খাদ্য ও পুষ্টি

খাদ্য ও পুষ্টি This page provides various information about food and nutrition to all classes of people .To lead a

জীবাণুর বংশবৃদ্ধিতে তাপমাত্রার প্রভাব চিত্রে স্পষ্ট দেখানো হয়েছে। তাই খাদ্য উপযুক্ত তাপমাত্রায় রান্না করলে জীবাণু মারা য...
02/02/2026

জীবাণুর বংশবৃদ্ধিতে তাপমাত্রার প্রভাব চিত্রে স্পষ্ট দেখানো হয়েছে। তাই খাদ্য উপযুক্ত তাপমাত্রায় রান্না করলে জীবাণু মারা যায় এবং খাদ্য নিরাপদ হয়। তাছাড়া, বাসি খাবার উপযুক্ত তাপমাত্রায় গরম না করলে জীবাণু মরে না। ফলে উক্ত খাবার খেলে বিভিন্ন রকম রোগ হতে পারে।
তাই, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

আপনার রান্নার পাত্র নিরাপদ তো?রান্নার সময় পাত্র এর উপাদান খাবারের সাথে মিশে যেতে পারে যাকে লিচিং (Leaching) বলা হয়। রান্...
30/01/2026

আপনার রান্নার পাত্র নিরাপদ তো?

রান্নার সময় পাত্র এর উপাদান খাবারের সাথে মিশে যেতে পারে যাকে লিচিং (Leaching) বলা হয়। রান্নার পাত্র নিরাপদ না হলে লিচিং এর ফলে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। সাধারণত উচ্চ তাপমাত্রা, অম্ল (অ্যাসিডিক) খাবার, দীর্ঘ রান্নার সময় এবং পুরানো বা স্ক্র্যাচ পড়া পাত্র ব্যবহারের কারণে বেশি পরিমাণে লিচিং হয়। সাধারণ অ্যালুমিনিয়াম এবং পিতল বা তামার রান্নার পাত্রের সৃষ্টি লিচিং শরীরের জন্য অধিক ক্ষতিকর। এরূপ রান্নার পাত্র পরিহার করতে হবে। প্রলেপযুক্ত রান্নার পাত্রের প্রলেপ বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে, ক্ষয় যাওয়া প্রলেপ খাবারের সাথে মিশে যেতে পারে। এ ছাড়া প্রলেপ নষ্ট হওয়া রান্নার পাত্র থেকে ক্ষতিকর লিচিং হতে পারে। রান্নার পাত্রের কিছু প্রলেপ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

নিরাপদ রান্নার পাত্রঃ
১। রান্নার পাত্র হিসেবে ফুড গ্রেড স্টেইনলেস স্টিল অধিকতর নিরাপদ রান্নার পাত্র হিসেবে বিচেনা করা হয়।
২। এ ছাড়াও ফুড গ্রেড ক্ষয়রোধি এনোডাইজড অ্যালুমিনিয়াম,
৩। ঢালাই লোহা, কাস্ট আয়রন বা লোহার পাত্র ব্যবহার করা যেতে পারে।

এখন কিছু বিষয় সম্পর্কে জেনে নিইঃ

ফুড গ্রেড কী?

ফুড গ্রেড মানে—
• রান্না বা খাবারের সংস্পর্শে নিরাপদ
• বিষাক্ত নয়
• খাবারের স্বাদ, রঙ বা গুণাগুণ নষ্ট করে না

ফুড গ্রেড ক্ষয়রোধি এনোডাইজড অ্যালুমিনিয়াম বলতে কী বোঝায়?

এনোডাইজড অ্যালুমিনিয়াম হলো ইলেক্ট্রোকেমিক্যাল প্রক্রিয়ায় সৃষ্ট অ্যালুমিনিয়াম অক্সাইড স্তর।

এই স্তরটি:
• মরিচা ও ক্ষয় (corrosion) থেকে রক্ষা করে
• ধাতুকে খাবারের সাথে রাসায়নিকভাবে নিরাপদ করে
• অ্যালুমিনিয়াম যেন খাবারের সাথে মিশে না যায়, সেটা নিশ্চিত করে

কোথায় ব্যবহার হয়?
• রাইস কুকার
• ফ্রাইপ্যান / কড়াই
• প্রেশার কুকার
• বেকিং ট্রে

আমরা কাঁচা বাজার করার সময় সবকিছু একই ব্যাগে বহন করি যা একটা ভুল অভ্যাস। এর ফলে খাদ্যের জীবাণু আরেক খাদ্যে মিশে যায় এবং দ...
29/01/2026

আমরা কাঁচা বাজার করার সময় সবকিছু একই ব্যাগে বহন করি যা একটা ভুল অভ্যাস। এর ফলে খাদ্যের জীবাণু আরেক খাদ্যে মিশে যায় এবং দূষণ ঘটে। তাই, সঠিক নিয়মটি নিচের চিত্র থেকে শিখে নিই।

Address

BSCIC, Jashore Sadar
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাদ্য ও পুষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to খাদ্য ও পুষ্টি:

Share