02/05/2025
প্রাচীন যুগে, যখন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছিল খুবই কম, তখন নারীদের উদ্বেগ, বিষণ্ণতা, বা আচমকা মুড পরিবর্তনের মতো উপসর্গকে বলা হতো "ফিমেল-হিস্টেরিয়া"। এই অসুস্থতাকে ভাবা হতো শারীরিক, বিশেষত নারীত্বের সঙ্গে জড়িত একটি সমস্যা। তাই চিকিৎসকের কাছে গেলে তাদের জন্য নির্ধারিত হতো একটি বিশেষ চিকিৎসা "পেলভিক ম্যাসাজ", যার উদ্দেশ্য ছিল সেই সময়ের ভাষায় "পেলভিক প্যারক্সিজম", অর্থাৎ অর্গাজম ঘটানো।
এমন "চিকিৎসা" এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, অল্প সময়েই চিকিৎসকদের কাছে নারীদের ভিড় বেড়ে যায়। ফলে সময় বাঁচাতে ও চিকিৎসা আরও কার্যকর করতে তৈরি করা হয় একটি বিশেষ যন্ত্র, যা নিয়মিত কম্পনের মাধ্যমে ম্যাসাজ দিতো। এই ডিভাইস প্রথমে ধনী পরিবার বা সম্ভ্রান্ত নারীদের ঘরেই ব্যবহার হতো, যেন "হিস্টেরিয়ার" কোনো প্রভাব দেখা দিলে ঘরেই তা মোকাবিলা করা যায়। এভাবেই ইতিহাসে জন্ম নেয় প্রথমদিকের ভাইব্রেটর, এমন এক যন্ত্র যা তখন ছিল চিকিৎসার অংশ, কিন্তু সময়ের সঙ্গে এটি পায় পুরোপুরি যৌনতা-সম্পর্কিত ডিভাইস হয়ে ওঠে।
ইন্টারনেট থেকে সংগৃহীত