Assunnah Ruqyah service

Assunnah Ruqyah service বদনজর, জিনের সমস্যা, জাদু, শারীরিক ও মা?

10/04/2026

সূরা কাহফ ও জ্বিন-শয়তান
সূরা কাহফ এমন একটি মহান সূরা, যা খারাপ জ্বিনদের প্রভু দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম—এটি হাদীস দ্বারা প্রমাণিত। যে সূরা দাজ্জালের মতো বড় ফিতনার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, তা জ্বিন-শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেও সহায়ক।

এই সূরার মাধ্যমে রুকইয়াহ অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে যারা ইয়াহুদি শয়তান বা মুশরিক শয়তানের দ্বারা প্রভাবিত, তাদের জন্য এটি উপকারী হতে পারে।
রুকইয়াহর নিয়ম:

আপনার সামনে কুরআনের একটি মুসহাফ রাখুন এবং ২ লিটার পানি নিন। এরপর এভাবে নিয়ত করুন:
“হে আল্লাহ! আমার ভেতরে থাকা আইন, হাসাদ ও যাদুর খাদেম শয়তানকে সূরা কাহফের মাধ্যমে ধ্বংস করে দিন। এবং আমাকে জ্বিন ও যাদু থেকে সেইভাবে নিরাপত্তা দিন, যেভাবে আপনি গুহাবাসীদের ৩০৯ বছর নিরাপত্তা দিয়েছিলেন।”

এরপর স্বশব্দে সূরা কাহফ তিলাওয়াত করুন। প্রতিটি পৃষ্ঠা পড়ার পর পানির মধ্যে হালকা ফুঁ দিন ।

এই পানি এক সপ্তাহ নিজে পান করুন এবং পরিবার-পরিজনকেও পান করান। ইন শা আল্লাহ, এতে উপকার পাওয়া যাবে।

কপি পোস্ট

08/04/2026

প্রতিদিন কিছু কিছু দান-সদকা করুন। এটাকে অভ্যাস করে নিন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর যে সময়গুলো আমরা উপভোগ করতে পারি, তার একটি হলো দান-সদকার এই মুহূর্ত।

আগামীকাল
ফজরের ওয়াক্ত শুরু ০৪:২৬ ; সূর্যোদয় ০৫:৪৩

05/04/2026

নিচে তাদমীরুল হুসুন (حصون ধ্বংস করার) শক্তিশালী আয়াত ও দোয়াগুলো দেওয়া হলো:

১. حصن বা দুর্গ ধ্বংসের বিশেষ আয়াতসমূহ
সুরা হাশর (আয়াত ২১): এই আয়াতে পাহাড় চূর্ণ হওয়ার কথা বলা হয়েছে, যা শরীরের ভেতর জিনের শক্ত ঘাঁটি ভাঙতে অত্যন্ত কার্যকর।

لَوْ أَنزَلْنَا هَٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ
(উচ্চারণ: লাও আনযালনা হাযাল কুরআনা 'আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসদ্দি'আম মিন খাশিইয়াতিল্লাহ...)

সুরা নহল (আয়াত ২৬): ভিত্তি উপড়ে ফেলার আয়াত।

فَأَتَى اللَّهُ بُنْيَانَهُم مِّنَ الْقُوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِن فَوْقِهِمْ
(উচ্চারণ: ফা-আতাকাল্লাহু বুনইয়ানাহুম মিনাল কাওয়াইদি ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম)

সুরা আম্বিয়া (আয়াত ১৮): মিথ্যাকে চূর্ণ করার আয়াত।

بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ
(উচ্চারণ: বাল নাকযিফু বিল হাক্বি 'আলাল বাতিলে ফায়াদমাগুহু ফা-ইযা হুওয়া যাহিক্ব)

সুরা ফোরকান (আয়াত ২৩): ধূলিসাৎ করার আয়াত।

وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا
(উচ্চারণ: ওয়া ক্বাদিমনাহ ইলা মা আমিলূ মিন আমালিন ফাজাআলনাহু হাবা-আম মানসূরা)

২. শক্তিশালী আরবি দোয়া (তাদমীরুল হুসুন)
আরব রাকিরা রুকইয়াহ করার সময় এই শব্দগুলো ব্যবহার করে থাকেন:

اللَّهُمَّ دَمِّرْ حُصُونَهُمْ وَحِصْنَهُمْ الْعَظِيمَ
(আল্লাহুম্মা দাম্মির হুসুনাহুম ওয়া হিসনাহুমুল আযীম)
অর্থ: হে আল্লাহ! আপনি তাদের (জিনের) সকল দুর্গ এবং তাদের বিশাল শক্তিশালী ঘাঁটি ধ্বংস করে দিন।

اللَّهُمَّ احْرِقْ كُلَّ حِصْنٍ تَحَصَّنُوا فِيهِ
(আল্লাহুম্মা আহরিক্ব কুল্লা হিসনিন তাহাসসানু ফীহি)
অর্থ: হে আল্লাহ! তারা যে দুর্গের ভেতর আশ্রয় নিয়ে সুরক্ষিত আছে, তা পুড়িয়ে ছারখার করে দিন।

اللَّهُمَّ نَسِفاً لِحُصُونِهِمْ كَنَسْفِ الْجِبَالِ
(আল্লাহুম্মা নাসফান লিহুসনিহিম কানাসফিল জিবাল)
অর্থ: হে আল্লাহ! পাহাড় যেভাবে ধূলিসাৎ হয়, তাদের দুর্গগুলোকেও সেভাবে ধূলিসাৎ করে দিন।

৩. আমল করার নিয়ম
১. এক বালতি পানিতে এই আয়াত ও দোয়াগুলো ৭ বার করে পড়ে দম (ফুঁ) করুন।
২. সেই পানি দিয়ে গোসল করুন এবং ঘরের কোণে ছিটিয়ে দিন।
৩. যদি শরীরে কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা বা ভারী অনুভব হয়, সেখানে হাত রেখে এই দোয়াগুলো পড়তে পড়তে মালিশ করুন।
৪. সূরা বাকারার আয়াতগুলো বিশেষ করে আয়াতুল কুরসি বারবার পাঠ করুন, কারণ এটি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল।

মনে রাখবেন: সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। পূর্ণ বিশ্বাসের সাথে আমল করলে ইনশাআল্লাহ যে কোনো অশুভ শক্তি বা জিনের তৈরি দুর্গ ভেঙে পড়বে।

04/04/2026

আপনি দীর্ঘদিন অসুস্থ, দুর্বল ও ক্লান্ত লাগে নিয়মিত, মানসিকভাবে অশান্তি, রাগ বেশি, যাদু বদনজরের কমবেশি অন্যান্য লক্ষনগুলোও আছে।

কিন্তু রুকইয়াহ ডায়গ্নোসিস বা সরাসরি প্রথম রুকইয়াহতে কোনো রিয়েকশন হয়নি।

এর মানে এই না যে, আপনি সুস্থ।

এর মানে হচ্ছে, আপনার যাদু বদনজরের সমস্যা এভারেজের চেয়ে বেশি শক্তিশালী।

রিয়েকশন হয়নি তাই সুস্থ মনে না করে —বড় ক্ষতি/ রোগ হওয়ার পূর্বেই আপনার নিজের রুকইয়াহর ব্যাপারে আরো সিরিয়াস হওয়া উচিত।

আপনার রিয়েকশন না হওয়াটাও শয়তানের সফল চালগুলোর একটি যার কারণে আপনি নিজেকে সুস্থ মনে করছেন।
কপি পোস্ট।

03/04/2026

رب اني لما انزلت الي من خير فقير
উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বির।
“Rabbi inni lima anzalta ilayya min khairin faqir”

প্রতিদিন, যখনই সুযোগ পান, এটি পাঠ করুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী দোয়া। এই বিশ্বাস নিয়ে এটি পাঠ করুন যে, আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারেন, কারণ তিনি তা পারেন। একমাত্র তিনিই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন এবং এই জীবনে ও পরকালে আপনার প্রয়োজনীয় সবকিছু জোগান দিতে পারেন। আপনার সমস্ত হৃদয় দিয়ে এটি পাঠ করুন এবং তাঁর উপর ভরসা রাখুন।

দরুদ পড়েছেন তো⁉️দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা না...
02/04/2026

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩

02/04/2026

সুস্থতার পথে: রুকইয়াহ ও চিকিৎসা ব্যবস্থা
রুকইয়াহ করে সামান্যতম উপকারও পায়নি—এমন মানুষ পৃথিবীতে হয়তো খুব কমই আছে। আমরা দেখি, জটিল কোনো শারীরিক বা মানসিক সমস্যায় মানুষ বছরের পর বছর ডাক্তারের শরণাপন্ন হয়, প্রতি মাসে চেকআপ আর আজীবন ওষুধ সেবন অনেকের জন্য নিয়তি হয়ে দাঁড়ায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হলেও দীর্ঘস্থায়ী সুস্থতার নজির সেখানে অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ।

অন্যদিকে, আল্লাহর কালামের বরকতে রুকইয়াহ বা শরয়ী ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ এমনভাবে সুস্থ হয়ে ওঠে, যা অনেক সময় বিস্ময়কর। এমন অনেক উদাহরণ আছে যেখানে:

দীর্ঘদিনের জটিল সমস্যা থেকে মানুষ স্থায়ী মুক্তি পেয়েছে।

আজীবন ওষুধ সেবনের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে।

মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তির মাধ্যমে পূর্ণাঙ্গ আরোগ্য লাভ করেছে।

পরিশেষে, চিকিৎসা নেওয়া সুন্নত, তবে আরোগ্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাঁর কালামের ওপর বিশ্বাস রেখে রুকইয়াহর মাধ্যমে চেষ্টা করলে কখনো কখনো অভাবনীয় ও স্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব।

সারকথা: "ওষুধ হয়তো রোগ উপশম করে, কিন্তু অন্তরের বিশ্বাস আর রুকইয়াহর বরকত অনেক সময় মানুষকে আমৃত্যু সুস্থতার নেয়ামত এনে দেয়।"

31/03/2026

শিক্ষার্থী ভাইদের প্রতি!
মেধা ও স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য আমলগুলো
করে দেখুন-ইনশাআল্লাহ,সুফল পাবেন।

১. কোরআনের আয়াতসমূহ—
সূরা আল-ইনশিরাহ,
(মনের জড়তা ও অস্থিরতা দূর করে)
আলম নাশরাহ লাকা সদরাক…
পূর্ণ সূরাটি ১ বার বা ৩ বার পড়ুন।

২-সূরা ত্ব-হা আয়াত ২৫–২৮

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ۝
وَيَسِّرْ لِي أَمْرِي ۝
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ۝
يَفْقَهُوا قَوْلِي ۝

৩ বার পড়ুন।

৩. হাদিস থেকে দোয়া—(তিরমিজি,ইবনে মাজা হাকিম)
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا

অর্থ:
হে আল্লাহ! আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন,
আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দিন,
এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।

৩ বা ৭ বার পড়ুন।

৪. বিশেষ যিকির (মেধা ও হৃদয়ের প্রশান্তির জন্য)
يَا فَتَّاحُ، يَا عَلِيمُ
৩৩ বার।

ফজরের পর বা পড়াশোনার আগে পড়া উত্তম।
চাইলে পানিতে ফুঁ দিয়ে পান করতে পারেন ইনশাআল্লাহ।
হারাম কাজ ও গুনাহ থেকে বেঁচে থাকুন।
আমলগুলো নিয়মিত করুন আল্লাহর ইচ্ছায় মেধাশক্তি বৃদ্ধি পেতে থাকবে, ইনশাআল্লাহ

(হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি
রহ:,মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সহ
আকাবের হযরাত উপরুক্ত আমলগুলো বর্ননা করে থাকেন,আমার জানা মতে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন)
আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন।
হে আল্লাহ! আমাদের মেধা শক্তি বাড়িয়ে দাও।

29/03/2026

কীসের জন্য কোন সূরা

১. সূরা হজ্ব পড়লে বিয়ে সহজ হয়।
২. সূরা আম্বিয়া পড়লে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হবে।
৩. সূরা মারইয়াম পড়লে গর্ভধারণ সহজ হবে।
৪. সূরা ইনশিক্বাক পড়লে ডেলিভারি সহজ হয়।
৫. নিউবর্ন বাচ্চাকে ঘুম পাড়াতে সূরা গাশিয়াহ পড়ে শুনাবেন।

লিখা: আম্মারুল হক হাফি.
Assunnah Ruqyah service

এক তওবাকারী জাদুকর বর্ণনা করেন, "তওবা করার আগে আমি মানুষের ওপর জাদুটোনা করার জন্য জিন পাঠাতাম। আমি দেখতাম সব মানুষ একরকম...
25/03/2026

এক তওবাকারী জাদুকর বর্ণনা করেন, "তওবা করার আগে আমি মানুষের ওপর জাদুটোনা করার জন্য জিন পাঠাতাম। আমি দেখতাম সব মানুষ একরকম নয়। কিছু মানুষ খুব সহজেই জাদুর শিকার হতো।

আবার কিছু মানুষের ক্ষেত্রে জিনেরা ফিরে এসে বলত, ‘আমরা তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না।’

কেউ বলত, ‘তাকে দূর থেকে দেখেছিলাম কিন্তু কাছে যেতেই সে হারিয়ে গেল।’

আবার এমন লোকও ছিল যাদের ব্যাপারে জিনেরা বলত, ‘আমরা তাকে খুঁজেই পাইনি!’

আমি তখন সাধারণ জিনের বদলে শক্তিশালী ‘মারাদা’ (এক প্রকার শক্তিশালী জিন) পাঠাতাম। তারাও ব্যর্থ হয়ে ফিরে আসত।

এরপর আমি পাঠাতাম জিনের মধ্যে সবচেয়ে ভয়ংকর ও শক্তিশালী ‘ইফরিত’-দের। তারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম চষে ফিরে এসে বলত, ‘আমরা তাকে কোথাও খুঁজে পাইনি।’

আমি অবাক হয়ে বলতাম, সে তো তার বাড়িতেই আছে, তবে কেন খুঁজে পেলে না? তারা বলত, ‘আমরা সেখানে গিয়েছি, কিন্তু তাকে দেখার কোনো উপায়ই ছিল না।’

তওবা করার পর আমি বুঝতে পারলাম, মানুষের ঈমান এবং আমলের ওপর ভিত্তি করে তাদের চারপাশে এক প্রকার ‘নূরানি হিজাব’ বা অদৃশ্য ঢাল তৈরি হয়।

যারা ইবাদতে অলস, তারা সহজেই জাদুর শিকার হয়। যারা মাঝেমধ্যে ইবাদত করে, তাদের আওয়াজ শোনা যায় কিন্তু অবস্থান অস্পষ্ট থাকে।

আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ এবং সকাল-সন্ধ্যার মাসনুন আমলে অটুট থাকে, তারা জিনের চোখে অদৃশ্য হয়ে যায়, এমনকি জিনেরা তাদের পাশ দিয়ে গেলেও খুঁজে পায় না।"

কুরআনের ঘোষণা: "যখন তুমি কুরআন পাঠ করো, তখন আমি তোমার ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে একটি লুকানো হিজাব (অদৃশ্য পর্দা) টেনে দিই।" (সূরা আল-ইসরা: ৪৫)

সকাল-সন্ধ্যার মাসনুন দোয়া এবং জিকির একজন মুমিনের চারপাশে এমন এক দেয়াল তৈরি করে, যা ভেদ করার ক্ষমতা কোনো জিন বা শয়তানের নেই। কুরআন তিলাওয়াত মুমিনকে শয়তানি নজর থেকে আড়াল করে দেয়।

জিন ও শয়তান গায়েব জানে না এবং আল্লাহর সুরক্ষায় থাকা বান্দার কোনো ক্ষতি করার ক্ষমতা তাদের নেই।

© সালমান ফারসি

23/03/2026

দ্বীনি দাওয়াতের পথে আমাদের পথচলা
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,

শুকরিয়া জানাই মহান আল্লাহর, যিনি আমাদের এই সুন্দর দ্বীনি বন্ধনে আবদ্ধ করেছেন। যারা এই পেজের সাথে যুক্ত আছেন এবং নিয়মিত আমাদের সাথে থাকছেন, আপনাদের জন্য অন্তরের গভীর থেকে দোয়া— জাজাকুমুল্লাহ খাইরান।

এই প্ল্যাটফর্মটি আমাদের কাছে কেবল একটি পেজ নয়, বরং এটি একটি ছোট আমানত। আমরা এখানে শরীয়ত বিরোধী কোনো কথা বলা বা শেয়ার করা থেকে বিরত থাকি, ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটাই— সহীহ জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং একে অপরের কল্যাণে এগিয়ে আসা।

আপনারা কি আমাদের সাথে একটু হাঁটবেন?
হয়তো আপনার একটি লাইক, একটি ছোট্ট কমেন্ট কিংবা একটি শেয়ার হতে পারে অন্য কোনো ভাইয়ের বা বোনের জন্য হেদায়েতের অছিলা। এই ছোট প্রচেষ্টায় আল্লাহ যদি কারো জীবন বদলে দেন, তবে কিয়ামতের দিন এটিই হতে পারে আপনার এবং আমাদের জন্য উত্তম প্রতিদান ও মুক্তির উছিলা।

তাই আমাদের সাথেই থাকুন। প্রতিটি লেখায় হয়তো আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কোনো উপলব্ধিতে আপনার হৃদয় সিক্ত হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সবার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন। আমীন।

11/03/2026

সরাসরি রুকইয়ার জন্য যোগাযোগ করুন
আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে বা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 01400262945
"সুস্থতা আল্লাহর নেয়ামত, আর রুকইয়া হলো সুন্নাহসম্মত চিকিৎসা।"

Address

Habiganj Sadar

Telephone

+8801400262945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Assunnah Ruqyah service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share