Mufti Muhammad Al-Amin

Mufti Muhammad Al-Amin রাক্বী মুফতী মুহাম্মাদ আল-আমীন
(2)

শরয়ী বিভিন্ন মাসয়ালা-মাসায়েলের সমাধানের পাশাপাশি; জ্বিন, যাদু, বদনজর, বিবাহ বন্ধ ইত্যাদি বিভিন্ন প্যারা-নরমাল রোগের কুরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ পরামর্শ ও চিকিৎসা দেয়া হয় ।

রুকইয়াহ হচ্ছে- কুরআনের আয়াত বা হাদীসে বর্ণিত দোয়া পাঠ করে ঝাড়ফুঁক করা ।

06/03/2026

ওজু অবস্থায়, কিবলামুখী হয়ে বসে, চোখ বন্ধ করে, গভীর মনোযোগের সাথে রুকইয়াহ’র অডিও শুনলে—তখনই কেবল প্রকৃত উপকার পাওয়া যায়।

25/02/2026

ঋণমুক্তির দোয়া
ও আমল👇

24/02/2026

নেক সন্তান লাভের
দোয়া ও আমল 👇

21/02/2026

১. প্রশ্ন: রোগীর শরীরে জিন উপস্থিত হলে প্রচণ্ড শক্তি দেখায় এবং হাত-পা ছোঁড়াছুড়ি করে; এর সমাধান কী?

উত্তর: মাথাসহ খুঁজে খুঁজে শরীরের গিঁটের পয়েন্টগুলোতে হিজামা করা।

২. প্রশ্ন: জিন হাজির হলে রোগী বারবার অজ্ঞান হয়ে যায়; এর সমাধান কী?

উত্তর: মাথায় হিজামা করা।

৩. প্রশ্ন: প্রচণ্ড ওয়াসওয়াসার সমস্যা; এর সমাধান কী?

উত্তর: রুকইয়াহর পাশাপাশি মাথায় হিজামা করা বেশ সহায়ক ।

৪. প্রশ্ন: প্রচণ্ড মাথাব্যথা করে; এর সমাধান কী?

উত্তর: মাথায় হিজামা করা এবং পড়া পানি দিয়ে বেঁটে মেহেদী পাতার প্রলেপ দেয়া।

৫. প্রশ্ন: রুকইয়াহ করলে প্রচুর শরীর ব্যথা হয়; এর সমাধান কী?

উত্তর: ঘাড়ের নিচে, কাঁধ ও বাহুতে হিজামা করা।

৬. প্রশ্ন: খাওয়ানোর মাধ্যমে যাদু করা হয়েছে বা পুরনো যাদুর প্রভাব শরীরে ছড়িয়ে পড়েছে; এর সমাধান কী?

উত্তর: সুন্নাহ পয়েন্টগুলোতে হিজামা করা।

৭. প্রশ্ন: অনেক রুকইয়াহ করেও জিন-শয়তানকে দুর্বল করা যাচ্ছে না; এখন করণীয় কী?

উত্তর: তাদমির দিয়ে খুঁজে খুঁজে শরীরের উপযুক্ত পয়েন্টগুলোতে হিজামা করা।

20/02/2026

এই রমাদানে কতবার সালাতুত তাসবিহ পড়ার নিয়ত করেছেন? কমপক্ষে প্রতি শুক্রবার অবশ্যই পড়ার নিয়ত করুন— ইনশাআল্লাহ ।

18/02/2026

রমাদান উপলক্ষে আমার রোগীদের প্রতি বিশেষ নসীহা

যাদের কুরআন তিলাওয়াত সহীহ ও চালু আছে, তাঁরা রমাদানে রুকইয়াহ’র অডিও শোনার পরিবর্তে নিজের তিলাওয়াতে বেশি সময় দিন । বেশিরভাগ তিলাওয়াত করবেন খতমের জন্য । আর কিছু সময় তিলাওয়াত করবেন নিজ নিজ সমস্যা অনুযায়ী শিফার জন্য । চিকিৎসার জন্য খতম যেন বাদ না যায় । আবার খতমের জন্য চিকিৎসাও যেন বন্ধ হয়ে না থাকে । দুইটার ব্যালেন্স করবেন । খতমের তিলাওয়াতে সময় তুলনামূলক বেশি দিবেন ।

রমাদানের প্রধান কাজ তিলাওয়াত ও নফল নামাজ । ওয়াজ শোনা, কোর্স করা ইত্যাদি মোবাইল বেইস কাজগুলো যত কম করা যায়—সেই চেষ্টা করবেন ।

বিঃদ্রঃ রমাদানে আমার রুকইয়াহ কার্যক্রম বেশিরভাগই বন্ধ থাকবে । ইমার্জেন্সি রোগীদের অনিয়মিতভাবে মাঝেমধ্যে দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত একটা সেশন চালু থাকবে । তবে হিজামা যথারীতি প্রতিদিন চালু থাকবে । (শুধুমাত্র মহিলাদের জন্য)

