Let Social Anxiety Disorder Go.

Let Social Anxiety Disorder Go. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Let Social Anxiety Disorder Go., Mental Health Service, Naogaon Sadar, Naogaon, Hat Naogaon.

ডা. মনজুরে খোদা
এমবিবিএস - রাজশাহী মেডিক্যাল কলেজ।

MASTER In Social Anxiety Disorder
Including STAMMERING & PUBLIC SPEAKING.

আমার
৪৫ বছর তোতলানো
তথা সামাজিক দুশ্চিন্তা থেকে
ফিরে এসে আমার প্যাশন ও দায়িত্ব হল
সামাজিক ভীতিগ্রস্তদের মুক্তির পথ দেখানো।

20/01/2026

একটু বিশ্লেষণ -- ভয় 🤔

ভয়
হল অহঙ্কারের ছায়া --
আপনি কিছু করতে গেলেই কম্পিত হন যে
এই বুঝি আমার সম্মান চলে গেল - বিলীন হয়ে গেলাম।

অথচ
এই অহঙ্কার বিষয়টিই
মিথ্যা - একে আমরা সত্য ভেবে
নিয়ছি যে এই অহঙ্কারই আমি। [ False Self ]

20/11/2025

আজ
২টা টিপস দিব - শুধু মেনে
চলবেন - কোন প্রশ্ন করবেন না। 🤔

১। যখনই
সময় পাবেন বা একা
একা থাকবেন নিজের শ্বাস প্রশ্বাস
চলাচল দেখবেন - শুধু সাক্ষী হিসেবে দেখবেন।
ভাবতে পারেন স্বপ্নের মধ্যে দেখছেন - একই ছন্দের সাথে।

২। যখন
কাজ করবেন - এক
সাথে একটি মাত্র কাজই করবেন।
যেমন - যখন চা খাবেন তখন শুধুই চা খাবেন
পৃথিবীর সব কাজ বাদ।ঐ কাজের বিস্তারিত খেয়াল করবেন।

এই
দুইটি ফলো করলে
অজস্র অযাচিত চিন্তা স্রোত কমে আসবে।

এইভাবে
৭ দিন করবেন - ভাল লাগলে
আরো ৭ দিন করে করে বাড়াতে থাকবেন। ৪০ দিন পর্যন্ত।

আরো ভাল লাগলে করতেই থাকবেন।

05/11/2025

নারী
সৃষ্টিগতভাবেই সৃজনশীল,
রহস্যময়ী এবং সুগ্রাহী। পক্ষান্তরে পুরুষ
আক্রমণাত্মক এবং দেখায় বেশী কিন্তু গভীরতা কম। 🤔

যেমন - নারীর সন্তান জন্মদান এক অনবদ্য সৃজনশীলতা।

03/11/2025

যে
মনকে দিয়ে জোর
করে কিছু করাতে চায় - মনকে থামাতে
চায় - চেষ্টা করে মনকে শান্ত করতে সে সত্য শান্তি পায় না।

তাহলে কিভাবে কি হবে? 🤔

21/10/2025

💕 🤔

অস্তিত্বের
হাতে নিজেকে সঁপে
দেওয়া ছাড়া আর কোনো পথ নেই।
জীবনের চরমতম সমস্যার ব্যাপারে মানুষ অসহায়।

এই
অসহায়ত্বকে ভালোভাবে
বুঝে নাও এবং একে গ্রহণ করো।
এটাই হলো সমর্পণ। আর সমর্পণই হলো সমাধান।

যতক্ষণ
পর্যন্ত তুমি যুদ্ধ করবে
ততক্ষণ পর্যন্ত তুমি হারতে থাকবে।

সুতরাং,
হেরে যাও। নিজের
কাছেই হারো। মৃত্যুর কাছে
হেরে যাবার জন্য অপেক্ষা কোরো না।

নিজের কাছেই হেরে যাওয়াটা হলো জয়ী হওয়ার দরজা।

15/10/2025

বিঃদ্রঃ 🤔

তুমি
তাই যা তুমি
হবার জন্য চেষ্টা করছো।
তুমি যতবারই চেষ্টা কর ঠিক ততবারই
তুমি হেরে যাও।তুমি সব চেষ্টা ছেড়ে দাও-সম্পূর্ণরূপে
নিজেকে মেনে নাও নিজেকে পুরোপুরি গ্রহণ কর-তাহলেই তোমার বর্তমান মিথ্যা ইগো অদৃশ্য হয়ে যাবে - False Self/Ego.

কেবল
তুমি তাই হয়ে যাও।
সব মিথ্যা পর্দা সরে যায় -তোমার
আসল তুমি প্রকাশ হয়ে পরে। তুমি যা চাও তাই -আগে
থেকেই তেমন ছিলে তুমি কিন্তু খুব করে তুমি তোমাকে খুঁজছিলে

আর
এইটাই ছিল তোমার নিজেকে হারিয়ে ফেলার কারণ।

20/09/2025

ভয়ের বিষ হল ভালবাসা💕

ভয় হল
ভালোবাসার অভাব
ছাড়া আর কিছুই নয়। ভালোবাসা
দিয়ে কিছু কর - তুমি যদি গভীরভাবে ভালবাসতে
পারো তবে ভয় মুছে যায়।তুমি যদি সম্পূর্ণভাবে ভালবাসতে পারো তাহলে ভয়কে আর খুঁজে পাবে না -Right? Damn Right.

তুমি
যদি মনে কর
তোমার মধ্যে এখনো
ভয় আছে তবে আরও বেশি
ভালোবাসো। ভালবাসতে সাহস দেখাও
এবং নিঃস্বার্থভাবে ভালোবাসো কারণ তুমি যত
বেশি ভালবাসবে তত ভয় হাওয়া মিলিয়ে যাবে ☁️☁️

ভালবাসলে
প্রথমত নিজের লাভ। তারপর যাকে
ভালবাসলে তার লাভ - তাহলে সমস্যা কোথায় ভালবাসতে?

01/09/2025

যার
যা প্রাপ্য সম্মান
সেটুকু দিন এবং যার কাছে
উপকার পেয়েছেন তা প্রকাশ করুন -

পৃথিবী
বা জীবনটা যুদ্ধ
নয় - নিজেকে ভালবাসুন -
পৃথিবীর দিকে ভালবাসার দৃষ্টিতে
তাকান - ভয় দুশ্চিন্তা লজ্জা অদৃশ্য হয়ে যাচ্ছে।

সবার জন্য শুভ কামনা।

27/08/2025

আমার বিশ্লেষণ

ভয়হীনতা
হল ভয়কে গ্রহণ করে
ভালবেসে সামনে যাওয়া - প্রবাহমান থাকা আর

সাহস
হল ভয়কে দাবিয়ে
রেখে আক্রমণাত্মক মনোভাব পোষণ করা
যেখানে ভয়হীনতার সৌন্দর্য স্বাভাবিক প্রবাহমানতা থাকে না।

অর্থাৎ
সূক্ষ্মভাবে দেখলে সাহসীদের হৃদয়ে ভয় লুকানো থাকে।

22/08/2025

🤔
সমুদ্রের
সাথে ১বিন্দু পানির
পার্থক্য - পানির বিন্দুটা হল
ছোট ১টা সমুদ্র। অন্যদিকে ১বিন্দু
পানির সাথে সমুদ্রের পার্থক্য - সমুদ্রটা
পানির বিন্দুরই সম্প্রসারণ - ভেবে দেখুন তো!

আসলে
কেউ পরম ছোট
বা বড় নয় -ছোটর মধ্যেই লুকিয়ে
থাকে বড় আবার বড় হলো ছোটরই প্রসারণ।

17/08/2025

ভয়
পেয়েও তা লুকিয়ে
ভান ধরা যে আমি খুব সাহসী কিন্তু বাহির
থেকে তা আরো বেশী বোঝা যায় বা প্রকাশ‌ পায়, রাইট?

আপনি কি আমার সাথে একমত? 🤔

Address

Naogaon Sadar, Naogaon
Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let Social Anxiety Disorder Go. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram