Dr. Marium Zaman Endocrinologist

Dr. Marium Zaman Endocrinologist MBBS, BCS
MD (Endocrinology & Metabolism)
M.A.C.E.

(America)
Advanced Trained In Endocrinology (Mayo Clinic, U.S.A. & Singapore)
ডায়াবেটিস, থাইরয়েড, স্হূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ
📍চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল।
🔰 শনিবার - বৃহ:স্পতিবার

বৈশাখ আসুক ঝড় হয়ে—যা মুছে দেয়, যা গড়ে তোলে।--শুভ নববর্ষ
14/04/2026

বৈশাখ আসুক ঝড় হয়ে—যা মুছে দেয়, যা গড়ে তোলে।
--শুভ নববর্ষ

আজকে মনটা খারাপ!!! একটা রিপোর্ট!!!এর আগে আমার বরিশালে সবচেয়ে ছোট ডায়াবেটিক রোগী ছিল ১০ বছরের বাচ্চা।আজকের বাচ্চাটার বয়স ...
13/04/2026

আজকে মনটা খারাপ!!!

একটা রিপোর্ট!!!
এর আগে আমার বরিশালে সবচেয়ে ছোট ডায়াবেটিক রোগী ছিল ১০ বছরের বাচ্চা।

আজকের বাচ্চাটার বয়স মাত্র ৭ বছর!!!

আমি ভাষা হারিয়ে ফেলেছি, এতটুকু একটা বাচ্চা।
২ বার টেষ্ট করিয়েছি।
আল্লাহ হেফাজত করুন।

প্রতিদিন ছবি তোলা হয়না কিন্তু প্রতিদিন মানুষের সমস্যার কথা শোনা হয়, চিকিৎসা দেয়া হয়।
আজকে সত্যি মন খারাপ।

শুকরিয়া মহান আল্লাহর কাছে যিনি মানুষের উপকার করার জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন।

ভাত নাকি রুটি? ডায়াবেটিস রোগীর জন্য কোনটি সঠিক! ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি আমি ভাত খাবো নাকি রুট...
12/04/2026

ভাত নাকি রুটি? ডায়াবেটিস রোগীর জন্য কোনটি সঠিক!

ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি আমি ভাত খাবো নাকি রুটি? অনেকেই মনে করেন ভাত মানেই ক্ষতিকর, আর রুটি মানেই নিরাপদ। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অযথা প্রিয় খাবার বাদ দেন, আবার কেউ কেউ ভুল ভেবে বেশি খেয়ে ফেলেন। আসলে কোনটা ভালো বা খারাপ তা নির্ভর করে কীভাবে, কতটা এবং কী ধরনের ভাত বা রুটি খাচ্ছেন তার উপর।

সাদা ভাতের GI তুলনামূলক বেশি যা দ্রুত রক্তে শর্করা বাড়ায়। আটার রুটির GI কম যা ধীরে শর্করা বাড়ায়। তাই সাধারণভাবে রুটি কিছুটা ভালো অপশন ধরা হয়। সাদা ভাতে ফাইবার কম,
আটার রুটিতে ফাইবার বেশি যা হজম ধীর করে, শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ভাত সহজে বেশি খাওয়া হয়ে যায়। রুটি তুলনামূলক কম খাওয়া হয় ফলে ক্যালরি নিয়ন্ত্রণে থাকে। তাহলে ভাত কি একেবারেই খাওয়া যাবে না? আপনি ভাত খেতে পারবেন, তবে কিছু নিয়ম মানতে হবে। সাদা ভাতের বদলে লাল চাল/ব্রাউন রাইস বেছে নিন। একবারে বেশি না খেয়ে পরিমাণ কমান। ভাতের সাথে সবজি ও প্রোটিন (ডাল, মাছ, মুরগি) রাখুন। খালি পেটে ভাত না খেয়ে ব্যালান্সড মিল হিসেবে খান।

ডায়াবেটিস রোগীর জন্য বেস্ট কী ভাত না রুটি? এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো Balanced Diet যেমন অল্প পরিমাণ ভাত + ১-২টা রুটি (মিশ্র ডায়েট), বেশি সবজি, পর্যাপ্ত প্রোটিন, নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস ( ঢাকা)
বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. ( এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল,
এম. এ. সি. ই (আমেরিকা)
হরমোন ও ডায়াবেটিস বিষয়ে সার্টিফাইড উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত ( মায়ো ক্লিনিক, সিঙ্গাপুর এবং আমেরিকা)
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা - রাত ৮ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

12/04/2026

চেম্বারে কিছু ইমার্জেন্সি রোগী আসে যাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া এবং অবজারভেসনে রাখা প্রয়োজন।

বরিশালে কোথায় মেডিসিনের রোগী ভর্তি দেয়া যায়?আমি কনসাল্ট করে আসব।

12/04/2026

এই রোগীর থাইরয়েড অপারেসন হয়েছে ৩ বছর আগে। গতকাল আসলেন এরকম হাত বাঁকা হয়ে যাচ্ছে।
Acute Hypocalcemic tetany Typical Features.

Chvostek's sign - Parotid gland এর সামনে ট্যাপ করলে Click করে।

চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব।

12/04/2026

এই রোগীর থাইরয়েড অপারেসন হয়েছে ৩ বছর আগে। গতকাল আসলেন এরকম হাত বাঁকা হয়ে যাচ্ছে।
Acute Hypocalcemic tetany Typical Features.

Trousseaus sign- হাত বাঁকা হয়ে যায়।

চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব।

11/04/2026

ধন্যবাদ Hello Barishal

এটা কিসের যন্ত্র ??  কেন ব্যবহার করা হয় ??  Any Idea???  🤔🤔🤫🤫 ছবিতে ক্লু আছে
11/04/2026

এটা কিসের যন্ত্র ??
কেন ব্যবহার করা হয় ??
Any Idea??? 🤔🤔

🤫🤫 ছবিতে ক্লু আছে

অনেকেই মনে করেন কম খাবো, দ্রুত ওজন কমবে। তাই কেউ কেউ দিনের পর দিন না খেয়ে থাকা, মিল স্কিপ করা বা খুব কম ক্যালোরির ডায়েট ...
11/04/2026

অনেকেই মনে করেন কম খাবো, দ্রুত ওজন কমবে। তাই কেউ কেউ দিনের পর দিন না খেয়ে থাকা, মিল স্কিপ করা বা খুব কম ক্যালোরির ডায়েট ফলো করেন। শুরুতে হয়তো ওজন কিছুটা কমেও, কিন্তু কিছুদিন পর শরীর যেন উল্টো আচরণ করতে শুরু করে ওজন আটকে যায়, দুর্বলতা বাড়ে, মুড খারাপ হয়, এমনকি হরমোনের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। আসলে শরীরকে না খাইয়ে রাখা কোনো স্মার্ট শর্টকাট নয়, বরং এটি শরীরের ভেতরের জটিল হরমোন সিস্টেমকে ব্যাহত করে দেয়।

না খেয়ে থাকলে যেভাবে হরমোন নষ্ট হয়ঃ-

✔️ দীর্ঘসময় না খেলে শরীর ধরে নেয় খাবারের সংকট চলছে। তখন শরীর এনার্জি সেভিং মোড-এ চলে যায়, অর্থাৎ ক্যালোরি কম খরচ করে। ফলে ওজন কমার গতি ধীর হয়ে যায়, অনেক ক্ষেত্রে থেমেও যায়।

✔️ থাইরয়েড হরমোন (বিশেষ করে T3) শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। না খেয়ে থাকলে এই হরমোনের মাত্রা কমে যায়, যার ফলে ক্লান্তি, ঠান্ডা লাগা, চুল পড়া এসব সমস্যা দেখা দেয়।

✔️ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীর স্ট্রেসে পড়ে এবং কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে পেটের মেদ বাড়ে, ঘুমের সমস্যা হয়, মুড সুইং ও এংজাইটি বাড়ে।

✔️ অনিয়মিত খাওয়ার কারণে ইনসুলিন হরমোনের কাজ ব্যাহত হয়। এতে ব্লাড সুগার ওঠানামা করে এবং ভবিষ্যতে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে।

✔️ দীর্ঘদিন না খেয়ে থাকলে ইস্ট্রোজেন হরমোন কমে যায়। ফলে পিরিয়ড অনিয়মিত বা বন্ধ হয়ে যেতে পারে, ভবিষ্যতে ফার্টিলিটি সমস্যা হতে পারে।

✔️ শরীর প্রয়োজনীয় শক্তি না পেলে ফ্যাটের পাশাপাশি মাংসপেশিও ভাঙতে শুরু করে। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং লং-টার্মে ওজন নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যায়।

ডা. মরিয়ম জামান
এম.বি.বি.এস ( ঢাকা)
বি. সি. এস. (স্বাস্থ্য)
এম. ডি. ( এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল,
এম. এ. সি. ই (আমেরিকা)
হরমোন ও ডায়াবেটিস বিষয়ে সার্টিফাইড উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত ( মায়ো ক্লিনিক, সিঙ্গাপুর এবং আমেরিকা)
ডায়াবেটিস,থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ।

📍চেম্বারঃ Popular Diagnostic Centre Ltd. Barishal.
⏰ সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা - রাত ৮ টা।
☎️📞সিরিয়ালের জন্যঃ ০৯৬৬৬৭৮৭৮১৯, ০১৩৫০০৩২৪২০

স্থূলতা বর্তমানে একটা রোগ। এর সঠিক চিকিৎসা না হলে বিভিন্ন রকম জটিলতা হতে পারে যেমন - ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, হার্...
11/04/2026

স্থূলতা বর্তমানে একটা রোগ।
এর সঠিক চিকিৎসা না হলে বিভিন্ন রকম জটিলতা হতে পারে যেমন - ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, হার্টে সমস্যা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি, ঘুমের মাঝে শ্বাসকষ্ট বা নাক ডাকা ( Obstructive sleepp apnoea), পিসিওএস এমনকি বন্ধ্যাত্ব।

Tirzepatide বর্তমানে ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকর একটা চিকিৎসা।
ওজন কমানো ছাড়াও এর বিভিন্ন রকম উপকারিতা আছে /health benefits of tirzepatide besides weight loss bangla:

প্রধান সুবিধাগুলো দেওয়া হলো:

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এটি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। এটি খাবারের পর ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে।

২. হৃদরোগের ঝুঁকি হ্রাস: ওজন কমানোর পাশাপাশি, এটি হার্ট বা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

৩. কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে, যা সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

৪. দীর্ঘক্ষণ পেট ভরা রাখা: এটি পেট খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়, যার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয় এবং ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে।

৫. লিভারে চর্বি বা Fatty Liver Disease কে স্বাভাবিক করতে সাহায্য করে।

৬. PCOS : মাসিক নিয়মিত করা, ইনসুলিন রেজিসট্যান্স কমানো এবং বন্ধ্যাত্বের চিকিৎসায় সাহায্য করে।

৭. জয়েন্ট ব্যথা কমাতে সাহায্য করে

৮. জীবন যাত্রার মানের উন্নয়ন: ওজন হ্রাস এবং মেটাবলিক স্বাস্থ্যের উন্নতির ফলে রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ে।

বিশেষ সতর্কীকরণ: টিরজেপাটাইড একটি প্রেসক্রিপশন-ভিত্তিক ইনজেকশন, যা সাধারণত পেটের চর্বির নিচে (সাবকুটেনিয়াস) দেওয়া হয়। এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

শুভরাত্রি!!!দিনশেষে আমার প্রাপ্তি একটাই- আমার রোগীদের সুস্থতা, সন্তুষ্টি।আজকে দুই জন রোগী আসলেন গোপালগঞ্জ, মাদারীপুর থেক...
10/04/2026

শুভরাত্রি!!!
দিনশেষে আমার প্রাপ্তি একটাই-
আমার রোগীদের সুস্থতা, সন্তুষ্টি।

আজকে দুই জন রোগী আসলেন গোপালগঞ্জ, মাদারীপুর থেকে।
ঢাকার কাছাকাছি হয়েও রোগীদের বরিশালমুখী হওয়ার জন্য আমি কৃতজ্ঞ।
আলহামদুলিল্লাহ।

আমার রোগীর মিষ্টির দোকান, সুস্থ হয়ে নিজের হাতে বানানো দই নিয়ে আসছেন। আমি কৃতজ্ঞ 🙏 মানুষের ভালোবাসা পাওয়া সৃষ্টিকর্তার শ্...
09/04/2026

আমার রোগীর মিষ্টির দোকান, সুস্থ হয়ে নিজের হাতে বানানো দই নিয়ে আসছেন।

আমি কৃতজ্ঞ 🙏

মানুষের ভালোবাসা পাওয়া সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার।
আলহামদুলিল্লাহ।

Address

Hat Mokamia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marium Zaman Endocrinologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category