হোয়াটসঅ্যাপ সাপোর্ট পুরোপুরি বন্ধ থাকবে । ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া যত কম নক দিবেন তত বেশি খুশি হবো । দোয়া করবো । চিকিৎসা বিষয়ক আপডেটগুলো খাতায় লিখে রাখুন । ঈদ পরবর্তী সেশনে আসলে তখন দেখাবেন— ইনশাআল্লাহ। মাআস্সালাম ।

16/02/2026

এই পোস্টের কমেন্টে বা ফাতাওয়া ও মাসাইলে গ্রুপে রোযা ও যাকাত বিষয়ক যেকোন মাসআলা সম্পর্কে প্রশ্ন করুন, উত্তর দেয়ার চেষ্টা করবো—ইনশাআল্লাহ।

15/02/2026

আপনার জিন-যাদুর প্রভাবে নিজেকে জড়ানোর রিস্ক নেওয়ার পরে— একজন রাকী দ্বিতীয় সবচেয়ে বড় ত্যাগ ও ইনভেস্টমেন্ট যেটা আপনার জন্য করে, সেটা হচ্ছে— তাঁর মূল্যবান ভোকাল কর্ড বা কণ্ঠযন্ত্র। এবং আপনি নিশ্চয়ই জানেন, এটি এমনই একটি জটিল মেকানিজম; ক্ষতি হয়ে যাওয়ার পরে যার আর কোনো পূর্ণাঙ্গ রিপেয়ার নেই। আর রুকইয়াহ করার সময় কণ্ঠের ওপর কী পরিমাণ চাপ পড়ে, আশাকরি সেটা আর ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা রাখে না।

একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে কথা বলার সময় ভোকাল কর্ড প্রতি সেকেন্ডে গড়ে ১০০ থেকে ১৫০ বার একে অপরের সঙ্গে বাড়ি খায়। আর যখন স্বাভাবিক কথাবার্তার পরিবর্তে উচ্চ আওয়াজে, গম্ভীর ও ধমকের স্বরে তিলাওয়াত হয়, তখন এই ঘর্ষণের তীব্রতা এবং সংখ্যা দুই-তিন গুণ বেড়ে যায়। এক ঘণ্টার একটি সেশনে ভোকাল কর্ড কয়েক লক্ষ বার একে অপরের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। এভাবে দীর্ঘদিন চলতে চলতে একজন রাকীর কণ্ঠস্বরের কার্যক্ষমতা ও আয়ু অল্পতেই কমে যায়।

আমাদের সমসাময়িক বা অল্প আগে যারা রুকইয়াহ শুরু করেছে, ইতিমধ্যেই কয়েকজনকে রুকইয়াহ করা বাদ দিতে বাধ্য হয়েছে— শুধু এই ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। ডাক্তার এক কথায় বলে দিয়েছে— দৈনন্দিন জীবনযাপনের স্বাভাবিক কথাবার্তা বলার ক্যাপাসিটিটুকু রাখতে চাইলে আজ থেকেই রুকইয়াহ বাদ দিয়ে দিন। ব্যাস, বন্ধ। হয়তো আমার সিরিয়ালও খুবই কাছাকাছি।

11/02/2026

উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও যে সমস্ত বাচ্চারা কথা বলছে না, তাদেরকে এই আমলটি করান । কমপক্ষে টানা ৪০ দিন করুন । প্রয়োজনে আরো করতে থাকুন । আল্লাহ চাইলে বেশ ফায়দা হবে-ইনশাআল্লাহ।

প্রতিদিন সাতটি কিসমিসের দানা নিয়ে প্রত্যেকটিতে সাতবার করে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিন । এরপরে সবগুলোকে একসাথে করে কমেন্টে দেয়া লিংকের আয়াতগুলো ১/৩ বার পড়ে ফুঁ দিয়ে বাচ্চাকে কিসমিসগুলো খেতে দিন । 👇

অবশ্যই সন্দেহমুক্ত হালাল টাকা দিয়ে কিসমিস কিনবেন । এবং বাচ্চাকে এক লোকমাও হারাম খাবার দিবেন না ।

10/02/2026

যাদু নষ্টের গোসলের ক্ষেত্রে সাধারণ পানির তুলনায়—জমজমের পানি, সরাসরি বৃষ্টির পানি (ছাদ বা টিনের চালের পানি নয়), নদী বা সমুদ্রের প্রবাহিত পানি, ঝর্ণার পানি, সাতটি কুপ/পুকুরের মিশ্রিত পানির আলাদা বৈশিষ্ট্য রয়েছে ।

09/02/2026

বদনজরের যেমন প্রভাব আছে, নেক নজরেরও তেমনি প্রভাব আছে । চেষ্টা করবেন আল্লাহ ওয়ালা লোকদের নেক নজরে থাকতে ।

09/02/2026

ডায়াগনোসিস রুকইয়াহ চলছে । আপনার মধ্যে জিন, জাদু বা বদনজরের সমস্যা আছে কিনা যাচাই করার জন্য মনোযোগ দিয়ে পুরোটা শুনুন । শুনতে গিয়ে কোন প্রতিক্রিয়া ফিল করলে কমেন্টে জানান ।

Address

নূরবাগ, পূর্ব ধোলাইপাড়
Jatrabari
1236

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801912494175

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Muhammad Al-Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mufti Muhammad Al-Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram