড ঔষধ ঘরে রাখুন💥😇

💥💥ফাস্ট এইড হোক হোমিওপ্যাথী👨‍⚕️👨‍⚕️💥😇ঘরে বা বাহিরে যে কোন সময় আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ আঘাত পাওয়া, রান্নার কা...
28/10/2025

💥💥ফাস্ট এইড হোক হোমিওপ্যাথী👨‍⚕️👨‍⚕️💥😇

ঘরে বা বাহিরে যে কোন সময় আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ আঘাত পাওয়া, রান্নার কাজ করতে গিয়ে হাত কাটা বা অল্প পুড়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে হোমিও কিছু চমৎকার দ্রুত ও কার্যকরী ঔষধ রয়েছে। এগুলো হাতের কাছে রাখবেন। দ্বায়িত্ব নিয়ে বলছি এগুলোর রেজাল্ট আপনাকে অবাক করে দিবে। আপনিও হোমিওপ্যাথির ফ্যান হয়ে যাবেন।
💥 ক্যালেন্ডুলা মাদার = কেটে গেলে এই ঔষধ ব্যবহার করতে পারেন। দু-তিন ফোঁটা সরাসরি অথবা অল্প পরিষ্কার পানিতে মিশিয়ে ব্যবহার করুন। এটি খুবই কার্যকরী এন্টিসেপটিক এবং দ্রুত আরোগ্যকারী, ব্যাথানাশকও। যেহেতু সব কিছু এক ঔষধেই পাচ্ছেন তাহলে কেন এটি ঘরে রাখবেন না।
💥ক্যান্থারিস মাদার- অল্প পুড়ে গেলে প্রাথমিক অবস্থায় এই ঔষধ যেকোন ভাবে পোড়া স্থানে ব্যবহার করুন। আরামটা তৎক্ষনাৎ টের পাবেন।
💥 আর্নিকা মাদার= আঘাত পেয়েছেন, থেৎলে গেছে, কিন্তু ভেংগে যাওয়ার লক্ষ্মণ নেই, প্রথমে এই ঔষধ খেয়ে তারপর investigation করুন এবং সেই মোতাবেক চিকিৎসা করুন।
বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ নিন। এই পোস্ট হোমিওপ্যাথি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য।

Address

Desh Bazar, Rowshon Shorok
Gazipur
1702

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

01717709594

Alerts

Be the first to know and let us send you an email when Classical Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Classical Homeopathy:

Share

Category